
আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৪/০৬/২০২৬ : তৃণমূল কংগ্রেস নিয়ে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেছেন, “যত দ্রুত এই দলটা উঠে যায় ততই মঙ্গল।”
গত কয়েক সপ্তাহ ধরেই অন্তর্কলহ এবং বিদ্রোহের মাশুল দিতে হচ্ছে তৃণমূল কংগ্রেস দলটাকে। একে একে বিধায়করা সরে দাঁড়িয়েছেন, সাংসদরা সরে দাঁড়িয়ে অন্য দলে যোগ দিয়েছেন, এমনকি পুরসভার কাউন্সিলররাও একে একে নিজেদের সরিয়ে নিয়েছেন। মেয়ররা নিজেদের পদ ছেড়ে বেরিয়ে গিয়েছেন। এর মধ্যেই পূর্ব মেদিনীপুরে জেলা সভাধিপতির আসনটিও বিজেপি দখল করে নিতে পেরেছে। দলীয় বহু কর্মীকে জেলে যেতে হয়েছে।
ঠিক এই রকম একটা অবস্থায় বিধায়ক ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের বিদ্রোহী বিধায়করা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। তাঁদের বক্তব্য তাঁরাই আসল তৃণমূল কংগ্রেস। তাই সেই নাম, অফিসিয়াল লোগো এবং দলের ফান্ড তাঁদের হাতে তুলে দেওয়া হোক। বিদ্রোহী তৃনমূলের বিধায়করা ইতিমধ্যেই দলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, চেয়ারম্যান পোস্টে নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও।
আজ বিজেপি নেতা তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যা কিছু ঘটছে তা তৃণমূলের অন্দরে ঘটছে, তাই সেসব নিয়ে আমাদের কিছু বলার নেই. এবার নির্বাচন কমিশন সিন্ধান্ত নিক যে, কে ওদের নেতা হবে ? দলটা কতগুলো ভাগ হবে ? পার্টির নাম কি হবে ? লোগো কি হবে ? এসব নিয়ে বিধানসভার ভিতরেও জোর চর্চা হচ্ছে। সাধারণ মানুষ সেসব জানতে পারছে না, জানতে চাইছেন না। দলটা যত তাড়াতাড়ি উঠে যায় ততই মঙ্গল।

![]()