Aaj Khabor

শ্লীলতাহানির অভিযোগে দিল্লীতে গ্রেপ্তার শাখা পরিচালক সাধু 

ইউ এন -এর নম্বর প্লেটওলা বিলাসবহুল গাড়ি কিভাবে এল তা নিয়ে ধন্ধে পুলিশও 

আজ খবর (বাংলা) [দেশ], নতুন দিল্লী, ভারত,২৪/০৯/২০২৫ :  দিল্লীর বসন্তকুঞ্জে অবস্থিত একটি সুপরিচিত সংস্থার শাখা পরিচালককে গ্রেপ্তার করেছে দিল্লী পুলিশ। ঐ  ব্যক্তির বিরুদ্ধে ১৫ জন ছাত্রীকে উত্তক্ত ও নির্যাতন করার অভিযোগ রয়েছে। 

ঐ  সংস্থার অধীনে PGDM  কোরসেপড়াশুনা করছিলেন তরুণীরা। তাঁরা থানায় অভিযোগ দায়ের করেছেন যে  ঐ  শাখার পরিচালক তাঁদেরকে যৌন নির্যাতন করেছেন। এই অভিযোগে ঐ  সংথ্যার শাখা পরিচালক চৈতনানন্দ সরস্বতীকে গ্রেপ্তার করেছে দিল্লী পুলিশ। ঐ  ব্যক্তির বিরুদ্ধে বসন্ত কুঁজো উত্তর থানায়  অভিযোগ দায়ের করেছিল ১৫ জন তরুণী। 

তল্লাশি চালানোর সময় ঐ  শাখা থেকে একটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, যার নম্বর প্লেট ইউনাইটেড নেসন্সের।  ঐ  সংস্থার ভবনে শাখা পরিচালককে পাওয়া যায় নি. তিনি পলাতক ছিলেন। তাঁকে আগ্রার কাছে একটি জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মূল সংস্থা  থেকে ঐ  ব্যক্তিকে বিতাড়ন করা হয়েছে বলে জানতে পারা  গিয়েছে। চৈতনানান্দ  সরস্বতীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল গত ৪ই আগস্ট তারিখে।  পুলিশ জানিয়েছে, মোট ৩২ জন ছাত্রীর বয়ান রেকর্ড করা হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই জানিয়েছে অভিযুক্ত ঐ  ব্যক্তি তাদেরকে অশ্লীল কথাবার্তা, অশ্লীল হোয়াটস আপ পোস্ট ইত্যাদি পাঠাতেন।  পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেও বিশ্লেষণ করে চলেছে।

অভিযুক্ত ব্যক্তি আগে ড. পার্থসারথি নামে পরিচিত ছিলেন, পরে তিনি চৈতনানান্দ সরস্বতী নাম নিয়েছিলেন। সংস্থার তরফ থেকেও তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। একজন সাধু হয়েও কেন তিনি এই ধরনের একটি কাজ করলেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু  করেছে দিল্লী পুলিশ। 


‘আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in)  ফলোয়ার বাটনে চাপ দিন।  খবর ভালো লাগলে শেয়ার করে দিন।  


Loading

জঙ্গীদের হামলায় দুই জওয়ানের মৃত্যু, আহত ৫ 

ভারতীয় বাহিনীর ওপর গুলীচালানোর খেসারত দিতে হবে জঙ্গীদের 

আজ খবর (বাংলা), [দেশ], ইমফল,মনিপুর, ১৯/০৯/২০২৫ :  মনিপুরের বিষ্ণুপুর জেলার নাম্বাল সবল লেইকাই  এলাকায়  অতর্কিতে আক্রমণ করে আসাম রাইফেলসের দুই  জওয়ানকে হত্যা করল  জঙ্গীরা। ঐ  ঘটনায় আরও পাঁচ জওয়ান আহত হয়েছেন। 

আজ সন্ধ্যে ছ’টা  নাগাদ আসাম রাইফেলসের জওয়ানরা যখন প্যাটসই কোম্পানি অপারেশন বেস  থেকে নাম্বেল কোম্পানি অপারেশন বেসের দিকে যাচ্ছিলেন, ঠিক তখনি অতর্কিতে হামলা চালায় জঙ্গীরা। তারা নির্বিচারে গুলি চালাতে শুরু করে. এই ঘটনায় দুই জওয়ানের মৃত্যু হয়েছে, এদের মধ্যে একজন জুনিয়ার কমিশন্ড অফিসার ছিলেন বলে জানা গিয়েছে।

ঘটনাস্থল থেকেই আহত জওয়ানদের উদ্ধার করে RIMS  হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আহত জওয়ানদের অবস্থা যথেষ্ট স্থিতিশীল আছে. ওই জওয়ানরা এমনভাবে গুলির সম্মুখীন হয়েছিলেন যাতে স্থানীয় সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয়. এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই আক্রমণের ডে স্বীকার করে নি. তবে আততায়ীদের খোঁজে গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু করা হয়েছে। 


Loading

উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বিস্ফোরণ, নিখোঁজ ৭, ধূলিস্যাৎ ৬টি বাড়ি 

ভয়ঙ্কর পরিস্থিতিতে গাড়োয়াল ও কুমায়ুন হিমালয় অঞ্চলে এ বছর মার খেতে পারে পর্যটন 

আজ খবর (বাংলা), [দেশ], চামোলি, উত্তরাখন্ড, ১৮/০৯/২০২৫ :  উত্তরাখন্ড রাজ্যের  চামোলি  ভেসে গেলো মেঘ ভাঙা বৃষ্টির কারনে।  এই ঘটনায় এখনো পর্যন্ত নিখোঁজ আছেন অন্তত ৭ জন. চামোলি অঞ্চলে ধূলিস্যাৎ হয়ে গিয়েছে ৬/৭টি বাড়ি।  উদ্ধারকাজ চলছে। 

হিমালয়ে এই বছর অতি  বৃষ্টির খেসারত দিতে হচ্ছে গাড়োয়াল ও কুমায়ুন হিমালয়কে।  সেক্ষেত্রে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে এই বছর প্রচুর বৃষ্টি হয়েছে।  প্রচুর  হতে হয়েছে হিমালয়ের এই অংশকে। উত্তরাখন্ডের বেশ কিছু জায়গায় ধ্বস নেমে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। হড়পা বন্ এবং মেঘ ভাঙ্গাব্রিষ্টির জেরে হনজীবন ব্যাহত হয়েছে।  প্রচুর মানুষের জীবনহানি ঘটেছে। 

গতকাল রাত্রে উত্তরাখন্ডের চামোলি জেলায় নন্দনগর ঘাট এলাকায় মেঘ ভাঙ্গা বৃষ্টির জন্যে  ক্ষয়ক্ষতি হয়েছে। ওই গ্রামের ছয় সাতটি গ্রাম্য বাড়ি ভযেজে পড়েছে এবং সম্পূর্ণ ধূলিস্যাৎ হয়ে গিয়েছে। ঐ  বাড়ির বাসিন্দারা নিরাশ্রয় হয়ে পড়েছেন। শুধু তাই নয়, ঐ  গ্রামের অন্তত সাত জনকে  না. এই ঘটনার পর থেকে ঐ  সাতজন নিখোঁজ বলে জানানো হয়েছে।  তাঁদের খোঁজে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ধ্বংস্তুপ সরিয়ে ফেলার কাজ চলছে। গোটা জায়গাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। 

একটি মেঘভাঙা বিস্ফোরণে গোটা গ্রাম যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আজ ভোরে ধ্বংসস্তূপ সরিয়ে দুজনকে উদ্ধার করা গিয়েছে, কিন্তু তারপরেও ৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। জেলাশাসক ও অন্যান্য আধিকারিকরা রয়েছেন ঘটনাস্থলে.. ওই  অঞ্চলে এখনো বৃষ্টি হয়ে চলেছে বলে জানা গিয়েছে। 


আজ খবর নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in)  ফলোয়ার বাটনে চাপ দিন।  খবর ভালো লাগলে শেয়ার করে দিন।  


Loading

নরেন্দ্র মোদী ৭৫

জন্মদিনের শুভেচ্ছা আসছে গোটা বিশ্ব থেকে 

আজ খবর (বাংলা) [দেশ], নতুন দিল্লী, ভারত, ১৭/০৯/২০২৫ :  আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম  জন্মদিন পালন করছে ভারতীয় জনতা পার্টি।  দেশের বিভিন্ন অংশে পালিত হচ্ছে মোদীর জন্মদিন, সেই উপলক্ষে কোথাও হচ্ছে বস্ত্র বিতরণ, কোথাও আবার রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। 

বিশ্বের অন্যতম জনপ্রীয়  জননেতা নরেন্দ্র মোদীর জন্মদিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছাবার্তা পৌঁছেছে মোদীর কাছে। বিভিন্ন রাজনৈতক দলের নেতা নেত্রীরাও শুভেচ্ছা জানিয়েছেন। মোদীর দীর্ঘ আয়ু কামনা করে বিভিন্ন জায়গায় যজ্ঞ করা হয়েছে।  দেশের বিগ শট ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতা রজনীকান্ত বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন মোদীকে। প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা শাহরুখ খান, আমির খান, আয়ুষ্মান খুরানা, ভিকি কৌশল, আলিয়া ভাট  এবং অন্যান্যরা। পাঠিয়েছেন তাঁর শুভেছহা বার্তা। 

মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিশ্বের কূটনীতিতে তাঁর সাফল্যের প্রশংসা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। মায়ানমারের প্রেসিডেন্ট মিন আয়ুঙ শুভেচ্ছা জানিয়েছেন মোদীকে।  কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা পাঠিয়েছেন তাঁর শুভেচ্ছা বার্তা। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতার তরফ থেকে মোদীর কাছে আসছে জন্মদিনের শুভেচ্ছাবার্তা।  

তাঁর ৭৫ বছরের জন্মদিনে দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানাচ্ছে আজ খবর। 


আজ খবর নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in)  ফলোয়ার বাটনে চাপ দিন।  খবর ভালো লাগলে শেয়ার করে দিন।  


Loading

আসামে বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি 

মানুষ শুধু আবহাওয়ার শেষ আপডেট শুনতে চাইছে 

আজ খবর (বাংলা), [দেশ], গুয়াহাটি, আসাম, ১৬/০৯/২০২৫ : বন্যা বিধ্বস্ত আসামে ফের অতি  বৃষ্টি এবং অতি  ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের এই ঘোষণায় রীতিমত আশঙ্কায় আসামের মানুষ। 

আসামে গত কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছিল।  ক্রমাগত বৃষ্টি গুয়াহাটি শহরে এবং অন্যান্য গ্রামগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি করে।   ফলতঃ আসামের শহর ও গ্রামগুলি জলের তলায় তলিয়ে যায়। গ্রামাঞ্চলগুলিতে পরিবহনের একমাত্র মাধ্যম হিসেবে নৌকা চালানো হচ্ছে।  বিভিন্ন উঁচু জায়গাগুলিতে আশ্রয় নিয়েছেন সাধারণ মানুষ। গবাদি পশুদেরকেও সেখানে টেনে নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন অসংখ্য মানুষ। তাঁদেরকে উদ্ধারের কাজ চালানো হচ্ছে।  সব মিলিয়ে সাংঘাতিক পরিস্থিতি চলছে সমগ্র আসাম জুড়ে।

এর মধ্যেই ফের ভারী বৃষ্টি থেকে অতি  ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আসামে।  এই ঘোষণাতেই কাঁপতে শুরু করেছেন আসামের মানুষ। জমে থাকা জল একটুকুও নামে নি, এর মধ্যে ফের ভারী বৃষ্টি শুরু হয়ে গেলে দুর্গতির সীমা থাকবে না।  বিভিন্ন জায়গায় ত্রাণ বিলি ও  উদ্ধারকাজ চালানোর জন্যে এসডিআরএফ বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে তারা কাজ শুরুও করে দিয়েছে। পরিস্থিতি এখন এমন যে মানুষ শুধুমাত্র আবহাওয়ার সর্বশেষ ঘোষণাটুকু শুনতে চাইছেন। 

প্রতি বছর বন্যায় ভেসে যায় কাজিরাঙ্গা বনাঞ্চলের বিস্তীর্ন অঞ্চল। অরণ্যের পশুরা উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করে।  তারা বনের মধ্যে দিয়ে যাওয়া পাকা উঁচু সড়কে আশ্রয় নিতে যায়।  সেই সময় গাড়ির ধাক্কায় তারা  আহত হয়, মারাও যায়।  প্রতি বছর এই সড়ক দুর্ঘটনায় এবং বন্যায় ভেসে গিয়ে অসংখ্য বন্য প্রাণীর মৃত্যু হয়।  এই বছরেও একই পরিস্থিতি। পশুরা অরণ্যের মধ্যেই বিপন্ন হয়ে উঠেছে। গোটা বিষয়টির ওপর নজর রাখছে বন দপ্তর। 


Loading

কলকাতায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 

আগামীকাল সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগ দেবেন মোদী 

আজ খবর (বাংলা) [দেশ], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৪/০৯/২০২৫ : তিন রাজ্য সফর করে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় এলেন। কড়া  নিরাপত্তার চাদরে মুড়ে তাঁকে বিমানবন্দর থেকে নিয়ে চলে যাওয়া হয় রাজভবনে। আজ সেখানেই তিনি রাত্রিবাস করবেন. 

আগামীকাল সেনাবাহিনীর (সিসিসি) একটি সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  হয়ত সেখানে পর্ব ভারতের নিরাপত্তা এবং চিকেনস নেক নিয়ে কোনো গুরুত্বপূর্ণ বৈঠকেও তিনি যোগ দিতে পারেন। দীর্ঘদিন পর তিনি আগামীকাল ফোর্ট উইলিয়ামে গিয়ে এই ধরনের সম্মেলনে যোগ দেবেন। সেনাবাহিনীকে সংবর্ধনা দেবেন। এবং সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ বৈঠকেও তিনি যোগ দেবেন বলে মনে করছে ভিগজ্ঞ মহল.  

আগামীকাল এই উপলক্ষ্যে  ইতি মধ্যেই কলকাতায় এসে উপস্থিত  প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিকরা., হাজির হয়েছেন দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।  আগামীকাল কলকাতায় এসে পৌঁছাবেন দেশের চিফ ডিফেন্স স্টাফ। থাকবেন সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরাও। 

পশ্চিমবঙ্গের চিকেনস নাকের দুই দিকে থাকা দুই  হয়েছিল। একদিকে নেপাল অন্যদিকে বাংলাদেশ। চিকেনস নাকের দুই ধরে এই দুই দেশের আন্তর্জাতিক সীমানা খুব কাছেই।  চিকেনস নেক নিয়ে দুশ্চিন্তায় কেন্দ্র সরকার।  দ্রুত এই অঞ্চলটিকে সুরক্ষার চাদরে মুড়ে ফেলা উচিত বলে মনে করে কেন্দ্র সরকার। ফোর্ট উইলিয়ামে কি সেই ধরনেরই কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে ? বিশেষগ্ঞ মহলের ধারণা সেই রকমই কিছু একটা আলোচিত হতে পারে আগামীকাল।  কলকাতার অনুষ্ঠান শেষে আগামীকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে যাবেন, এবং সেখান থেকে ফিরবেন দিল্লীতে। 


Loading

প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন, এবার মিজোরাম ছুটবে রেলপথ ধরে 

সাইরাং থেকে অচিরেই রাজধানী এক্সপ্রেস যাবে দিল্লীতে , জুড়বে কলকাতাও 

আজ খবর (বাংলা), আইজল, মিজোরাম, ১৩/০৯/২০২৫ : মিজোরামে রেলপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  জাতির উদ্দেশ্যে অর্পিত হল বাইরাবি-সাইরাং এক্সপ্রেস ট্রেন। 

মিজোরাম সফরে গিয়ে আজ আইজলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিজোরামের প্রথম রেলপথের উদ্বোধন করলেন। চলতে শুরু করল বাইরাবি-সাইরাং এক্সপ্রেস। এই দুই স্টেশনের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার।  মোট ৮০৭০ কোটি টাকা ব্যয়ে এই রেলপথ মিজোরামকে রেলপথে জুড়বে দেশের বাকি অংশের সাথে. এই রেলপথ এরপর হয়ত আরও সম্প্রসারিত হবে. ভারতীয় রেলের এই উদ্বোধনের জন্যে মুখিয়ে ছিলেন মিজোরামবাসী।  শনিবার মিজোরামবাসীদের সেই প্রত্যাশা পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

উদ্বোধন অনুষ্ঠানে নরেন্দ্র মোদী আজ বলেন, “এই রেললাইন শুধুমাত্র একটা যোগাযোগ ব্যবস্থা নয়, এটা  হল পরিবহনের লাইফলাইন।  এই রেল লাইন দিয়েই এই রাজ্যে আরও উন্নয়ন হবে. আজ একটি ঐতিহাসিক  দিন,বিশেষ করে মিজোরামবাসীর কাছে। কেননা এই রেল লাইন দিয়েই মিজোরামের চাষীরা এবং ব্যবসায়ীরা দেশের আরও অনেক বাজারে নিজেদের পণ্য বাজারজাত করার সুযোগ পাবেন। স্বাধীনতার সংগ্রাম হোক অথবা দেশ তৈরির কাজ, মিজোরাম চিরকালই সাহসিকতা এবং একাগ্রতার সাথে এগিয়ে এসেছে. এই রাজ্যের লালনু রুপুইলিয়ানি কিংবা পাসালথা খুয়াংচেরা আজ সমগ্র জাতির অনুপ্রেরণা। আমার খুব ভালো লাগছে, কয়েক বছর আগে আমার সৌভাগ্য হয়েছিল এখানে রেলপথ প্রকল্পের শিলান্যাস করার আর আজ এখানে আমি গর্বের সাথে রেলপথের উদ্বোধন করলাম. এই রেলপথ ধরেই মিজোরামের সাইরাং থেকে দিল্লীর  পথে রাজধানী এক্সপ্রেসও  ছুটবে।”

এই রেলপথ ধরেই ছুটবে মিজোরামের ট্রেন 

প্রধানমন্ত্রীর মিজোরাম সফরকে কেন্দ্র করে নিরাপত্তা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে।  ইমফলের প্রায় সব রাস্তায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি রয়েছে।  ১৩ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত নরেন্দ্র মোদী পাঁচ রাজ্যে সফর করবেন. মিজোরাম থেকে তিনি যাবেন মণিপুরে , সেখান থেকে যাবেন আসামে এবং ১৫ তারিখে আসবেন কলকাতায়। সেদিন ফোর্ট উইলিয়ামে তিনি একটি বিশেষ বৈঠকে যোগ দেবেন। সেনাবাহিনীর (সিসিসি) সেই বৈঠকে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।  কলকাতা থেকে প্রধানমন্ত্রী যাবেন বিহারে। এই পাঁচ রাজ্যে তিনি মোট ৭১,৮৫০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন। 


Loading

সিকিমে মধ্যরাত্রে ধ্বসে মৃত্যু ৪ জনের, নিখোঁজ ৩ 

অতিবৃষ্টির কারণেই এবার সিকিমের বিভিন্ন জায়গায় ধ্বস নেমেছে 

আজ খবর (বাংলা), [দেশ], রিম্বি, সিকিম, ১২/০৯/২০২৫ :  সিকিমেমধ্যরাত্রে পাহাড়ের উচ্চ অঞ্চল থেকে হঠাৎ ধ্বস নেমে মৃত্যু হয়েছে চারজনের, নিখোঁজ তিন জন।. ঘটনাটি ঘটেছে সিকিমের গিয়ালসিং জেলার আপার রিম্বিতে। 

মধ্যরাত্রে আপার রিম্বি অঞ্চলে হঠাৎ করেই ধ্বস নামতে শুরু করে।. নিমেষে সেই ধ্বসের কবলে পড়েন গ্রামে থাকা মানুষজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের।. এই ঘটনার সাথে সাথেই  স্থানীয় মানুষজন উদ্ধারকাজে হাত লাগান। গ্রামবাসীরা স্থানীয় ক্যাম্পের এসএসবি কর্মী এবং পুলিশের সহায়তায় হিউম নদীর ওপর অস্থায়ী সেতু তৈরি করে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হন।. 

দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তিনজনের মৃত্যু হয়েছে। সেখান থেকেই গুরুতর আহত আরও দুই মহিলাকে উদ্ধার করা হয়।. দুজনকেই দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।. তাদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসারত অবস্থাতেই মারা যান।. আর এক জনের অবস্থাও  বেশ সঙ্কটজনক বলে জানানো হয়েছে সিকিমের হাসপাতালের তরফ থেকে। 

ধ্বসের কবলে পড়ে  ওই এলাকার তিনজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা যাচ্ছে। ঐ  তিনজনের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।  পে লোডার নিয়ে এসে পাথরের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার কাজ চলছে। অতিবৃষ্টির কারনে সিকিমের বিভিন্ন জায়গায় ধ্বস নেমেছে। 


Loading

ভারতে ঢুকতে গিয়ে আটক ৩৫ নেপালি আসামী 

এসএসবি আগাম সতর্ক ছিল ভারত-নেপাল সীমান্তে 

আজ খবর (বাংলা), [দেশ],  নতুন দিল্লী, ভারত, ১১/০৯/২০২৫ :  নেপালের বিভিন্ন জেল থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামীরা  ভারতে  ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু এসএসবির কড়া  নজরদারিতে তারা আটকে যায়। এভাবেই ধরা পরে গিয়েছে অন্তত ৩৫ জন।

অশান্ত নেপালে অগ্নিগর্ভ মাঝেই  জেল ভেঙে পালতে শুরু করেছিল দাগি আসামীরা। নেপালের ৭৭টি জেলায় অশান্তি ছড়িয়ে পড়তেই নেপালের বিভিন্ন জায়গায়  থাকা জেলগুলি থেকে সহস্রাধিক আসামী পালিয়ে যায় জেল ভেঙে। জেল থেকে পালিয়ে এরা ছড়িয়ে পরে নেপালের বিভিন্ন জায়গায়। কেউ কেউ নেপাল সীমান্ত পার করে ভারতে ঢোকার চেষ্টা করে।  কিন্তু ভারতে  এসএসবি সতর্ক ছিল আগে থেকেই। এই  কারণেই পালিয়ে যাওয়া আসামীরা এক এক করে ধরা পড়তে থাকে। 

এসএসবি সূত্রে জানা গিয়েছে, নেপালের জেল ভেঙে  থেকে পালিয়ে এসে ভারত সীমান্ত দিয়ে গা ঢাকা দিতে গিয়ে ধরা পড়েছে অন্তত ৩৫ জন। এর মধ্যে ২২ জন ধরা পড়েছে উত্তর প্রদেশ সীমান্তে, ১০ জন ধরা পড়েছে বিহার সীমান্তে এবং ৩ জন ধরা পড়েছে পশ্চিমবঙ্গ সীমান্তে।  ভারত সীমান্ত দিয়ে ঢুকে পরা আসামীদের সংখ্যাটা ক্রমেই বেড়ে  চলেছে বলে জানা যাচ্ছে। ধৃতদের সীমান্ত এলাকায় বিভিন্ন চেকপোস্টে আটকে রাখা হয়েছে। নেপালের সাথে বৈঠকের পর এদেরকে ফের নেপালের হাতেই তুলে দেওয়া হবে ঠিক করা হয়েছে।  

প্রসঙ্গত উল্লেখ্য, ভারত ও নেপালের মধ্যে মোট ১,৭৫১ কিলোমিটার সীমান্ত বিস্তৃত রয়েছে। ভারতের উত্তরাখঙ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যে রয়েছে নেপাল সীমান্ত। সাধারণ সময়ে দুই দেশের নাগরিকই উভয় দেশে নিশ্চিন্তে চলাফেরা করতে পারে। তবে এখন সীমান্ত  .পণ্য বোঝাই ট্রাকগুলিও সীমান্তে আটকে আছে ।


Loading

আজ রাতে চন্দ্রগ্রহন দেখা যাবে ভারত থেকে

রাত্রি ১২টা  নাগাদ চূড়ান্ত পর্যায়ের চন্দ্রগ্রহণ 

আজ খবর (বাংলা), [দেশ], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৭/০৯/২০২৫ :  আজ  পূর্ণগ্রাস চন্দ্রগ্রহন দেখতে পাওয়া যাবে ভারতের বিভিন্ন জায়গা  থেকে। এমনকি পাকিস্তান এবং চীন থেকেও দেখতে পাওয়া যাবে চন্দ্রগ্রহন। কলকাতা থেকেও দেখা যেতে পারে। তবে  নির্ভর করছে মেঘমুক্ত আকাশের ওপর.।

আজ রাজধানী দিল্লীর আকাশে রাত্রি ৮:৫৭ মিনিট থেকে চন্দ্রগ্রহন শুরু হয়ে যাবে।  রাত্রি ৯:৫৭ মিনিটে সেটা আংশিক চন্দ্রগ্রহনে পরিণত হবে। তারপর ধীরে ধীরে তা  পরিণত হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহনে।  এই চন্দ্রগ্রহনের চূড়ান্ত পর্যায়টুকু দেখতে পাওয়া যাবে রাত্রি ১১:৪৮ মিনিটে। আর এই চন্দ্রগ্রহন চলতে থাকবে ৪৮ মিনিট ধরে। তারপর সবকিছুই ফের পরিষ্কার হয়ে যাবে। 

আজ আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার জন্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। তবে খালি চোখে চন্দ্রগ্রহন বা সূর্যগ্রহণ কোনোটাই দেখা উচিত নয়। এর জন্যে ঘন কালো চশমা ব্যবহার করলে ভালো হয়।  আজ সূর্য ও চন্দ্রের মাঝে চলে আসছে পৃথিবী। চন্দ্রের গায়ে পৃথিবীর ছাওয়া পড়লে চন্দ্র অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। যাকে চন্দ্রগ্রহন  বলে। সাধারণত আকাশে পূরণ চন্দ্র বিরাজমান থাকাকালীনই চন্দ্রগ্রহন হয়। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor