নকশালবাড়ি থানায় আগুন

নকশালবাড়ি থানায় আগুন

 

কি করে অগ্নিকান্ড ঘটলো সেটাই এখন তদন্তের বিষয় 

আজ খবর (বাংলা), [রাজ্য], নকশালবাড়ি,দার্জিলিং, ২৪/০২/২০২৬ : আজ হঠাৎ করেই আগুন লেগে যায় দার্জিলিং জেলার নকশালবাড়ি থানায়।  দাউ দাউ করে আগুনের শিখা দেখতে পাওয়া যায় থানার বাইরে থেকেই।

ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এসে বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দার্জিলিং জেলা পুলিশের নকশালবাড়ি থানা চত্বরে বাজেয়াপ্ত করেভরাখা  একের পর এক গাড়িতে আগুন লেগে যায় । আগুনে পর্যন্ত পুড়ে গিয়েছে প্রায় কুড়িটি গাড়ি। থানার নথিপত্র বাঁচাতে বিশেষ উদ্যোগ ছিল দমকলের। কোনভাবেই যাতে আগুন থানার ভেতরে  ছড়িয়ে না পড়ে তার চেষ্টাইচালিয়ে গিয়েছিল দমকল।

থানার সেন্ট্রি পোস্ট এর পাশে থানা চত্বরে থাকা মোটর বাইক,স্কুটি, চার চাকার গাড়ি একের পর এক আগুনে জ্বলতে থাকে। দমকল বাহিনী  আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে  আগুন নেভানোর জন্যে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।


 

Share this news article