Aaj Khabor

ভূকম্পনে কেঁপে উঠলো কলকাতা সহ গোটা বাংলা

১৯ সেকেন্ড স্থায়ী ছিল এই ভূমিকম্প 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/১১/২০২৫ : জোরালো ভূমিকম্পে কেঁপে উঠলো সমগ্র পশ্চিমবঙ্গ।  আজ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রায় সব জেলা থেকেই এই ভূকম্পন অনুভূত হয়েছে।  ভূকম্পন অনুভূত হয়েছে কলকাতাতেও। 

শুক্রবার সকাল ১০:০৯ নাগাদ আচমকাই ভূমিকম্পে কেঁপে ওঠে সমগ্র পশ্চিমবঙ্গ।  রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৫.৭ বলে জানা গিয়েছে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে ২৪ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এই ভূকম্পনের ফলে সমগ্র বাংলাদেশেও জোরালো ভূকম্পন হয়েছে বলে জানা যাচ্ছে। 

পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা থেকেই ভূমিকম্প অনুভূত করা হয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুর দুয়ার এবং শিলিগুড়ি থেকে ভূকম্পন স্পষ্ট বোঝা গিয়েছে। কলকাতায় ভূকম্পন হতেই বহুতল থেকে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। তবে এই ভূকম্পনের ফলে পশ্চিমবঙ্গের কোথাও কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে নি.  মোট ১৯ সেকেন্ড স্থায়ী ছিল এই ভকম্পন।  

ভারত ও বাংলাদেশ ছাড়া আজ ভূকম্পন অনুভূত হয়েছে পাকিস্তানের বিভিন্ন জায়গায় এবং কিরঘিস্তানে। কিরঘিস্তানে  ভূকম্পনের মাত্রা ছিল ৪.২ বলে জানা গিয়েছে। পাকিস্তানে ভূকম্পনের মাত্রা ছিল ৩.৯। 


Loading

এসআইআর থামানোর তিনি কে ? : শুভেন্দু 

এক কোটি নাম বাদ  হয়ে গেলে উনি জিতবেন কিভাবে ? প্রশ্ন শুভেন্দুর 

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/১১/২০২৫ : “রাজ্যে চলতে থাকা এসআইআর থামানোর মমতা বন্দ্যোপাধ্যায় কে ?” প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। 

রাজ্যে এই মুহূর্তে এসআইআর প্রক্রিয়া চলছে। তবে সেই এসআইআর প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনকে লিখিতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “বিএলওদের  প্রশিক্ষণে যথেষ্ট ফাঁক থেকে গিয়েছে।  বাধ্যতামূলক নথিপত্রের ব্যাপারে স্পষ্টতার অভাব রয়ে গিয়েছে। গোটা বিষয়টির পরিকাঠামো ত্রুটিযুক্ত রয়েছে। এই কারণে গোটা প্রক্রিয়াটাই অকার্যকর হয়ে উঠেছে।” এসআইআর জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি এই ধরনের প্রক্রিয়াকে ‘অপরিকল্পিত’, ‘বিশৃঙ্খল’ এবং ‘বিপজ্জনক’ বলে আখ্যা দিয়েছেন।  

এই মুহূর্তে দিল্লী থেকে রাজ্যে এসআইআর এর এর কাজ কর্ম নিরীক্ষণ করতে এসেছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা। আজ তাঁরা একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। নিউ টাউনে  ইভিএম নিয়ে একটি কর্মশালাও  করা হয়েছে। এই বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনারকে মুখ্যমন্ত্রীর দেওয়া চিঠি নিয়ে আলোচনাও হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। 

রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যাতে এসআইআর বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এসআইআর থামানোর তিনি কে ?  এটি সাংবিধানিক একটি সংস্থার ওপর এক ধরনের আক্রমণ ছাড়া আর কিছুই নয়। এসআইআর কোনো নতুন ঘটনা নয়, এই ধরনের ঘটনা দেশে নবমবারের মত ঘটছে। প্রথম দিন থেকেই তিনি মানুষকে ভয় দেখিয়ে চলেছেন।  প্রধান নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে নানারকম কথা বলছেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে গালি দিচ্ছেন।”

