গ্রেপ্তার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের বড়কর্তা
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], কাঠমান্ডু, নেপাল, ২৮/০৩/২০২৬ : নেপালে জেন জি’র দুর্নীতি বিরোধী বিক্ষোভকে দমন করার অপরাধে আজ নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পেশ করা হবে।
নেপালে দুর্নীতি বিরোধী বিক্ষোভ চলাকালীন এক জনের মৃত্যু হয়েছিল। সেই মৃত্যুর অভিযোগে পুলিশ তদন্ত চালাচ্ছিল। সেই সময় নেপাল সরকার তুমুল বিক্ষোভ ঠেকাতে নানারকম পদক্ষেপ নিয়েছিল। সেই ঘটনার তদন্ত চলাকালীন প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে অনিচ্ছাকৃত হত্যা মামলায় তাঁর ভক্তপুরের বাসভবন থেকে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ।
একই অভিযোগে এর আগে নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা নেপালি কংগ্রেস নেতা রমেশ লেখককেও তাঁর বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছিল। নেপাল পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিচারপতি গৌরী বাহাদুর কার্কির নেতৃত্বে একটি কমিটির সুপারিশেই গ্রেপ্তার করা হয়েছে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লেখককে। ফৌজদারি অবহেলার দায়ে অভিযুক্ত হয়েছিলেন নেপাল পুলিশের তৎকালীন সর্বোচ্য কর্তা চন্দ্র কুবের খাপুঙ।
ইরান চলে যান” মন্তব্য নিয়ে বিতর্ক, পাকিস্তানে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল নয়াদিল্লি
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] নতুন দিল্লী, ভারত, ২৭/০৩/২০২৬ : পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের বিতর্কিত মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানাল ভারত। শিয়া সম্প্রদায়কে উদ্দেশ্য করে “যদি ইরানকে এতই ভালোবাসেন, তাহলে ইরানে চলে যান” মন্তব্যের পর নয়াদিল্লি এই ঘটনাকে সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘পদ্ধতিগত নির্যাতন’-এর উদাহরণ বলে অভিহিত করেছে।
ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই ধরনের মন্তব্য পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি দীর্ঘদিনের বৈষম্যমূলক আচরণের প্রতিফলন। বিশেষ করে শিয়া মুসলিমদের মতো সম্প্রদায়ের ওপর চাপ ও উপেক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এই ঘটনায় আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই ধরনের মন্তব্য শুধু অভ্যন্তরীণ বিভাজনই বাড়ায় না, বরং পাকিস্তানের সংখ্যালঘু নীতির উপর নতুন করে প্রশ্ন তোলে।
ভারত স্পষ্টভাবে জানিয়েছে, ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার ক্ষেত্রে এই ধরনের মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং তা মানবাধিকারের পরিপন্থী।
আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৭/০৩/২০২৬ : পেট্রোল-ডিজেলের ওপর আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়ে কেন্দ্র সরকারকে তীব্র কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ঠিক যেন শাড়ির দোকানে গিয়ে হঠাৎ পছন্দমতো কিছু কিনে নেওয়ার মতো।”
মুখ্যমন্ত্রীর অভিযোগ, জ্বালানির দামের ক্ষেত্রে কেন্দ্রের নীতিতে কোনও স্থিরতা নেই। কখনও হঠাৎ করে শুল্ক বাড়ানো হচ্ছে, আবার রাজনৈতিক বা পরিস্থিতিগত চাপে তা কমানো হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের ওপর দীর্ঘমেয়াদে কোনও বাস্তব স্বস্তি আসছে না।
তিনি আরও দাবি করেন, “রাজ্য সরকার বহুবার কেন্দ্রকে জ্বালানির ওপর কর কমানোর আবেদন জানিয়েছে, কিন্তু তা গুরুত্ব পায়নি। এখন হঠাৎ করে শুল্ক কমানোর সিদ্ধান্তকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও ইঙ্গিত করেন।”
বিমান হামলায় শীর্ষ সামরিক কর্তা নিহতের দাবি ঘিরে জল্পনা, বাড়ছে ইজরায়েল-ইরান উত্তেজনা
আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক], তেহরান, ইরান, ২৬/০৩/২০২৬ : মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই বড় দাবি সামনে আনল ইসরায়েলি সংবাদমাধ্যম। তাদের মতে, সাম্প্রতিক এক বিমান হামলায় ইরানের নৌবাহিনীর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। তবে এই দাবির বিষয়ে এখনও পর্যন্ত ইরানএর সরকার বা সামরিক বাহিনীর তরফে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ মেলেনি।
রিপোর্ট অনুযায়ী, হামলাটি ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়েছে, কারণ সাম্প্রতিক সময়ে Israel ও Iran-এর মধ্যে সংঘাত দ্রুত তীব্র আকার নিচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা সংঘাতকে আরও বাড়িয়ে তুলতে পারে। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, সাম্প্রতিক অভিযানে ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন, যদিও অনেক ক্ষেত্রেই স্বাধীনভাবে তা যাচাই করা সম্ভব হয়নি।
বর্তমান পরিস্থিতিতে উভয় দেশের তরফে পাল্টা হামলার আশঙ্কা বাড়ছে, যা গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে বড় ধরনের সংঘাতের দিকে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
আমেরিকা ইরানের বিদ্যুৎকেন্দ্র টার্গেট করলে তেল সরবরাহে বড় ধাক্কা—জ্বালানি, মুদ্রাস্ফীতি ও বাণিজ্যে প্রভাবের আশঙ্কা
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ২২/০৩/২০২৬ : মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে তীব্র আকার নিচ্ছে। ইরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে—যদি যুক্তরাষ্ট্র তাদের বিদ্যুৎকেন্দ্রগুলিকে টার্গেট করে, তবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হতে পারে।
এই হুমকি বাস্তবায়িত হলে তার বড়সড় প্রভাব পড়তে পারে ভারত-সহ গোটা বিশ্বের অর্থনীতিতে।
জ্বালানি সংকটের আশঙ্কা
ভারত তার মোট অপরিশোধিত তেলের প্রায় ৮৫% আমদানি করে, যার বড় অংশই মধ্যপ্রাচ্য থেকে আসে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় ২০% তেল পরিবাহিত হয়। এই পথ বন্ধ হয়ে গেলে ভারতের তেল সরবরাহে বড় ধাক্কা লাগতে পারে, যার ফলে পেট্রোল ও ডিজেলের দাম দ্রুত বাড়বে।
মুদ্রাস্ফীতি বাড়ার সম্ভাবনা
জ্বালানির দাম বাড়লে পরিবহণ খরচ বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। ফলে দেশে মুদ্রাস্ফীতি আরও বাড়তে পারে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে চাপ তৈরি করবে।
বাণিজ্য ও রফতানিতে প্রভাব পড়বে –
হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ রুট। এই পথ বন্ধ হলে ভারতের আমদানি-রফতানি খরচ বেড়ে যাবে এবং সরবরাহ চেইন ব্যাহত হতে পারে। বিশেষ করে পেট্রোকেমিক্যাল ও সার শিল্প বড় ধাক্কা খেতে পারে। ভারতীয় টাকার উপর চাপ বাড়বে –
তেলের দাম বাড়লে ভারতের আমদানি বিল বাড়বে, যার ফলে রুপির উপর চাপ সৃষ্টি হবে। ডলারের তুলনায় রুপির মান কমে যেতে পারে।
কৌশলগত ও নিরাপত্তা উদ্বেগ বাড়বে –
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে সেখানে কর্মরত ভারতীয়দের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়বে। পাশাপাশি ভারতকে বিকল্প জ্বালানি উৎস খোঁজার দিকেও জোর দিতে হতে পারে।
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ১৬/০৩/২০২৬ : দুটি পণ্যবাহী ভারতীয় জাহাজ পেট্রোপণ্য নিয়ে ভারতে প্রবেশ করতে চলেছে। এই দুই জাহাজ ভারতে এসে গেলে ভারত পেট্রোলিয়ামের জন্যে তৈরি হতে চলা সংকটকে কিছুটা হলেও ঠেকিয়ে রাখতে পারবে।
ইরান কর্তৃপক্ষ ভারতের দুটি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করার অনুমতি দিয়েছিল। সেইমত ওই জাহাজ দুটি হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং ভারতীয় উপকূলের কাছে এসে পৌঁছেছে। ওই জাহাজগুলির একটি শিবালিক গুজরাটের মুন্দ্রা বন্দরের কাছে এসে গিয়েছে। আর একটি জাহাজ নন্দা দেবীও ভারতীয় উপকূলের কাছাকাছি এসে গিয়েছে বলে জানা যাচ্ছে।
দুটি জাহাজেই প্রচুর পরিমাণে পেট্রোলিয়াম পণ্য রয়েছে। শিবালিক আজ এবং নন্দা দেবী জাহাজটি আগামীকাল ভারতে পৌঁছাবে। পশ্চিম হরমুজে মোট ২৪টি ভারতীয় পণ্যবাহী জাহাজ দাঁড়িয়েছিল। তারমধ্যে শিবালিক ও নন্দা দেবী পুরোপুরো এলপিজি বহন করছে। এই দুই জাহাজ ভারতে এসে গেলে এলপিজি সংকট অনেকটাই মেটানো যেতে পারে বলে মনে করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় ইরানে থাকা ভারতীয় নাবিকরা সুস্থ আছেন বলে খবর পাওয়া গিয়েছে।
শিবালিক ও নন্দা দেবী জাহাজ দুটি প্রায় ৯২,৭০০ টন এলপিজি বহন করছে। আজ শিবালিক এসে পৌঁছাবে গুজরাটের মুন্দ্রা বন্দরে এবং আগামীকাল নন্দা দেবী জাহাজটি এসে পৌঁছাবে কান্ডলা বন্দরে।
মেষ রাশি : আজ কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে পারবেন না, হঠাৎ অসুস্থতার কারণে। এই বাধার কারণে আর্থিক ক্ষতি হবে জেনে নিজের যুক্তি খাড়া করতে চাইবেন, কিন্তু তাতে করে আর্থিক সমৃদ্ধ হবে না. গহনা ও সোনায় বিনিয়োগ করলে লাভ হতে পারে। পরিবারের সাথে একটি শান্তিপূর্ণ দিন কাটাতে পারেন। কেউ কোনো সমস্যা নিয়ে এলে তাকে উপেক্ষা করা ছাড়া অন্য কোনো .শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
বৃষ রাশি : আজ আপনাকে মন শান্ত করে কাজে নামতে হবে. কোনো রকম উত্তেজনা দেখলে সব কাজ পণ্ড হয়ে যেতে পারে। অতিরিক্ত অর্থ ভূ সম্পত্তিতে বিনিয়োগ করুন। আজ কিছু অতিথি আপনার কাছে আসবে, তাদের সাথে ভালো ব্যবহার করলে প্রশংসা পাবেন। আত্মীয়দের নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
মিথুন রাশি : আজ আপনি শক্তিতে ভরপুর থাকবেন। সমস্ত কাজ সময়ের আগেই শেষ করতে চাইবেন। কিছুদিন ধরে বেশ কিছু অর্থ ব্যয় করেছেন, এবার থেকে সঞ্চয়ে আগ্রহী হওয়া উচিত হবে. প্রেমের ভাগ্য মন্দ, তবে সঙ্গীর প্রতি মনোক্ষুণ্ন হবেন না. সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে আপনি যে সামাজিক অনুষ্ঠানে থাকবেন তাতে শুধু সমাজের নয়, আপনারও উপকার হবে. শুভ সংখ্যা ৪, শুভ রং কালো.
কর্কট রাশি : মনকে সংযত রাখতে আজ আপনার ধ্যান করা উচিত। অর্থ সংকট কাটাতে, ব্যয় সংকোচ করতে এবং সঞ্চয় শুরু করতে বয়স্ক কোনো মানুষের পরামর্শ গ্রহণ করুন। দীর্ঘমেয়াদি লাভের জন্যে এমন কিছু প্রকল্প বেছে নিন, যাতে আপনি লাভের মুখ দেখতে পারেন। প্রকল্পে বিনিয়োগের আগে সব কাগজপত্র যাচাই করে নিন. পারিবারিক ক্ষেত্র উত্তম। শুভ সংখ্যা , শুভ রং সাদা।
সিংহ রাশি : এমনিতে কর্মক্ষেত্রে চাপ ছিল যা সামলাতে হিমশিম খেতে হচ্ছে, আজ সেখানে যুক্ত হতে পারে কিছু বিতর্ক। কর্মক্ষেত্রে মতভেদ সেখানকার পরিবেশকে বিনষ্ট করতে পারে, সেক্ষেত্রে কাজের চাপ আরও বাড়তে পারে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতির যোগ রয়েছে। আজ সময়ের আগেই সব কাজ শেষ করে ফেলুন, কাল অনেক দেরি হয়ে যাবে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
কন্যা রাশি : আজ এমন একটা ব্যক্তিত্ব তৈরি করুন যাতে মন থেকে ঘৃণার ভাব দূর হয়ে যায়. বাইরের মানুষের সামনে নিজের অসাধারণ ভাবমূর্তি বজায় রাখলে প্রশংসা অর্জন করতে পারেবন। আজ অর্থ চলে আসবে অপ্রত্যাশিতভাবে। এই অর্থ কোনো এক সোময়ে আপনি কাউকে ঋণ হিসেবে দিয়েছিলেন। আজ নতুন প্রকল্প গ্রহণ করা উচিত হবে. নতুন বিনিয়োগ পরিকল্পনা করুন। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
তুলা রাশি : আজ তুচ্ছ কোনো কারনে মানসিক চাপ অনুভূত হতে পারে। অতিরিক্ত খাদ্যাভাস থাকলে তা বর্জন করুন। শরীরকে সুস্থ রাখুন। কিছুটা অতিরিক্ত ঝুঁকি নিলে আর্থিক উন্নতির যোগ রয়েছে। পরিবারের লোকেদের সাথে ভালো ব্যবহার করুন। কর্মক্ষেত্রে পুরোনো কোনো দক্ষতা বা কাজের জন্যে আজও প্রশংসিত হবেন। দাম্পত্য জীবন মধ্যম। শুভ সংখ্যা ১. শুভ রং কমলা।
বৃশ্চিক রাশি : একমাত্র যোগ ও ব্যায়াম আজ আপনার শারীরিক ও মানসিক স্বাভাবিক রাখতে পারে। আজ যতটা পারেন নিজেকে শান্ত সংযত রাখার চেষ্টা করুন। বিন্দুমাত্র বিচলিত হবেন না. পরিস্থিতি যাই হোক না কেন, স্রেফ প্রত্যক্ষদর্শী হয়ে থাকুন, কোনো রকম প্রতিক্রিয়া দেখাতে যাবেন না. সৃজনশীল কাজ থেকে আর্থিক উন্নতির যোগ রয়েছে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
ধনু রাশি : আজ ঘরে বাইরে এতটাই চাপ থাকবে, এবং কিছু কিছু ব্যাপারে আপনাকেই দায়ী করা হবে যে আপনি ধৈর্য রাখতে পারবেন না. অথচ নিজের ক্রোধ প্রকাশ্যে আনলে আপনারই ক্ষতি হবে বুঝে তা প্রকাশ্যে আনবেন না. তাতে করে আজ সারাদিন খিটখিটে মেজাজ থাকবে। আজ নতুন উদ্যম আপনাকে প্রয়োজনীয় টাকা দেবে. বিবাহিত জীবন মধ্যম। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল.
মকর রাশি : দীর্ঘ মেয়াদি কোনো প্রকল্পে আর্থিক বিনিয়োগ আপনাকে লাভবান করে তুলবে. নিজের সঞ্চয়কে বৃদ্ধ করার ব্যবস্থা করুন। বিবাহের কথা ভাবা উচিত, এই সময়ে বিবাহিত জীবনে প্রবেশ করলে ভালো হবে. কর্মক্ষেত্রে স্থগিত হয়ে থাকা প্রকল্প করতে পারেন। যে সম্পর্ক আপনাকে ব্যাথা দেয়, সেই সম্পর্ক ত্যাগ করুন। তাদের এড়িয়ে চলুন। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল.
কুম্ভ রাশি : নিজের মানসিক যন্ত্রণা প্রকাশ্যে আনবেন না. নিজের হতাশা এবং বিভ্রান্তির কথা কাউকে বলবেন না. আজ ঠাণ্ডা মাথায় এক এক করে সমস্যাগুলির সমাধান করুন। শারীরিক কোনো ব্যাধি আজ আপনাকে ভোগাতে পারে। আপনাকে ডাক্তারের কাছে বা হাসপাতালে গিয়েও চিকিৎসা করাতে হতে পারে। জীবন সঙ্গী হতাশ করতে পারে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
মীন রাশি : আজ কোনো আঘাত এলে তার মোকাবিলা করুন সহজভাবে। ইতিবাচক মনোভাব দিয়েই আপনি সেই সব সমস্যাকে অতিক্রম করে ফেলতে পারবেন। কোনো আর্থিক ক্ষতির খবর পেয়ে আজ সারাদিন মানসিক চাপ অনুভূত হতে পারে। দ্রুত সেই অবস্থা থেকে বেরিয়ে আসুন। বন্ধুরা আজ আপনাকে আম্নত্র জানাতে পারে। বিবাহিত জীবন উত্তম শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ.
“মনিপুরের উত্তেজনায় প্রধানমন্ত্রী বিবৃতি দেন নি, অথচ এখন দিচ্ছেন “
আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৩/২০২৬ : তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। দলের অভিযোগ, মণিপুরে এসসি ও এসটি সম্প্রদায়ের মানুষ ভয়াবহ হিংসার শিকার হওয়ার সময় প্রধানমন্ত্রী সম্পূর্ণ নীরব ছিলেন। অথচ এখন তিনি রাষ্ট্রপতির বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন।
তৃণমূলের মতে, মণিপুরে দীর্ঘদিন ধরে চলা হিংসার ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। সেই সংকটের সময় প্রধানমন্ত্রী যথাযথ প্রতিক্রিয়া দেননি বা পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেননি।
দলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী এখন রাষ্ট্রপতির বক্তব্যকে হাতিয়ার করে বিরোধীদের আক্রমণ করছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তৃণমূলের দাবি, এত বড় মানবিক বিপর্যয়ের সময় কেন্দ্রের উচিত ছিল দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া।
তৃণমূল নেতৃত্বের বক্তব্য, মণিপুরের পরিস্থিতি শুধু একটি রাজ্যের সমস্যা নয়, এটি দেশের সংবিধান ও গণতন্ত্রের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ ইস্যু। তাই এই বিষয়ে রাজনৈতিক লাভ-ক্ষতির হিসাব না করে কেন্দ্রের উচিত ছিল মানুষের পাশে দাঁড়ানো।
উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে জাতিগত সংঘর্ষ শুরু হয়, যার ফলে বহু মানুষের মৃত্যু এবং ব্যাপক বাস্তুচ্যুতি ঘটে।
আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৩/২০২৬ : সোমবার দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে রাজ্যের শাসক দল ও প্রশাসনের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের প্রাক্তন পুলিশ প্রধান রাজীব কুমার— কাউকেই আক্রমণ করতে ছাড়েননি।
কালীঘাটে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে কালো পতাকা প্রদর্শন এবং ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া নিয়ে শুভেন্দু বলেন, “এসব চোরদের অসভ্য ও বর্বর পার্টির কাজ। মুখ্যমন্ত্রী ও তাঁর দলের কার্যকলাপে সবাই আজ বিরক্ত। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণ থেকেও তা স্পষ্ট।”
রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক এক মন্তব্যকে হাতিয়ার করে শুভেন্দু সরব হন। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী বলেছিলেন একটি কমিউনিটি জোট বাঁধলে সব শেষ হয়ে যাবে। আসলে মুসলিম কমিউনিটি এখন হুমায়ুন কবীরের পেছনে জোট বেঁধেছে। কট্টর সাম্প্রদায়িক কার্ড খেলেই এই সরকার জিতেছে। এই ধরণের উস্কানিমূলক কথা ওনাদের মুখেই সাজে।”
ওয়েস্টিন হোটেলে রাজীব কুমারের উপস্থিতিকে ‘অত্যন্ত অনৈতিক’ বলে ব্যাখ্যা করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, “ডিজির বাংলো দখল করে রাখা এবং সাংসদ না হয়েও যেভাবে রাজীব কুমারকে স্যালুট করা হচ্ছে, তা সম্পূর্ণ বেআইনি।” এর পাশাপাশি তিনি নন্দিনী চক্রবর্তীকে সাসপেন্ড করার দাবি জানিয়ে প্রশ্ন তোলেন, কেন তাঁর হেলিকপ্টার নামতে বাধা দেওয়া হচ্ছে।
অতীতে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর সফরের প্রসঙ্গ টেনে শুভেন্দু দাবি করেন, “সেদিন আমাকে ডাকার কারণে প্রধানমন্ত্রীকে যেভাবে অপমান করা হয়েছিল, রাষ্ট্রপতির ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। নীতিন নবীন বা কেন্দ্রীয় মন্ত্রীদের হেলিকপ্টার নামতে দেওয়া হচ্ছে না।”
সবশেষে রাজ্যের মানুষকে ‘জেগে ওঠার’ আহ্বান জানিয়ে শুভেন্দু বলেন, “পহেলা বৈশাখের পর যেকোনো দিন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে। মানুষ প্রস্তুত থাকুন, কিছুদিনের মধ্যেই আমরা দিনক্ষণ পেয়ে যাব।”
আজ খবর (বাংলা), [খেলা], আহমেদাবাদ, গুজরাট,০৮/০৩/২০২৬ : ফের একবার বিশ্ব চ্যাম্পিয়ান হল ভারত। টি ২০ বিশ্বকাপে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে চূর্ণ করে নিল টিম ইন্ডিয়া।
আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। ভারতকে ব্যাট করতে পাঠায় তারা। ভারতীয় ইনিংসশুরু করতে ব্যাট হাতে নামেন অভিষেক শর্মা ও সনজু স্যামসন। শুরু থেকেই চালিয়ে ব্যাট করেন ভারতীয় ব্যাটাররা। উইকেট রক্ষক সনজু স্যামসন ৪৬ বল ৮৯রান করেন, অভিষেক শর্মা ২১ বলে ৫২ রান, ঈশান কিষান ২৫ বলে ৫৪ রান, হার্দিক পান্ডিয়া ১৩ বলে ১৮ রান, তিলক ভার্মা ৬ বলে ৮ রান এবং শিবম দুবে মাত্র ৮ বলে ২৬ রান করেন। অধিনায়ক সূর্যকুমার যাদব আজ ০ রানে আউট হয়ে গিয়েছিলেন। ভারত ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান তোলে।
এরপর ২৫৬ রান তাড়া করতে নেমে প্রথমদিকে নিউজিল্যান্ডও চালিয়ে খেলতে শুরু করে। এদিন নিউজিল্যান্ডের উইকেট রক্ষক সেইফার্ট ২৬ বলে ৫২ , অধিনায়ক স্যান্টনার ৩৫ বলে ৪৩ ও মিচেল ১১ বলে ১৭ রান তুলেছেন। বাকিরা কেউই দুই অঙ্কের রানও তুলতে পারেন নি। নিউজিল্যান্ড এর ইনিংস ১৯ ওভারে ১৫৯ রানেই শেষ হয়ে যায়।
ভারতের হয়ে বোলারদের মধ্যে আজ যশপ্রীত বুমরা মোট ৪টি উইকেট পেয়েছেন, অক্ষর প্যাটেল পেয়েছেন ৩টি উইকেট, এছাড়া হার্দিক পান্ডিয়া, বরুন চক্রবর্তী ও অভিষেক শর্মা ১টি করে উইকেট পেয়েছেন।
২০২৪ সালের পর আজ ফের একবার বিশ্ব চ্যাম্পিয়ান হল ভারত। আজ ৯৬ রানে ম্যাচ জিতে বিশ্বকাপ তুলে নিল টিম ইন্ডিয়া। এই নিয়ে মোট তিনবার বিশ্বকাপ জয় করেছে ভারত। আজ খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ ও অন্যান্যরা।