আজ খবর (বাংলা), এবং তারপর, ০৬/০৮/২০২৯ : আগামী ডিসেম্বর মাসেই বাংলাদেশে ফিরে যেতে উদগ্রীব হয়ে উঠেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কী জন্য ? মাথার ওপর মৃত্যুদণ্ডের খাঁড়া ঝুলছে দেখেও কেন তিনি দেশে ফিরে যাওয়ার মত ঝুঁকি নিতে চাইছেন ?
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে জানা যাচ্ছে, বাংলাদেশে অগণিত আওয়ামী লীগ সদস্যের বিশ্বাস ও ভরসা রয়েছে তাঁকে ঘিরে, বাংলাদেশের সাধারণ মানুষের জন্যেও দায়বদ্ধতা রয়েছে। সেই দায়িত্ব ও দায়বদ্ধতা তিনি অস্বীকার করতে পারেন না। বহু আওয়ামী লীগ সদস্য এই মুহূর্তে জেলে আছেন। তাঁরা বিনা অপরাধে শাস্তি পাচ্ছেন, এই সব দেখেও তিনি চুপ করে থাকতেপারেন না। তিনি মনে করে তাঁর উচিত আওয়ামী লীগকে ফের সঠিকভাবে নেতৃত্ব দিয়ে ফিরিয়ে আনা। তাই দেশে ফিরতে চাইছেন শেখ হাসিনা।
Advt. Carrylux large capacity Tote bags for women Free Delivery Rs. 1999/– Rs. 599/- [whats app – 7319287999]
শেখ হাসিনা মনে করেন, তিনি স্বেচ্ছায় দেশ ছেড়ে যান নি, এমন পরিস্থিতি তৈরী করা হয়েছিল,যে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। সেই সময় হাজার হাজার আওয়ামী লীগ সদস্যদের অত্যাচারিত হতে হয়েছে। তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তাণ্ডব চালানো হয়েছিল শেখ মুজিবরের বাসভবন ও মূর্তিগুলির ওপরেও। কিছু পুলিশ কর্মীকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় তদারকি সরকারের কাছে নানারকম আবেদন নিবেদন করেছিলেন শেখ হাসিনা, কিন্তু তাঁর কোনো অনুরোধে কর্ণপাত করা হয় নি। নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এখনো রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগ।
ইতিমধ্যেই শেখ হাসিনা ঘোষণা করে দিয়েছেন আগামী ডিসেম্বর মাসে তিনি দেশে ফিরে যাবেন। তবে ভারত জানিয়েছে শেখ হাসিনার বক্তব্যের সাথে ভারতের কোনো সংপৃক্ততা নেই। আগামী ১২-১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নতুন দিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮ তম ব্রিকস (BRICS) সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। ভারত সরকার সম্প্রতি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে এই শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে।
এই সফরের মাধ্যমে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে সরাসরি বৈঠকের এবং সম্পর্ক পুনঃস্থাপনের এক বড় সুযোগ তৈরি হয়েছে। এই বৈঠক এবং এর পেছনের সমীকরণগুলোর বিশদ বিশ্লেষণ করলে বোঝা যায় শেখ হাসিনার ইস্যু এবং সমঝোতার সম্ভাবনা দ্বিপাক্ষিক বৈঠকের প্রধান এজেন্ডা। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, মোদী-রহমান বৈঠকে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর (প্রত্যর্পণ) দাবিটি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।
ভারতের দূরত্ব বজায় রাখার কৌশল: বাংলাদেশ সরকারের সংবেদনশীলতাকে সম্মান জানিয়ে ভারত ইতিমধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার একটি পরিকল্পিত ভার্চুয়াল সংবাদ সম্মেলন বা জনসমক্ষ উপস্থিতি থেকে The Indian Express-এর প্রতিবেদন অনুযায়ী ভারত সরকার সম্পূর্ণ দূরত্ব বজায় রেখেছে এবং জানিয়েছে এতে ভারতের কোনো সম্পৃক্ততা নেই। সমঝোতার পথ: এই সম্মেলনে কোনো চূড়ান্ত নাটকীয় প্রস্তাব গৃহীত না হলেও, ভারত ও বাংলাদেশ একটি মধ্যবর্তী সমঝোতার (Modus Vivendi) পথে হাঁটতে পারে। ভারত হয়তো শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পুরোপুরি বিরত রাখার প্রতিশ্রুতি দেবে, যা ঢাকার বর্তমান সরকারের ক্ষোভ প্রশমিত করতে সাহায্য করবে।
তিস্তা চুক্তি ও জল বণ্টনের রসায়ন এই সম্ভাব্য বৈঠকের পেছনে শুধু শেখ হাসিনার ইস্যু নয়, বরং তিস্তা চুক্তি এবং দীর্ঘমেয়াদি ভূ-রাজনীতির একটি বড় রসায়ন কাজ করছে। ২০২৬ সালটি ভারত-বাংলাদেশের জল কূটনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ১৯৯৬ সালের ঐতিহাসিক গঙ্গার জল বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। বিশ্লেষকদের মতে, ভারত তিস্তা নদীর সমাধান এবং গঙ্গা চুক্তির নবীকরণকে Eurasia Review-এর বিশ্লেষণ অনুযায়ী একটি বড় কৌশলগত কার্ড হিসেবে ব্যবহার করতে পারে, যাতে ঢাকার নতুন সরকারের সাথে একটি বড় ধরনের ‘গিভ অ্যান্ড টেক’ (Give and Take) বা পারস্পরিক বোঝাপড়া তৈরি করা যায়।
এর সাথে চীনকে দূরে রাখার কৌশলও থাকবে। তিস্তা মহাপরিকল্পনায় চীনের ক্রমবর্ধমান আগ্রহ ও অর্থায়নের প্রস্তাব নিয়ে ভারতের দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে। নতুন সরকারের আমলে বাংলাদেশ যাতে চীনের দিকে বেশি ঝুঁকে না পড়ে, সেজন্য ভারত এই ব্রিকস সম্মেলনকে ব্যবহার করে তিস্তা সমস্যার সমাধানসহ বিভিন্ন অর্থনৈতিক প্যাকেজের প্রস্তাব দিতে পারে। সংক্ষেপে বলতে হলে , সেপ্টেম্বর মাসের এই ব্রিকস সম্মেলনটি ভারত ও বাংলাদেশের জন্য একটি “রিসেট বাটন” হিসেবে কাজ করছে, যেখানে তিস্তা চুক্তির মতো অমীমাংসিত ইস্যু এবং শেখ হাসিনার আশ্রয়ের বিষয়টিকে একই টেবিলে এনে একটি কূটনৈতিক ভারসাম্য খোঁজার চেষ্টা করবে ভারত।
মেষ রাশি : আজ ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ পেয়ে যাবেন, যেটা কার্যকর করলে যতটা আশা করেছিলেন তার চেয়ে বেশি বেশি উপার্জন করা সম্ভব হবে. এই ব্যাপারে প্রভূত মানসিক সুখ আপনি পাবেন। আইনি সমস্যা আজ মিটে যেতে চলেছে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে।
বৃষ রাশি : আজ একটা ভালো দিন, উপার্জন বাড়বে। তবে বন্ধুস্থানীয়দের জন্যে খরচ হয়ে যেতে পারে। তাই সঞ্চয়ে মন দিন। নিজের কাজে মনোযোগ দিলে অনেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন। প্রেমের ক্ষেত্র খুবই উজ্জ্বল। কর্মক্ষেত্রে বদলি হতে পারে। বিতর্কে জড়াবেন না।
মিথুন রাশি: আজ আপনার ন্যায্য পাওনা আদায় হতে পারে। বিনিয়োগ করতে পারেন, তবে সবকিছু বুঝে নিয়ে বিনিয়োগ করলে ভালো। অনেক দিনের আটকে থাকা কাজ আজ সম্পন্ন হয়ে যেতে পারে। সর্দি, কাশি থেকে সাবধান। সামান্য ভুল বুঝে পারিবারিক বিবাদ হওয়ার সম্ভাবনা আছে।
কর্কট রাশি : আজ সারাদিন অনেকগুলি সুযোগ আসবে, কিন্তু সব সুযোগ আপনাকে উপার্জন নয়, সমৃদ্ধিও এনে দিতে পারে। প্রাপ্ত সুযোগগুলি থেকে সেরাগুলি বেছে নিয়ে নতুন উদ্যোগ নিন। পেশার ক্ষেত্রেও উন্নতির যোগ আছে। পরিবারের বয়স্ক কেউ অসুথ হয়ে পড়তে পারে, চিকিৎসার খরচ বাড়বে।
সিংহ রাশি: আজ কর্মক্ষেত্রে অনেকটাই সাফল্য পাওয়া যাবে। ব্যবসায়ে অগ্রগতি। আর্থিক লাভ আসবে। বিনিয়োগের ক্ষেত্রে আরও কৌশলী হতে হবে। পরিবারের জন্যে খরচ বাড়বে। আত্মীয়দের থেকে কোনো দুঃসংবাদ পেতে পাবেন। পারিবারিক ক্ষেত্রে মতবিরোধ কমে যাবে। ভ্রমণ আনন্দ পাবেন।
কন্যা রাশি : আজ মূল্যবান কোনো বস্তু বিক্রি করতে পারলে আর্থিক সুরাহা হতে পারে। বিকেলের পর আর্থিক উপার্জনের পথ খুলে যেতে পারে। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। আজ বিনিয়োগ করতে পারেন। কাজের চাপে আজ পরিবারকে সময় দিতে পারবেন না। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন।
তুলা রাশি : আজ সাফল্য পেতে হলে ধৈর্য্য এবং বুদ্ধির দ্বারস্থ হতে হবে। কার্যক্ষেত্রে উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিব্রত করতে পারবেন না। অথচ আপনার কাজ পন্ড করতে গুপ্ত শত্রু সক্রিয় থাকবে। কোথাও কোনো অভিযোগ না জানিয়ে আজ প্রতিযোগিতায় সাফল্য আসবে আপনারই।
বৃশ্চিক রাশি : আজ কাউকে বিশ্বাস করে টাকা দিতে যাবেন না। ঋণ দিলে সেই টাকা আর ফেরত পাবেন না। খরচ বেড়ে যেতে পারে, তাই সঞ্চয়ে নজর দিতে হবে। কোনো এক আত্মীয়ের ব্যবহারে কষ্ট পাবেন। কিছু ক্ষেত্রে আপনার পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকমত নাও ঘটতে পারে।
ধনু রাশি : আজ কারোর সাথে আলাপ হতে পারে, যিনি আপনার জীবনে প্রভাব বিস্তার করতে পারেন। আজ ব্যবসায়ে নানা দিক থেকে আর্থিক সুবিধা লাভ করতে পারেন। কিছু অর্থ সামাজিক কারণে ব্যয় করতে হতে পারে। সংক্রামক রোগ এবং চর্মরোগ থেকে সাবধান। নতুন করে প্রেমে পড়তে পারেন।
মকর রাশি : আজ বেশ কিছু ক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করতে হতে পারে, বিশেষ করে পেশার ক্ষেত্রে নতুন কিছু করলে সাফল্য আসবে। কাউকে অর্থ দিয়ে প্রতারিত হতে পারেন। নতুন বন্ধিত্বের প্রস্তাব পাবেন। অবিবাহিতদের বিবাহের সম্পর্ক তৈরি হতে পারে। অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন।
কুম্ভ রাশি : যৌথ ব্যবসার ক্ষেত্রে অযথা ঝুঁকি নেবে না। পুরোনো ঋণ আজ শোধ হয়ে যেতে পারে। আজ আপনাকে সাবধানে থাকতে হবে, উচুঁ জায়গা থেকে পতনের যোগ রয়েছে। উচ্চ শিক্ষায় আগ্রহ বাড়তে পারে। আধ্যাত্মিকতায় আগ্রহ বাড়তে পারে। পরিবারে আজ তুচ্ছ ব্যাপারে বিবাদ তৈরী হতে পারে।
মীন রাশি : আজ অনেক রকম ব্যবসায়িক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, কিন্তু দৃঢ়তার সাথে সেসব পেরিয়ে যেতে সক্ষম হবেন। প্রতিযোগিতায় আজ আপনিই জিতে যাবেন। প্রয়োজনের চেয়ে বেশি আজ খরচ হয়ে যেতে পারে। দূরে কোথাও বেড়াতে গেলে নানারকম সমস্যা হবে। নিজেকে সুস্থ রাখুন।
আজ খবর (বাংলা), [রাজ্য] পানিহাটি, উত্তর ২৪ পরগণা , ০৫/০৮/২০২৬ : দীর্ঘ নির্বাসনের পরে, ভালোবাসার শহরে ওপার বাংলার লেখিকা তসলিমা, পানিহাটি উচ্চ বালিকা বিদ্যালয়ে এসে, বেগম রোকেয়ার সমাধিতে মাল্যদান লেখিকার, পাশাপাশি বেশ খানিকটা সময় কাটালেন পানিহাটি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পড়ুবাদের সাথে।
যে ভালোবাসা একসময় মুখ ফিরিয়ে নিয়েছিল তসলিমার থেকে, সেই ভালোবাসার শহর ফের বরণ করে নিল প্রিয় লেখিকাকে।
১৯৩২সালের ৯ই ডিসেম্বর, কলকাতার পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনা সোদপুরের, এই মাটিতেই সমাধিস্থ হয়েছিলেন, ওপার বাংলার শিক্ষানবিশ নারী শিক্ষার অগ্রদূত, মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তারপর থেকে দীর্ঘ বেশ কয়েক বছর পার হয়ে গিয়েছে, অবশেষে নির্বাসন কাটিয়ে সেই বেগম রোকেয়ার সমাধি তো স্মৃতিতে মাল্যদান করলেন প্রিয় লেখিকা তসলিমা নাসরিন, পাশাপাশি তুলে ধরলেন বেগম রোকেয়ার বিভিন্ন স্মৃতির কথা।
নিউজ : ঈপ্সিতা ভট্টাচার্য্য
ADVT. – Water Bottle @ Rs. 849/- [Click on the image]
আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৫/০৮/২০২৬ : পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের উপস্থিতিতে বারাসাতে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক সম্পন্ন হয়েছে। এই প্রশাসনিক বৈঠকে পঞ্চায়েত বিভাগের রাষ্ট্রমন্ত্রী শান্তনু প্রামাণিক, খাদ্যমন্ত্রী অশোক লাহিড়ী এবং প্রিন্সিপাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি ও স্পেশাল সেক্রটেরির মতো উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন।
দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার এডিএম (ADM), এসডিও (SDO) ও বিডিও (BDO) থেকে শুরু করে প্রায় ৬০০ প্রশাসনিক কর্মী ও আধিকারিকদের নিয়ে এই বিস্তর পর্যালোচনা চালানো হয়। মূলত রাজ্যে চলা কেন্দ্রীয় ও রাজ্যভিত্তিক উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতির বাস্তবায়ন খতিয়ে দেখাই ছিল এর মূল উদ্দেশ্য। রাজনৈতিক নানা প্রশ্নের উত্তর এড়িয়ে কেবল প্রশাসনিক কাজের ওপর জোর দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কাজের গতি পছন্দ না হলে প্রশাসনিক প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পর্যালোচনা সভায় পঞ্চায়েত স্তরে উন্নয়নমূলক কাজের গতি শ্লথ হওয়া এবং বহু গ্রামে ১০০ দিনের কাজ (জিরামজি/GRamG) শুরু না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। কর্মীর বদলি, প্রশাসনিক জটিলতা, প্রায় ১১ হাজার কর্মী ঘাটতি এবং প্রতিকূল আবহাওয়ার কারণেই কাজের গতি মন্থর হয়েছে বলে চিহ্নিত করা হয়; যার সমাধান হিসেবে পিএসসি (PSC)-র মাধ্যমে দ্রুত নিয়োগের আশ্বাস দেওয়া হয়েছে। একইসঙ্গে জল জীবন মিশন প্রকল্পে বিগত সরকারের ৩০,০০০ কোটি টাকার কোনো স্পষ্ট হিসাব না থাকায় ক্ষোভ প্রকাশ করে দুর্নীতির তদন্ত ও অর্থ উদ্ধারের হুঁশিয়ারি দেওয়া হয়। আবাস যোজনার ক্ষেত্রে অন্যায়ভাবে টাকা নেওয়া ব্যক্তিদের থেকে অর্থ ফেরতের জন্য এফআইআর (FIR) ও আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, ‘বাংলার বাড়ি’ যোজনার বকেয়া কিস্তির টাকা দেওয়ার আগে সার্ভে ও ফটোগ্রাফ যাচাইয়ের প্রক্রিয়া জোরদার করা হয়েছে।
সমস্যার পাশাপাশি গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত করতে একাধিক আশাব্যঞ্জক পদক্ষেপর কথা জানানো হয়। এখন থেকে পুরনো ও নতুন সব জবকার্ডই সচল থাকবে এবং পুরনো বদলে নতুন ‘গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড’ দেওয়ার কাজ শুরু হয়েছে। দক্ষ, আধা-দক্ষ ও অদক্ষসহ যেকোনো সক্ষম ব্যক্তি ও ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য কাজের সংস্থান রাখার ঘোষণা করা হয়েছে। গ্রামে ৩০৮টি নতুন স্কিম যুক্ত করার পাশাপাশি শ্রমিকদের মজুরিও বাড়ানো হয়েছে। সীমান্তে ‘ভাইব্রেন্ট ভিলেজ’ প্রকল্প বাস্তবায়ন, সিএএ (CAA) আবেদনকারীদের নাম যুক্ত করা ও জল জীবন মিশনের পরবর্তী ধাপে ৬০,০০০ কোটি টাকা ব্যবহারের পরিকল্পনা নিয়ে পঞ্চায়েত ব্যবস্থায় তিন মাসের এই পরিবর্তনকে বড় সাফল্য হিসেবে তুলে ধরা হয়েছে।
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৫/০৮/২০২৬ : বিদেশে গিয়ে চক্ষু চিকিৎসার আবেদন করে হাইকোর্টে ব্যাপক ধাক্কা খেলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের বিচারপতি তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন না।
চোখের চিকিৎসা করাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রীম কোর্টেও আবেদন করেছিলেন, কিন্তু দেশের শীর্ষ আদালত তাঁকে হাইকোর্টেই যেতে বলেছিল। আজ সেই আবেদনের শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। চোখের চিকিৎসা করানোর জন্যে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বিদেশে যাওয়ার অনুমতি চাওয়া হয়।
অভিষেকের আইনজীবীর আবেদন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য নাকচ করে বলেন, “আদালতে বিচারপতি বা আইনজীবীদের কেউই চক্ষু বিশেষজ্ঞ নন, তাই এই ব্যাপারে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞদের কাছে যান। তাঁরা সমস্ত কাগজপত্র দেখে বলুন অভিষেকের চক্ষু চিকিৎসা আমাদের দেশেই করা সম্ভব নাকি তাঁকে বিদেশে যেতে হবে ?”
অভিষেকের আইনজীবির তরফ থেকে আদালতকে বলা হয়, ‘অভিষেক বিদেশে গিয়েই চিকিৎসা করাতে চান। যে কোনো রোগী কোন ডাক্তার দেখবেন সেটা তিনিই ঠিক করেন।’ তখন বিচারক বলেন, “অভিষেকের বিরুদ্ধে অনেকগুলি ক্রিমিনাল কেস আছে। এই অবস্থায় আদালত তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিতে পারে না।”
আগামী পরশু দিন এই ব্যাপারে ফের আদালতে শুনানি করা হবে। আজ অভিষেকের তরফ থেকে আলোতে যে পুরোনো প্রেসক্রিপশন পেশ করা হয়, সেই প্রেসক্রিপশনে ডাক্তারের স্বাক্ষরের পাশে কোনো রেজিস্ট্রেশন নম্বর ছিল না. এই ব্যাপারেও বিচারপতি তাঁর উষ্মা প্রকাশ করেছেন।
মেষ রাশি : আজ কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের যোগ রয়েছে। আপনার অন্য কোথাও বদলি হয়ে যেতেও পারে। সুস্থ থাকার চেষ্টা করুন, দুর্ঘটনা জনিত আঘাত লাগতে পারে। পেশা ও ব্যবসারে ক্ষেত্রে খুব খারাপ যাবে না। আর্থিক উপার্জন কম হলেও লাভ আসবে। পারিবারিক বিবাদ বিব্রত করতে পারে।
বৃষ রাশি : আজ বেশ কিছু কাজ শেষ করতে পারবেন, মন উৎফুল্ল থাকবে। অর্থ উপার্জন বাড়বে। তবে দিনের শেষে আত্মীয় স্বজনদের কেউ আপনার সাথে শত্রুতা করতে পারে, আপনার বদনাম করতে পারে। বিনিয়োগ করতেই পারেন, সম্পত্তি ক্রয় করতে পারেন। ব্যবসায়ে কৌশল বদলে ফেলুন।
মিথুন রাশি : আজ কারোর সাথে ভুল বোঝাবুঝি আপনাকে মনোকষ্ট দেবে। ন্যায্যপাওনা থেকেও বঞ্চিত হতে পারেন। ব্যবসায়ে ও পেশার ক্ষেত্রে অল্প লাভ হতে পারে। আজ যদি বিনিয়োগ করেন , কাগজপত্র ভালোকরে যাচাই করে নেবেন। এই ব্যাপারে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ গ্রহণ করবেন না.
কর্কট রাশি : আজ ব্যবসায়ে লাভের যোগ রয়েছে। সারাদিন ধরেই নতুন নতুন সুযোগ এবং প্রস্তাব আসতে থাকবে। সেই সুযোগগুলিকে কাজে লাগবেন। আজ আত্মীয়দের মধ্যে কেউ বিরূপ আচরণ করতে পারে। কর্মস্থলে প্রশংসিত হবেন। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে।
সিংহ রাশি : আজ বাড়িতে অশান্তি হতে পারে, গুরুজনের সাথে মতানৈক্য হতে পারে, তবে জীবন সঙ্গীর সাথে বিবাদ কমে আসবে। ব্যবসায়ে লাভ বাড়বে। লেনদেনের পরিমাণ বাড়বে। বিনিয়োগ নিয়ে এক্ষণি চিন্তা না করে ব্যবসা নিয়ে ভাবুন, নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারলে ভালো হবে।
কন্যা রাশি : আজ ব্যবসা থেকে ভালোই উপার্জন থাকবে, তবে অদূর ভবিষ্যতে আপনাকে কৌশলগত পরিবর্তন আনতে হবে। এই ব্যাপারে অভিজ্ঞদের মতামত মেনে নিন। আজ কাউকে ঋণ দেবেন না।বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন। সন্তানের স্বাস্থ্য নিয়েও চিন্তা বাড়বে। সম্পত্তি বিক্রির যোগ আছে।
তুলা রাশি : কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার আভাস থাকছে, বেশ কৌশলে আপনাকে নিজের কাজ সম্পন্ন করতে হবে। এভাবেই আজ প্রতিযোগিতায় জিতে নেবেন , সাফল্য আসবে। ব্যবসার ক্ষেত্রে লাভজনক দিন. আজ নিজেকে কিছুটা সংযত রাখতে হবে, কারোর সাথে বিতর্কে জড়াবেন না.
বৃশ্চিক রাশি : আজ ব্যবসায়িক অগ্রগতি খুব বেশি নেই, তবু অর্থ সঞ্চয় করে চলা উচিত। অযথা খরচ করবেন না. প্রেমের ক্ষেত্র মন্দ, বিয়ের প্রস্তাব আসলেও তা ভেস্তে যেতেপারে। কোনো এক আত্মীয়ের ব্যবহারে কষ্ট পেতে পারেন। আজ কাউকেই ঋণ দেবেন না. ঋণ দিলে ভুগতে হতে পারে।
ধনু রাশি : পেশা ও ব্যবসার ক্ষেত্রে সব কিছুই ভালোভাবে সম্পন্ন হবে। আজ আর্থিক উপার্জনের প্রবল যোগ আছে। কর্মস্থল থেকেও উপার্জন হতে পারে। অফিসে রাজনীতির আলোচনা করবেন না, গুপ্ত শত্রু সক্রিয় হয়ে উঠতে পারে। রোগ সংক্রমণ হতে পারে, সতর্ক থাকুন। পরিবারকে সময় দিতে হবে.
মকর রাশি : ইতিমধ্যেই যে নতুন উদ্যোগগুলি নিয়েছেন সেগুলি সাফল্যের মুখ দেখবে। বেশ কিছু উপার্জন হবে. ঘনিষ্ঠ কাউকেই ঋণ দেবেন না, আজ আপনার সাথে কেউ প্রতারণা করতে পারে। বন্ধুর সাথে বিবাদ বাড়তে পারে। প্রয়োজনে তাদেরকে এড়িয়ে চলুন। নতুন বন্ধু মনে শান্তি দেবে।
কুম্ভ রাশি : যৌথ ব্যাসায়ে ক্ষতি হতে পারে। বড় কোনো চাকরির প্রস্তাব আসতে পারে। তবে আজ সারাদিন মনোকষ্টে ভুগবেন। সম্প্রতি কারোর উপকার করেছেন তিনি আজ আপনার সাথে খুবই খারাপ আচরণ করতে পারেন। আজ সাবধান, আপনার পতন যোগ রয়েছে। উঁচু জায়গা থেকে পড়ে যেতে পারেন।
মীন রাশি : আজ জলবাহিত রোগে আক্রান্ত হতে পারেন। চিকিৎসার জন্যে খরচ বাড়বে। দিনের শুরুতে বেশ কিছুটা সময় নষ্ট হয়ে যাবে। আজ কোথাও বেড়াতে যাবেন না, গেলেও দূরে কোথাও যাবেন না. ব্যবসা থেকে আজ অর্থ উপার্জনের যোগ রয়েছে। আজ অনেককে বিশ্বাস করতে পারবেন না।
আজ খবর (বাংলা), [দেশ], নওগাঁ, আসাম, ০৪/০৮/২০২৬ : আসামে সিআরপিএফ জওয়ান নিজের সার্ভিস বন্দুক থেকে গুলি করে মারলেন নিজের সহকর্মীকেই, তারপর নিজেকেও গুলি করে আত্মহত্যা করলেন। নিজেদের গুলিতেই মৃত্যু হয়েছে তিন সিআরপিএফ জওয়ানের। একজন গুরুতর আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসারত আছেন।
আজ সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসামের নওগাঁর কাটিমাড়ী সিআরপিএফ ক্যাম্পে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ একজন এএসআই পদমর্যাদার সিআরপিএফ অফিসার গুলি চালিয়ে দেন তাঁরই অধঃস্তন সহকর্মীদের ওপর। ওই অফিসারের নাম বাল্লানী প্রেমাবরণ। গুলি চালনার ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুই সিআরপিএফ জওয়ানের , আর দুই জনকে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে।
হাসপাতালে নিয়ে যাওয়া দুই জওয়ানের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, আর এক জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। পরে যাঁর মৃত্যু হয়েছে তিনিই গুলি চালিয়েছিলেন। এই ঘটনা ঘটার পর তিনি নিজেই আত্মহত্যা করতে চেষ্টা করেছিলেন। গুলিতে মৃত দুই জওয়ানের নাম রামনাওয়াল সিং যাদব এবং বিষ্ণু প্রসাদ বাঘেল। যিনি আহত হয়েছেন তাঁর নাম মানে গোবিন্দ শ্রিপুল। তিনি আর একজন এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তিনি গুলি খেলেও কোনোক্রমে পালিয়ে বাঁচতে পেরেছিলেন।
৩৪ নম্বর সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ক্যাম্পে কেন এই ধরনের ঘটনা ঘটলো, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
Gas Lighter for cigarette
Advt. – Gas lighter for cigarette 2 Rs. 280/- [ Click on the image]
আজ খবর (বাংলা) [রাজ্য], মিরিক, দার্জিলিং, ০৪/০৮/২০২৬ : মিরিক-শিলিগুড়ি প্রধান সড়কে ধস, গাছ পড়ে যান চলাচল ব্যাহত।
গত পরশু থেকে একটানা বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। প্রবল বর্ষণে সিক্ত দার্জিলিং পাহাড়। আগামীকয়েক দিন উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে. জারি করা হয়েছে কমলা সতর্কতা। আজ গয়া বাড়ি জঙ্গলে ভূমিধসের জেরে একটি বড় গাছ মিরিক-শিলিগুড়ি সড়কের ওপর ভেঙে পড়ায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়েছে।
ঘটনার পর রাস্তার দুই প্রান্তে গাড়ির বিশহাল লাইন তৈরি হয়। স্থানীয় চালক ও বাসিন্দারা দ্রুত উদ্যোগ নিয়ে গাছ সরানোর কাজ শুরু করেন। বর্তমানে রাস্তা পরিষ্কারের কাজ চলছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে চালকদের সতর্কতার সঙ্গে ওই এলাকা দিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তা সম্পূর্ণ পরিষ্কার না হওয়া পর্যন্ত কিছুটা যানজট থাকতে পারে ও বিলম্ব হতে পারে।
Advt. Umbrella @ Rs. 399/- Auto Open [Click on the image]
আজ খবর (বাংলা) [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৪/০৮/২০২৬ : বিহারের বাঁকিপুর থেকে প্রশান্ত কিশোরের নির্বাচনে জয়লাভ নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।
মঙ্গলবার বিহারের বাঁকিপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে প্রশান্ত কিশোরের জয় সম্পর্কে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “শেষ পর্যন্ত বাঁকিপুর উপনির্বাচনে জিতে প্রশান্ত কিশোরের রাজনৈতিক পথ চলা শুরু হল। বিহারের মানুষ তাঁকে হাউসে প্রবেশ করার অধিকার দিলেন। অনেক চেষ্টার পর এই সাফল্য পেলেন প্রশান্ত কিশোর।”
দিলীপ ঘোষ এদিন বলেন, “প্রশান্ত কিশোর দীর্ঘদিন ধরেই জেতার চেষ্টা করে আসছিলেন, তবে এর আগে তিনি সাধারণ নির্বাচনে কখনো অংশ নেন নি। এবার বাঁকিপুর থেকে তিনি উপনির্বাচনে অংশ নিয়েছিলেন। মানুষ তাঁকে ভোট দিয়ে জিতিয়েছে। প্রশান্ত কিশোর সফল হয়েছেন। ” যদিও কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে বলা হয়েছে বাঁকিপুর আর দাতিয়ার উপনির্বাচনের ফলাফলের রিভিউ করা উচিত। বাঁকিপুর জায়গাটি গেরুয়া দুর্গ হিসেবেই পরিচিত ছিল, সেই দুর্গ এবার জন সুরজ পার্টির প্রশান্ত কিশোর জয়লাভ করেছেন।
কেন্দ্রীয় বিজেপি যেখানে বিতর্ক চাইছে, ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করতে চাইছে, সেখানে দিলীপ ঘোষের মত একজন বিজেপি নেতা কেন প্রশান্ত কিশোরের জয়লাভ নিয়ে প্রশান্তি লাভ ! করছেন সেটা নিয়েও জল্পনা শুরু হয়েছে।
Advt. Red Me A7 Pro @ Rs. 15499/- [ Click on the emage]
মেষ রাশি : ব্যবসায়ে যেটা ভেবে এগিয়েছিলেন, তেমনটা আদৌ ঘটবে না। পেশার ক্ষেত্রেও জটিলতা বাড়বে। কর্মক্ষেত্রে সমস্যা এবং চাপ দুইই বাড়বে। কোনো মহিলা আজ আপনাকে বিপদে ফেলতে পারে, সতর্ক থাকুন। শরীর খারাপের যোগ রয়েছে, ডাক্তার দেখান। বিদেশ ভ্রমণে বিপদ বাড়বে।
বৃষ রাশি : আজ ফাটকা জাতীয় লাভ বৃদ্ধি পাবে। পরিবারকে নিয়ে চিন্তিত থাকতে হতে পারে। বাবা বা মায়ের শরীর খারাপ হতে পারে। ভাই বা বোনের খারাপ খবর আসতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ এড়িয়ে চলতে চাইবেন। প্রেমের ভাগ্য খুবই উজ্জ্বল, নতুন করে প্রেমে পড়তে পারেন।
মিথুন রাশি : নিজের কাজকর্ম নিয়েই আজ উদ্বিগ্ন থাকতে হতে পারে। সরকারি চাকরির সুযোগ চলে আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে নিজের বুদ্ধি দিয়েই সিদ্ধান্ত নিন। কেউ ঋণ চাইতে আসতে পারে, আজ ঋণ না দেওয়াই ভালো। পরিবারের বয়স্ক কারোর শরীর খারাপনিয়ে চিন্তায় থাকতে হতে পারে।
কর্কট রাশি : যে অর্থ পাওনা হিসেবে দীর্ঘদিন আটকে ছিল, তা পেয়ে যেতে পারেন। এমনকি যে বকেয়া টাকা ফেরত দিচ্ছিল না, সেও টাকা ফিরিয়ে দিয়ে যাবে। ব্যবসায়ে লাভের যোগ আছে, তবে গুপ্ত শত্রুতাও হতে পারে। সতর্ক থাকুন। কোথাও বেড়াতে যেতে পারেন। সামাজিক কাজে প্রশংসা পাবেন।
সিংহ রাশি : দুশ্চিন্তা আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। কথাবার্তা সংযত হয়ে বলুন, নাহলে বিপদ বাড়বে। কারোর কাছে আজ কোনো অঙ্গীকার করবেন না। বড় কোনো বিনিয়োগে যাওয়া উচিত নয়। পরিবারে আজ বিবাদ বাড়তে পারে। তাতে আপনি সরাসরি যুক্ত না থাকলেও এড়িয়ে থাকতেও পারবেন না।
কন্যা রাশি : আজ আচমকা কোনো কিছুর পরিবর্তন জীবনে প্রভাব ফেলবে। ব্যবসায়ে আজ ক্ষতির যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে কাজের চাপ আজ হঠাৎ করেই অনেকটা বেড়ে যেতে পারে। সঙ্গীর সাথে মতানৈক্য দেখা দিতে পারে। বাইরের কারোর কোথায় আজ বেশি গুরুত্ব দিতে হতে পারে।
তুলা রাশি : আজ আপনার যে কোনো আইনি জটিলতা থেকে দূরে থাকা উচিত। কর্মক্ষেত্রে এমন ঘটনা ঘটতে পারে যা আপনি কল্পনাও করেন নি। সহকর্মীর চক্রান্তে মানসিক যন্ত্রনায় ভুগতে হতে পারে। ছোটোখাটো দুর্ঘটনাও ঘটতে পারে, অস্ত্রোপচার পর্যন্ত হতে পারে। সুতরাং আজ সারাদিন সতর্ক থাকুন।
বৃশ্চিক রাশি : যে জিনিসে আপনার ন্যায্য অধিকার আছে, সেই জিনিস আপনার হাত থেকে ফস্কে যেতে পারে। ন্যায্য পাওনা আপনি পাবেন না, আইনি সমস্যাও আপনাকে বিব্রত করতে পারে। এই অবস্থায় ধৈর্য্য ধরা ছাড়া আর কিছু করার নেই. পেশার ক্ষেত্রে আজ নতুন কিছু সুযোগ এসে যাবে।
ধনু রাশি : আজ মিশ্রভাবে দিন কাটবে। কর্মক্ষেত্রে যে সুযোগ আসবে সেটা কাজে লাগালে আপনার উন্নতি হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও নতুন ক্রেতারা আসবে, কিন্তু আজ কোনোভাবেই কোথাও কোনো বিনিয়োগ করতে যাবেন না। বাড়িতে কারোর শরীর খারাপের জন্যে উদ্বিগ্ন থাকবেন।
মকর রাশি : পেশা ও কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে, সেগুলিকে কাজে লাগান। বেশ কিছু ব্যবসার ক্ষেত্র ভালো ফল দেবে। আজ প্রেমের ভাগ্য বেশ ভালো। বিবাহের প্রস্তাবও আসতে পারে। আজ বিনিয়োগ করলে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। মনে আনন্দ থাকবে।
কুম্ভ রাশি : যাকে বিশ্বাস করে নিজের কথা বলেছিলেন, তাকে আজ আর বিশ্বাস করতে পারবেন না. আজ ব্যবসা ও পেশার ক্ষেত্রে তেমন সুবিধা হবে না। আপনি আজ কোনো কথা বললে সেটা বিভিন্ন লোক অন্যভাবে ব্যাখ্যা করতে পারে। পারিবারিক গোলমাল হতে পারে। জ্বর বা ঠান্ডা লেগে যেতে পারে।
মীন রাশি : আটকে থাকা কাজ আজ সম্পূর্ণ হতে পারে। সাকারী চাকরির সুযোগ আসতে পারে। সন্তানের কোনো খবরে বিচলিত হতে পারেন, সেটা সুখবর হলে আনন্দ পাবেন। আজ আপনার শরীর খারাপ হতে পারে, তাই আজকের দিনটা বিশ্রাম নেওয়া উচিত। জীবন সঙ্গীর সাথে বাদানুবাদ হতে পারে।
Advt. 120 pcs. agarbatti, burns 40 mint. @ Rs. 245/- [Click on the image]