শুভেন্দু অধিকারী আরও বলেন, ” যদি ৭ই ফেব্রুয়ারির মধ্যে নতুন ভোটার তালিকা প্রকাশিত না হয়, তাহলে এপ্রিলে নিশ্চয়ই ভোট হবে না।  মৃত, ভুয়ো এবং অবৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা হারানোর ভয়ে হট্টগোল করছেন।  যখন  এক কোটিরও বেশি ভুয়ো, অবৈধ, বাংলাদেশী অনুপ্রবেশকারী ভোটারদের নাম বাদ হয়ে যাবে, তখন তিনি কিভাবে জিতবেন ?  তৃণমূলের সাথে বিজেপির ভোট পার্থক্য মাত্র ২২ লক্ষের কাছে।”


Loading

কয়লা পাচার রুখতে ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি

দুই রাজ্যের মোট ৪০ জায়গায় তল্লাশি অভিযান চলছে  

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২১/১১/২০২৫ :  কয়লা মাফিয়াদের সুবিশাল নেটওয়ার্ককে ধ্বংস করার উদ্দেশ্যে বিশাল অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।  ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের মোট ৪০টি জায়গায় অভিযান চালিয়েছে কেদ্রীয় সংস্থা ইডি।

ঝাড়খন্ড অপশ্চিমবংগের বাহিনীর সাথে যৌথভাবে ঝাড়খণ্ডের রাঁচি এবং পশ্চিমবঙ্গের কলকাতায় শুক্রবার ভোর রাত্রি থেকেই মোট ৪০টি জায়গায় বিশাল তল্লাশি অভিযান চালিয়েছে ইডি।  ভোর রাত্রি থেকেই একের পর এক বাড়ি, অফিস, গুদাম এবং সংশ্লিষ্ট জায়গায় তল্লাশি অভিযান চালাতে শুরু করে দুই রাজ্যের পুলিশ, নেতৃত্ব দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

বেআইনিভাবে কয়লা উত্তোলন এবং তা পাচারের অভিযোগে এই তল্লাশি চালিয়েছে ইডি , বছরের পর বছর এই পাচার চক্র সক্রিয় হয়ে রয়েছে। এতে করে সরকারের শত  শত কোটি টাকা ক্ষতি হয়েছে।  এই নিয়ে মামলাও হয়েছে, সেই মামলায় বেশ কিছু নাম উঠেও এসেছে, সেই নামগুলি হল অনিল গোয়েল, এল বি সিং, অমর  মন্ডল, সঞ্জয় উদ্যোগ ইত্যাদি।  অভিযান চালিয়ে বেশ কিছু সামগ্রী আটক করেছে ইডি , বাজেয়াপ্ত করা সেইসব  দেখছে কেন্দ্রীয় সংস্থাটি।   

অবৈধ কয়লা খনন ও পাচার রুখতে পশ্চিমবঙ্গের কলকাতা, দুর্গাপুর, পুরুলিয়া ও হাওড়ায় বেশ কিছু জায়গায় এখনও তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং রাজ্যপুলিশ।  এই রাজ্যের ২৪টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। 


Loading

বিএলওদের ওপর চাপ দিচ্ছে তৃণমূল : শমীক 

শনাক্ত করুন, মুছে ফেলুন, নির্বাসিত করুন : শমীক

শমীক ভট্টাচার্য্য, বিজেপি 

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/১১/২০২৫ :  রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য্য অভিযোগ করে জানিয়েছেন “তৃণমূল কংগ্রেস রাজ্যে চলতে থাকা এসআইআরের দায়িত্বে থাকা বিএলও আধিকারিকদের ভুল তথ্য এবং ভুল নামে ফর্ম পূরণের জন্যে চাপ দিচ্ছে।”

এই মুহূর্তে রাজ্যে এসআইআর চলছে।  গোটা বিষয়টির ওপর কড়া  নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন। চলতি মাসের ৪ তারিখে শুরু হয়েছে এই এসআইআর, চলবে ডিসেম্বর মাসের ৪ তারিখ পর্যন্ত।  বিএলও  আধিকারিকরা বাড়িতে বাড়িতে যাচ্ছেন এবং ভোটার তালিকায় সংযোজন ও বিয়োজনের উদ্দেশ্যে নির্দিষ্ট ফর্ম পূরণ করাচ্ছেন।  এবার সেই ফর্মেই নাকি ভুল নাম এবং ভুল তথ্য দিতে চাপ দিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা, এমনি অভিযোগ করছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য্য।

ইতিমধ্যেই এসআইআর এর জন্যে প্রায় সব ফর্ম বিতরণ করা শেষ  হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে।  এর আগে রাজ্যের কয়েকটি জেলায় অভিযোগ উঠেছিল সেই জেলাগুলির জেলাশাসকরা নাকি বিএলও  আধিকারিকদের ওপর চাপ সৃষ্টি করছেন ওটিপি নম্বর বলে দেওয়ার জন্যে।  বিষয়টি জানানো হয়েছিল নির্বাচন কমিশনকে। এবার ফের বিএলও আধিকারিকদের ওপর চাপ সৃষ্টি করার অভিযোগ উঠলো। বিজেপির এই অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। 

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য্য বলেন, “আমাদের অবস্থান একেবারেই স্পষ্ট, আমরা বলছি শনাক্ত করুন, মুছে ফেলুন আর নির্বাসিত করুন।  কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যদি কেউ ভুল করে থাকেন, তাদের নাম ভোটার তালিকায় থাকা উচিত।  রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী সকলের নাম ভোটার তালিকায় থাকা উচিত …এটা তাদের এজেন্ডা হতে পারে। ওরা এটা নিশ্চয়ই জানে যে সেটা আর সম্ভব নয়।”

শমীক ভট্টাচার্য্য আরও বলেন, “উনি আগে বলতেন এসআইআর-এর মাধ্যমে কিছুই হবে না।  আর এখন বলছেন এসআইআর কিছুতেই হতে দেবেন না।  তৃণমূল বিএলওদের  ওপর ভুল ভোটার এবং ভুল নথী  আপলোড করার জন্যে চাপ সৃষ্টি করছে। তাঁদের ওপর চাপ বাড়িয়ে তুলছে।  এই মুহূর্তে দেশে মোট ১২টি রাজ্যে এসআইআর  করা হচ্ছে। কিন্তু অন্য কোনো জায়গায়  এতো হট্টগোল হচ্ছে কি ? আর কোথাও এতো হট্টগোল হচ্ছে না পশ্চিমবঙ্গ ছাড়া।”


Loading

আজ থেকে তিন দিন ধরে পুরীর মন্দিরে পালিত হবে দেব দীপাবলি 

সাদা পোশাকে মহাপ্রভু তাঁর পূর্ব পুরুষের শ্রাদ্ধের কাজ করবেন 

আজ খবর (বাংলা),  [দেশ], পুরী, ওড়িশা, ২০/১১/২০২৫ :  আজ থেকে পুরীর জগন্নাথ মন্দিরে শুরু হয়েছে দেব দীপাবলি। এই উপলক্ষে পুরীর মন্দিরে ভক্তদের ভীড় লক্ষ্য করা যাচ্ছে।  তিনদিন ধরে চলবে এই দেব দীপাবলি উৎসব। 

জানেন কি এই দেব দীপাবলি উৎসব কি ? কেন পালন করা হয় ? আসুন জেনে নিই ,  দুর্ধষ্য দানব ত্রিপুরাসুরকে প্রচন্ড যুদ্ধে বধ করেছিলেন স্বয়ং শিব। সেই দানব ত্রিপুরাসুরকে বধ করার বিজয় উল্লাস হিসেবে কার্তিক মাসে বারাণসীর প্রতিটি ঘাটে লক্ষ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলিত হয়। বারাণসীর সব ঘাট সেজে ওঠে প্রদীপমালায়।  এবারে অবশ্য কার্তিক মাস শেষ হয়ে গেলেও তিথি অনুযায়ী দেব দীপাবলি পালিত হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে। এই কারনে পুরীতে আজ গোটা মন্দিরকে সাজিয়ে তোলা হচ্ছে সহস্রাধীক প্রদীপের আলোয়। 

দেব দীপাবলিতে যোগ দিতে আজ সকালেই দিল্লী থেকে পুরীতে এসেছেন বিজেপি সাংসদ সম্বিৎ পাত্র। এই উৎসবে যোগ দিতে উপস্থিত থাকছেন ওড়িশার বেশ কয়েকজন মন্ত্রী ও বিধায়করা।  বিজেপি নেতা সম্বিৎ পাত্র বলেন, “আজ বিশেষ একটি দিন, আজ থেকে তিনদিন ধরে শ্রী জগন্নাথ মন্দিরে পালিত হবে দেব দীপাবলি।  এই সময় শ্রী জগন্নাথ দেব, শ্রী বলরাম ও বোন সুভদ্রা সাদা পোশাক পড়ে  থাকবেন এবং সাধারণ মানুষের মত রীতি অনুসারে তাঁদের পূর্ব পুরুষদের শ্রাদ্ধ শান্তির কাজ করবেন। এটাই এখানকার সংস্কৃতি।” আজ মহাপ্রভুর দুর্লভ দর্শন পেয়েছেন উপস্থিত ভক্তেরা। 


Loading

 নির্বাচন কমিশনকে ব্যবহার করছে বিজেপি : কুনাল 

চাপের মুখে রাজ্যে আত্মহত্যার সংখ্যা বেড়েছে : কুনাল ঘোষ 

কুনাল ঘোষ

আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২০/১১/২০২৫ : তৃণমূল নেতা কুনাল ঘোষ বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে বিজেপি তথা ‘এসআইআর’-এর তুমুল সমালোচনা করেছেন। 

কুনাল ঘোষ অভিযোগ করে বলেছেন, “বিজেপি তার রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্যেই নির্বাচন কমিশনকে অপব্যবহার করে চলেছে।  এর ফলে প্রকৃত ভোটার এবং বিএলও-দের ওপর  ক্রমাগত চাপ বাড়ছে।  বিএলওদের অনেকেই এই চাপ আর নিতে পারছেন না। এসআইআর-এর কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে, তার জন্যে রাজ্যে বেশ কিছু মৃত্যুর ঘটনাও ঘটেছে। প্রকৃত ভোটাররা রীতিমত আতঙ্কিত এবং বিএলওরাও চাপের মুখে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। এসব কি হচ্ছে ?”

কুনাল ঘোষ বলেন, “বিজেপি এই রাজ্যে নিজেদের উদ্দেশ্য পূরণের জন্যে যেভাবে এসআইআর করতে নির্বাচন কমিশনকে ব্যবহার করছে, তার প্রতিবাদ করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতাজিও । এর আগে  ২০০১ সালের নির্বাচনের পর যখন এসআইআর করা হয়েছিল তখন তা করতে দুই থেকে আড়াই বছর সময় লেগেছিল। কিন্তু এবার খুব অল্প সময়ের মধ্যে যেভাবে এসআইআর করানো  হচ্ছে, তাতে প্রচন্ড চাপ বেড়ে  গিয়েছে, যে চাপ সহ্য করতে না পেরে প্রকৃত ভোটার থেকে  বিএলওরা, অনেকেই ইতিমধ্যে  আত্মহত্যাকরছেন।”

কুনাল ঘোষ আজ অভিযোগ করে সাংবাদিকদের বলেন, “বিজেপি নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্যে নির্বাচন কমিশনকে প্রভাবিত করছে। যেখানে তাদের সাংগঠনিক উপস্থিতিই নেই, সেখানে বাইরে থেকে কর্মী এনে BLA ২ হিসেবে কাজ করার  অনুমতি দিচ্ছে নির্বাচন কমিশন। কেন ? আসলে বাংলায় বিজেপির কোনো সংগঠনই নেই।”


Loading

আজ বিহারের মুখ্যমন্ত্রী পদে দশমবার শপথ গ্রহণ করে রেকর্ডের পথে নীতিশ কুমার 

খুশির হাওয়া পাটনার গান্ধী ময়দানে

নীতিশ কুমার 

আজ খবর (বাংলা), [রাজনীতি], পাটনা, বিহার, ২০/১১/২০২৫ : আজ বৃহস্পতিবার  বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে এনডিএর সমর্থনে দশমবার শপথ গ্রহণ  চলেছেন জেডিইউ প্রধান নীতিশ কুমার। দশমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়াটাও আমাদের দেশে একটা রেকর্ড। আর আজ এই নতুন রেকর্ডের অধিকারী হতে চলেছেন নীতিশ কুমার। 

আজ মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হবে পাটনার বিখ্যাত গান্ধী ময়দানে। গঙ্গা নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া এই ময়দানেই এর আগে ২০০৫, ২০১০ এবং ২০১৫ সালে শপথ গ্রহণ করেছিলেন নীতিশ কুমার। এই সেই ময়দান, যেখানে জয়প্রকাশ নারায়ণ ১৯৭৪ সালে ‘সামগ্রিক বিপ্লবে’র ডাক দিয়েছিলেন।  নীতিশ কুমার প্রথমবার বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন ২০০০ সালের ৩রা মার্চ, মাত্র ৭ দিনের জন্যে তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন। এরপর ২০০৫ সালে ২৪শে  নভেম্বর তিনি দ্বিতীয়বার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। 

২০১০ সালের ২৬যে  নভেম্বর নীতিশ কুমার তৃতীয়বারের জন্যে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। এরপর ২০১৫ সালের ২২শে  ফেব্রুয়ারি এবং  ঐ  বছরেই অর্থাৎ ২০১৫ সালেরই ২০ নভেম্বর ফের বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তারপর ২০২০ সালের ১৬ই নভেম্বর এবং  আজ অর্থাৎ ২০২৫ সালের ২০শে  নভেম্বর ফের তিনি বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। মাঝে অল্প সময়ের জন্যেও তিনি বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন। 

আজ ৭৪ বছর বয়সে নীতিশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে ইতিমধ্যেই পাটনায় পৌঁছে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে  নীতিশ কুমারকে শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  এর আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নীতিশ কুমারকে বিহারে  বিজেপির সর্বোচ্য প্রতিনিধি হিসেবে সন্মান দিয়েছে।  ভারত বর্ষে এমন কোনো রাজনৈতিক ব্যক্তিত্বও নেই,  যিনি তাঁর রাজ্যে মুখ্যমন্ত্রীপদে দশবার শপথ গ্রহণ করেছেন। আজ শপথ গং অনুষ্ঠান হয়ে গেলে নীতিশ কুমারের মুকুটে সেই পালকও যুক্ত হয়ে যাবে। 

নিজস্ব সংবাদদাতা 


Loading

গুন্ডা সন্ত্রাসী আনমোল  বিষ্ণইএর  এনআইএ হেফাজত 

বেশ কয়েকটি রাজ্যে আনমোল  ছিল মোস্ট ওয়ান্টেড 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ১৯/১১/২০২৫ : এনসিপি নেতা বাবা সিদ্দিকী হত্যার সাথে যুক্ত থানার অপরাধে গ্রেপ্তার হওয়া  গ্যাংস্টার আনমোল  বিষ্ণইকে ১১ দিনের এনআইএ হেফাজতে পাঠালো দিল্লীর এক আদালত। আজ একেবারে কড়া  প্রহরায় আদালতে তোলা হলে আদালতের কাছে আনমোলকে হেফাজতে চেয়েছিল এনআইএ।

বেশ কিছু অপরাধের সাথে যুক্ত ছিল এই আনমোল বিষ্ণই।  তবে মূল অপরাধী  হলো লরেন্স বিষ্ণই। সে  সম্পর্কে আনমোলের দাদা।  এই সন্ত্রাসবাদী গুন্ডা গ্যাং এনসিপি নেতা বাবা সিদ্দিকীকে হত্যা করেছিল। অভিনেতা সলমন খানের বাসভবনে গুলি চালিয়েছিল, পাঞ্জাবী গায়ক সিধু মুসাওয়ালাকে হত্যা ছাড়াও আরও অনেক দোষে অপরাধী।  পুলিশ দীর্ঘদিন ধরেই আনমোল বিষ্ণইকে খুঁজছিল। 

পঞ্জাবের ফাজিলকার বাসিন্দা আনমোল বিষ্ণই  ক্রাইম সিন্ডিকেটের মূল অপরাধী। এই ব্যক্তির বিরুদ্ধে অনেক অপরাধের অভিযোগ রয়েছে। বেশ কয়েকটি রাজ্যে একে  মোস্ট ওয়ান্টেড হিসেবে ঘোষণা করা হয়েছে। এর দাদা লরেন্স বিশ্যই এই মুহূর্তে জেলেই আছে।  

আনমোল দেশ থেকে পালিয়ে গিয়ে আমেরিকায় আশ্রয় নিয়েছিল।  সম্প্রতি আমেরিকা এই গ্যাংস্টার  আনমোলকে তাদের দেশ থেকে বিতাড়ন করে।  এরপর তাকে ভারতের হাতে প্রত্যার্পণ করা হয় বলে জানা গিয়েছে। এনআইএ তাকে জিজ্ঞাসাবাদ করা জন্যে আদালতের কাছে ১৫ দিনের  হেফাজত চেয়েছিল, কিন্তু বিচারপতি ১১ দিনের হেফাজত দেন।  আজ তাকে দিল্লীর আদালতে তোলার সময় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিশাল RAF বাহিনী নামানো হয়েছিল। সাংবাদিকদের ভিতরে যেতেও দেওয়া হচ্ছিল না।  


Loading

বেশ কিছু ক্ষেত্রে অস্ট্রেলিয়াকে পাশে পেয়ে যাচ্ছে ভারত 

ভারত সফরে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং 

দুই বিদেশমন্ত্রী এস জয় শংকর ও পেনি  ওং 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ক্যানবেরা , অস্ট্রেলিয়া, ১৯/১১/২০২৫ :  বুধবার অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি  ওং ভারত সফরে আসছেন। তিনি বন্ধুত্বের পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রের প্ৰস্তাৱনা নিয়েও ভারতে আসছেন বলে জানা গিয়েছে।  

ভারতে এসে পেনি বৈঠক করবেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয় শঙ্করের সাথে। অবশ্য এটি হবে জয় শঙ্করের সাথে তাঁর ২৬ তম  বৈঠক।  অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্ৰী পেনি ওং ভারতের সাথে অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে চাইছেন। সেট ভারতও চাইছে। পেনি তাঁর সফরকালে ভারতের সাথে সাইবার ও কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য, সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা, খেলাধুলা এবং মানুষে মানুষে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন।  

পেনি  ওং  এদিন বলেন, “ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে আলোচনা করার জন্যে আমি রীতিমত মুখিয়ে রয়েছি। ”  অবশ্য এই মুহূর্তে ভারত দ্বিপাক্ষিকভাবে, কোয়াডের মাধ্যমে এবং অন্যান্য জোটের মাধ্যমে অস্ট্রেলিয়ার সাথে সফলভাবে কাজ করে চলেছে বিভিন্ন ক্ষেত্রে। ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষা বিষয়ে অস্ট্রেলিয়ার সাথে বেশ কিছু চুক্তি করেছেন (রাজনাথ সিং এর সফরকালে এই চুক্তি হয়েছিল)। এবারেও অস্ট্রেলিয়ার সাথে বেশ কিছু সামরিক সমঝোতা হওয়ার কথা রয়েছে। দুই দেশের মধ্যে সেগুলি নিয়েও আলোচনা হবে।


Loading

সত্য সাঁই  বাবার জন্ম শতবর্ষ উদযাপনে মোদী, ঐশ্বর্য, শচীন 

সত্য সাঁই  বাবার শিক্ষা আমাদের প্রতি নিয়াত সমৃদ্ধ করে : ঐশ্বর্য্য 

আজ খবর (বাংলা), [দেশ] পুরতাপূর্তি , অন্ধ্রপ্রদেশ, ১৯/১১/২০২৫ :   বুধবার অন্ধ্রপ্রদেশের পুরতাপূর্তিতে শ্রী সত্য সাঁই বাবার শতবর্ষ উদযাপন উপলক্ষে  উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেত্রী তথা প্রাক্তন  বিশ্বসুন্দরী ঐশ্বর্য্য রাই।  তিনি সত্য সাই বাবার নীতি , শিক্ষা ও  আদর্শের কথা তুলে ধরেন।  তিনি বলেন “শ্রী সত্য সাঁই বাবার শিক্ষা প্রতি নিয়ত আমাদের সমৃদ্ধ করে।”  

বুধবার এই অনুষ্ঠানে ঐশ্বর্য্য বলেন, “ভগবান শ্রী সত্য সাই বাবা প্রায়শই ৫টি “ডি”-র কথা বলেন। ইংরেজি অক্ষর দিয়ে শুরু সেই পাঁচটি শব্দের মানেগুলি হল শৃঙ্খলা, নিষ্ঠা, ভক্তি, সংকল্প ও বৈষম্য।  এই পাঁচটি গুণাবলী মানুষের জীবনে অপরিহার্য্য।” ঐশ্বর্য্য সত্য সাই  বাবার একজন ভক্ত হিসেবেই এই কথাগুলি এদিন বলেছেন। 

পদ্মশ্রী ঐশ্বর্য রাই আরও  বলেন, “ভগবান শ্রী সত্য সাঁই বাবার ভাবধারা ও শিক্ষায় অনুপ্রাণিত হয়ে আমি মনে করি সমগ্র পৃথিবীতে একটিই জাতি আছে, তা হল মানবতার জাতি।  একটিই ধর্ম আছে, সেটা হলো ভালোবাসার ধর্ম।  একটিই ভাষা আছে, সেটা হলো হৃদয়ের ভাষা এবং একমাত্র ঈশ্বর আছেন এবং তিনি সর্বব্যাপী।”

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবারের এই অনুষ্ঠানে পুরতাপূর্তিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকর, কেন্দ্রীয় মন্ত্রী রাম মোহন নাইডু কিনজারাপু , জি কিষেন রেড্ডি , অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্র বাবু নাইডু এবং উপ মুখ্যমন্ত্রী পবন কল্যাণ।  অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়।  অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন নরেন্দ্র মোদীও।  


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor