Aaj Khabor

সাতসকালে ডাবল মার্ডার নদীয়ায়, আটক ৭৫ বছরের বৃদ্ধ

আজ খবর (বাংলা) [রাজ্য], রানাঘাট, নদীয়া, ১৯/০১/২০২৬ : সোমবার নদিয়ায় সাতসকালে ডাবল মার্ডার! বৌমা ও বেয়াইকে কুপিয়ে খুন ৭৫ বছরের বৃদ্ধের।

সাতসকালে জোড়া খুনে তীব্র চাঞ্চল্য নদিয়ার রানাঘাটে। পুত্রবধূ ও তাঁর মাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ৭৫ বছরের বৃদ্ধ অনন্ত বিশ্বাসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রানাঘাট থানার হবিবপুর গ্রাম পঞ্চায়েতের আশুতোষপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে দুই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃতরা হলেন অনন্ত বিশ্বাসের পুত্রবধূ ২৪ বছরের শিল্পা বিশ্বাস এবং তাঁর মা ৫৬ বছরের স্বপ্না মণ্ডল। ঘটনার পর অভিযুক্ত অনন্ত বিশ্বাসকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি রক্তমাখা কুড়ুল।

স্থানীয় সূত্রে খবর, কয়েক দিন আগেই অনন্ত বিশ্বাসের স্ত্রীর মৃত্যু হয়। পারলৌকিক ক্রিয়াকর্মের জন্য তাঁর বাড়িতে এসেছিলেন পুত্র পতিতপবন বিশ্বাসের শাশুড়ি স্বপ্না মণ্ডল। অভিযোগ, স্ত্রীর মৃত্যুর জন্য পুত্রবধূ শিল্পা ও বেয়াই স্বপ্নাকেই দায়ী করতেন অনন্ত। তাঁর সন্দেহ ছিল, তুকতাক বা কালোজাদুর মাধ্যমে সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

সোমবার সকালে অনন্তের পুত্র পতিতপবন ফুল বিক্রি করতে বাজারে যান। সেই সময় বাড়িতে ঘুমোচ্ছিলেন শিল্পা ও তাঁর মা। অভিযোগ, কাঠ কাটার জন্য রাখা কুড়ুল নিয়ে তাঁদের উপর এলোপাথাড়ি কোপ বসান বৃদ্ধ। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।

বাজার থেকে ফিরে ঘরে ঢুকে স্ত্রী ও শাশুড়ির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন পতিতপবন। তিনি বাবাকে প্রশ্ন করলে, অভিযোগ অনুযায়ী, নির্বিকারভাবে অনন্ত বিশ্বাস বলেন, “তোর পথের কাঁটাগুলো সরিয়ে দিয়েছি।”

চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্যদের প্রাথমিক অনুমান, সম্পত্তি সংক্রান্ত বিবাদ ও কুসংস্কারের বশেই এই নৃশংস হত্যাকাণ্ড।

ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ। স্ত্রী ও শাশুড়িকে খুনের অভিযোগে বাবার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহত শিল্পার স্বামী পতিতপবন বিশ্বাস।


 

Loading

এসআইআর নিয়ে জেলায় জেলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৯/০১/২০২৬ :  এসআইআর নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। কোথাও রাজনৈতিক দলের কর্মীরা নিজেদের মধ্যে ধ্বস্তাধস্তিতে জড়িয়ে পড়েছে। কোথাও আবার পুলিশকে পরিস্থিতি সামাল দিতে হয়েছে। এর মধ্যেই আজ সুপ্রীম কোর্টের রায় থেকে নিজেদের নৈতিক জয় খুঁজেনিয়েছে তৃণমূল কংগ্রেস।

এসআইআর নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় নানারকম অশান্তির ঘটনার খবর এসেছে আমাদের কাছে। মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য মর্জিনা খাতুন অভিযোগ করেন যে শুনানিতে পুলিশ তাঁর সাথে দুর্ব্যবহার করেছে। এই নিয়ে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে নির্বাচন কমিশনের শুনানি চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

মুর্শিদাবাদের লালবাগ মহকুমা অফিসে বিজেপির ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের গাড়িতেও ভাংচুর চালানো হয়েছে।  এসআইআর ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছিল হাওড়া জেলার শ্যামপুর  ১ নম্বর ব্লকে। সোমবার সকাল থেকেই এখানকার ক্যাম্পগুলিতে  ছিল লম্বা লাইন।  বিকেল চারটে  পার হয়ে গেলেও লাইন কমে নি। এই দীর্ঘ লম্বা লাইন দেওয়াকে কেন্দ্র করে সেখানে  উত্তেজনা দেখা দিয়েছিল।  হাওড়া জেলাশাসকের অফিসের সামনে ধর্নায় বসেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা।

অশান্তির খবর এসেছে উত্তর ২৪ পরগণার  বনগাঁ থেকেও। সেখানে ফর্ম জমা দেওয়ার জন্যে অতিরিক্ত সময় দাবী করা হয়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা সেখানে ভুয়ো ভোটার ঢোকাচ্ছিল। যদিও এর পর সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।  তবে দিনভর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসআইআর নিয়ে অশান্তির খবর আসতেই থাকে।

এর মধ্যেই দেশের শীর্ষ আদালত আজ এক রায়ে জানিয়ে দিয়েছে যে সমস্ত ব্যক্তিদের নাম যুক্তিপূর্ণভাবে ভোটার তালিকা থেকে  বাদ দেওয়া হচ্ছে, তাঁদের নামের তালিকা পঞ্চায়েত অফিসে ঝুলিয়ে দিতে হবে।শুধু তাই নয়, এর পর থেকে এসআইআর এর শুনানিতে ব্লক লেভেল এজেন্টরাও অংশগ্রহণ করতে পারবেন। এই দাবীগুলি করে আসছিল তৃণমূল কংগ্রেস। আজ সেই বিষয়গুলিতে সম্মতি দিল মহামান্য আদালত। আর একেই নিজেদের নৈতিক জয় হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস।


 

Loading

প্রত্যন্ত সুন্দরবন থেকে মানুষ ছুটে আসছেন বারাসাতে অভিষেকের জনসভায়

তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বারাসাতের কাছারি ময়দান থেকে কি বার্তা দেন তা শুনতে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে নদীপথে নৌকায় চেপে মানুষ আসছেন কাতারে কাতারে। 

আজ খবর (বাংলা), [রাজনীতি], সুন্দরবন, উত্তর ২৪ পরগণা , ১৯/০১/২০২৬ : সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে নদী পথে নৌকা চেপে বারাসাতের কাছারি ময়দানে অভিষেকের জনসভায় তৃণমূলের কর্মী সমর্থকরা ভীড় করছেন।

উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেব খালি দুলদুলি গোবিন্দ কাটি কালিতলা একাধিক পঞ্চায়েতের তৃণমূলের কর্মী সমর্থকরা ভোর হতেই অভিষেকের সভায়  প্রত্যন্ত  সুন্দর বন এলাকা থেকে  তৃণমূলের কর্মী সমর্থকরা নদীপথে নৌকা চেপে লেবুখালী বাস স্ট্যান্ড থেকে বাসে করে বারাসাতের কাছারি ময়দানে অভিষেকের জনসভায় তৃণমূলের কর্মী সমর্থকরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

২৬ নির্বাচনের আগে আজ বারাসাত কাছারি ময়দানের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, সেদিকেই  লক্ষ্য রেখে কর্মী সমর্থকরা  আজকের এই সভায় তারা  রওনা দিলেন ।  আগামী ২৬ এর নির্বাচনের জন্যে দল যাকে যেভাবে কাজে লাগাতে চাইবে, সে সেই কাজে ঝাঁপিয়ে পড়বে।  দলের বার্তা পৌঁছে দেবে সুন্দরবনের কোনায় কোনায়, এমনটাই জানালেন তাঁরা।

Loading

বেলডাঙার ঘটনা নিয়ে দুটি জনস্বার্থ মামলা

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৯/০১/২০২৬ : বেলডাঙ্গার ঘটনা নিয়ে দুটি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

বেলডাঙার ঘটনা নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ।  আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের  ঘটনা নিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

বেলডাঙ্গার ঘটনার ক্ষেত্রেও একই নির্দেশের দাবি। মামলা দায়ের এর অনুমতি চেয়ে আবেদন। মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আগামীকাল মামলার শুনানি।


Loading

বেলডাঙ্গায় গ্রেপ্তার আরও এক

আজ খবর (বাংলা) [রাজ্য], বেলডাঙ্গা, মুর্শিদাবাদ  , ১৯/০১/২০২৬ : বেলডাঙায় পুলিশি ধরপাকড় অব্যাহত, ভিডিও ফুটেজ দেখে আরও এক অভিযুক্ত গ্রেফতার।

​গত কয়েকদিনের উত্তপ্ত পরিস্থিতির পর বেলডাঙায় শান্তি ফেরাতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। রবিবার রাতেও বেলডাঙ্গার বিভিন্ন এলাকায় দফায় দফায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। সেই অভিযানেই ধরা পড়েছে আরও এক অভিযুক্ত।  ধৃতের নাম ফজলুর রহমান। তার বাড়ি বেলডাঙা থানার মঝ্যমপুর নতুনপাড়ায়।  ধৃতকে আজ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

​পুলিশ সূত্রে খবর, গত রাতের অভিযানে বেলডাঙার একাধিক জায়গায় অতর্কিতে হানা দেওয়া হয়। সিসিটিভি  ফুটেজ এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার কাজ চালাচ্ছেন তদন্তকারীরা। এমনই এক ভিডিওতে দেখা গিয়েছে, ধৃত ব্যক্তি সক্রিয়ভাবে ভাঙচুর চালাচ্ছেন এবং পাথর ছুড়ছেন। সেই প্রমাণের ভিত্তিতেই গত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

​বর্তমানে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা প্রশমনে নিয়মিত রুট মার্চ করা হচ্ছে। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সোশ্যাল মিডিয়ার ওপরেও কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত দোষীদের চিহ্নিত না করা পর্যন্ত এই চিরুনি তল্লাশি জারি থাকবে।


 

Loading

কে হতে চলেছেন বিজেপির নতুন সভাপতি ?

আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ১৯/০১/২০২৬ :  ভারতীয় জনতা পার্টির নতুন সর্ব ভারতীয় সভাপতি মনোনয়নের জন্যে তোড়জোড় চলছে দিল্লীতে তাদের সদর দপ্তরে।  এই মনোনয়নকে ঘিরে দিল্লীর সদর দপ্তরে গোটা দেশ থেকেই ভীড় করেছেন বিজেপি নেতারা।

ভারতীয়  জনতা পার্টি নতুন সভাপতি পেতে চলেছে।সেই উদ্দেশ্যেই আজ মনোনয়ন গ্রহণ করা হবে. দিল্লীর সদর দাপটের তারই তোড়জোড় চলছে। মনোনয়ন প্রক্রিয়া দুপুর ২টো  থেকে বিকেল ৪টের মধ্যে অনুষ্ঠিত হবে. এরপর বিকেল ৪টা  থেকে বিকেল ৫টা  পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাই করা হবে. বিকেল ৫টা  থেকে ৬টার  মধ্যে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া যাবে। নির্বাচকরা আজ সন্ধ্যে সাড়ে ছটা  নাগাদ একটি প্রেস বিবৃতি জারি করবেন বলে জানা গিয়েছে।

বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি নিতিন নবীন  সর্ব ভারতীয় সভাপতি পদে মনোনয়ন পেশ করতে প্রস্তুত হয়ে আছেন। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সমর্থন নিয়ে নিতিন নবীন যদি বিজেপির সর্ব ভারতীয় সভাপতি হন, তাহলে তিনিই হবেন বিজেপির সর্বকনিষ্ঠ সভাপতি। দলের জাতীয় কাউন্সিল এবং রাজ্য কাউন্সিলের প্রতিনিধিদের নিয়ে গঠিত নির্বাচন কমিটি নতুন সভাপতির নাম ঘোষণা করবে।


 

Loading

পোষ্যদের একেবারে সিনেমার মত করে দেয় পেট পল

আজ খবর (বাংলা), [ব্যবসা-বাণিজ্য]  শিলিগুড়ি, দার্জিলিং, ১৯/০১/২০২৬ :  শিলিগুড়ি শহরে এখন অনেকের বাড়িতেই পোষ্য রয়েছে। কারোর বাড়িতে বেড়াল আবার কারোর বাড়িতে হয়ত রয়েছে আদরের সারমেয়। দেশি বিদেশী দুই রকম সারমেয়র দেখা পাওয়া যাচ্ছে।

বাড়ির পোষ্যদের ঠিকমত খাবার, পুষ্টি, দেখভাল করার আধুনিক সব সামগ্রী নিয়ে বেশ কিছু দোকান তৈরি হয়ে গিয়েছে শিলিগুড়ি শহরে। সেই দোকানগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হল পেট পল। যার মানে হল ‘পোষ্যদের বন্ধু’।  সত্যিই পোষ্যদের বন্ধু হয়ে এই সংস্থা পেট পেরেন্টদের প্রয়োজনীয় নানা রকম ব্যবস্থাপনা নিয়ে এগিয়ে এসেছে। মহানন্দা নদীর ধারে অবস্থিত এই পেট পল দোকানে ঢুকে পড়লে পোষ্যদের বিভিন্ন সামগ্রী দেখতে দেখতে ঘোর লেগে যাবে।  পোষ্যদের খাবার, বিছানা, খাঁচা, লিস, খেলনা, শ্যাম্পু, নেল কাটার, কি নেই সেই সম্ভারে ? সব কিছুই আছে।

পেট পল  আসলে একটা পেট পার্লার। যেখানে পোষ্যদের Grooming  করা হয়। শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে, নখ কেটে ব্রাশিং করে একবারে সিনেমার মত করে দেওয়া হয়। নিজের পোষ্যকেই তখন চিনে ওঠা মুশকিল। পেট পল  সারমেয়দের ট্রেনিং এর ব্যবস্থাও করে দেয়। ওরা নিজেরাও ট্রেনিং দেয়। তবে আগে থেকে বুকিং করতে হয়।  একটা ব্য্যাপার খুব ভালো লাগলো, আর সেট হল, পেট পলের  কর্ণধার কুমার আচার্য্য তো বটেই অন্যান্য যাঁরা এই সংস্থায় কাজ করছেন তাঁরা প্রত্যেকেই পশুপ্রেমী।  আপনার পোষ্য ঠিক কি চায়, তা ওরা জানে খুব ভালো করেই।

শিলিগুড়ির গন্ডি ছাড়িয়ে জলপাইগুড়ির মাটিতে পা রাখতে চলেছে পেট পল। আগামী ফেব্রুয়ারি মাসের ১ তারিখে জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কলেজে একটি ডগ  শো হতে চলেছে এই পেট পলের  পৃষ্ঠপোষকতায়। সেখানে পুরো টিম নিয়ে হাজির থাকবে পেট পল।  ঐ  ডগ  শোতে আজ খবরের পাঠকদেরকেও আমন্ত্রণ জানাচ্ছে পেট পল।


 

Loading

বাংলাদেশ-চীনের গোপন বৈঠকের ওপর নজর রাখছে ভারত

আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক]  ঢাকা, বাংলাদেশ, ১৯/০১/২০২৬ :  বাংলাদেশ ফের একবার দ্বিপাক্ষিক বন্ধুত্ত্বের হাত বাড়িয়ে দিয়েছে চীনের দিকে.  চীনও সেই বন্ধুত্ব স্বীকার করে এক ধাপ এগিয়ে গিয়েছে বাংলাদেশের দিকে।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের দপ্তর সূত্রে জানা গিয়েছে যে বাংলাশদেশে কর্মরত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন  বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন।  গোপন ঐ  বৈঠকে দুই দেশ নিজেদের স্বার্থে নানারকম সুযোগ সুবিধা আদান প্রদানের কথা লোচনা করেছেন বলে জানা যাচ্ছে।

বাংলাদেশ ও চীনের মধ্যে এই বৈঠককে বাংলাদেশ অবশ্য সৌজন্যমূলক বলে আখ্যা দিয়েছে। তবে ইদানিং দুই দেশের গতিবিধি থেকে এটা  স্পষ্ট যে ঐ  দুই দেশ নিজেদের মধ্যে দীর্ঘ মেয়াদি বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতার বন্ধনে আবদ্ধ হতে বদ্ধ পরিকর হয়ে উঠেছে।  ঐ  বৈঠকে তিস্তা নদী ও প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। চীন প্রতিনিধি দল তিস্তা প্রকল্পের জায়গাগুলি ঘুরে দেখবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

চীনের সাথে বাংলাদেশের বৈঠকে চিকেনস নেক এবং ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা নিয়েও কিছু কথা হয়ে থাকতে পারে। পুরো বিষয়টির ওপর নজর রাখছে ভারত।  নিরাপত্তার দিক থেকে সর্বোচ্য সতর্কতা নিয়েছে ভারত সরকার। আর কিছুদিন পরেই দেশ উদযাপন করবে প্রজাতন্ত্র দিবস। তার আগেই চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে চাইছে ভারত।


 

Loading

৮৫ বছরের বৃদ্ধা অসুস্থ মা’কে কোলে করে শুনানিতে নিয়ে এলো ছেলে

আজ খবর (বাংলা), [রাজ্য], কল্যাণী, নদীয়া, ১৮/০১/২০২৬ : বয়স ৮৫, অশীতিপর, ছেলে নাতনির সাথে ডিজেল ভ্যানে চেপে শুনানিতে হাজির বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার কল্যাণী শহরে।

সিঁড়ি ভেঙে ওপরে ওঠার ক্ষমতা নেই বৃদ্ধা মায়ের। তাই ছেলে মাকে পাঁজাকোলা করে কোলে তুলে নিয়ে গেলেন দোতালায় সেই ঘরে যেখানে শুনানির জন্যে ডেকে পাঠানো হয়েছিল বৃদ্ধাকে। এটা নদীয়ার কল্যানী মহকুমার কোষাগার ভবনের চিত্র।

কল্যানী রথতলা ১৪৫নং বুথের বাসিন্দা শংকরী কর্মকার। ২০০২ সালে মাজদিয়াতে ভোটার ছিলেন।  পরে সেই নাম কেটে যায়। তাই নতুন করে আজ শুনানির ডাক পড়ে বৃদ্ধার।

অসুস্থ বৃদ্ধাকে নিয়ে হাজির পরিবার। পরিবারের দাবী, বিএলও বলছে শুনানিতে যেতেই হবে তাই নিয়ে এসেছে। অথচ নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল যে ৮০ বছরের ওপর যাঁদের বয়স তাঁদের বাড়িতে গিয়েই শুনানি করা হবে।


 

Loading

SIR শুনানীর প্রতিবাদে রাস্তায় আগুন জ্বেলে অবরোধ

আজ খবর (বাংলা), [রাজনীতি] বাদুড়িয়া, উত্তর ২৪ পরগনা, ১৮/০১/২০২৬ : রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে SIR হয়রানি নিয়ে রাস্তা অবরোধ গ্রামবাসীদের, অভিযোগ ৯০০ ভোটারের মধ্যে ৪৭৫ ভোটারকে হিয়ারিং এর নোটিশ, তারই প্রতিবাদে এই রাস্তা অবরোধ। ঘটনায় ব্যাপক উত্তেজনা।

বাদুড়িয়ার শিমুলতলা এলাকার ঘটনা । মসলন্দপুর বসিরহাট রোডের শিমুলতলা এলাকায় রাস্তা অবরোধ করেন  গ্রামবাসীরা ।  বিক্ষোভকারীদের যেটা অভিযোগ তা হল – SIR এর নামে সাধারণ মানুষকে হয়রানি করছে ইলেকশন কমিশন । ৯০০ ভোটারের মধ্যে ৪৭৫ জন ভোটারকে বারবার নোটিশ দেওয়া হচ্ছে । সাধারণ খেটে খাওয়া মানুষ তারা রুজি-রুটির দায়ে কাজকর্ম করবে, নাকি বারবার শুনানিতে যাবে। এই নিয়ে বিক্ষোভ চরমে ওঠে।

তারই প্রতিবাদে আজকে এই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হল। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল এলাকায়।  ঘটনাস্থলে মোতায়েন ছিল বাদুড়িয়া থানার পুলিশ।


 

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor