
আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ২৫/০২/২০২৬ : প্লে ব্যাক গান ছেড়ে দিলেও যে সব গান গুলি এখনও অসমাপ্ত রয়ে গিয়েছে, তাঁর গাওয়া সেইসব গান মুক্তি পেতে থাকবে বলে জানিয়ে দিলেন প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং।
![]()

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ২৫/০২/২০২৬ : প্লে ব্যাক গান ছেড়ে দিলেও যে সব গান গুলি এখনও অসমাপ্ত রয়ে গিয়েছে, তাঁর গাওয়া সেইসব গান মুক্তি পেতে থাকবে বলে জানিয়ে দিলেন প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং।
![]()
আমাদের শান্তিপূর্ণ ও আইনি বিক্ষোভে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বিজেপি কর্মীরা
আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৫/০২/২০২৬ : তাঁদের শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের সময় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিশৃঙ্খলা সৃষ্টি ও হেনস্থার প্রতিবাদে শুভেন্দু অধিকারী এবং বিজেপি কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা বিএলও।
গতকাল কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে কিছু ব্লক লেভেল নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছিলেন, সেই সময় বিজেপি সমর্থকেরা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি এবং বিক্ষোভকারীদের হেনস্থা করেছেন বলে অভিযোগ তোলা হয়েছে। পুলিশের কাছে অভিযোগে নাম রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
ওই মহিলা বিএলও জানিয়েছেন, “২৪ তারিখে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আমরা যখন মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের সামনে শান্তিপূর্ণ এবং সম্পূর্ণ আইনি বিক্ষোভ প্রদর্শন করছিলাম, ঠিক সেই সময় বিজেপির বেশ কিছু সমর্থক দলীয় পতাকা নিয়ে সেখানে আসেন এবং হৈ হট্টগোল শুরু করেন। তাঁরা পতাকার লাঠি দিয়ে আমাদের হেনস্থা করেছেন। রাজ্যে অবৈজ্ঞানিক পদ্ধতিতে যেভাবে এসআইআর করা হয়েছে, এবং সেই কারণে বেশ কিছু মানুষ ও বিএলও মারা গিয়েছেন। আমরা এই বিষয়টির প্রতিবাদ জানিয়েছিলাম। কিন্তু বিজেপি সমর্থকদের হাতে হেনস্থা শিকার হব ভাবি নি। তাই এই বিষয়টি জানিয়ে থানায় এফআইআর করেছি। ”
হেনস্থা করার বিষয়টি বিজেপির তরফ থেকে অস্বীকার করা হয়েছে।
![]()

আজ খবর (বাংলা), আজকের রাশিফল — ২৫/০২/২০২৬ :
মেষ রাশি : আজ নানাভাবে মানসিক উন্নতি ও বিকাশ হবে। কিছুকাল আগে করা বিনিয়োগ থেকে আর্থিক সুবিধা পাওয়া যাবে। আপনার নতুন পরিকল্পনা ও প্রকল্প সম্বন্ধে পরিবারের সাথে আলোচনা করে নিন। সকলের সমর্থন নিয়েই এগিয়ে চলুন। কর্মক্ষেত্রে পুরোনো দিনের কোনো অসম্পূর্ণ কাজের জন্যে আজ খেসারত দিতে হতে পারে। প্রেম ও বিবাহিত জীবন সুখের হবে। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
বৃষ রাশি : শুধুই পরিকল্পনা করে গেলে হবে না, বাস্তবের ক্ষেত্রে এসে তাকে সম্পূর্ণরূপে রূপায়িত করতে হবে। আজ ব্যবসার ক্ষেত্রে ভালো দিন, পরিচিত কোনো ব্যক্তির সহায়তায় আর্থিক উন্নতির যোগ রয়েছে। পুরোনো দিনের অসম্পূর্ণ কাজগুলিকে শেষ করে নতুন কাজে হাত লাগান। পরিবারের সদস্যদেরকে সময় দেওয়ার চেষ্টা করুন, মন খুলে তাদের সাথে কথা বলুন। বিবাহিত জীবন সুখের হবে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
মিথুন রাশি : নতুন পরিবেশ গ্রহণ করার ক্ষেত্রে আপনি যে পারদর্শী তা সকলকে বুঝিয়ে দিন নিজের নতুন উদ্যোগ ও মানসিকতা দিয়ে। আজ যেখানে বিনিয়োগ করবেন, সেইসব ক্ষেত্র সম্বন্ধে ভালো করে যাচাই করে নেবেন। আজ নানা কারনে মূল্যবান সময় নষ্ট হয়ে যেতে পারে। অযথা কাউকে সময় দেবেন না তার চেয়ে ভালো নিজেকে সময় দিন। বিবাহিত জীবন বেশ ভালো। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
কর্কট রাশি : গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। দুর্ঘটনার সম্ভাবনা থাকছে। অন্যের অবহেলায় আপনার ক্ষতি, এমনটাও হতে পারে। আজ আপনি অর্থের গুরুত্ব যথাযথভাবে বুঝতে পারবেন। আজ থেকেই খরচ কমিয়ে সঞ্চয় করতে শুরু করুন। ব্যবসা ক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম ফলদায়ক হয়ে উঠতে পারে। বিবাহিত জীবন মধ্যম। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
সিংহ রাশি : আজ পরিচিত কেউ আপনার মানসিকতার পরীক্ষা নিতে পারে। নিজের নীতিতে অবিচল থাকুন। কেউ নতুন বিনিয়োগের প্রস্তাব নিয়ে আসতে পারে, সেই প্রস্তাবের শর্তগুলি আকর্ষণীয় মনে হলেও লাভদায়ক হবে না। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। পরিবারের কোনো বিষয় জানতে পেরে আপনি আবেগতাড়িত হয়ে পড়বেন না। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
কন্যা রাশি : আজ সারাদিন আনন্দ হাসি খুশিতে কাটবে। সেইসব মানুষের সান্নিধ্য চাইবেন, যারা আপনার মানসিক বিকাশ ঘটাবে। আজ নানারকম প্রস্তাব এবং উপার্জনের সূত্র আপনার সামনে চলে আসবে, কোনটা গ্রহণ করবেন সেটা আপনিই ভালো করে বুঝে নিন। পেশাদার ও ব্যবসার ক্ষেত্র অত্যন্ত সহায়ক হবে। নতুন প্রকল্প গ্রহণ করার সঠিক সময়। বিবাহিত জীবন সুখের। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
তুলা রাশি : কাজের চাপ আজ আপনাকে দাবিয়ে রাখবে। টাকা পয়সা প্রদান করতে দেরি হয়ে গেলেও দিনের শেষে হালকা বোধ করবেন এবং অনেকটা স্বস্তি পাবেন। আত্মীয় ও বন্ধুবান্ধবদের থেকে উপহার স্বরূপ কিছু প্রাপ্তি হবে। সৃজনশীল কাজে যারা যুক্ত আছেন , তাঁদের একটু সমস্যায় পড়তে হতে পারে। নানা রকম কাজে আজ আপনি আমন্ত্রিত হতে পারেন এবং সেই জায়গাগুলিতে প্রশংসিত হতে পারেন। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
বৃশ্চিক রাশি : নিজের অভ্যাস সামান্য পাল্টে নিলে পরিবারের সকলের সুবিধা হয়, পারিবারিক পরিবেশ ভালো থাকে, সেটা আজ খেয়াল করতে হবে। নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। অযথা উত্তেজিত হবেন না। ভূসম্পত্তিতে বিনিয়োগ লাভজনক হবে। আজ শারীরিক পীড়া আপনাকে কষ্ট দিতে পারে। ব্যবসার কারণে বাইরে কোথাও গেলে তা লাভদায়ক হবে। বিবাহিত জীবন মধ্যম। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
ধনু রাশি : মনের শঙ্কা মনেই রাখুন, বাইরে তা প্রকাশ করবেন না। আজ আপনি আরও একটু আশা করতেই পারেন। আরও একটু প্রত্যয় আপনি ধারণ করতে পারেন নিজের মনের মধ্যে। নেতিবাচক কোনো কিছুকে জায়গা দেবেন না। অস্থাবর সম্পদ সামলে রাখুন। কথা বলার সময় সতর্কতা অবলম্বন করুন, বিশেষ করে বয়স্ক মানুষের সাথে কথা বলার সময়। শুভ সংখ্যা ১, শুবো রং কমলা।
মকর রাশি : আজ সারাদিন আপনি হাসি খুশি থাকার চেষ্টা করবেন। মনের বিষন্নতা বাইরে প্রকাশ করবেন না। সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের দিনটি অতিবাহিত হতে পারে। আজ আর্থিক উন্নতির যোগ রয়েছে, তবে তা সন্তানের সূত্রে আসতে পারে। এই আর্থিক উপার্জন আপনাকে খুশি করবে। কর্মক্ষেত্রে কেউ চক্রান্ত করতে পারে, তাই সাবধান থাকুন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
কুম্ভ রাশি : আজ সারাদিন হাসি খুশিতে কাটবে। শরীর ও মন দুই ভালো থাকবে। আজ কাউকে অর্থ সাহায্য করে মানসিক তৃপ্তি লাভ করবেন। আজ আপনি ক্ষমাশীল এবং উদার। তবে সন্তানদের ক্ষেত্রে অতিরিক্ত উদারতা তাদের হিতের বিপক্ষে যাবে। বিগত দিনগুলোতে কতটা চাপের মধ্যে আপনি ছিলেন আজ বিশ্রাম পেয়ে তা বুঝতে পারবেন। বিবাহিত জীবনে আজ কিছুটা বিতর্ক হতে পারে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
মীন রাশি : আজ আপনার সঞ্চয় আপনাকে রক্ষা করবে। আপনার বন্ধু স্থানীয় কেউ আপনার সহায়ক হয়ে উঠবে। গহনা বা ঘরের কোনো সরঞ্জাম কিনতে পারেন। কর্মক্ষেত্রে আপনার নিজের কর্মপদ্ধতিকেই প্রয়োগ করবেন এবং সাফল্য পাবেন। বিতর্কমূলক পরিবেশকে এড়িয়ে চলুন। সঙ্গীর অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা আছে। পারিবারিক ক্ষত্র প্রেম ময়। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
![]()

কি করে অগ্নিকান্ড ঘটলো সেটাই এখন তদন্তের বিষয়
আজ খবর (বাংলা), [রাজ্য], নকশালবাড়ি,দার্জিলিং, ২৪/০২/২০২৬ : আজ হঠাৎ করেই আগুন লেগে যায় দার্জিলিং জেলার নকশালবাড়ি থানায়। দাউ দাউ করে আগুনের শিখা দেখতে পাওয়া যায় থানার বাইরে থেকেই।
ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এসে বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দার্জিলিং জেলা পুলিশের নকশালবাড়ি থানা চত্বরে বাজেয়াপ্ত করেভরাখা একের পর এক গাড়িতে আগুন লেগে যায় । আগুনে পর্যন্ত পুড়ে গিয়েছে প্রায় কুড়িটি গাড়ি। থানার নথিপত্র বাঁচাতে বিশেষ উদ্যোগ ছিল দমকলের। কোনভাবেই যাতে আগুন থানার ভেতরে ছড়িয়ে না পড়ে তার চেষ্টাইচালিয়ে গিয়েছিল দমকল।
থানার সেন্ট্রি পোস্ট এর পাশে থানা চত্বরে থাকা মোটর বাইক,স্কুটি, চার চাকার গাড়ি একের পর এক আগুনে জ্বলতে থাকে। দমকল বাহিনী আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে আগুন নেভানোর জন্যে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
![]()

বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকছে
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৪/০২/২০২৬ : নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতায় গতকাল মধ্যরাত্রি থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে।
এই মুহূর্তে রাজ্যের উত্তর প্রান্তে তুষারপাত হচ্ছে। আজ সকালেও দার্জিলিং জেলার সান্দাকফু ও ফালুট অঞ্চলে তুষার পাত হয়েছে। আবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জায়গায় আকাশ কালো করে এসেছে, বৃষ্টি হচ্ছে।
রাজ্যের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনার বার্তা দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরই জেরে উচ্চ পার্বত্য অঞ্চলে হয়ত ফের তুষারপাত হতে পারে।
মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত এই তিন জেলায় বৃষ্টি হলেও উত্তরবঙ্গের অন্যান্য জেলায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জলপাইগুড়ির বন্যা সম্পর্কিত আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সমরেশ সরকার। তিনি জানান, দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় তেমন কোনও পূর্বাভাস নেই।
![]()

বন্যপশু দেখলেই কিছু মানুষের অসভ্যতা বেড়ে যায়, পশুটিকে উত্যক্ত করতে ছুটে যায় !
আজ খবর (বাংলা). [রাজ্য] বানারহাট, জলপাইগুড়ি,২৪/০২/২০২৬ : সকাল হতে না হতেই লোকালয়ে হাতির আনাগোনা দেখতে ভীড় গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাটে।
জলপাইগুড়ি জেলার বানারহাটে আবারও লোকালয়ে হাতির আনাগোনা। সোমবার গভীর রাতে খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে একটি দলছুট হাতি ঢুকে পড়ে নাথুয়া রেঞ্জের পশ্চিম গয়েরকাটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রাতভর হাতিটি এলাকায় ঘোরাফেরা করে খাবারের খোঁজ চালায়। তবে বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
মঙ্গলবার সকাল বেলায় জঙ্গলে ফেরার পথে হাতিটিকে দেখতে পান গ্রামবাসীরা। সাত সকালে হাতির দেখা মিলতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বহু মানুষ হাতিটিকে একঝলক দেখতে ভিড় জমান। অনেকেই মোবাইল ফোনে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। যদিও হাতিটি শান্তভাবেই জঙ্গলের দিকে ফিরে যায় বলে বনদপ্তর সূত্রে খবর।
বন্য প্রাণী খাবারের সন্ধানে অরণ্যের বাইরে বেরিয়ে এসে লোকালয়ে ঢুকে পড়ে। তাকে দেখতে গ্রামবাসীরা উৎসুক হয়ে ওঠে. সেটাও স্বাভাবিক। কিন্তু কিছু মানুষ বন্য পশু দেখলেই নানাভাবে উত্যক্ত করতে এগিয়ে যায়. বিরক্ত করে পশুটিকে বিব্রত করে তোলে। এই ধরনের মানুষগুলো আর কবে শিখবে ? প্রশ্ন তুলেছেন পশুপ্রেমীরা।
![]()

মা উড়ালপুল এতো দুর্ঘটনা কেন ? খতিয়ে দেখা দরকার
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৪/০২/২০২৬ : মা উড়ালপুলে সেনার ট্রাক দুর্ঘটনায় পড়লো। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকের লেনে আছড়ে পড়ল ওই ঘাতক যান, এই ঘটনায় আহত হয়েছেন ২ জওয়ান।
সাতসকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল কলকাতার মা উড়ালপুল। সোমবার রাতের বৃষ্টিভেজা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল সেনাবাহিনীর একটি ট্রাক। সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার সময় হঠাতই নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি এবং ডিভাইডার টপকে উড়ালপুলের উল্টো দিকের লেনে চলে যায়। ঘটনাটি ঘটেছে, মা উড়ালপুল (সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাস অভিমুখী প্রান্তে। মঙ্গলবার ভোরে, বৃষ্টির আবহে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ট্রাকে থাকা ৩ জওয়ানের মধ্যে ২ জন আহত হয়েছেন। পুলিশ আহত সেনাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার রাত থেকেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়। পিচ্ছিল রাস্তার কারণেই কি এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের মতে, নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি এতটাই গতিতে ছিল যে সেটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। সাধারণত মা উড়ালপুলে বাইক দুর্ঘটনার খবর নিয়মিত শোনা গেলেও, সেনাবাহিনীর ট্রাকের মতো ভারী যান দুর্ঘটনার কবলে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে ট্রাফিক পুলিশ। এই ঘটনার ফলে উড়ালপুলের ওই অংশে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়।
![]()

আজ খবর (বাংলা), আজকের রাশিফল – ২৪/০২/২০২৬ :
মেষ রাশি : আজকের দিন শুরুই হবে কোনো সুখবর দিয়ে, যা আপনি কোনো বন্ধুর থেকে পেতে পারেন। আজ নতুন কোনো সূত্র থেকে আর্থিক উপার্জনের যোগ রয়েছে। পুরোনো সূত্রগুলিও লাভদায়ক থাকবে। আজ কোনো ঘনিষ্ঠ ব্যক্তি বা বন্ধুর সাথে মনোমালিন্য হবে। যে কোনো সিদ্ধান্ত সব দিক ভেবেই গ্রহণ করুন। প্রেম বা বিবাহিত জীবনে সঙ্গী বিরূপ প্রতিক্রিয়া দেখতে পারে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
বৃষ রাশি : সাম্প্রতিক কালে যে সব সমস্যা নিয়ে চলছেন সেইসব সমস্যার সমাধান করতে বাড়ির লোকেদের, বিশেষ করে বয়স্ক লোকেদের সহায়তা পেয়ে যাবেন। ক্ষনিকের আলাপ হয়েছে যার সাথে তার সাথে ব্যক্তিগত সবরকম আলোচনা করবেন না। কর্মক্ষেত্র লাভদায়ক হবে, কাজে উন্নতি হবে। বিবাহিত জীবনে সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝির সম্ভাবনা মনকে বিচলিত রাখবে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো ।
মিথুন রাশি : আজ আপনার সারাদিন একটা ভালো দিন কাটবে। শরীর সুস্থ থাকবে। যারা আপনার সময় ও অর্থ নষ্ট করে দেয়, যারা আপনার থেকে ঋণ নিয়ে ফেরত দিতে চায় না, সেইসব লোকেদের থেকে দূরে থাকুন। তাদেরকে এড়িয়ে চলুন। আজ পারিবারিক মতানৈক্য এড়িয়ে চলতে চেষ্টা করুন। না হলে সময় নষ্ট হয়ে যাবে। প্রভাবশালী ব্যক্তিদের কাছাকাছি থাকার সময় চোখ কান খোলা রাখুন,তারা কি বলছে তা শুনুন এবং সতর্ক থাকুন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
কর্কট রাশি : বর্তমানে বেশ কিছু চ্যালেঞ্জ আপনার সামনে প্রাচীরের মত এসে দাঁড়াবে, কিন্তু সেই সবকিছুর মোকাবিলা আপনাকে খুব ঠাণ্ডা মাথায় এবং বুদ্ধি খরচ করে করতে হবে। কেউ আপনার ক্ষতি করতে চাইছে, এবং আজ সে যথেষ্ট সক্রিয় থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন হওয়া উচিত। কর্মক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
সিংহ রাশি : স্বপ্নকে বাস্তব বলে মনে হতে পারে। পরিচিত মানুষের মাধ্যমে অর্থ উপার্জনের যোগ রয়েছে। কিছুদিন আগে বিনিয়োগ করেছেন এমন সূত্র থেকে অর্থ লাভের সম্ভবনা রয়েছে। দূর সম্পর্কের আত্মীয়রা আপনার সাথে যোগাযোগ করতে পারে। পারিবারিক ক্ষেত্র অত্যন্ত মঙ্গলজনক, বিশেষ করে আপনার সঙ্গী আজ আপনাকে চমক দিতে পারে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
কন্যা রাশি : কোনো পুরোনো ব্যাথা আজ আপনাকে কষ্ট দিতে পারে, শরীরের ওপর কোনো রকম চাপ বা শক্তি প্রয়োগ করবেন না। পারলে আজ শরীর চর্চাও করবেন না। দিনের শুরুতেই আর্থিক ক্ষতির খবর গোটা দিনের কাজকে পন্ড করে দিতে পারে। তবে দিনের শেষ দিকে সুসংবাদ আসতে চলেছে। আর্থিক উপার্জনের পথ সুগম করতে আপনার সামনে অনেক সুযোগ এগিয়ে আসবে, বাঝে পদক্ষেপ নিন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
তুলা রাশি : বাইরে ভালো মন্দ যা কিছুই ঘটুক না কেন, আপনাকে মন শান্ত রেখেই এগিয়ে যেতে হবে. মানসিক স্থিতিশীলতা অত্যন্ত প্রয়োজনীয় এই মুহূর্তে। পারলে কিছুক্ষন ধ্যান করুন। অর্থ সংক্রান্ত কোনো মামলায় আজ আদালত আপনার পক্ষেই সিদ্ধান্ত জানাবে, যা আপনাকে আর্থিক দিক থেকেও উপকৃত করবে। বিবাহিত জীবন অতি উত্তম। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
বৃশ্চিক রাশি : আজ তাঁরা আর্থিক লাভবান হবেন যাঁরা কিছু কাল আগেই অচেনা ব্যক্তির পরামর্শে আর্থিক বিনিয়োগ করেছিলেন। পরিবারকে আরও বেশি করে সময় দিলে ছোটখাটো ভুল বোঝাবুঝিগুলো মিটে যেতে পারে। পরিবারের সাথে খোলামেলা থাকার চেষ্টা করুন। কোথাও কাছে পিঠে ঘুরে আসতে পারলেও ভালো হবে. সাধু সন্তের আশীর্বাদ পাবেন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
ধনু রাশি : আজ আর্থিক উন্নতির যোগ রয়েছে , তবে তা হতে পারে কোনো আত্মীয় বা বন্ধুর সাহায্যে। আপনার আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা কর্মক্ষেত্রে অনেক পরিস্থিতিকে অনুকূলে এনে দেয়, আপনার বিবাহিত জীবনকেও নিয়ন্ত্রণ করে। তবু আজ কিছু কিছু বিষয়ে আপনাকে হার মানতে হতে পারে, এবং সেই হার থেকে আপনি যদি শিক্ষালাভ করেন, তাহলে তা সাফল্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে ভবিষ্যতে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
মকর রাশি : আজ বেশ কিছু নতুন সুযোগ এসে যাবে আপনার সামনে, সেইসব সুযোগগুলির মধ্যে থেকে সেরাগুলিকে বেছে নিন। লোভে পা দেবেন না। আর্থিক উপার্জনের নানান উদ্যোগ আজ গ্রহণ করতে পারেন। তবে সেই নতুন উদ্যোগের কথা পাঁচ কান করতে যাবেন না। দীর্ঘমেয়াদি কিছুতে বিনিয়োগ করতে পারেন। পরিবার আজ আপনাকে উৎসাহ যোগাবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
কুম্ভ রাশি : দীর্ঘদিন ধরে চলতে থাকা চাপমুক্তির দিন আজ। চাপমুক্ত যে কারণে হল, সেই পথকে ধরে রাখুন, প্রয়োজনে নিজের জীবন দর্শনকেই বদলে ফেলতে পারেন। তাতে সাফল্য আসবে। ব্যবসায়িক লাভের জন্যে কোনো ঘনিষ্ঠ ব্যক্তি বা বন্ধুর সৎ উপদেশ কাজে লাগবে। সারাদিন ব্যস্ততার মধ্যে কাটলেও পরিবার, বিশেষ করে ছোটদের আরও সময় দিন. শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
মীন রাশি : অনেকদিন হালকা মেজাজে দিন কাটান নি, আজ কিছুটা মানসিক বিশ্রাম নেওয়া উচিত হবে। হাসতে ভুলে যাবেন না। পরিবারের সদস্যদের থেকে আজ নিজের দূরত্বও কিছুটা বজায় রাখুন, সবরকম বিতর্ক এড়িয়ে চলুন। আপনার ভালোবাসার মানুষটির অনুভূতিগুলোকেও বোঝার চেষ্টা করুন। কিছু কিছু বিষয়ে ভাগ্য যে সহায় থাকছে, তা বুঝতে পারবেন। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
![]()

গভীর সমুদ্রে ছোট নৌকা নিয়ে অভিযান ভারতীয় নাবিকদের দক্ষতাকেই তুলে ধরে
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ২৩/০২/২০২৬ : ভারতীয় নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শিনী লোকযান-২৬-এর অঙ্গ হিসেবে ২১ ফেব্রুয়ারী ২০২৬ –এ পৌঁছোল মিশরের সাফাগায়। সালালা থেকে সাফাগা ১৮৩২ নটিক্যাল মাইল ১৬ দিনে পেরলো একটি উল্লেখযোগ্য মাইলফলক। এতে জাহাজের নাবিকদের দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং সহনশীলতা প্রকাশ পায়।
পৌঁছনোর পরে মিশরের নৌবাহিনীর আধিকারিকরা এবং ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা আন্তরিকভাবে স্বাগত জানান। আইএনএস সুদর্শিনীর কম্যান্ডিং অফিসার দেখা করেন বেস কম্যান্ডার রেড সি এবং সাফাগা নাভাল বেসের রিয়ার অ্যাডমিরাল রামি আহমেদ ইসমাইল মহম্মদের সঙ্গে। আলোচনায় তাঁরা জোর দেন দুই নৌবাহিনীর মধ্যে সামুদ্রিক অংশীদারিত্বের ওপর। বন্দরে থাকাকালীন ভারতীয় নৌবাহিনী পেশাগত আলাপচারিতা করবে মিশরের নৌ-আধিকারিকদের সঙ্গে। ভাগ করে নেওয়া হবে অভিযান প্রশিক্ষণের খুঁটিনাটি। দ্বিপাক্ষিক সৌজন্য শক্তিশালী করতে নানা ধরনের সামাজিক কাজকর্মে যোগ দেবেন তাঁরা।
এডেন উপসাগর এবং লোহিত সাগরের মধ্যে দিয়ে সমস্যাসঙ্কুল আবহাওয়ার পরিস্থিতিতে অভিযান চালানো কৃতিত্বের যা পেশাদারী দক্ষতার চূড়ান্ত মান নির্দেশ করে। “ব্রিজেস অফ ফ্রেন্ডশিপ” উদ্যোগে আইএনএস সুদর্শিনীর এই সাফাগা যাত্রা সমুদ্রপথে ভারতীয় নৌবাহিনীর নিরন্তর দায়বদ্ধতার পরিচায়ক।
![]()

ভারত থেকে রকসৌল সীমাত হয়ে যাতায়াতে অসুবিধা
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], বীরগঞ্জ, নেপাল, ২৩/০২/২০২৬ : ফের একবার অশান্ত হয়ে উঠলো নেপালের বীরগঞ্জ। এইখানে দুই দলের সংঘর্ষের ঘটনা ঘটার পর আজ থেকেই অনির্দিষ্টকালের জন্যে কার্ফু ঘোষণা করে দেওয়া হয়েছে।
গতকাল নেপালের পার্সা জেলার বীরগঞ্জে দুই যুব গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। তার আগে বীরগঞ্জের একটি ট্রান্সপোর্ট এলাকায় সশস্ত্র পুলিশ তল্লাশি চালাতে গেলে সেখানকার কিছু মানুষ পুলিশকে বাধা দেয়। সেই সময় পুলিশ বাহিনীর সাথে তাদের সংঘাত বেঁধে যায়। এরপর পুলিশের বিশাল বাহিনী এসে গোটা জায়গাটিকে কর্ডন করে ঘিরে ফেলে। এর পরেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত বেঁধে যায়। এই পরিস্থিতিতে সোমবার সকাল ৯;৪৫ মিনিট থেকে বীরগঞ্জে কার্ফু ঘোষণা করে দেওয়া হয়েছে।
কার্ফু চলাকালীন এমার্জেন্সি পরিষেবা, সংবাদ মাধ্যম, বৈধ বিমান টিকিট আছে এমন যাত্রী, শববাহী গাড়ি ইত্যাদি কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। আজ সকাল থেকে শুরু করে যতক্ষণ না প্রত্যাহার করা হচ্ছে ততক্ষন পর্যন্ত কার্ফু চলবে বীরগঞ্জে। বীরগঞ্জ সীমান্ত দিয়েই ভারত থেকে বেশিরভাগ মানুষ নেপালে প্রবেশ করেন। বীরগঞ্জে অশান্তি ছড়িয়ে পড়ায় ভারতের রকসৌল সীমান্তে ভীড় বাড়ছে। কেউ কেউ আবার শিলিগুড়ির পানিট্যাঙ্কি- কাকড়ভিটা সীমান্ত হয়ে নেপালে যাতায়াত করছেন।
![]()