বাড়িতে অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ বায়রন বিশ্বাস, শুরু তদন্ত

বাড়িতে অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ বায়রন বিশ্বাস, শুরু তদন্ত

 

বাড়িতে অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস
বাড়িতে অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ বায়রন বিশ্বাস, শুরু তদন্ত

আজ খবর

Screenshot 2026 10 02 212535 (বাংলা) [রাজ্য] সাগরদিঘী, মুর্শিদাবাদ , পশ্চিমবঙ্গ ০৩/১০/২০২৬

 

নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হলেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। শনিবার সকালে মুর্শিদাবাদের ধুলিয়ানে তার বাড়িতে এই অগ্নিকাণ্ড এর ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিধায়ক । ঘটনার পর দ্রুত তাকে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়।

ad5

তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে। কীভাবে বাড়িতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা অন্য কোনও দুর্ঘটনা থেকে আগুন লাগার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে বিধায়ক কীভাবে অগ্নিদগ্ধ হলেন, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। আত্মহত্যার চেষ্টা ছিল কি না, সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য মেলেনি।

ad13

ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌছন। বাড়িতে আগুন লাগার সময় সেখানে আর কেউ ছিলেন কি না এবং ঠিক কীভাবে ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিধায়ক বায়রন বিশ্বাসের অগ্নিদগ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রশাসনের তরফে ঘটনার কারণ অনুসন্ধান শুরু হয়েছে।

WhatsApp Image 2026 09 16 at 14.09.39

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *