
আজ খবর (বাংলা), [খেলা ], নতুন দিল্লী, ভারত,০৬/০১/২০২৬ : প্রাক্তন অলরাউন্ডার ক্রিকেটার তথা ১৯৮৩ সালে ওয়ার্ল্ড কাপ জয়ী ভারতের অধিনায়ক কপিলদেবকে জন্মদিনের শুভেচ্ছা জানালো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
হরিয়ানার ছেলে কপিলদেব নিখন্জ ক্রিকেটে তাঁর কেরিয়ার শুরু করেছিলে ১৯৭৮ সালের অক্টবর মাসে। তিনি প্রথমবার খেলতে নেমেছিলেন ফয়সালাবাদে পাকিস্তানের বিরুদ্ধে। অসাধারণ পেস বোলার ছিলেন তিনি। তাঁর টেস্ট কেরিয়ারে তিনি ১৩১টি ম্যাচে ২২৭টি ইনিংস খেলেছেন এবং ৪৩৪টি উইকেট নিয়েছেন। ভারতীয় টেস্ট ম্যাচের ইতিহাসে কপিলদেব ছিলেন তৃতীয় সর্বোচ্য উইকেট নেওয়া বোলার।
১৯৮৩ সালের বিশ্বকাপে কপিলদেব ছিলেন ভারতের অধিনায়ক। জিম্বাবোয়ে ম্যাচে তাঁর একক ১৭৫ রানের ইনিংস ক্রিকেটপ্রেমীরা এখনো ভোলেন নি। তিনি ভারতীয় ক্রিকেটে ছিলেন একজন রোলমডেল। আজ তাঁর ৬৭ তম জন্মদিনে তাঁর সতীর্থ খেলোয়াড়রা যেমন শুভেচ্ছা জানিয়েছেন তেমন বিসিসিআই-এর পক্ষ থেকেও তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে।
![]()