Aaj Khabor

আজকের রাশিফল — অপ্রত্যাশিতভাবে বকেয়া অর্থ পেয়ে যাবেন কারা ? দেখে নিন

আজকের রাশিফল

 
আজ খবর (বাংলা),  আজকের রাশিফল, ১১/০২/২০২৬ : 
মেষ রাশি :   অসংযত বাক্য প্রয়োগের জন্যে সমস্যায় পড়তে হতে পারে, তবে দিনের শেষে সমাধান হয়ে যাবে।  আজ অযাচিতভাবে অর্থ পেয়ে যাবেন।  কেউ  ঋণ নিয়ে থাকলে সেই অর্থও পেয়ে যাবেন।   পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে। অংশীদারি থেকে দূরে থাকুন।  অনেক লোকের জমায়েত থেকে নিজেকে সরিয়ে রাখুন। বিবাহিত জীবন আনন্দে কাটবে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
বৃষ রাশি :  আজকের দিন ভালো কাটবে। হাসি খুশি আনন্দ উপভোগ করতে পারবেন। বকেয়া অর্থ ফেরত চলে আসবে।  তবে পুরো অর্থ আসবে  না। পিতৃস্থানীয় কারোর সাথে বাদানুবাদ হতে পারে।  মাথা গরম করলেই বিপদ।  প্রেমের ক্ষেত্র খুব ভালো নয়। এই ক্ষেত্রে কিছুটা দূরত্ব তৈরী হতে পারে।  দিনের শেষে নিজের জন্যেও সময় বের করে নিন। পরিবারের ছোটখাটো চাহিদাকে উপেক্ষা করবেন না।  শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
মিথুন রাশি :  মানসিক পরিস্থিতি বজায় রাখুন। বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলুন।  কোনো ঘনিষ্ট বন্ধুর সাহায্যে আর্থিক উন্নতি হতে পারে।  প্রাপ্ত অর্থ আপনার বেশ কিছু সমস্যার সমাধান করবে.। কর্মক্ষেত্রে নানারকম উপদেশ ও নির্দেশের মাঝে হারিয়ে যাবেন না। পরিবার নানারকম অভিযোগ অনুযোগ করবে, তাতে বিচলিত হবেন না. মনে রাখবেন আপনার আত্মবিশ্বাসই  আপনার মূল অস্ত্র। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো ও নীল।
কর্কট রাশি :  আজ মনকে সংযত রাখতে ধ্যান ও আধ্যাত্মিক সাধনার সাহায্য নিন। জমি জমার বিষয়গুলি দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা করুন। নিজের ও পরিবারের মঙ্গলের জন্যে ইতিবাচক চিন্তা এবং উদ্যোগের প্রয়োজন আছে।  কর্মক্ষেত্রে নতুন সমস্যা উদ্ভব হতে পারে, তবে সব সমস্যার সমাধান আপনাকেই করতে হবে বেশ বুদ্ধি করে। পারিবারিক জীবন উত্তম। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
সিংহ রাশি :  আজ আপনি এতটাই পরাক্রমশালী ও আত্মবিশ্বাসী  থাকবেন, যে কোনো কাজ অর্ধেক সময়ের মধ্যেই করে ফেলতে পারবেন।  সঞ্চয় নিয়ে বাবা বা মা যদি কিছু কথা বলে, তা গুরুত্ব দিয়ে শুনুন, এই বিষয়টি পরে আপনার কাজে লাগবে। সারাদিনে মাঝে মাঝে উত্তেজিত হয়ে উঠতে পারেন, নিজেকে সামলে রাখুন।  কর্মক্ষেত্রে কেউ বিরক্ত বা বিশ্বাসঘাতকতা করতে পারে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা ও সোনালী।
কন্যা রাশি :  শরিক স্থিতাবস্থা বজায় রাখতে কোনো খেলাধুলায় মেতে উঠতে পারেন।  সময় নষ্ট না করে এমন কিছুতে অংশ গ্রহণ করুন যাতে উপার্জন বৃদ্ধি হয়।  অবাক করে দেবে এমন কিছু খবর পেতে পারেন।  কর্মক্ষেত্রে ছোটখাটো উদ্যোগ কাজে আসবে। প্রযুক্তি শিখতে ভালো লাগবে।  আপনার কর্মকাণ্ডের জন্যে প্রশংসিত হতে পারেন। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
 
তুলা রাশি : আজ যে সমস্যার সমাধান আপনি করবেন  তার জন্যে বাইরের কারোর হস্তক্ষেপ মেনে নেবেন না।  নিজের রাগ ও আবেগকে নিয়ন্ত্রণে রাখুন।  বন্ধুদের জন্য বেশ কিছুটা অর্থ ব্যয় হয়ে যেতে পারে। তা সত্ত্বেও আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে।  বয়স্ক মানুষের সাথে খারাপ আচরণ করবেন না। কর্মক্ষেত্রে উন্নতির জন্যে আপনার মানসিকতাকে আরও আধুনিক করে তুলুন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
বৃশ্চিক রাশি :  সামাজিক অনুষ্ঠান আপনাকে খুশি রাখবে।  বিনিয়োগের ক্ষেত্রে আপনার সাবধানতা আর্থিক উন্নতির পথ খুলে দেবে।  কর্মক্ষেত্রে পরিবেশ আপনার সপক্ষে থাকবে।  প্রেম ভাগ্য আজ খুব ভালো না।  সাধারণত আপনি পরিবারকেই অগ্রাধিকার দেন, তাদের ইচ্ছাপূরণ করেন, কিন্তু আজ নিজেলকে আলাদা সময় দিয়ে মানসিক দৃঢ়তা খুঁজে পাবেন।  সুহ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
ধনু রাশি : আপনার আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা আগেও যেমন আপনাকে এগিয়ে রেখেছে, তেমন আজও  আপনাকে এগিয়ে রাখবে। এই অস্ত্রগুলি প্রয়োগ করেই আজ আপনার আর্থিক উন্নতির যোগ রয়েছে।  দিনের শেষভাগে অপ্রত্যাশিত আনন্দদায়ক খবর আপনার পরিবারে খুশির জোয়ার আনবে। প্রেম ভাগ্য উত্তম নয়।  পারিবারিক জীবন বেশ ভালো, অদূর ভ্রমন হতে পারে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল ও মেরুন।
মকর রাশি :  পরিবারের সহায়তায় আর্থিক উন্নতির যোগ রয়েছে। প্রাপ্ত অর্থ অনেক সমস্যার সমাধান করবে।  ভালোবাসার ক্ষেত্রে ছোটখাটো  ঝামেলা এড়িয়ে চলুন।  প্রেমের ক্ষেত্রে অভিযোগ উঠতে পারে। অযথা সময় নষ্ট না করে কাজে মন দিন. দিনের শেষে নিজের জন্যে কিছু সময় বাঁচিয়ে রাখার ব্যবস্থা করুন।  বিবাহিত জীবন শান্তিপূর্ণ কাটবে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল, ও মেরুন।
কুম্ভ রাশি : সকলের অগোচরে আপনি যে কঠোর পরিশ্রম করেন, তা আজ আপনাকে পুরস্কৃত করবে।  আজ দূরে কোথাও বেড়াতে যাবেন না, ধকল বাড়বে।  বাড়ির কনিষ্ঠ সদস্যদের সাথে সময় কাটালে মন ভালো থাকবে।  বাস্তবের ক্ষেত্র আপনি আঁকড়ে ধরে থাকবেন, আর তার জন্যে কিছু আত্মীয়াদের থেকে দূরত্ব তৈরী হতে পারে।  বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
মীন রাশি :  সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটবে। শরীর ভালো থাকবে। আর্থিক উন্নতির যোগ রয়েছে।  প্রেম ভাগ্য অত্যন্ত সক্রিয় থাকবে। গুরুত্বপূর্ণ লোকেদের সাথে কথা বলার সময় চোখ কান খোলা রাখুন।  তাঁদের কথার মূল্যবান দিকগুলি খুঁজে নিন।  এই মুহূর্তে যে সমস্যাগুলির সমাধান করতে চাইছেন সেদিকেই মনোনিবেশ করুন, সমাধানের পথ নিজেই খুঁজে পাবেন।  সঙ্গীর সাথে কলহ বিচলিত করবে। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।

Loading

নদীয়ায় চোখ চুরি কাণ্ডে অভিযুক্তের পাশে বিজ্ঞান মঞ্চ ও সমাজকর্মীরা

নদীয়ায় চোখ চুরি কাণ্ডে  অভিযুক্তের পাশে বিজ্ঞান মঞ্চ ও সমাজকর্মীরা

গ্রেপ্তারির ঘটনার নিন্দা হয়েছে বিভিন্ন মহলে 
 
আজ খবর (বাংলা), [রাজ্য], কৃষ্ণনগর, নদীয়া, ১০/০২/২০২৬:    নদীয়ার মৃতের চোখ চুরি কাণ্ডে  অভিযুক্তের পাশে দাঁড়িয়ে সমর্থন করল বিজ্ঞান মঞ্চ।  প্রতিবাদে মুখর হয়েছেন সমাজের বিভিন্ন মহলের মানুষ।
 নদীয়া জেলার কোতোয়ালি থানার অন্তর্গত কালির হাট  সেনপুর অঞ্চলে  মৃতদেহে চোখ নেই  বলে সন্দেহ করেছিলেন প্রতিবেশীরা।  ঐ  মহিলার ছেলে নাক তার মায়ের চোখ বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ মহিলার ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল, যার প্রতিবাদে সরব  হয়েছে বিভিন্ন মহল. প্রতিবাদ জানিয়েছে বিজ্ঞান মঞ্চও.
নদিয়া জেলায় মরণোত্তর চক্ষুদানকে কেন্দ্র করে এক সমাজকর্মী ও শিক্ষকের গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিবাদ ও বিক্ষোভের সৃষ্টি হয়েছে। সমাজকর্মী ও শিক্ষক আমির চাঁদ শেখ ও তাঁর পরিবারের সদস্যদের গ্রেপ্তারের প্রতিবাদে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নদীয়া জেলা কমিটির উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গতকাল নিজের মায়ের মরণোত্তর কর্নিয়া দানের উদ্যোগ নেওয়ার পর পুলিশ আমির চাঁদ শেখ ও তাঁর পরিবারের সদস্যদের গ্রেপ্তার করে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠন।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নদীয়া জেলা কমিটির সম্পাদক সোমনাথ মজুমদার বলেন, “আমির চাঁদ শেখ একজন নিষ্ঠাবান শিক্ষক ও সমাজকর্মী। তিনি দীর্ঘদিন ধরে মরণোত্তর চক্ষুদান ও দেহদানের মতো মানবিক বিষয় নিয়ে সচেতনতা তৈরি করে আসছেন। নিজের মায়ের চক্ষুদানের সময় তাঁকে ও তাঁর পরিবারকে গ্রেপ্তার করা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।”
তিনি আরও জানান, “সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমির চাঁদ শেখ সাধারণ মানুষকে অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে অবহিত করে থাকেন।” এমন একজন সমাজসেবীকে গ্রেপ্তার করা সমাজের জন্য লজ্জার বিষয় বলে মন্তব্য করেন তিনি।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত সদস্যরা অবিলম্বে আমির চাঁদ শেখ ও তাঁর পরিবারের নিঃশর্ত মুক্তির দাবি জানান। পাশাপাশি, অঙ্গদান ও মানবিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয় প্রশাসনের কাছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
পুলিশের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, সেদিন এই ধরনের একটি ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল, ঐ এলাকায় আইন শৃঙ্খলার অবনতি হতে পারতো, তাই প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে মৃতের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

Loading

ভোর রাতে আমতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, উদ্ধার ৪

ভোর রাতে আমতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, উদ্ধার ৪

কাঠের গুদামের মালিম জখম হয়ে ভর্তি হাসপাতালে 

 
আজ খবর (বাংলা), [রাজ্য],  আমতা, হাওড়া,১০/০২/২০২৬ : মঙ্গলবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড,  আমতায়, পুড়ে ছাই  কাঠের গুদাম সহ চারটি  দোকান।
মঙ্গলবার ভোরে হাওড়ার আমতা থানার আমতা নতুন রাস্তা মোড় সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন লাগে। এই ঘটনায় চারটি দোকান পুরোপুরি ভষ্মিভূত হয়ে যায়। জানা গিয়েছে প্রথমে একটি কাঠের গুদামে আগুন লাগে, পরে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কাঠের ঐ  গুদামে কাঠ চেরাই করা হত, এবং কাঠের গুড়োয় আগুন লেগে যাওয়ায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে।
গুদামের পাশে থাকা একটি ইলেকট্রনিক্স এর দোকান সহ আরো তিনটি দোকান পুড়ে পুরোপুরি ছাই হয়ে যায়। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। দমকলের চারটি ইঞ্জিন তিন ঘন্টা চেষ্টায় ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ভোর  সাড়ে তিনটের নাগাদ এই আগুন লাগে এবং আগুনের খবর পেয়েই তৎপর হয়ে ওঠে সাধারণ মানুষ।  এর মাঝেই গুদামের পাশেই বহুতলে  আটকে পড়া চারজনকে  উদ্ধার করে পুলিশ। আগুনের ঘটনায় কাঠের গুদামের মালিক সুরেন্দ্র শুক্লা জখম হয়ে আমতা হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে। এই ঘটনায় ওই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Loading

নির্বাচন কমিশনের নির্দেশ লংঘন করছে রাজ্য সরকার : শুভেন্দু

নির্বাচন কমিশনের নির্দেশ লংঘন করছে রাজ্য সরকার : শুভেন্দু

“কমিশন চাইছে গ্রেড এ, রাজ্য সরকার পাঠাচ্ছে গ্রেড বি ও গ্রেড সি অফিসার”
 
আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/০২/২০০২৯ :  কেন্দ্রীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সরকারের থেকে ‘গ্রেড এ’ ডাবলু বিসিএস  অফিসার চাইলেও রাজ্য সরকার গ্রেড বি এবং গ্রেড সি আধিকারিকদের নিয়োগ করতে চেয়েছিল বলে তৃণমূল সরকারকে বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
 নির্বাচন কমিশন নির্বাচনের কাজে রাজ্য সরকারের থেকে ২৯৪ জন আইএএস এবং ডাবলু বিসিএস অফিসার চেয়ে পাঠিয়েছিল। কিন্তু রাজ্য সরকার ২২৫ জনের নামের তালিকা পাঠিয়ে দিয়েছিল, তাও আবার তাঁরা প্রত্যেকেই গ্রেড বি এবং গ্রেড সি তালিকাভুক্ত ডব্লুবিসিএস আধিকারিক। এই অফিসারদেরকে ই আরও হিসেবে নিয়োগ করার কথা। কিন্তু নির্বাচন কমিশন ‘গ্রেড এ’ আই এ এস অথবা ডব্লুবিসিএস অফিসার চেয়েছিল, তাই সেই নির্দেশ রাজ্য সরকার লংঘন করেছে বলে অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী।
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, “নির্বাচন কমিশন ই আর ও হিসেবে ‘গ্রেড এ’ অফিসারদেরকে চাইছে আর রাজ্য সরকার সেখানে ‘গ্রেড বি’ এবং ‘গ্রেড সি’ অফিসারদেরকে পাঠাতে চাইছে। এভাবেই নির্বাচন কমিশনের নির্দেশকে লংঘন করা হচ্ছে।”  এর আগে বিহার সরকার নির্বাচন কমিশনকে ১০০০ ডেটা অপারেটর দিয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার নির্বাচন কমিশনকে এত  সংখ্যক ডেটা অপারেটর দিতেই পারে নি।

Aaj Khabor Desk, Kolkata, West Bengal, 10/02/2026 : The Leader of the Opposition in West Bengal, Suvendu Adhikari, accused the Trinamool Congress-led state government of violating the Election Commission’s directives regarding officer deployment for election duties. He claimed that although the Election Commission had requested Grade ‘A’ IAS and WBCS officers, the state government attempted to appoint only Grade ‘B’ and Grade ‘C’ WBCS officers.

According to Adhikari, the Election Commission had sought 294 IAS and WBCS officers for election-related work. However, the state government submitted a list of only 225 officers, all of whom belonged to Grade ‘B’ and Grade ‘C’. These officers were proposed to be appointed as Electoral Registration Officers (EROs), despite the Commission’s explicit demand for Grade ‘A’ officers.

Suvendu Adhikari stated that this move amounted to a direct violation of the Election Commission’s instructions. He further pointed out that while the Bihar government provided 1,000 data operators to the Election Commission, the West Bengal government failed to supply a sufficient number of data operators for the same purpose.

Loading

আজকের রাশিফল — আজ দূরের কোনো খবরে খুশির বন্যা বইতে পারে

আজকের রাশিফল

 

আজ খবর (বাংলা) আজকের রাশিফল, ১০/০২/২০২৬  : 

মেষ  রাশি :   হতাশা থেকে দূরে থাকুন, অবসাদ আপনার মানসিক এবং শারীরিক পরিস্থিতি নষ্ট করতে পারে।  আর্থিক উপার্জ হবে  কিন্তু ব্যয়ের পরিমাণবেড়ে  যাবে।  কর্মক্ষেত্রে অন্যকে প্রভাবিত করতে পারবেন। এই কারণেই প্রশংসিত হবেন।  মানসিক চাপ সৃজনশীল কাজে বাধা দেবে। কথা  বলার সময় বুঝে কথা বলুন।  প্রেম ভাগ্য উত্তম, বিবাহিত জীবন ভালো  কাটবে। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
বৃষ রাশি :    আজ সারাদিন ভালো কাটবে, আনন্দে, উৎসবে কাটবে। ব্যবসায়ীরা সাবধান। টাকা পয়সা এবং গুরুত্বপূর্ণ দলিল বা কাগজপত্র সামলে রাখুন, চুরি যাওয়ার ভয় আছে। দূর থেকে কোনো সুখবর আসতে  পারে, যা আপনার পরিবারকেও খুশিতে ভরিয়ে দেবে।  আজ অনেক কিছু ঘটতে পারে আপনাকে কেন্দ্র করেই। অপরকে সাহায্য করবেন। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
মিথুন রাশি :  আজ আপনার পরাক্রম খুব বেশি থাকবে।  মানসিক শক্তি আর শারীরিক শক্তি এই দুই মিলে  সমস্যার সমাধান করতে হবে। পরিবারের ছোটদের শরীরের ব্যাপারে আরও যত্নশীল হোন। কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে।  পরিবারকে সময় দেওয়া সম্ভব হবে না।  দূরের কোনো বার্তা আপনাকে নতুন সম্ভাবনার আশা দেখাবে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
কর্কট রাশি :  নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে আলাদা সময় দিন। ভবিষ্যতের পরিকল্পনাগুলিকে ঝালিয়ে নিন।  সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানসিক দৃঢ়তা দেখান।  অর্থ উপার্জন বা খরচ দুইয়ের ক্ষেত্রেই নিজের বুদ্ধির ওপর ভরসা করুন।  বাইরের কারোর মতামত গ্রহণ করবেন না। অন্য কারোর ওপর নিজের মতামত চাপিয়ে দেবেন না।  বিবাহিত জীবন বেশ ভালোই কাটবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
সিংহ রাশি :  শরীর ভালো যাবে। পারিবারিক অশান্তি হতে পারে। নিজের কথাবার্তায় লাগাম দিন। অশান্তি বাড়তে দেওয়া চলবে না। আত্মীয় বা বন্ধুদের কথায় যাঁরা বিনিয়োগ করেছিলেন, তাঁরা আজ সেই বিনিয়োগের ফসল ঘরে তুলবেন।  কোনো বিশিষ্ট ব্যক্তির সংস্পর্শে আসতে  পারেন, যা আপনার জীবনকে প্রভাবিত করতে পারে। পারিবারিক ক্ষেত্রেও খুবই ভালো। শুভ সংখ্যা ৫, শুভরং সবুজ।
কন্যা রাশি : প্রভাবশালী ব্যক্তিদের সাথে সখ্যতা বাড়িয়ে নিন, এতে ব্যবসার উন্নতি হবে। ব্যবসায়ে উন্নতির যোগ রয়েছে। ব্যবসায়িক কারনে হঠাৎ সফর লাব্জনক।  বাজী  বা ফাটকায় লগ্নি করলে তা ক্ষতির দিকে নিয়ে যাবে।  পারিবারিক জমায়েতে আপনিই মধ্যমনি হয়ে উঠতে পারেন।  দিনের শেষে একা থাকতে ভালো লাগবে।  বিবাহিত জীবন অতি  উত্তম। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
তুলা রাশি :    আজ সারাদিন বিশ্রাম নেওয়ার দিন। পুষ্টি আছে এমন খাবার খান। আর্থিক উন্নতির পরিকল্পনা করলে বিভিন্ন আর্থিক প্যাকেজগুলো দেখতে পারেন।  পরিবারকে আরও বেশি ওরে সময় দেওয়া উচিত। কর্মক্ষেত্রে সব কিছুই সহায়ক থাকবে। প্রেমের ব্যাপারে কাউকে সাহায্য করতে হতে পারে।  এক পুরোনো বন্ধুর সাক্ষাৎ পেতে পারেন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
বৃশ্চিক রাশি : কোনো না কোনো ঘটনা থেকে নিজের মানসিক শান্তি খুঁজে নিতে চাইবেন।  আজ থেকেই নিজের সঞ্চয় বাড়িয়ে নিতে শুরু করে দিন।  কল্পনার রাস্তা থেকে সরে এসে বাস্তবের পথে হাঁটুন। বন্ধুদের সাথে সময় কাটাতে ভালো লাগবে।  আপনার নতুন পরিকল্পনা পরিবারের সকলের ভালো লাগবে,  আপনার যোগাযোগ দক্ষতা আপনার প্রধান মূলধন হয়ে উঠবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
ধনু রাশি :  নানা ক্ষেত্রে নিজেকে অসহায় মনে হতেই পারে, তবে আজ আপনার ভাই বা বোন কেউ আপনার সহায়ক হয়ে উঠবে। সাহায্যের হাত বাড়িয়ে দেবে।  প্রেমের ক্ষেত্র অত্যন্ত সহায়ক এবং রোমান্টিক। পেশাদারদের আজ দায়িত্ব বেড়ে যেতে পারে।  অন্যকে সাহায্য করতে গিয়ে সব ব্যাপারে নিজেকে জড়িয়ে ফেলবেন না। নিজে দূরে থাকুন।  শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
মকর রাশি :  পরিকল্পনা করা ভালো কিন্তু সেই পরিকল্পনা নিয়ে অবাস্তব স্বপ্ন দেখা বন্ধ করুন। বাস্তবের ক্ষেত্র দিয়ে সবকিছু যাচাই করে নিন।  হঠাৎ করে কিছু অর্থ আপনার কাছে এসে যাবে, কিন্তু নতুন করে খরচ করতেও দ্বিধা করবেন না। ব্যয় সংকোচ করুন এখনই।  প্রেমের ক্ষেত্র অত্যন্ত শুভ।  বিনোদন ও আমোদ প্রমোদে কাটবে আজকের দিনটা। কোনো পুরোনো জিনিস খুঁজে পেতে পারেন। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
কুম্ভ রাশি :  আপনার স্বভাব ও অভ্যাস অন্যদেরকে সাহায্য করবে। আপনি প্রশংসিত হবেন।  আশা করেন নি, এমন বিভিন্ন সূত্র থেকে অর্থ এসে যেতে পারে।  দূর থেকে কোনো ভালো খবরও এসে যেতে পারে, যা আপনাকে এবং আপনার পরিবারকে খুশি করে দিতে পারে।  কর্মক্ষেত্রেও আজ আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভরিয়ে দেওয়া হবে।  সুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
মীন রাশি :  আজ আপনি আপনার সঙ্গীর সাথে আর্থিক পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন, ভবিষ্যতের সম্পত্তি ও সম্পদ নিয়েও আলোচনা করতে পারেন। তবু হঠাৎ করেই পারিবারিক অশান্তি শুরু হতে পারে। নিজেকে সামলে নিন।  পুরোনো প্রেম আজ যোগাযোগ করতে চেষ্টা করবে। দূরে থাকুন।  আপনার কোনো অধস্তন ঠিকমত কাজ করছে না দেখে বিচলিত হতে পারেন। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল ও মেরুন।

Loading

সাতদিন পিছিয়ে গেলো ভোটার তালিকা প্রকাশ

সাতদিন পিছিয়ে গেলো ভোটার তালিকা প্রকাশ

ডিজিপিকে হলফনামা জমা দিতে নির্দেশ সুপ্রীম কোর্টের 

আজ খবর (বাংলা), [রাজ্য] ,নতুন দিল্লী ,ভারত, ০৯/০২/২০২৬ :  রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে উল্লেখযোগ্য নির্দেশ দিয়েছে সুপ্রীম কোর্ট। পশ্চিমবঙ্গে নতুন ভোটার তালিকা প্রকাশ সাত দিন পিছিয়ে গেলো। সেই সঙ্গে এসআইআর চলাকালীন হিংসার ঘটনায় ডিজিকে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য্য করা হয়েছিল ১৪ই ফেব্রুয়ারি। কিন্তু বেশ কিছু জায়গায় শুনানি এখনো চলছে। কাজ বাকিও রয়েছে কিছু জায়গায়।  মেটিয়াব্রুজ অঞ্চলে শুনানির কাজ বিস্তর বাকি রয়ে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল যাতে শুনানি করার জন্যে অন্তত আরও সাতদিন সময় দেওয়া হয়।  আজ দেশের শীর্ষ আদালত রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন নির্দিষ্ট তারিখ থেকে সাতদিন পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। কারণ  ভোটার তালিকায়  সংযোজন ও বিয়োজন করে  চূড়ান্তভাবে তা প্রকাশের জন্যে আরও সাতদিন সময় দরকার বলে মনে করছে শীর্ষ আদালত। সুতরাং নতুন ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ২১ তারিখে।

শীর্ষ আদালত রাজ্য সরকারকে মঙ্গলবার বিকেল ৫টার  মধ্যে ৮,৫০৫ আধিকারিক কর্মীর নামের তালিকা জমা দিতে বলেছে। এই আধিকারিকরা ভোটার তালিকার কাজে সহায়তা করবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ERO . রাজ্যে সরকারি ফর্ম সহ অন্যান্য উপকরণ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলেও পুলিশের তরফ থেকে সেভাবে কোনো ব্যবস্থাগ্রহন করা হয় নি।   এই কারনে  রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হওয়ার অভিযোগ উঠেছিল। আদালত প্রশ্ন করেছে, ব্যবস্থাগ্রহন করা কেন হয় নি ?  দেশের শীর্ষ আদালত এই ব্যাপারে রাজ্যের ডিজিপিকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।

Aaj Khabor Desk, New Delhi, India, 09/02/2026 : The Supreme Court has issued significant directions regarding the intensive revision of the voter list in West Bengal. The publication of the final voter list has been postponed by seven days due to pending hearings and unfinished work in several areas, including Metiabruz. The voter list, originally scheduled to be released on February 14, will now be published on February 21.

The apex court observed that additional time is required to properly complete the inclusion and deletion of names before finalizing the voter list. It also directed the West Bengal government to submit, by 5 PM on Tuesday, a list of 8,505 officials who will assist in the voter list revision process, while final decisions will remain with the Electoral Registration Officers (EROs).

Additionally, the Supreme Court expressed concern over allegations of violence and the burning of official forms and materials during the Special Intensive Revision (SIR). Noting the lack of effective police action and a deterioration in law and order, the court has sought an explanation from the state’s Director General of Police (DGP) and directed the filing of an affidavit on the matter.


Loading

তৃণমূলকাউন্সিলরের ফাঁসির দাবীতে উত্তাল ব্যারাকপুর

তৃণমূলকাউন্সিলরের ফাঁসির দাবীতে উত্তাল ব্যারাকপুর

“কালো কোট পড়া একদল লোক রবীন্দ্রনাথকে ঘিরে রেখেছিল, এরাই সংবাদ মাধ্যমের গায়ে হাত তুলেছে”

আজ খবর (বাংলা) [রাজনীতি], ব্যারাকপুর, উত্তর ২৪ পরগণা , ০৯/০২/২০২৬ :   ব্যারাকপুরে বৃদ্ধকে লাথি মেরে খুনের ঘটনায় ধৃত তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য্যের ফাঁসির দাবীতে উত্তাল ব্যারাকপুর।

পাশের বাড়ি অবৈধভাবে নির্মাণ করছে বলে ব্যারাকপুরের একটি পরিবার আপত্তি জানিয়েছিল এবং সেই মর্মে পুরসভার চেয়ারম্যানকে চিঠি লিখেছিল। এরপর ঐ  অঞ্চলের কাউন্সিলর ঐ  পরিবারের ওপর চড়াও হয়ে গালিগালাজ করেন বলে অভিযোগ উঠেছে। ঐ  পরিবারের সদস্যদের তিনি মারধর করেন এবং এক বৃদ্ধের (৮১) পেটে  লাথি মারেন। ঐ  বৃদ্ধের মৃত্যু হয়।

দাপুটে তৃণমূল নেতা ও কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাঁকে ব্যারাকপুর আদালতে পেশকরা হয়। এই সময় বিজেপি নেতা অর্জুন সিংহের নেতৃত্বে বিজেপি কর্মীরা বিশাল মিছিল করে রবীন্দ্রনাথ ভট্টাচার্য্যের ফাঁসি চেয়ে ব্যারাকপুর আদালতের সামনে জমায়েত করতে যায়। সেই সময় পুলিশ তাঁদেরকে আটকায়। পুলিশের সাথে বিজেপি কর্মীদের চূড়ান্ত তর্কাতর্কি বেঁধে যায় এবং ধস্তাধস্তিও হয়। পুলিশ বিজেপি কর্মীদের আদালত চত্বরের সামনে ভীড় করতে দেয় নি।

প্রিজন ভ্যানে করে অভিযুক্ত তৃণমূলকাউন্সিলর রবীন্দ্রনাথকে আদালতে নিয়ে আসার সময় ব্যারাকপুর আদালত চত্বরে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিজেপি কর্মীরা ব্যাপক বিক্ষোভ দেখায়। স্লোগান দিতে থাকে। রবীন্দ্রনাথকে ঘিরে থাকে কালো কোট  পড়া একদল আইনজীবী। এরা অভিযুক্ত কাউন্সিলর রবীন্দ্রনাথের সমর্থনে  আদালতে দাঁড়াতে চান। এই সময় ঐ  আইনজীবীদের একাংশ উপস্থিত সাংবাদিকদের সাথে চরম দুর্ব্যবহার করতে শুরু করেন।  রীতিমত ধস্তাধস্তি করতে থাকেন সাংবাদিকদের সাথে।  এই ঘটনার সাথে সাথেই রবীন্দ্রনাথকে আদালতের ভিতরে নিয়ে যাওয়া হয়।


 

Loading

মাঝরাস্তায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

মাঝরাস্তায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

“গুলি বের করার মত পরিকাঠামো নেই” 

 

আজ খবর (বাংলা), [রাজ্য], বাসন্তী, দক্ষিণ ২৪  পরগনা,০৯/০২/২০২৬ : বাসন্তীর আমঝাড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় ভর্তি।

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার আমঝাড়া এলাকায় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন এক স্বর্ণ ব্যবসায়ী। আহতের নাম কার্তিক নস্কর। শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এই দুঃসাহসিক হামলার ঘটনা ঘটে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই নিজের সোনার দোকান বন্ধ করে মোটরবাইকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন কার্তিক নস্কর। আমঝাড়া এলাকার কাছাকাছি পৌঁছতেই আচমকা দুই দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার পিঠে লাগে। গুরুতর জখম অবস্থাতেও তিনি প্রায় আধ কিলোমিটার বাইক চালিয়ে এগিয়ে যান। পরে একটি স্থানীয় দোকানের সামনে এসে তিনি অচৈতন্য হয়ে পড়ে যান।

স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও চিকিৎসকেরা জানান, গুলি বের করার মতো পরিকাঠামো ওই হাসপাতালে নেই। ফলে তার শারীরিক অবস্থার অবনতি হতে পারে আশঙ্কায় তাকে দ্রুত কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ এবং থানার আইসি অভিজিৎ পাল হাসপাতালে পৌঁছন। সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু হয়। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। ক্যানিং মহকুমার এসডিপিও রামকুমার মণ্ডল জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা নাকি পুরনো কোনও শত্রুতা, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।”

আহতের ভাইপো দিলীপ নস্কর বলেন, “প্রতিদিনের মতোই কাকা দোকান বন্ধ করে ফিরছিলেন। আচমকা তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আমরা মনে করছি ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হামলা হয়েছে।”

পুলিশের প্রাথমিক অনুমানও ছিনতাইয়ের চেষ্টা হতে পারে বলেই ইঙ্গিত দিচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।


 

Loading

দিল্লীর ৯টি স্কুলে বোমাতঙ্ক, চলছে চিরুনি তল্লাশি

দিল্লীর ৯টি স্কুলে বোমাতঙ্ক, চলছে চিরুনি তল্লাশি

চন্ডিগড়েও ২২টি স্কুলে বোমার হুমকি দেওয়া হয়েছিল 

আজ খবর (বাংলা), [দেশ] নতুন  দিল্লী,ভারত, ০৯/০২/২০২৬ :  রাজধানী দিল্লীর অন্তত ৯টি স্কুলে  বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ  সূত্রে।

সোমবার সকাল সাড়ে আটটা  থেকে ন’টার  মধ্যে  দিল্লীর ৯টি স্কুলে বোমাতঙ্কের সংবাদ পাওয়া হয়েছে। আধ ঘন্টার  ব্যবধানে স্কুলগুলিতে ইমেল করে বোমার হুমকি দেওয়া হয়েছে। এই স্কুলগুলিতে তৎক্ষণাৎ দমকল ও বোমা বিশেষজ্ঞ বাহিনী পাঠানো হয়েছে। এই বাহিনীগুলি দিল্লীর ঐ  স্কুলগুলিতে পৌঁছে চিরুনি তল্লাশি চালাতে শুরু করেছে।

দক্ষিণ দিল্লীর যে স্কুলগুলিতে বোমার  হুমকি পাঠানো হয়েছে সেই স্কুলগুলি হল, লোধি রোডের বিমান বাহিনী  স্কুল, কে আর মঙ্গলম স্কুল এবং সাদিক নগরের দ্য ইন্ডিয়ান স্কুল।  এছাড়া লরেটো কনভেন্ট স্কুল, শ্রীনিবাসনপুরীর কেমব্রিজ স্কুল, রোহিণীর ভেঙ্কটেশ্বর স্কুল, নিউ ফ্রেন্ডস কলোনীর কেমব্রিজ স্কুল, রোহিণীর সি এম স্কুল, বাল ভারতী স্কুল এবং আইএনএর ডিটিএ স্কুল।

প্ৰত্যেকটি স্কুলেই তদন্ত ও তল্লাশি একযোগে চালানো হচ্ছে। এখনও  পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর আসে নি। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৮শে  জানুয়ারি চন্ডিগড়েও ২২টি বেসরকারি স্কুলে ইমেল করে বোমার হুমকি দেওয়া হয়েছিল, সেদিনও  যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। সেদিনও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি।

Aaj Khabor Desk, New Delhi, India, 09/02/2026 : At least nine schools in Delhi received bomb threat emails on Monday morning, police sources said. The threats were sent between 8:30 am and 9:00 am, with emails reaching the schools at short intervals. Following the alerts, fire services and bomb disposal squads were immediately deployed to the affected schools, where thorough search operations were launched.

The schools that received threats include the Air Force School on Lodhi Road, KR Mangalam School, The Indian School in Sadiq Nagar, Loreto Convent School, Cambridge School in Srinivaspuri, Venkateshwar School in Rohini, Cambridge School in New Friends Colony, CM School in Rohini, Bal Bharati School, and DTEA School in INA.

Search and investigation operations are being carried out simultaneously at all the schools. So far, no untoward incident has been reported. It may be noted that on January 28, similar bomb threat emails were sent to 22 private schools in Chandigarh, but no incident occurred after security measures were put in place.


Loading

বিজেপিকে এই রাজ্যে ক্ষমতায় আনা দরকার : শুভেন্দু

bjp-news-shubhendu-adhikari

প্রধানমন্ত্রী ৬ মাসে ৬বার এসেছেন এই রাজ্যে 

আজ খবর (বাংলা), [রাজনীতি], বীরভূম,পশ্চিমবঙ্গ :  ০৯/০২/২০২৬ :   বীরভূমে বেশ কিছু রেল প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে তৃণমূল কংগ্রেসকে তুলোধোনা করলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু  অধিকারী।

সাংবাদিকদের শুভেন্দু বলেন, “প্রধানমন্ত্রী গত ছয় মাসে ছ’বার  এসেছেন এই রাজ্যে। তিনি বেশ কিছু প্রকল্প নিয়ে এসেছেন, বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করে গিয়েছেন।  সেই সব প্রকল্পে উপকৃত হবেন বাংলার মানুষ। কিন্তু এই রাজ্যে রেল প্রকল্পগুলি সম্পন্ন হতে গেলে জমির দরকার হয়, সেই জমি দিতে চাইছে না রাজ্য সরকার। আর এই কারণেই এই রাজ্যে পরিবর্তন হওয়াটা খুবই প্রয়োজন। এই রাজ্যে বিজেপি শাসিত সরকার এলে প্রকল্পগুলি দ্রুত রূপায়ন করা যাবে। এবং সেগুলি থেকে সাধারণ মানুষ উপকৃত হবেন। ”

শুভেন্দু অধিকারী আরও বলেন, “এই রাজ্যে আগামী এপ্রিল মাসেই সাধারণ নির্বাচন হতে চলেছে। সেই নির্বাচনে এবার পরিবর্তন দরকার। বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসা দরকার।  বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এলে শুধু রেলই  নয়, রূপায়িত হবে অন্যান্য থেমে  থাকা  প্রকল্পগুলিও. বিজেপিকে ক্ষমতায় আনা উচিত। একমাত্র ভারতীয় জনতা পার্টি  এই রাজ্যে ক্ষমতায় এলেই এই রাজ্যের সার্বিক উন্নয়ন হওয়া  সম্ভব হবে।”

Aaj Khabor Desk, Birbhum, West Bengal, 09/02/2026 : Leader of the Opposition in West Bengal, Suvendu Adhikari, strongly criticised the Trinamool Congress while attending the inauguration of several railway projects in Birbhum. He alleged that railway projects in the state are being delayed because the state government is refusing to provide land. Adhikari said that the Prime Minister has visited West Bengal multiple times in the last six months and laid foundation stones for several development projects, which would benefit the people of the state. However, due to lack of cooperation from the state government, these projects remain incomplete. Referring to the upcoming general elections, he stressed the need for political change, claiming that if the BJP comes to power, not only railway projects but other stalled development works will be implemented swiftly, leading to overall development of the state.

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor