দুই রাজ্যের মোট ৪০ জায়গায় তল্লাশি অভিযান চলছে

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২১/১১/২০২৫ : কয়লা মাফিয়াদের সুবিশাল নেটওয়ার্ককে ধ্বংস করার উদ্দেশ্যে বিশাল অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের মোট ৪০টি জায়গায় অভিযান চালিয়েছে কেদ্রীয় সংস্থা ইডি।
ঝাড়খন্ড অপশ্চিমবংগের বাহিনীর সাথে যৌথভাবে ঝাড়খণ্ডের রাঁচি এবং পশ্চিমবঙ্গের কলকাতায় শুক্রবার ভোর রাত্রি থেকেই মোট ৪০টি জায়গায় বিশাল তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। ভোর রাত্রি থেকেই একের পর এক বাড়ি, অফিস, গুদাম এবং সংশ্লিষ্ট জায়গায় তল্লাশি অভিযান চালাতে শুরু করে দুই রাজ্যের পুলিশ, নেতৃত্ব দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
বেআইনিভাবে কয়লা উত্তোলন এবং তা পাচারের অভিযোগে এই তল্লাশি চালিয়েছে ইডি , বছরের পর বছর এই পাচার চক্র সক্রিয় হয়ে রয়েছে। এতে করে সরকারের শত শত কোটি টাকা ক্ষতি হয়েছে। এই নিয়ে মামলাও হয়েছে, সেই মামলায় বেশ কিছু নাম উঠেও এসেছে, সেই নামগুলি হল অনিল গোয়েল, এল বি সিং, অমর মন্ডল, সঞ্জয় উদ্যোগ ইত্যাদি। অভিযান চালিয়ে বেশ কিছু সামগ্রী আটক করেছে ইডি , বাজেয়াপ্ত করা সেইসব দেখছে কেন্দ্রীয় সংস্থাটি।
অবৈধ কয়লা খনন ও পাচার রুখতে পশ্চিমবঙ্গের কলকাতা, দুর্গাপুর, পুরুলিয়া ও হাওড়ায় বেশ কিছু জায়গায় এখনও তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং রাজ্যপুলিশ। এই রাজ্যের ২৪টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।
![]()