আজ খবর (বাংলা), [খেলা], কলকাতা, পশ্চিম বঙ্গ, ১৪/০২/২০২৬ : আইএসএল মরসুমের অন্যতম আকর্ষণীয় লড়াই হিসেবে শনিবার কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় Mohun Bagan Super Giant ও Kerala Blasters FC। গ্যালারি ভরিয়ে তোলা হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে ম্যাচের আগে থেকেই উত্তেজনার পারদ চড়েছিল। সবুজ-মেরুন সমর্থকদের ঢাক-ঢোল আর হলুদ জার্সিধারী কেরালা সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা স্টেডিয়াম। মরসুমের গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে।
ম্যাচের শুরু থেকেই মোহনবাগান আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। মাঝমাঠে দখলদারি কায়েম করে দ্রুত পাসে আক্রমণ গড়ে তোলে তারা। অপরদিকে কেরালা ব্লাস্টার্স রক্ষণ মজবুত রেখে পাল্টা আক্রমণের কৌশল নেয়। প্রথমার্ধে দু’দলই কয়েকটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি করলেও গোলরক্ষকদের তৎপরতায় স্কোরলাইন অপরিবর্তিত থাকে। দর্শকাসনে বসে থাকা সমর্থকদের উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে প্রতিটি আক্রমণ ও কর্নারের সঙ্গে সঙ্গে।
দ্বিতীয়ার্ধে খেলার গতি আরও বেড়ে যায়। মোহনবাগান আক্রমণের ঝাঁঝ বাড়ালে কেরালাও সমান তালে লড়াই চালিয়ে যায়। মাঝমাঠের লড়াই, ডান-বাম প্রান্ত দিয়ে দ্রুত ওঠানামা এবং কড়া ট্যাকলের কারণে ম্যাচটি রোমাঞ্চকর হয়ে ওঠে। শেষ মুহূর্ত পর্যন্ত খেলার মাঠে উত্তেজনা থাকায় দর্শকেরা আসন ছেড়ে দাঁড়িয়ে পড়েন। সল্টলেক স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচ প্রমাণ করে দিল, ভারতীয় ফুটবলে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স দ্বৈরথ এখন অন্যতম বড় আকর্ষণ। ম্যাচের শেষ ফল দাঁড়ায় ২-০.
আজ খবর (বাংলা), [খেলা] নতুন দিল্লী, ভারত, ১১/০২/২০২৬ : আইসিসির চাপে এবার ভারতের সাথে আগামী ১৫ তারিখের ম্যাচ খেলতে রাজি হতে হল পাকিস্তানকে।
বিশ্বকাপ টি ২০ টুর্নামেন্টে একই গ্ৰুপে রয়েছে ভারত ও পাকিস্তান। অথচ আগামী ১৫ তারিখে ভারতের সাথে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে খেলতে নামতে চাইছিল না পাকিস্তান। কিন্তু কেন তারা খেলতে নামতে চায় না, সেটার জন্যে বিশ্বাসযোগ্য কোনো যুক্তিখুঁজে পাচ্ছিল না পাক ক্রিকেট বোর্ড। শেষমেশ আইসিসির চাপে ইউ টার্ন নিয়ে ভারতের সাথে খেলতে রাজি হয়ে গিয়েছে পাকিস্তান। অর্থাৎ আগামী ১৫ই ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে প্রেমদাসা স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তানের ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। গোটা দুনিয়ার অসংখ্য ক্রিকেট অনুরাগীদের নজর থাকবে এই ম্যাচে।
কিন্তু কি এমন হয়েছিল যে পাকিস্তান ভারতের সাথে খেলতে স্বীকার করেছিল ? ভারতীয়রা বলতে শুরু করে দিয়েছিল যে পাকিস্তানের ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটারদের ভয় পাচ্ছে, তাই তারা খেলতে চাইছে না। বিশেষ করে কিছুদিন আগেই মিউজিল্যান্ডকে যেভাবে ভারতীয় ক্রিকেটাররা ২২ গজের পিচে দুরমুশ করেছিল, সেই খেলা দেখে ভয় পাওয়ারই কথা। ভারতীয়দের এই মন্তব্যের পর পাকিস্তানের সমাজ মাধ্যমে রীতিমত ঝড় বইছিল। পাশাপাশি আইসিসির চাপ তো ছিলই। এরপর আর রাজি না হয়ে উপায় ছিল না পাকিস্তানের।
পাকিস্তানে বোর্ড অবশ্য জানিয়েছে, তারা ভারতের ম্যাচ বয়কট করে বাংলাদেশের পাশে দাঁড়াতে চেয়েছিল। অর্থাৎ পাকিস্তান বাংলাদেশকে একটা কূনৈতিক বার্তা দিতে চেয়েছিল। যার মানে দাঁড়ায়, ক্রিকেটের মাঠেও ওরা কূটনীতি আর রাজনীতি এনে ফেলতে চাইছিল। নিরাপত্তার কারণে বাংলাদেশ তাদের দল ভারতে পাঠাতে অস্বীকার করেছিল, তাদেরকে বিশ্বকাপে অংশগ্রহণ করতে দেওয়া হয় নি।সেই কারণে এবারের টি ২০ বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ। পাকিস্তান বলছে তারা কূটনৈতিকভাবে বাংলাদেশের পাশে এসে দাঁড়াতে চেয়েছিল। এটাই বিস্ময়ের !
যাই হোক, সব বিস্ময় ও প্রশ্নের উত্তর হয়ত আগামী ১৫ তারিখে কলম্বোর ময়দানেই মিলবে। ভারতীয় দল কিন্তু মুখিয়ে আছে পাক দলকে ২২ গজে পর্যুদস্ত করার লক্ষ্যে। তবে পাকিস্তানের এই খেলতে রাজি হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
Pakistan has agreed to play against India in the T20 World Cup match on February 15 in Colombo after reportedly facing pressure from the ICC. Earlier, Pakistan had been reluctant to participate and failed to provide a clear reason. The Pakistan Cricket Board claimed it had considered boycotting the match to show diplomatic support for Bangladesh, which is not playing in the tournament. The high-profile India vs Pakistan clash at Premadasa Stadium is now set to go ahead, drawing global attention, with both teams preparing for the much-anticipated encounter.
আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৭/০২/২০২৬ : আর কিছু সময় পরেই কলকাতার ইডেন গার্ডেনসে টি ২০ ক্রিকেট ম্যাচের আসর বসতে চলেছে। আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে টি ২০ বিশ্বকাপ খেলা। উত্তেজনার পারদ চড়তে শুরু করবে আজ থেকেই।
আজ প্রথমদিনেই ভারত খেলতে নামছে আমেরিকার বিরুদ্ধে , তবে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আজ কলকাতার ইডেন গার্ডেনসে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। বিশ্বকাপের প্রথম খেলাটি অনুষ্ঠিত হয়েছে শ্রীলঙ্কার এসএসসি গ্রাউন্ডে, এখানে আজ পাকিস্তান খেলতে নেমেছিল নেদারল্যান্ডের সাথে।
বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তান টস জিতে বোলিং নিয়েছিল। নেদারল্যান্ড এক বল বাকি থাকতে সব উইকেট খুইয়ে ১৪৭ রান তুলেছিল। ঐ রান তাড়া করতে গিয়ে পাকিস্তান ৩ বল বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলে নেয়। এই ম্যাচে পাকিস্তান ৩ বল বাকি থাকতেই ৩ উইকেটে জয়লাভ করে। পাকিস্তানের সাহেবজাদা ফারহান ৩১ বলে ৪৭ রান তুলেছেন।
এরপর আজ ইডেনে খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড আর মুম্বইতে খেলতে নামবে ভারত ও আমেরিকা ভারতের হয়ে খেলবেন সূর্য কুমার যাদব (অধিনায়ক),সনজু স্যামসং (উইকেট রক্ষক), অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরা, ঈশান কিষান (উইকেট রক্ষক), রিংকু সিং, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, অভিষেক শর্মা, বরুন চক্রবর্তী, অর্শদীপ সিং, তিলক বর্মা ও হর্ষিত রানা।
বিশ্বকাপের টেবিল – গ্রূপ এ – পাকিস্তান, ভারত, নেদারল্যান্ড, নামিবিয়া ও আমেরিকা। গ্রূপ বি – অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, শ্রীলঙ্কা , জিম্বাবোয়ে, গ্রূপ সি – ইংল্যান্ড, ইতালি, নেপাল, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। গ্রূপ ডি – আফগানিস্তান, কানাডা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরশাহী।
Aaj Khabotr D esk, Kolkata, West Bengal, 07/02/2026 :The T20 Cricket World Cup begins today, with excitement building across venues in India and abroad. Kolkata’s Eden Gardens will host the match between West Indies and Scotland later today, while India will start their campaign against the USA at Mumbai’s Wankhede Stadium.
The tournament’s opening match was played at the SSC Ground in Sri Lanka, where Pakistan defeated the Netherlands by three wickets with three balls remaining. After winning the toss and opting to bowl, Pakistan restricted the Netherlands to 147 runs, before successfully chasing the target. Sahibzada Farhan starred with the bat, scoring 47 off 31 balls.
India’s squad for the match against the USA includes captain Suryakumar Yadav, vice-captain Axar Patel, Sanju Samson and Ishan Kishan as wicketkeepers, along with key players such as Hardik Pandya, Jasprit Bumrah, Kuldeep Yadav, Mohammed Siraj, Rinku Singh, and others.
The teams are divided into four groups: Group A features Pakistan, India, the Netherlands, Namibia, and the USA; Group B includes Australia, Ireland, Oman, Sri Lanka, and Zimbabwe; Group C consists of England, Italy, Nepal, Scotland, and West Indies; while Group D includes Afghanistan, Canada, New Zealand, South Africa, and the UAE.
অনুর্দ্ধ ১৯ বিভাগে ভারতীয় ক্রিকেটাররা যেভাবে খেলেছে, নিজেদেরকে প্রস্তুত করেছে, যেভাবে নিজেদেরকে সময়মত এগিয়ে নিয়ে গিয়েছে, তার জন্যে গোটা দেশ আজ গর্বিত। সেই কারণেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই দলটিকে সাড়ে সাত কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। অদূর ভবিষ্যতে এই খেলোয়াড়রা ফের দেশের মুখ উজ্জ্বল করবে, এমনটাই মনে করা হচ্ছে। এ
র আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই অনুর্দ্ধ ১৯ দলের ভূয়সী প্রশংসা করে বলেছিলেন, “গোটা টুর্নামেন্ট জুড়েই ভালো খেলেছে ভারতীয় অনুর্দ্ধ ১৯ দলটি। ক্রিকেটের মাঠে তারা ব্যতিক্রমী প্রতিভার সাক্ষ্য রেখেছে। এই দলটি ভারতকে গর্বিত করেছে, ওদের কৃতিত্বে ভারতবাসীর গর্বিত হয়েছে। এই দলটির অসামান্য প্রতিভা অনেক তরুণ খেলোয়াড়কে স্বপ্ন দেখাবে।”
গত শুক্রবার জিম্বাবোয়ের হারারেতে ফাইনালে ভারতীয় অনুর্দ্ধ ১৯ দলটি ইংল্যান্ডের অনুর্দ্ধ ১৯ ক্রিকেট দলটিকে ১০০ রানে হারিয়ে দিয়ে ষষ্ঠ বারের মত খেতাব জিতে নিয়েছিল। বিশ্বকাপ চ্যাম্পিয়ান হয়ে তারা ঘরে ফিরেছে। আজ থেকে শুরু হচ্ছে টি ২০ বিশ্বকাপ প্রতিযোগিতা। আজ সন্ধ্যের পর আমেরিকার মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল।
Aaj Khabor Desk, Mumbai, Maharashtra, 07/02/2026 : The BCCI has announced a cash reward of ₹7.5 crore for India’s Under-19 cricket team after their World Cup triumph. India defeated England by 100 runs in the final held in Harare, Zimbabwe, securing their sixth Under-19 World Cup title. The team’s disciplined preparation, consistent performances, and mental strength have drawn praise from across the country. Prime Minister Narendra Modi also lauded the young cricketers, calling their performance inspirational and a source of pride for the nation. The victorious team has now returned home, while India’s senior team begins its T20 World Cup campaign later today with a match against the USA.
আজ খবর (বাংলা), [খেলা], মুম্বই, মহারাষ্ট্র, ০২/০২/২০২৬ : আগামী ১৫ তারিখে টি ২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ক্রিকেট খেলতে মাঠে নামতে চাইছে না পাকিস্তান। পাকিস্তানের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা শুরু হয়ে গিয়েছে ভারতে।
আগামী ৭ তারিখ থেকে শুরু হতে চলেছে টি ২০ বিশ্বকাপ ক্রিকেট , যা নিয়ে ক্রিকেট বিশ্বে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্বকাপের নির্ঘন্ট অনুযায়ী আগামী ১৫ তারিখে শ্রীলঙ্কার কলম্বোতে প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয়ে মাঠে নামার কথা পাকিস্তানের। কিন্তু গতকাল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে তারা ওই দিন ভারতের সাথে খেলতে মাঠে নামবে না। তারা ঐ ম্যাচ বয়কট করছে।
পাকিস্তানের এই ধরনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ভারতীয়রা। এই মুহূর্তে বিষয়টি নিয়ে তীব্র কটূক্তির ঝড় বইতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। তৃণমুল কংগ্রেসের সাংসদ ও প্রাক্তন খেলোয়াড় কীর্তি আজাদ বলেছেন, “ওরা বুঝে গিয়েছে যে, ওরা ভারতের বিরুদ্ধে আদৌ জিততেপারবে না। আর সেটা বুঝতে পেরেই ওরা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। কাশ্মীরের পহেলগাঁওতে হত্যাকাণ্ডের পর আমাদের একেবারেই উচিত হয় নি ওদের সাথে ক্রিকেট খেলা।”
বিজেপি সাংসদ শশাঙ্ক মনি বলেছেন, “নিউজিল্যান্ডকে হারতীয়রা যেভাবে ৪-১ ম্যাচে চূর্ণ করেছে, তা দেখে ভয় পেয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। মাঠ ছেড়ে করা পালায় ? তারাই, যারা জানে যে জিততে পারবে না। এই জন্যেই পাকিস্তান ভারতের বিরুদ্ধে খেলতে চাইছে না। ওরা হেরে যাওয়ার ভয় পাচ্ছে। অপারেশন সিঁদুর ছাড়াও আমরা ওদেরকে যুদ্ধক্ষেত্রেও বার বার হারিয়েছি। খেলার ময়দানেও ওদেরকে হারানোটা অভ্যাসে পরিণত হয়ে যেত, কিন্তু ওরা তো ভয়ে আর খেলতে নামতেই চাইছে না !”
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার কথা বলেছে আইসিসি। এখন দেখার পাকিস্তান কি করে !
Aaj Khabor Desk, Mumbai, Maharashtra, 02/02/2026 : Pakistan has announced that it will not play against India in the T20 World Cup match scheduled for February 15 in Colombo, Sri Lanka, sparking strong criticism in India. The T20 World Cup begins on February 7, and the India–Pakistan clash was one of the most anticipated fixtures. The Pakistan Cricket Board declared the boycott through a post on X, triggering backlash on social media. Indian leaders and former cricketers accused Pakistan of backing out due to fear of defeat, citing India’s recent series win over New Zealand. The ICC has urged Pakistan to reconsider its decision. The situation now awaits Pakistan’s final response.
আজ খবর (বাংলা), [খেলা] শিলিগুড়ি,দার্জিলিং, ১৯/০১/২০২৬ : সশস্ত্র সীমাবলের (এসএসবি) উদ্যোগে শিলিগুড়িতে আয়োজিত হল ইন্ডিয়া হ্যান্ডবল ক্লাস্টার টুর্নামেন্ট। সোমবার এসএসবি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের তিস্তা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এই পাঁচ দিনব্যাপী প্রতিযোগিতার সূচনা হয়। খেলাধুলোর মাধ্যমে জাতীয় সংহতি ও সুস্থ জীবনের বার্তা পৌঁছে দিতেই এই টুর্নামেন্টের আয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভরত ছেত্রী। তাঁর উপস্থিতিতে খেলোয়াড়দের উৎসাহ আরও বেড়েছে। উল্লেখ্য, এ বছর টুর্নামেন্ট দ্বিতীয় বর্ষে পদার্পণ করল, যা শিলিগুড়ির ক্রীড়াঙ্গনের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেই ধরা হচ্ছে।
কেন্দ্রীয় সরকারের ফিট ইন্ডিয়া মুভমেন্ট-এর আওতায় আয়োজিত এই প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় মান্তু ঘোষ। পাশাপাশি রানিডাঙ্গা এসএসবি হেডকোয়ার্টারের আইজি বন্ধন সাক্সেনা সহ পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং তাঁদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে যোগ দেন।
আজ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে আগামী ২৩ তারিখ পর্যন্ত। মহিলা ও পুরুষ—দু’টি বিভাগ মিলিয়ে মোট ৩০টি সংগঠন থেকে প্রায় ৮০টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। দেশজুড়ে বিভিন্ন প্রান্ত থেকে আসা খেলোয়াড়দের উপস্থিতিতে তিস্তা স্টেডিয়াম যেন পরিণত হয়েছে এক সর্বভারতীয় ক্রীড়া মেলায়।
আয়োজকদের মতে, এই ধরনের টুর্নামেন্ট কেবল প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তরুণ প্রজন্মকে খেলাধুলোর প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য। শিলিগুড়িতে আয়োজিত এই ইন্ডিয়া হ্যান্ডবল ক্লাস্টার টুর্নামেন্ট আগামী দিনে জাতীয় স্তরের আরও বড় ক্রীড়া আসরের পথ প্রশস্ত করবে বলেই আশা ক্রীড়াপ্রেমীদের।
আজ খবর (বাংলা), [খেলা ], নতুন দিল্লী, ভারত,০৬/০১/২০২৬ : প্রাক্তন অলরাউন্ডার ক্রিকেটার তথা ১৯৮৩ সালে ওয়ার্ল্ড কাপ জয়ী ভারতের অধিনায়ক কপিলদেবকে জন্মদিনের শুভেচ্ছা জানালো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
হরিয়ানার ছেলে কপিলদেব নিখন্জ ক্রিকেটে তাঁর কেরিয়ার শুরু করেছিলে ১৯৭৮ সালের অক্টবর মাসে। তিনি প্রথমবার খেলতে নেমেছিলেন ফয়সালাবাদে পাকিস্তানের বিরুদ্ধে। অসাধারণ পেস বোলার ছিলেন তিনি। তাঁর টেস্ট কেরিয়ারে তিনি ১৩১টি ম্যাচে ২২৭টি ইনিংস খেলেছেন এবং ৪৩৪টি উইকেট নিয়েছেন। ভারতীয় টেস্ট ম্যাচের ইতিহাসে কপিলদেব ছিলেন তৃতীয় সর্বোচ্য উইকেট নেওয়া বোলার।
১৯৮৩ সালের বিশ্বকাপে কপিলদেব ছিলেন ভারতের অধিনায়ক। জিম্বাবোয়ে ম্যাচে তাঁর একক ১৭৫ রানের ইনিংস ক্রিকেটপ্রেমীরা এখনো ভোলেন নি। তিনি ভারতীয় ক্রিকেটে ছিলেন একজন রোলমডেল। আজ তাঁর ৬৭ তম জন্মদিনে তাঁর সতীর্থ খেলোয়াড়রা যেমন শুভেচ্ছা জানিয়েছেন তেমন বিসিসিআই-এর পক্ষ থেকেও তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে।
আজ খবর (বাংলা) [খেলা], ঢাকা, বাংলাদেশ, ০৫/০১/২০২৫ : আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের কোনো ম্যাচই বাংলাদেশ নিজেদের দেশে দেখাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। আইপিএল সম্প্রচারকে তাদের দেশে সাসপেন্ড করেছে বাংলাদেশ।
ঘটনার সূত্রপাত কেকেআর থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে। বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। বাংলাদেশের দুষ্কৃতীরা ভারত বিরোধী স্লোগান দিয়েছে। তাই ভারতীয় দর্শকরা চান নি কোনো বাংলাদেশী ক্রিকেটার আইপিএল-এ অংশ নিক. বাংলাদেশী মুস্তাফিজুর রহমান ছিলেন কলকাতা নাইট রাইডার্স দলে. দাবী ওঠে যে মুস্তাফিজুরকে কেকেআর দল থেকে বাদ দিয়ে দেওয়া হোক.
এই দাবীকে সমর্থন করে বিসিসিআই। এরপর বিসিসিআইয়ের নির্দেশ পেতেই শারুখ ক্ষণ কলকাতা নাইট রাইডার্স দল থেকে মুস্তাফিজুর রহমানকে ফেলা হয়। এরপরেই আজ বাংলাদেশ সিদ্ধান্ত নেয়, তাদের দেশে আইপিএল এর কোনো ম্যাচ তারা সম্প্রচার করবে না. এতে করে ভারতের কোনো ক্ষতি সেভাবে হবে না. তবে ক্রিকেটের আনন্দ থেকে বঞ্চিত থাকবেন অসংখ্য বাংলাদেশী ক্রিকেট প্রেমী মানুষ।
আজ খবর (বাংলা), [খেলা], মুম্বই , মহারাষ্ট্র, ০৩/০১/২০২৬ : বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুরকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিতে চাইছে বিসিসিআই। তার বদলে কেকেআর অন্য কোনো খেলোয়াড়কে দলে নিতে পারবে বলে জানা যাচ্ছে।
সম্প্রতি ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিকসম্পর্ক যথেষ্ট অবনতি ঘটেছে। বাংলাদেশের মানুষ বেশ কয়েকটি আন্দোলন করতে গিয়ে ভারত বিরোধী স্লোগানও দিয়েছে। দুই দেশের কূটনৈতিক অবস্থানও দূরত্ব বাড়িয়েছে। এই রকম একটা সময়ে ভারতীয় কোনো ক্রিকেট দলে বাংলাদেশের কোনো খেলোয়াড় অংশগ্রহণ করবেন, এমনটা মেনে নিতে চাইছেন না এ দেশের ক্রিকেট অনুরাগী ও সাধারণ মানুষ। বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুরকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে ছেড়ে দাবী উঠছিল দেশের বিভিন্ন জায়গা থেকে। সমাজ মাধ্যমে বিষয়টি হুমকির পর্যায়ে চলে যাচ্ছিল।
মুস্তাফিজুরকে কেকেআর ছেড়ে দেবে কিনা, তা নিয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল বিবৃতি দেয় নি কলকাতা নাইট রাইডার্স। মুখ খোলেন নি শাহরুখ খান নিজেও। এই রকম একটা পরিস্থিতিতে মুস্তাফিজুরকে কেকেআর দল থেকে ছেড়ে দেওয়ার পরামর্শ দিতে চাইছে বিসিসিআই। বাংলাদেশের এই খেলোয়াড়ের বদলে অন্য যে কোনো খেলোয়াড় কেকেআর নিতে পারবে বলে অনুমোদন করেছে বিসিসিআই। এবার কেকেআর কি নির্দেশ দেয় তার অপেক্ষায় ক্রিকেট মহল।
আজ খবর (বাংলা), [খেলা], গুয়াহাটি, আসাম, ২৬/১১/২০২৫ : ভারতের সাথে দ্বিতীয় টেস্ট ম্যাচে বিশাল রানের ব্যবধানে জিতে গেলো দক্ষিণ আফ্রিকা। সেই সাথে এই সিরিজে ২-০ ব্যবধানে তারা বিজয়ী হলো। দীর্ঘ ২৫ বছর পর ভারতের মাটিতেই ভারতকে পর্যুদস্ত করে সিরিজ জিতে নিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা।
গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে ভারতকে ৪০৮ রানে হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার এই অসাধারণ জয়ের কারিগর হিসেবে যাদেরকে কৃতিত্ব দিতেই হয়, তাঁরা হলেন সাইমন হামার, যিনি ছয়টি উইকেট নিয়েছেন, সেনুরান মুত্থুস্বামী প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়ে গিয়েছেন, এছাড়াও ট্রিস্টান স্টাব্স ও মার্কো জ্যানসেনের দূরন্ত ব্যাটিং। সব মিলিয়ে ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা। মার্কোকে ম্যান অফ দ্য ম্যাচ করা হয়েছে।
দীর্ঘদিন পর দক্ষিণ আফ্রিকা ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধেই জয় পেলো। এর আগে তারা হ্যান্সি ক্রোনিয়ের নেতৃত্বে ২০০০ সালে ভারতকে ২-০ ব্যবধানে হারিয়েছিল টেস্ট সিরিজে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এত বড় ব্যবধানে হার নিয়ে নিশ্চয়ই প্রশ্ন উঠবে। হয়ত প্রত্যেক খেলোয়াড়ের পারফর্মেন্স নিয়েও প্রশ্ন উঠবে ! খেলোয়াড় নির্বাচনের আগে নির্বাচকদের হয়তো আরও সতর্ক থাকতে বলা হবে! কেননা, এর আগে এতো বড় ব্যবধানে এশিয়ান জায়ান্টরা কখনো হারে নি। এর আগে ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে ভারত হেরেছিল ৩৪২ রানে। সেটাই ছিল আজ অবধি সবচেয়ে বড় ব্যবধানে হার। আজকের পর সেটা বদলে লিখতে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪০৮ রানের এই শোচনীয় পরাজয়ের কথা। তবে খেলার এখনো অনেক বাকি আছে। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হতে চলেছে ওয়ান ডে ম্যাচ এবং টি ২০ ম্যাচগুলি।