Aaj Khabor

আজকের রাশিফল — আবেগ আজ কাদেরকে আচ্ছন্ন করে রাখবে ? কাদের আজ কাজে মন বসবে না ? জেনে নিন

 
আজ খবর (বাংলা) আজকের রাশিফল, ১২/০৬/২০২৬ :
মেষ  রাশি :  আপনি আজ ভালোভাবে বুঝতে পারবেন, আপনি একা নন, আপনার সাথে আরও অনেকেই রয়েছে। অনেকেই আপনাকে সমর্থন করে।  দীর্ঘদিনের পাওনা টাকা উদ্ধার করা যাবে।  কাউকে কোনো উপহার দিলে তার গুরুত্ব থাকবে না।  কর্মক্ষেত্রে যারা এতদিন ধরে আপনাকে বাধা দিয়ে আসছিল, তারা রণে ভঙ্গ দেবে।  বিবাহিত জীবনে পুরোন  আলোচনা থেকে বিরত থাকুন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
বৃষ রাশি :  হরেক রকম চিন্তা ভাবনা যত কম করবেন ততই মঙ্গল হবে। নিজেকে কর্মব্যস্ত রাখুন।  কাজের চাপ বাড়বে। কিন্তু কাজে মন বসবে না।. হালকা মেজাজে ঘুরে বেড়াতে ইচ্ছে করবে। বিনিয়োগ করার আগে বার বার ভেবে নিন।  কাছাকাছি কোথাও ঘুরে আসার পরিকল্পনা নিন, কিন্তু দূরে যাবেন না। প্রেম ভাগ্য মধ্যম।  বিবাহিত জীবন বেশ ভালো। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
মিথুন রাশি :  আপনার সাহস এবং ধৈর্য্য দুই আপনার উন্নতির প্রধান দুই স্তম্ভ, এই দুটিকে ধরে রেখে এগিয়ে চলুন।  নতুন কোনো কাজ শুরু করতে পারেন, তার জন্যে প্রয়োজনীয় মূলধন চলে আসবে।  বকেয়া অর্থ আদায় বা যাকে ঋণ  দিয়েছিলেন সেই ব্যক্তি ঋণের টাকা ফেরত দিয়ে যাবে।  কাজের চাপে পরিবারকে সময় দিতে পারবেন না। সঙ্গী আপনাকে কাছে পেতে চাইবে। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি। 
কর্কট রাশি :  আজ আপনার কোনো ভালো আত্মীয় আপানকে উপকার করবে এবং আপনার জীবনের একটা মোড়  তৈরি করে দেবে।  আপনি তাঁর প্রতি কৃতজ্ঞ থাকবেন।  কেউ আজ ঋণ  চাইতে এলে এড়িয়ে যান।  দূরের কোনো সুসংবাদ খুশির বার্তা বয়ে আনবে।   পরীক্ষার ভয়ে আতঙ্কগ্রস্ত হবেন না. মনকে শান্ত রাখুন।  আইনজীবীর সাথে পরামর্শ করতে হতে পারে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
সিংহ রাশি :  আপনার সুন্দর আচরণ আজ প্রশংসিত হবে, অন্যকে মুগ্ধ করবে। আর্থিক উপার্জনের যোগ দেখা যাচ্ছে, যা দিয়ে আপনি আপনার ব্যয় মেটাতে পারবেন।   কর্মক্ষেত্রে আজ ভালো দিন,  অনেক দিনের আটকে থাকা কাজ হয়ে যাবে সহজে।  আজ পরিবারকে সময় দিলে ভালো করবেন, বিশেষ করে নিজের সন্তানকে।  তবে হঠাৎ করে কোনো কাজ চলে আসতে পারে যা আপনাকে পরিবার থেকে দূরে নিয়ে যেতে পারে। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
কন্যা রাশি :  মনের মধ্যে নানারকম শঙ্কা ঘনীভূত হচ্ছে, এসব কিছুকে দূরে সরিয়ে রেখে কাজে মেতে থাকুন, না হলে এগুলো আপনার শরীরে প্রভাব ফেলবে।  রাতের দিকে অর্থ উপার্জন সম্ভব। পুরোনো অর্থ ফেরত পাওয়া সম্ভব।  কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।  গোপন সম্পর্ক আপনাকে বদনাম করতে পারে।  বিবাহিত জীবন মধ্যম। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
তুলা রাশি :  আজ যে প্রভূত খুশি আপনি পাবেন তা বন্ধুদের সাথে ভাগ করে নিতে চাইবেন।  অযাচিতভাবে অর্থ চলে আসার ইঙ্গিত রয়েছে। এই অর্থ আপনার খুব কাজে লাগবে। বেশ কিছু সমস্যার সমাধান হয়ে যেতে পারে।  কর্মক্ষেত্র বেশ সহায়ক। পড়ুয়ারা পড়াশুনায় মন বসাতে পারবে না, খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতে ইচ্ছা করবে।  বাড়িতে অতিথি আসলে মঙ্গলজনক। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
বৃশ্চিক রাশি : মন থেকে ঘৃণার ভাব দূর করে এগিয়ে চলুন। ভূসম্পত্তিতে বিনিয়োগ লাভজনক।  দিনের সব কাজ সময় বেঁধে করা উচিত হবে।  পরিবারকে আরও সময় দিতে হবে.  আজ আপনার সঙ্গী আপনাকে বিস্মিত করতে পারে।  যা আপনাকে বেশ খুশি করতে পারে।  বাড়ির কোনো খবর আপনাকে বিচলিত করে তুলতে পারে।  নিজের লক্ষ্যে পৌঁছাতে হলে সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত। শুভ সংখ্যা ৪, শুভ রং কালো।
ধনু রাশি :  আজ হাসি খুশিতেই কাটবে।  পরিবার বা আত্মীয়দের মধ্যে বয়স্ক কেউ আজ আপনাকে আর্থিক সাহায্য করতে পারেন, যা দিয়ে আজ আপনার ঋণ  মকুব হতেই পারে।  প্রেমের ক্ষেত্র উজ্জ্বল, ভালো সময় কাটবে।  ব্যবসার ক্ষেত্রে নতুন করে সিদ্ধান্ত নিতে হতে পারে, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার সময় কারোর দ্বারা প্রভাবিত হবেন না।  শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
মকর রাশি :  আপনার ভালো মেজাজে থাকাটাই আপনার প্লাস পয়েন্ট, এই মেজাজ অন্যকেও প্রভাবিত করবে। অর্থ সংক্রান্ত কোনো মামলায় আদালত আজ আপনার সপক্ষে সিদ্ধান্ত শোনাতে পারে।  পরিবারের সাথে ভালো সময় কাটবে। আপনার সঙ্গী আপনাকে সমর্থন ও সাহায্য করবে।  সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিরা নিজেদের মেলে ধরার সেরা সুযোগ আবেন। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
কুম্ভ রাশি :  আজ কর্মক্ষেত্রে পরাক্রম দেখানোর দিন. সব কাজ আপনি অনায়াসে সেরে ফেলতে পারবেন, কারোর সাহায্য ছাড়াই। আপাত দৃষ্টিতে কাউকে বিশ্বস্ত বলে মনে হলেও তার বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন থেকেই যাবে।  আজ ব্যয় সংকোচ করে থাকুন।  অন্যকে রাজি করানোর কৌশল আপনার করায়ত্ত থাকায় ব্যবসায়ে লাভ, কর্মক্ষেত্রে সাফল্য। পারিবারিক ক্ষেত্র উত্তম। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
মীন রাশি :  সারাদিন আবেগ প্রবন থাকায় মনে আঘাত আসতে  থাকবে, চোখের জল ফেলতে হতে পারে। তবে আর্থিক সমস্যার মোকাবিলা সারাদিন ধরে করে রাতের দিকে সমাধান হবে।  নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।  ভালোবাসার মানুষের সাথে সব রকম ভুল বোঝাবুঝি মিটে  যাবে। উদ্যোগীদের সাথে অংশীদারিত্ব সাফল্য আনবে। বিবাহিত জীবন রোমান্টিক হয়ে উঠতে পারে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল ও মেরুন।
# আগামী রবিবার সাপ্তাহিক রাশিফল প্রকাশিত হবে সেদিন আজকের রাশিফল আলাদা করে প্রকাশিত হবে না — আজ খবর 

 

Loading

আইসিসির চাপে ভারতের সাথে খেলতে রাজি পাকিস্তান

আইসিসির চাপে ভারতের সাথে খেলতে রাজি পাকিস্তান

বাংলাদেশের পাশে দাঁড়াতে চেয়েছিল পাকিস্তান

 
 
আজ খবর (বাংলা), [খেলা] নতুন দিল্লী, ভারত, ১১/০২/২০২৬ :   আইসিসির চাপে এবার ভারতের সাথে আগামী ১৫ তারিখের ম্যাচ খেলতে রাজি হতে হল পাকিস্তানকে।
বিশ্বকাপ টি ২০ টুর্নামেন্টে একই গ্ৰুপে রয়েছে ভারত ও পাকিস্তান। অথচ আগামী ১৫ তারিখে ভারতের সাথে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে খেলতে নামতে চাইছিল না পাকিস্তান।  কিন্তু কেন তারা খেলতে নামতে চায় না, সেটার জন্যে বিশ্বাসযোগ্য কোনো যুক্তিখুঁজে পাচ্ছিল না পাক ক্রিকেট বোর্ড।  শেষমেশ আইসিসির চাপে ইউ টার্ন নিয়ে ভারতের সাথে খেলতে রাজি হয়ে গিয়েছে পাকিস্তান। অর্থাৎ আগামী ১৫ই ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে প্রেমদাসা স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তানের ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। গোটা দুনিয়ার অসংখ্য ক্রিকেট অনুরাগীদের নজর থাকবে এই ম্যাচে।
কিন্তু কি এমন হয়েছিল যে পাকিস্তান ভারতের সাথে খেলতে স্বীকার করেছিল ?  ভারতীয়রা বলতে শুরু করে দিয়েছিল যে পাকিস্তানের ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটারদের ভয় পাচ্ছে, তাই তারা খেলতে চাইছে না।  বিশেষ করে কিছুদিন আগেই মিউজিল্যান্ডকে যেভাবে ভারতীয় ক্রিকেটাররা ২২ গজের পিচে  দুরমুশ করেছিল, সেই খেলা দেখে ভয় পাওয়ারই কথা। ভারতীয়দের এই মন্তব্যের পর পাকিস্তানের সমাজ মাধ্যমে রীতিমত ঝড় বইছিল। পাশাপাশি আইসিসির চাপ তো ছিলই।  এরপর আর রাজি না হয়ে উপায় ছিল না পাকিস্তানের।
পাকিস্তানে বোর্ড  অবশ্য জানিয়েছে, তারা ভারতের ম্যাচ বয়কট করে বাংলাদেশের পাশে দাঁড়াতে  চেয়েছিল। অর্থাৎ পাকিস্তান বাংলাদেশকে একটা কূনৈতিক বার্তা দিতে চেয়েছিল। যার মানে দাঁড়ায়,  ক্রিকেটের মাঠেও ওরা কূটনীতি আর রাজনীতি এনে ফেলতে চাইছিল।  নিরাপত্তার কারণে বাংলাদেশ তাদের দল ভারতে পাঠাতে অস্বীকার করেছিল, তাদেরকে বিশ্বকাপে অংশগ্রহণ করতে দেওয়া হয় নি।সেই কারণে এবারের টি ২০  বিশ্বকাপ খেলছে না  বাংলাদেশ। পাকিস্তান বলছে তারা কূটনৈতিকভাবে বাংলাদেশের পাশে এসে দাঁড়াতে চেয়েছিল। এটাই বিস্ময়ের !
যাই  হোক, সব বিস্ময় ও প্রশ্নের উত্তর হয়ত আগামী ১৫ তারিখে কলম্বোর ময়দানেই মিলবে।  ভারতীয় দল  কিন্তু মুখিয়ে আছে পাক দলকে ২২ গজে পর্যুদস্ত করার  লক্ষ্যে। তবে পাকিস্তানের এই খেলতে রাজি হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
Pakistan has agreed to play against India in the T20 World Cup match on February 15 in Colombo after reportedly facing pressure from the ICC. Earlier, Pakistan had been reluctant to participate and failed to provide a clear reason. The Pakistan Cricket Board claimed it had considered boycotting the match to show diplomatic support for Bangladesh, which is not playing in the tournament. The high-profile India vs Pakistan clash at Premadasa Stadium is now set to go ahead, drawing global attention, with both teams preparing for the much-anticipated encounter.

Loading

অভিষেক অসুস্থ হয়ে হাসপাতালে, নামিবিয়ার ম্যাচে অনিশ্চিত

অভিষেক অসুস্থ হয়ে হাসপাতালে, নামিবিয়ার ম্যাচে অনিশ্চিত

“সেক্ষেত্রে কাল ঈশান আর স্যামসং ওপেন করতে পারেন” 

 
আজ খবর (বাংলা), [খেলা], নতুন দিল্লী, ভারত,১১/০২/২০২৬ :  ভারতের নির্ভর যোগ্য ব্যাটসম্যান অভিষেক শর্মাকে ভর্তি করা হল হাসপাতালে, নামিবিয়া ম্যাচে সম্ভবত তিনি খেলছেন না।
পেটে  ব্যাথায় ভুগছেন হয়েছেন  ভারতীয় ক্রিকেট দলের বিধ্বংসী ব্যাটসম্যান অভিষেক শর্মা। সেই ব্যাথা এতটাই বেড়ে গিয়েছে যে তাঁকে আজ হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই খবরের সত্যতা স্বীকার করেছে বিসিসিআই। সম্ভবত তিনি আগামীকাল নামিবিয়ার বিরুদ্ধে মাঠে খেলতে নামতে পারবেন না।অভিষেকের চিকিৎসা চলছে দিল্লীর একটি হাসপাতালে।   তবে  দলের অন্যান্য সদস্যরা  মনে করছেন আগামীকাল ম্যাচের আগে অভিষেক সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এবং একটি  অসাধারণ পারফর্মেন্স উপহার দেবেন।

আমেরিকার বিরুদ্ধে জেতার পর গত রবিবার ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর তাঁর দিল্লীর বাসভবনে গোটা দলকে নিমন্ত্রণ করে নৈশভোজের আয়োজন করেছিলেন। নৈশভোজের সেই পার্টিতেও অভিষেককে সম্পূর্ণ সুস্থ বলে মনে হচ্ছিল না বলে জানা যাচ্ছে।  ভারতের ক্রিকেট অনুরাগীরা  যাতে প্রার্থনা করছেন যাতে অভিষেক দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং মাঠে ফেরেন।
তবে যদি আগামীকালের ম্যাচ তিনি খেলতে না পারেন, তাহলে ঈশান কিষানের  সাথে আগামীকাল সনজু  স্যামসনকে ওপেন করতে দেখা যেতে পারে। দুই উইকেট রক্ষক কাল ভারতের হয়ে ইনিংস শুরু করতে পারেন।
Aaj Khabor Desk, New Delhi, India, 11/02/2026 : Indian cricketer Abhishek Sharma has been hospitalized in Delhi due to severe stomach pain and is likely to miss the upcoming match against Namibia. The BCCI confirmed the development, stating that he is currently undergoing treatment. Although team members remain hopeful about his recovery before the match, his participation remains uncertain. Reports suggest that even during a recent team dinner hosted by head coach Gautam Gambhir after India’s win over the United States, Abhishek did not appear fully fit. If he is unable to play, Sanju Samson may open the innings alongside Ishan Kishan. Fans across the country are wishing him a speedy recovery and a quick return to the field.

Loading

বাংলাদেশে বহু প্রতীক্ষিত সাধারণ নির্বাচন কাল, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ঢাকা সহ সংবেদনশীল এলাকা

বাংলাদেশে বহু প্রতীক্ষিত সাধারণ নির্বাচন কাল, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ঢাকা সহ সংবেদনশীল এলাকা

সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে 
 
আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক],  ঢাকা, বাংলাদেশ,১১/০২/২০২৬ : রাত পোহালেই বহু প্রতীক্ষিত ভোট হতে চলেছে বাংলাদেশে। ভোটের আবহে নিরাপত্তায়  মুড়ে ফেলা হয়েছে বাংলাদেশের সংবেদনশীল এলাকাগুলিকে।
২০২৪ সালে ছাত্র বিদ্রোহের জেরে বাংলাদেশে আওয়ামী লীগ পরিচালিত সরকার মুখ থুবড়ে পড়ে  গিয়েছিল। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশত্যাগ করেছিলেন।  বাংলাদেশে ট্রাইবুনাল আদালতে হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ শোনানো হয়েছিল।  দেশের অন্তর্বর্তী সরকার হিসেবে  উপদেষ্টা হয়ে দেশ চালাচ্ছিলেন মহম্মদ ইউনুস। শেখ হাসিনার দলকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল। সুতরাং এই নির্বাচনে লড়ছে না আওয়ামী লীগ।
ছাত্র বিদ্রোহের প্রায় ১৮ মাস পরে আগামীকাল বাংলাদেশে হতে চলেছে সাধারণ নির্বাচন।  সম্ভবত ১৩ তারিখে এর ফলাফল জানা যাবে।  এই নির্বাচন উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।  কড়া  নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানী ঢাকার রাস্তাঘাট।  যাতে ভোটের দিন কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে নজর রেখেছে পুলিশ।  সংখ্যালঘুদের ওপর নজরদারি চালানো হচ্ছে, যাতে তাদের কোনোভাবে আক্রান্ত হতে না হয়।
আগামীকাল ১২ কোটি ৭৭ লক্ষ ভোটার ২৯৯ টি আসনে ভোট প্রার্থীদের ভোট দেবেন। একটি কেন্দ্রের প্রার্থী মারা যাওয়ায় সেই কেন্দ্রে ভোটদান স্থগিত রাখা হয়েছে। আগামী ১৩ তারিখে ভোটের ফলপ্রকশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

 Aaj Khabor Desk, Dhaka, Bangladesh,11/02/2026 : The long-awaited elections are set to take place in Bangladesh tomorrow. In view of the voting atmosphere, sensitive areas across the country have been placed under tight security.

In 2024, the Awami League-led government in Bangladesh collapsed following a student uprising. Awami League chief Sheikh Hasina left the country. A tribunal court in Bangladesh later found Hasina guilty and sentenced her to death. As head of the interim government, adviser Muhammad Yunus has been running the country. Sheikh Hasina’s party was banned in Bangladesh, and therefore the Awami League is not contesting this election.

Nearly 18 months after the student uprising, general elections will be held in Bangladesh tomorrow. The results are likely to be announced on the 13th. On the occasion of the election, a large police force has been deployed in different parts of the country. The streets of the capital, Dhaka, have been placed under strict security to prevent any untoward incidents on polling day. Police are also monitoring the situation to ensure that minorities are not subjected to any attacks.

Tomorrow, 127.7 million voters will cast their votes for candidates in 299 constituencies. Voting has been suspended in one constituency due to the death of a candidate. The election results are expected to be declared on the 13th.

Loading

উত্তর পূর্ব ভারত উন্নয়নের নতুন ইতিহাস লিখতে চলেছে : শিবরাজ সিং চৌহান

উত্তর পূর্ব ভারত উন্নয়নের নতুন ইতিহাস লিখতে চলেছে : শিবরাজ সিং চৌহান

  
“নতুন বাজেট উত্তর পূর্ব ভারতের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ” 
 
আজ খবর (বাংলা),  [দেশ] গুয়াহাটি,আসাম, ১১/০২/২০২৬ :   দেশের সাম্প্রতিক বাজেটের মাধ্যমে উত্তর পূর্বাচলের রাজ্যগুলি উন্নয়নের নতুন ইতিহাস লিখতে শুরু করেছে, একথা বলেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
আসামের গুয়াহাটিতে একটি সমাবেশে যোগ দিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “এবারের বাজেট দেশের উত্তর পূর্ব অংশের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।  এই বাজেট আর পাঁচটা বাজেটের মত  নয়। এই বাজেটে উঠে এসেছে উত্তর পূর্ব ভারতের সম্পূর্ণ উন্নয়নের নীল নকশা।  এই বাজেটে উচ্চ বা নিম্ন  বর্গ ও বর্ণের কোনো বিভেদ রাখা হয় নি।  সমগ্র উত্তর পূর্ব ভারতের উন্নয়নের বাজেট করা হয়েছে। উত্তর পূর্ব ভারতের অগ্রগতির আয়োজন করা হয়েছে।”
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “এতদিন কংগ্রেসের দুঃশাসন উত্তর পূর্ব ভারতে শুধুমাত্র অশান্তির বাতাবরণ জিইয়ে রেখেছিল। কোনোরকম উন্নয়ন করে নি। কিন্তু সাম্প্রতিক কালের বাজেট উত্তর পূর্ব ভারতের সামগ্রিক উন্নয়নের আয়োজন করেছে। এই অঞ্চলের সর্ব স্তরের মানুষের উন্নয়নই দেশের সার্বিক উন্নয়ন।  আগামী দিনে অদূর ভবিষ্যতে  শক্তিশালী ভারত গড়ে তুলতে গেলে উত্তর পূর্ব ভারতের প্রভূত উন্নয়ন হওয়া  দরকার বলে মনে করে কেন্দ্র সকার।”

Aaj Khabor Desk, Guwahati, Assam,11/02/2026 : Union Agriculture Minister Shivraj Singh Chouhan stated that the recent Union Budget has ushered in a new era of development for the northeastern states of India. Speaking at a gathering in Guwahati, Assam, on February 11, 2026, he said that this year’s budget is extremely significant for the Northeast and is unlike previous budgets, as it presents a comprehensive blueprint for the region’s overall development.

He emphasized that the budget does not discriminate between different classes or communities and is aimed at the inclusive development of the entire Northeast. Chouhan also criticized the previous Congress government, alleging that its misrule had only fostered instability in the region without ensuring real development.

According to the minister, the central government believes that the progress of Northeast India is essential for the country’s overall growth, and substantial development in the region is necessary to build a strong India in the near future.

Loading

বঙ্গোপসাগরে ভূমিকম্প

বঙ্গোপসাগরে ভূমিকম্প

বঙ্গোপসাগর একটি কম্পন  হিসেবে চিহ্নিত রয়েছে 
 
বঙ্গোপসাগরে ভূমিকম্প আজ খবর (বাংলা), [দেশ],  নতুন  দিল্লী,ভারত, ১১/০২/২০২৬ :  আজ  ভোর রাতে ভূমিকম্প হয়েছে বঙ্গোপসাগর অঞ্চলে।  এই কম্পনকে মাঝারি মাপের ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ন্যাশনাল সেন্টার অফ সিসমোলোজি জানিয়েছে আজ ভোর রাত্রি ৫:১২ মিনিটে ভূকম্পন অনুভূত হয়েছে বঙ্গোপসাগর অঞ্চলে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩ বলে জানা গিয়েছে।  ভূকম্পনের উৎস্য ও কেন্দ্রস্থল ছিল সমুদ্রতল থেকে ১০ কিলোমিটার গভীরে।  এই ভূকম্পনের ফলে সুনামির কোনো সতর্কবার্তা দেয় হয় নি। যদিও বঙ্গোপসাগর অঞ্চল যথেষ্ট ভূকম্পন এলাকা হিসেবে চিহ্নিত রয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ডিসেম্বর মাসেও বঙ্গোপসাগর অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিন ১১:৪৮ মিনিটে ভূকম্পন অনুভূত হয়েছিল, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৪ ;  সেই ভূকম্পনের কেন্দ্র ছিল ১৫ কিলোমিটার গভীরে।

On February 11, 2026, a moderate earthquake struck the Bay of Bengal region early in the morning. According to the National Center of Seismology, the tremor was felt at 5:12 AM and measured 4.3 on the Richter scale. The earthquake originated at a depth of 10 kilometers beneath the seabed. No tsunami warning was issued following the quake, although the Bay of Bengal is recognized as a seismically active zone.

It is worth noting that a similar earthquake occurred in the region last December at 11:48 AM, measuring 4.4 on the Richter scale, with its epicentre located 15 kilometers deep.


Loading

আজকের রাশিফল — অপ্রত্যাশিতভাবে বকেয়া অর্থ পেয়ে যাবেন কারা ? দেখে নিন

আজকের রাশিফল

 
আজ খবর (বাংলা),  আজকের রাশিফল, ১১/০২/২০২৬ : 
মেষ রাশি :   অসংযত বাক্য প্রয়োগের জন্যে সমস্যায় পড়তে হতে পারে, তবে দিনের শেষে সমাধান হয়ে যাবে।  আজ অযাচিতভাবে অর্থ পেয়ে যাবেন।  কেউ  ঋণ নিয়ে থাকলে সেই অর্থও পেয়ে যাবেন।   পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে। অংশীদারি থেকে দূরে থাকুন।  অনেক লোকের জমায়েত থেকে নিজেকে সরিয়ে রাখুন। বিবাহিত জীবন আনন্দে কাটবে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
বৃষ রাশি :  আজকের দিন ভালো কাটবে। হাসি খুশি আনন্দ উপভোগ করতে পারবেন। বকেয়া অর্থ ফেরত চলে আসবে।  তবে পুরো অর্থ আসবে  না। পিতৃস্থানীয় কারোর সাথে বাদানুবাদ হতে পারে।  মাথা গরম করলেই বিপদ।  প্রেমের ক্ষেত্র খুব ভালো নয়। এই ক্ষেত্রে কিছুটা দূরত্ব তৈরী হতে পারে।  দিনের শেষে নিজের জন্যেও সময় বের করে নিন। পরিবারের ছোটখাটো চাহিদাকে উপেক্ষা করবেন না।  শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
মিথুন রাশি :  মানসিক পরিস্থিতি বজায় রাখুন। বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলুন।  কোনো ঘনিষ্ট বন্ধুর সাহায্যে আর্থিক উন্নতি হতে পারে।  প্রাপ্ত অর্থ আপনার বেশ কিছু সমস্যার সমাধান করবে.। কর্মক্ষেত্রে নানারকম উপদেশ ও নির্দেশের মাঝে হারিয়ে যাবেন না। পরিবার নানারকম অভিযোগ অনুযোগ করবে, তাতে বিচলিত হবেন না. মনে রাখবেন আপনার আত্মবিশ্বাসই  আপনার মূল অস্ত্র। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো ও নীল।
কর্কট রাশি :  আজ মনকে সংযত রাখতে ধ্যান ও আধ্যাত্মিক সাধনার সাহায্য নিন। জমি জমার বিষয়গুলি দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা করুন। নিজের ও পরিবারের মঙ্গলের জন্যে ইতিবাচক চিন্তা এবং উদ্যোগের প্রয়োজন আছে।  কর্মক্ষেত্রে নতুন সমস্যা উদ্ভব হতে পারে, তবে সব সমস্যার সমাধান আপনাকেই করতে হবে বেশ বুদ্ধি করে। পারিবারিক জীবন উত্তম। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
সিংহ রাশি :  আজ আপনি এতটাই পরাক্রমশালী ও আত্মবিশ্বাসী  থাকবেন, যে কোনো কাজ অর্ধেক সময়ের মধ্যেই করে ফেলতে পারবেন।  সঞ্চয় নিয়ে বাবা বা মা যদি কিছু কথা বলে, তা গুরুত্ব দিয়ে শুনুন, এই বিষয়টি পরে আপনার কাজে লাগবে। সারাদিনে মাঝে মাঝে উত্তেজিত হয়ে উঠতে পারেন, নিজেকে সামলে রাখুন।  কর্মক্ষেত্রে কেউ বিরক্ত বা বিশ্বাসঘাতকতা করতে পারে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা ও সোনালী।
কন্যা রাশি :  শরিক স্থিতাবস্থা বজায় রাখতে কোনো খেলাধুলায় মেতে উঠতে পারেন।  সময় নষ্ট না করে এমন কিছুতে অংশ গ্রহণ করুন যাতে উপার্জন বৃদ্ধি হয়।  অবাক করে দেবে এমন কিছু খবর পেতে পারেন।  কর্মক্ষেত্রে ছোটখাটো উদ্যোগ কাজে আসবে। প্রযুক্তি শিখতে ভালো লাগবে।  আপনার কর্মকাণ্ডের জন্যে প্রশংসিত হতে পারেন। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
 
তুলা রাশি : আজ যে সমস্যার সমাধান আপনি করবেন  তার জন্যে বাইরের কারোর হস্তক্ষেপ মেনে নেবেন না।  নিজের রাগ ও আবেগকে নিয়ন্ত্রণে রাখুন।  বন্ধুদের জন্য বেশ কিছুটা অর্থ ব্যয় হয়ে যেতে পারে। তা সত্ত্বেও আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে।  বয়স্ক মানুষের সাথে খারাপ আচরণ করবেন না। কর্মক্ষেত্রে উন্নতির জন্যে আপনার মানসিকতাকে আরও আধুনিক করে তুলুন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
বৃশ্চিক রাশি :  সামাজিক অনুষ্ঠান আপনাকে খুশি রাখবে।  বিনিয়োগের ক্ষেত্রে আপনার সাবধানতা আর্থিক উন্নতির পথ খুলে দেবে।  কর্মক্ষেত্রে পরিবেশ আপনার সপক্ষে থাকবে।  প্রেম ভাগ্য আজ খুব ভালো না।  সাধারণত আপনি পরিবারকেই অগ্রাধিকার দেন, তাদের ইচ্ছাপূরণ করেন, কিন্তু আজ নিজেলকে আলাদা সময় দিয়ে মানসিক দৃঢ়তা খুঁজে পাবেন।  সুহ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
ধনু রাশি : আপনার আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা আগেও যেমন আপনাকে এগিয়ে রেখেছে, তেমন আজও  আপনাকে এগিয়ে রাখবে। এই অস্ত্রগুলি প্রয়োগ করেই আজ আপনার আর্থিক উন্নতির যোগ রয়েছে।  দিনের শেষভাগে অপ্রত্যাশিত আনন্দদায়ক খবর আপনার পরিবারে খুশির জোয়ার আনবে। প্রেম ভাগ্য উত্তম নয়।  পারিবারিক জীবন বেশ ভালো, অদূর ভ্রমন হতে পারে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল ও মেরুন।
মকর রাশি :  পরিবারের সহায়তায় আর্থিক উন্নতির যোগ রয়েছে। প্রাপ্ত অর্থ অনেক সমস্যার সমাধান করবে।  ভালোবাসার ক্ষেত্রে ছোটখাটো  ঝামেলা এড়িয়ে চলুন।  প্রেমের ক্ষেত্রে অভিযোগ উঠতে পারে। অযথা সময় নষ্ট না করে কাজে মন দিন. দিনের শেষে নিজের জন্যে কিছু সময় বাঁচিয়ে রাখার ব্যবস্থা করুন।  বিবাহিত জীবন শান্তিপূর্ণ কাটবে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল, ও মেরুন।
কুম্ভ রাশি : সকলের অগোচরে আপনি যে কঠোর পরিশ্রম করেন, তা আজ আপনাকে পুরস্কৃত করবে।  আজ দূরে কোথাও বেড়াতে যাবেন না, ধকল বাড়বে।  বাড়ির কনিষ্ঠ সদস্যদের সাথে সময় কাটালে মন ভালো থাকবে।  বাস্তবের ক্ষেত্র আপনি আঁকড়ে ধরে থাকবেন, আর তার জন্যে কিছু আত্মীয়াদের থেকে দূরত্ব তৈরী হতে পারে।  বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
মীন রাশি :  সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটবে। শরীর ভালো থাকবে। আর্থিক উন্নতির যোগ রয়েছে।  প্রেম ভাগ্য অত্যন্ত সক্রিয় থাকবে। গুরুত্বপূর্ণ লোকেদের সাথে কথা বলার সময় চোখ কান খোলা রাখুন।  তাঁদের কথার মূল্যবান দিকগুলি খুঁজে নিন।  এই মুহূর্তে যে সমস্যাগুলির সমাধান করতে চাইছেন সেদিকেই মনোনিবেশ করুন, সমাধানের পথ নিজেই খুঁজে পাবেন।  সঙ্গীর সাথে কলহ বিচলিত করবে। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।

Loading

নদীয়ায় চোখ চুরি কাণ্ডে অভিযুক্তের পাশে বিজ্ঞান মঞ্চ ও সমাজকর্মীরা

নদীয়ায় চোখ চুরি কাণ্ডে  অভিযুক্তের পাশে বিজ্ঞান মঞ্চ ও সমাজকর্মীরা

গ্রেপ্তারির ঘটনার নিন্দা হয়েছে বিভিন্ন মহলে 
 
আজ খবর (বাংলা), [রাজ্য], কৃষ্ণনগর, নদীয়া, ১০/০২/২০২৬:    নদীয়ার মৃতের চোখ চুরি কাণ্ডে  অভিযুক্তের পাশে দাঁড়িয়ে সমর্থন করল বিজ্ঞান মঞ্চ।  প্রতিবাদে মুখর হয়েছেন সমাজের বিভিন্ন মহলের মানুষ।
 নদীয়া জেলার কোতোয়ালি থানার অন্তর্গত কালির হাট  সেনপুর অঞ্চলে  মৃতদেহে চোখ নেই  বলে সন্দেহ করেছিলেন প্রতিবেশীরা।  ঐ  মহিলার ছেলে নাক তার মায়ের চোখ বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ মহিলার ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল, যার প্রতিবাদে সরব  হয়েছে বিভিন্ন মহল. প্রতিবাদ জানিয়েছে বিজ্ঞান মঞ্চও.
নদিয়া জেলায় মরণোত্তর চক্ষুদানকে কেন্দ্র করে এক সমাজকর্মী ও শিক্ষকের গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিবাদ ও বিক্ষোভের সৃষ্টি হয়েছে। সমাজকর্মী ও শিক্ষক আমির চাঁদ শেখ ও তাঁর পরিবারের সদস্যদের গ্রেপ্তারের প্রতিবাদে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নদীয়া জেলা কমিটির উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গতকাল নিজের মায়ের মরণোত্তর কর্নিয়া দানের উদ্যোগ নেওয়ার পর পুলিশ আমির চাঁদ শেখ ও তাঁর পরিবারের সদস্যদের গ্রেপ্তার করে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠন।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নদীয়া জেলা কমিটির সম্পাদক সোমনাথ মজুমদার বলেন, “আমির চাঁদ শেখ একজন নিষ্ঠাবান শিক্ষক ও সমাজকর্মী। তিনি দীর্ঘদিন ধরে মরণোত্তর চক্ষুদান ও দেহদানের মতো মানবিক বিষয় নিয়ে সচেতনতা তৈরি করে আসছেন। নিজের মায়ের চক্ষুদানের সময় তাঁকে ও তাঁর পরিবারকে গ্রেপ্তার করা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।”
তিনি আরও জানান, “সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমির চাঁদ শেখ সাধারণ মানুষকে অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে অবহিত করে থাকেন।” এমন একজন সমাজসেবীকে গ্রেপ্তার করা সমাজের জন্য লজ্জার বিষয় বলে মন্তব্য করেন তিনি।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত সদস্যরা অবিলম্বে আমির চাঁদ শেখ ও তাঁর পরিবারের নিঃশর্ত মুক্তির দাবি জানান। পাশাপাশি, অঙ্গদান ও মানবিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয় প্রশাসনের কাছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
পুলিশের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, সেদিন এই ধরনের একটি ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল, ঐ এলাকায় আইন শৃঙ্খলার অবনতি হতে পারতো, তাই প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে মৃতের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

Loading

ভোর রাতে আমতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, উদ্ধার ৪

ভোর রাতে আমতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, উদ্ধার ৪

কাঠের গুদামের মালিম জখম হয়ে ভর্তি হাসপাতালে 

 
আজ খবর (বাংলা), [রাজ্য],  আমতা, হাওড়া,১০/০২/২০২৬ : মঙ্গলবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড,  আমতায়, পুড়ে ছাই  কাঠের গুদাম সহ চারটি  দোকান।
মঙ্গলবার ভোরে হাওড়ার আমতা থানার আমতা নতুন রাস্তা মোড় সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন লাগে। এই ঘটনায় চারটি দোকান পুরোপুরি ভষ্মিভূত হয়ে যায়। জানা গিয়েছে প্রথমে একটি কাঠের গুদামে আগুন লাগে, পরে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কাঠের ঐ  গুদামে কাঠ চেরাই করা হত, এবং কাঠের গুড়োয় আগুন লেগে যাওয়ায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে।
গুদামের পাশে থাকা একটি ইলেকট্রনিক্স এর দোকান সহ আরো তিনটি দোকান পুড়ে পুরোপুরি ছাই হয়ে যায়। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। দমকলের চারটি ইঞ্জিন তিন ঘন্টা চেষ্টায় ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ভোর  সাড়ে তিনটের নাগাদ এই আগুন লাগে এবং আগুনের খবর পেয়েই তৎপর হয়ে ওঠে সাধারণ মানুষ।  এর মাঝেই গুদামের পাশেই বহুতলে  আটকে পড়া চারজনকে  উদ্ধার করে পুলিশ। আগুনের ঘটনায় কাঠের গুদামের মালিক সুরেন্দ্র শুক্লা জখম হয়ে আমতা হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে। এই ঘটনায় ওই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Loading

নির্বাচন কমিশনের নির্দেশ লংঘন করছে রাজ্য সরকার : শুভেন্দু

নির্বাচন কমিশনের নির্দেশ লংঘন করছে রাজ্য সরকার : শুভেন্দু

“কমিশন চাইছে গ্রেড এ, রাজ্য সরকার পাঠাচ্ছে গ্রেড বি ও গ্রেড সি অফিসার”
 
আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/০২/২০০২৯ :  কেন্দ্রীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সরকারের থেকে ‘গ্রেড এ’ ডাবলু বিসিএস  অফিসার চাইলেও রাজ্য সরকার গ্রেড বি এবং গ্রেড সি আধিকারিকদের নিয়োগ করতে চেয়েছিল বলে তৃণমূল সরকারকে বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
 নির্বাচন কমিশন নির্বাচনের কাজে রাজ্য সরকারের থেকে ২৯৪ জন আইএএস এবং ডাবলু বিসিএস অফিসার চেয়ে পাঠিয়েছিল। কিন্তু রাজ্য সরকার ২২৫ জনের নামের তালিকা পাঠিয়ে দিয়েছিল, তাও আবার তাঁরা প্রত্যেকেই গ্রেড বি এবং গ্রেড সি তালিকাভুক্ত ডব্লুবিসিএস আধিকারিক। এই অফিসারদেরকে ই আরও হিসেবে নিয়োগ করার কথা। কিন্তু নির্বাচন কমিশন ‘গ্রেড এ’ আই এ এস অথবা ডব্লুবিসিএস অফিসার চেয়েছিল, তাই সেই নির্দেশ রাজ্য সরকার লংঘন করেছে বলে অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী।
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, “নির্বাচন কমিশন ই আর ও হিসেবে ‘গ্রেড এ’ অফিসারদেরকে চাইছে আর রাজ্য সরকার সেখানে ‘গ্রেড বি’ এবং ‘গ্রেড সি’ অফিসারদেরকে পাঠাতে চাইছে। এভাবেই নির্বাচন কমিশনের নির্দেশকে লংঘন করা হচ্ছে।”  এর আগে বিহার সরকার নির্বাচন কমিশনকে ১০০০ ডেটা অপারেটর দিয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার নির্বাচন কমিশনকে এত  সংখ্যক ডেটা অপারেটর দিতেই পারে নি।

Aaj Khabor Desk, Kolkata, West Bengal, 10/02/2026 : The Leader of the Opposition in West Bengal, Suvendu Adhikari, accused the Trinamool Congress-led state government of violating the Election Commission’s directives regarding officer deployment for election duties. He claimed that although the Election Commission had requested Grade ‘A’ IAS and WBCS officers, the state government attempted to appoint only Grade ‘B’ and Grade ‘C’ WBCS officers.

According to Adhikari, the Election Commission had sought 294 IAS and WBCS officers for election-related work. However, the state government submitted a list of only 225 officers, all of whom belonged to Grade ‘B’ and Grade ‘C’. These officers were proposed to be appointed as Electoral Registration Officers (EROs), despite the Commission’s explicit demand for Grade ‘A’ officers.

Suvendu Adhikari stated that this move amounted to a direct violation of the Election Commission’s instructions. He further pointed out that while the Bihar government provided 1,000 data operators to the Election Commission, the West Bengal government failed to supply a sufficient number of data operators for the same purpose.

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor