আজ খবর (বাংলা) আজকের রাশিফল, ১২/০৬/২০২৬ :
মেষ রাশি : আপনি আজ ভালোভাবে বুঝতে পারবেন, আপনি একা নন, আপনার সাথে আরও অনেকেই রয়েছে। অনেকেই আপনাকে সমর্থন করে। দীর্ঘদিনের পাওনা টাকা উদ্ধার করা যাবে। কাউকে কোনো উপহার দিলে তার গুরুত্ব থাকবে না। কর্মক্ষেত্রে যারা এতদিন ধরে আপনাকে বাধা দিয়ে আসছিল, তারা রণে ভঙ্গ দেবে। বিবাহিত জীবনে পুরোন আলোচনা থেকে বিরত থাকুন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
বৃষ রাশি : হরেক রকম চিন্তা ভাবনা যত কম করবেন ততই মঙ্গল হবে। নিজেকে কর্মব্যস্ত রাখুন। কাজের চাপ বাড়বে। কিন্তু কাজে মন বসবে না।. হালকা মেজাজে ঘুরে বেড়াতে ইচ্ছে করবে। বিনিয়োগ করার আগে বার বার ভেবে নিন। কাছাকাছি কোথাও ঘুরে আসার পরিকল্পনা নিন, কিন্তু দূরে যাবেন না। প্রেম ভাগ্য মধ্যম। বিবাহিত জীবন বেশ ভালো। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
মিথুন রাশি : আপনার সাহস এবং ধৈর্য্য দুই আপনার উন্নতির প্রধান দুই স্তম্ভ, এই দুটিকে ধরে রেখে এগিয়ে চলুন। নতুন কোনো কাজ শুরু করতে পারেন, তার জন্যে প্রয়োজনীয় মূলধন চলে আসবে। বকেয়া অর্থ আদায় বা যাকে ঋণ দিয়েছিলেন সেই ব্যক্তি ঋণের টাকা ফেরত দিয়ে যাবে। কাজের চাপে পরিবারকে সময় দিতে পারবেন না। সঙ্গী আপনাকে কাছে পেতে চাইবে। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
কর্কট রাশি : আজ আপনার কোনো ভালো আত্মীয় আপানকে উপকার করবে এবং আপনার জীবনের একটা মোড় তৈরি করে দেবে। আপনি তাঁর প্রতি কৃতজ্ঞ থাকবেন। কেউ আজ ঋণ চাইতে এলে এড়িয়ে যান। দূরের কোনো সুসংবাদ খুশির বার্তা বয়ে আনবে। পরীক্ষার ভয়ে আতঙ্কগ্রস্ত হবেন না. মনকে শান্ত রাখুন। আইনজীবীর সাথে পরামর্শ করতে হতে পারে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
সিংহ রাশি : আপনার সুন্দর আচরণ আজ প্রশংসিত হবে, অন্যকে মুগ্ধ করবে। আর্থিক উপার্জনের যোগ দেখা যাচ্ছে, যা দিয়ে আপনি আপনার ব্যয় মেটাতে পারবেন। কর্মক্ষেত্রে আজ ভালো দিন, অনেক দিনের আটকে থাকা কাজ হয়ে যাবে সহজে। আজ পরিবারকে সময় দিলে ভালো করবেন, বিশেষ করে নিজের সন্তানকে। তবে হঠাৎ করে কোনো কাজ চলে আসতে পারে যা আপনাকে পরিবার থেকে দূরে নিয়ে যেতে পারে। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
কন্যা রাশি : মনের মধ্যে নানারকম শঙ্কা ঘনীভূত হচ্ছে, এসব কিছুকে দূরে সরিয়ে রেখে কাজে মেতে থাকুন, না হলে এগুলো আপনার শরীরে প্রভাব ফেলবে। রাতের দিকে অর্থ উপার্জন সম্ভব। পুরোনো অর্থ ফেরত পাওয়া সম্ভব। কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। গোপন সম্পর্ক আপনাকে বদনাম করতে পারে। বিবাহিত জীবন মধ্যম। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
তুলা রাশি : আজ যে প্রভূত খুশি আপনি পাবেন তা বন্ধুদের সাথে ভাগ করে নিতে চাইবেন। অযাচিতভাবে অর্থ চলে আসার ইঙ্গিত রয়েছে। এই অর্থ আপনার খুব কাজে লাগবে। বেশ কিছু সমস্যার সমাধান হয়ে যেতে পারে। কর্মক্ষেত্র বেশ সহায়ক। পড়ুয়ারা পড়াশুনায় মন বসাতে পারবে না, খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতে ইচ্ছা করবে। বাড়িতে অতিথি আসলে মঙ্গলজনক। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
বৃশ্চিক রাশি : মন থেকে ঘৃণার ভাব দূর করে এগিয়ে চলুন। ভূসম্পত্তিতে বিনিয়োগ লাভজনক। দিনের সব কাজ সময় বেঁধে করা উচিত হবে। পরিবারকে আরও সময় দিতে হবে. আজ আপনার সঙ্গী আপনাকে বিস্মিত করতে পারে। যা আপনাকে বেশ খুশি করতে পারে। বাড়ির কোনো খবর আপনাকে বিচলিত করে তুলতে পারে। নিজের লক্ষ্যে পৌঁছাতে হলে সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত। শুভ সংখ্যা ৪, শুভ রং কালো।
ধনু রাশি : আজ হাসি খুশিতেই কাটবে। পরিবার বা আত্মীয়দের মধ্যে বয়স্ক কেউ আজ আপনাকে আর্থিক সাহায্য করতে পারেন, যা দিয়ে আজ আপনার ঋণ মকুব হতেই পারে। প্রেমের ক্ষেত্র উজ্জ্বল, ভালো সময় কাটবে। ব্যবসার ক্ষেত্রে নতুন করে সিদ্ধান্ত নিতে হতে পারে, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার সময় কারোর দ্বারা প্রভাবিত হবেন না। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
মকর রাশি : আপনার ভালো মেজাজে থাকাটাই আপনার প্লাস পয়েন্ট, এই মেজাজ অন্যকেও প্রভাবিত করবে। অর্থ সংক্রান্ত কোনো মামলায় আদালত আজ আপনার সপক্ষে সিদ্ধান্ত শোনাতে পারে। পরিবারের সাথে ভালো সময় কাটবে। আপনার সঙ্গী আপনাকে সমর্থন ও সাহায্য করবে। সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিরা নিজেদের মেলে ধরার সেরা সুযোগ আবেন। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
কুম্ভ রাশি : আজ কর্মক্ষেত্রে পরাক্রম দেখানোর দিন. সব কাজ আপনি অনায়াসে সেরে ফেলতে পারবেন, কারোর সাহায্য ছাড়াই। আপাত দৃষ্টিতে কাউকে বিশ্বস্ত বলে মনে হলেও তার বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। আজ ব্যয় সংকোচ করে থাকুন। অন্যকে রাজি করানোর কৌশল আপনার করায়ত্ত থাকায় ব্যবসায়ে লাভ, কর্মক্ষেত্রে সাফল্য। পারিবারিক ক্ষেত্র উত্তম। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
মীন রাশি : সারাদিন আবেগ প্রবন থাকায় মনে আঘাত আসতে থাকবে, চোখের জল ফেলতে হতে পারে। তবে আর্থিক সমস্যার মোকাবিলা সারাদিন ধরে করে রাতের দিকে সমাধান হবে। নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ভালোবাসার মানুষের সাথে সব রকম ভুল বোঝাবুঝি মিটে যাবে। উদ্যোগীদের সাথে অংশীদারিত্ব সাফল্য আনবে। বিবাহিত জীবন রোমান্টিক হয়ে উঠতে পারে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল ও মেরুন।
# আগামী রবিবার সাপ্তাহিক রাশিফল প্রকাশিত হবে। সেদিন আজকের রাশিফল আলাদা করে প্রকাশিত হবে না। — আজ খবর
![]()