Aaj Khabor

প্রবল বর্ষণে লন্ডভন্ড উত্তরবঙ্গ 

আজ খবর ( বাংলা) [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ১০/০৪/২০২৫ :  গতকাল রাত্রি থেকেই বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণে সিক্ত উত্তরবঙ্গের কয়েকটি জেলা। তাপমাত্রাও কমে গিয়েছে অনেকটাই।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গতকাল রাত্রি থেকে উত্তর বঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুর দুয়ার জেলার বেশ কিছু জায়াগায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শুরু হয়ে যায়. দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে অবিরাম বৃষ্টি, সেইসঙ্গে প্রচুর পরিমানে বাজে পড়তে থাকে।  গতকাল রাত্রি থেকে শুরু হয়ে আজ সকাল পর্যন্ত একটানা বৃষ্টি হয়ে যায়. তারপর থামে আজ সকালে। ততক্ষনে জনজীবন লন্ডভন্ড হয়ে গিয়েছে।  কয়েকটি জায়গা থেকে গাছ ভেঙেপড়ার খবরও  পাওয়া গিয়েছে।  

বিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে জলপাইগুড়িতে। চারিদিকে অন্ধকার নেমে এসেছে। ঠান্ডা আবহাওয়া, শীতের আমেজ জেলা জুড়ে। জলপাইগুড়িতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে।  ভিজে রাস্তাঘাটে জনমানবের সংখ্যা কমে গিয়েছে। যানবাহন চলাফেরা করছে ধীরগতিতে।  জলপাইগুড়ি থেকে একটি বড়সড় সড়ক দুর্ঘটনার খবরও  পাওয়া গিয়েছে। বাজ পড়ে  একজনের মৃত্যুর খবরও  পাওয়া গিয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং পাহাড়ে আজও  বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে যে তীব্র দাবদাহের পরিস্থিতি তৈরি হয়েছিল, প্রচন্ড বৃষ্টিতে সেই দাবদাহ একেবারেই কমে গিয়েছে। পরিবেশবিদরা বলছেন, এই পরিমান বৃষ্টির দরকার ছিল. উত্তরবঙ্গের বনাঞ্চলগুলি যেভাবে দাবানলের আগুনে পুড়ছিল তাতে করে এই প্রবল বর্ষণে তা নিভে যাবে। 

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দুপুরে আলিপুরদুয়ার,  কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু জায়গায় প্রবল বর্ষণ হবে।  বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মালদা জেলার কিছু জায়গাতেও। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, দক্ষিণবঙ্গের আকাশে এখনো বজ্রগর্ভ মেঘের সঞ্চারই  হয় নি। এই মুহূর্তে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ ও উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায়  বৃষ্টি শুরু হয়েছে।  


Loading

চীন পাকিস্তানের শঙ্কা বাড়িয়ে ফের রাফায়েল আসছে ভারতে 

আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত, ০৯/০৪/২০২৫ :  প্রতিবেশী শত্রু দেশগুলির হৃদস্পন্দন বাড়িয়ে ভারত ফের  রাফায়েল যুদ্ধবিমান কিনতে চলেছে ফ্রান্সের থেকে। 

ভারত ফ্রান্সের থেকে আরও  ২৬টি  অত্যাধুনিক রাফায়েল যুদ্ধ বিমান কিনতে চলেছে। আজ ক্যাবিনেট কমিটি অন  সিকিউরিটি এই পরিমান যুদ্ধবিমান কেনার ব্যাপারে ছাড়পত্র দিয়েছে।  ২৬টি রাফায়েলের মধ্যে চারটি হবে ডাবল পাইলট সিট এবং বাকিগুলি সিঙ্গল পাইলট সিট্ যুক্ত। এই পরিমান রাফায়েল যুদ্ধ বিমান কিনতে  ভারতের খরচ হবে ২৬ হাজার কোটি টাকা।  এই পরিমান অর্থ খরচের  জন্যে যাবতীয় অনুমোদন আজ কেন্দ্র সরকার দিয়ে দিয়েছে। 

এই মুহূর্তে ভারতের কাছে মোট ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান রয়েছে। সেগুলিকে রাখা আছে আম্বালা ও হাসিমারা বায়ুসেনা শিবিরে। নতুন যুদ্ধবিমানগুলো এসে গেলে ভারতের ভাণ্ডারে রাফায়েল যুদ্ধবিমানের সংখ্যা হবে ৬২টি. তবে ফ্রান্স নতুন অর্ডার অনুযায়ী যুদ্ধবিমানগুলো সরবরাহ করবে আগামী পাঁচ বছরের মধ্যে। 

রাফায়েল যুদ্ধবিমান এমনিতেই প্রচন্ড শক্তিশালী যুদ্ধবিমান। এই বিমানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও কৌশল। রয়েছে নানারকম সুযোগ সুবিধা। আকাশে রাফায়েল থাকলে শত্রুপক্ষ এমনিতেই বেশ চাপে  থাকে। ভারতের কাছে ৬২টি রাফায়েল থাকা মানে সে যে  শত্রুপক্ষের কাছে কতটা চাপের তা একমাত্র শত্রুপক্ষই জানে।  আকাশপথে এসে তারা অন্তত আর ভারতকে চটাতে চাইবে না । .


Loading

রাজ্য সরকারের ভোটব্যাংক নীতির জন্যেই এই অশান্তি : শুভেন্দু 

আজ খবর (বাংলা) [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৪/২০২৫ :  ওয়াকফ আইনের প্রতিবাদে গতকাল মুর্শিদাবাদে যে তাণ্ডব করা হয়েছে তার তীব্র নিন্দা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  গোটা ঘটনার জন্যে রাজ্য সরকারের মনোভাবকেই দায়ী করেছেন তিনি।  তার সাথে সাথে তৃণমূলের ভোট ব্যাংক রক্ষার কোথাও তুলে ধরেছেন।

গতকাল মুর্শিদাবাদে ওয়াকফ আইনের প্রতিবাদে ব্যাপক অশান্তি ছড়িয়েছিল। একদল মানুষ জাতীয় সড়কের ওপর গাড়িগুলিতে ভাংচুর চালাচ্ছিল। পুলিশ আটকাতে গেলে পুলিশকেই আক্রমণের মুখে পড়তে হয়েছিল। পুলিশের দিকে পাথর বৃষ্টি করা হয়েছিল। পুলিশের দুটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই অশান্তি ছড়িয়ে পড়েছিল উত্তরদিনাজপুরের রঘুনাথগঞ্জ এবং নদীয়া জেলার কিছু জায়গাতেও।  শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছিল। গতকাল পুলিশকে রক্তাক্ত হতেও দেখা গিয়েছিল ।

গতকালের এই ঘটনায় পুলিশ লাঠিচার্জ করেছিল, প্রচুর কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েছিল। RAF নামানো হয়েছিল, এরপরেই তাণ্ডবের মাত্রা কিছুটা কমেছিল। এই অঞ্চলে উত্তেজনা রয়েছে আজও।  এলাকায় পুলিশ পিকেটিং করা হয়েছে। এলাকায় ১৬৩ ধারা  হয়েছে। একসাথে পাঁচ জনের বেশি কেউ থাকতে পারবে না, গোটা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।  গোটা এলাকার ওপর কড়া  নজরদারি রেখেছে পুলিশে বিশাল বাহিনী। রঘুনাথগঞ্জ ও সুতিতে আগামী তিন দিনের জন্যে ১৬৩ ধারা জারি করা হয়েছে। ইন্টারনেট বন্ধই থাকছে। এই জায়গাগুলিতে নতুন করে আর অশান্তি না ছড়ালেও দোকানপাট বাজার সবই ছিল বন্ধ। 

বিধায়ক খলিলুর রহমান

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল থেকেই ওয়াকফ সংশোধনী বিল আইন হিসেবে বলবৎ করা হয়েছে।  তার প্রতিবাদেই গতকাল মুর্শিদাবাদের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে।  কিন্তু এই কি প্রতিবাদের ভাষা ? সাধারণ মানুষের দেওয়া করের  টাকায়  কেনা সরকারি সম্পত্তি পুড়িয়ে প্রতিবাদ দেখানো হবে ? গতকাল রাজ্য সরকারেরই এক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী প্রতিবাদের নাম বলেছিলেন এই আইন তিনি মানেন না। মন্ত্রী হয়ে তিনি বলছেন দেশের আইন তিনি মানেন না !  গোটা বিষয়টি নিজের এক্স হ্যান্ডেলে বয়ান করেছেন শুভেন্দু অধিকারী। 

শুভেন্দু অধিকারী চিফ সেক্রেটারি ও মুর্শিদাবাদের জেলাশাসকের কাছেঅনুরোধ  করেন স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অনুরোধ করে এলাকায় আধা সেনাবাহিনী নিয়োগ করার জন্যে। শুভেন্দু বলেছেন, “এই অশান্তির দায় রাজ্য সরকারকেই নিতে হবে।  ভোট ব্যাংকের নাম রাজ্য সরকার একটি সম্প্রদায়কে দীর্ঘদিন ধরে বিশেষ সুবিধা দিয়ে এসেছেন। আজ তার পরিণামেই এই ঘটনাগুলি ঘটছে।”

গতকালের ঘটনার পর তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীর আন্দোলনকারী জনগণের কাছে আবেদন জানিয়ে বলেন “এই আইনের প্রতিবাদ করুন শান্তিপূর্ণভাবে। যেমন আমি নিজে এই আইনের রিভিউ পিটিশন দায়ের করতে চলেছি সুপ্রীম কোর্টে।  আপনারাও শান্তিপূর্ব আলোচনা করুন কিন্তু সরকারি বা বেসরকারি সম্পদ নষ্ট করবেন না.” জঙ্গীপুরের মানুষের কাছে শান্তি বজায় রাখার আবেদন করলেন তৃণমূলের আর এক বিধায়ক খলিলুর রহমান।  তিনি আন্দোলনকারীদের হিংসা না ছড়ানোর আবেদন করেছেন করজোড়ে।”


Loading

ভারতে স্বাগত দুবাইয়ের যুবরাজ 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ০৮/০৪/২০২৫ :  ভারত সফরে আসা দুবাইয়ের যুবরাজ তথা সংযুক্ত আরব আমির শাহীর উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী মাননীয় শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাকতৌম-কে আজ সাদর অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট উপলক্ষে গতবছর তাঁর সংযুক্ত আরব আমির শাহী সফরের উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি সংযুক্ত আরব আমির শাহীর প্রেসিডেন্ট মাননীয় মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং সেদেশের ভাইস প্রেসিডেন্ট তথা প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মাননীয় মহম্মদ বিন রশিদ আল মাকতৌম-এর প্রতি আন্তরিক শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কে ধারাবাহিকতার প্রতিফলন। দু-দেশের পারস্পরিক অংশীদারিত্ব দাঁড়িয়ে রয়েছে আস্থা এবং ভবিষ্যতের দিশায় অভিন্ন দৃষ্টিভঙ্গীর ওপর ভিত্তি করে।

ভারত – সংযুক্ত আরব আমির শাহীর সার্বিক কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করা, বিশেষত বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা, ক্রীড়া এবং জনসংযোগের পরিসর নিবিড়তর করা নিয়ে দুই নেতার আলোচনা হয়।

সংযুক্ত আরব আমির শাহীতে বসবাসরত প্রায় ৪৩ লক্ষ ভারতীয় নাগরিকের কল্যাণ নিশ্চিত করতে সেদেশের নেতৃত্বের উদ্যোগকে কুর্ণিশ জানান প্রধানমন্ত্রী। দু-দেশের প্রাণবন্ত সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে এঁদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। 


Loading

মাত্র ৪ রানে হার কেকেআর-এর 

আজ খবর (বাংলা), [খেলা] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৮/০৪/২০২৫ : আজ ফের একবার কে কে হার।  আইপিএল ম্যাচে ঘুরে দাঁড়িয়েও নিজেদের জায়গা ধরে রাখতে পারলো না কেকেআর। লখনৌ-এর কাছে মাত্র ৪ রানে হেরে গেলো তারা ।

টসে জিতে কেকেআর লখনৌকে  ব্যাট করতে পাঠায়। লখনৌ  সুপার জায়ান্টসের ব্যাটাররা প্রথম থেকেই দাপট দেখতে শুরু করেন ।   মাক্রম (২৮ বলে ৪৭), মার্শ (৪৮বলে ৮১)এন  পূরণ (৩৬ বলে ৮৭) . সামাদ (৪ বলে ৬) ও মিলারের  (৪ বলে ৪) ব্যাটে ভর করে লখনৌ স্কোর করে ৩ উইকেটে ২৩৮ রান।

রান তাড়া করতে গিয়ে কেকেআর-এর ডি  কক  (৯ বলে ১৫), নারাইন (১৩ বলে ৩০), রাহানে (৩৫ বলে ৬১), আইয়ার  (২৯ বলে ৪৫), সিং-এর (১৫ বলে অপরাজিত ৩৮) রানের চেষ্টায় টোটাল স্কোর প্রতিপক্ষের কাছাকাছি নিয়ে যেতে পারলেও শেষ রক্ষা করতে পারে নি।২৩৪ রানেই খেলা শেষ করতে হয় শারুখের দলকে। ঘরের ম্যাথ ইডেন গার্ডেনসে আজ মাত্র ৪ রানে হেরে যায় কেকেআর।


Loading

ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যের একাধিক জেলায় অশান্তি 

আজ খবর (বাংলা), [রাজ্য], করণদিঘি, উত্তর দিনাজপুর, ০৮/০৪/২০২৫ : ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল, প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ, ঘটনা মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ রাজ্য সড়কে। 

উল্লেখ্য, গত কয়েকদিন আগে ওয়াকফ বিল পাস হয়েছে , আর তারপরেই ওয়াকফ আইন  প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল চলছে বিভিন্ন জায়গায়। এদিন মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ এলাকায় ওয়াকফ  বিল প্রত্যাহারের দাবীতে  চলছিল পথ অবরোধ।  আর তাকে  ঘিরেই পরিস্থিতি রণক্ষেত্রের  চেহারা নেয়। প্রতিবাদীদের দাবী ছিল সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহার করতে হবে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে , অনেক বোঝানোর পরেও যখন পথ অবরোধ কারীরা কোনো কথাই মানছিল না। তখন বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে এবং অবরোধ তোলার চেষ্টা করে।  মধ্যেই মুর্শিদাবাদ ও নদীয়া জেলার বিভিন্ন  গণ্ডগোলের খবর আসতে  থাকে। মুর্শিদাবাদের জঙ্গীপুর ও নিমতিতা  এলাকায় গন্ডগোল ছড়িয়ে পড়ে। 

গন্ডগোলের খবর পেয়ে পুলিশের আরও বিশাল বাহিনীকে নামানো হয়. নামে RAF. কিন্তু ততক্ষনে ইঁটবৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ইঁটের  আঘাতে কয়েকজন আহত হয়েছেন।  কয়েকটি গাড়িতে ভাংচুর করা  হয়েছে,পুলিশের দুটি গাড়িতে আগুন লাগিয়ে  হয়েছে। সেগুলো সম্পূর্ণ ভস্মীভূত  হয়ে যায়. পুলিশ লাঠিচার্জ করতে থাকে।  কাঁদানে গ্যাসের সেল ফাটাতে থাকে। এরপর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে. 

এই মুহূর্তে উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ ও নদীয়া জেলার একটা অংশে ব্যাপক উত্তেজনা রয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শিলিগুড়ি যাওয়ার জাতীয় সড়ক খুলে দেওয়া হয়েছে। যারা আজ ভাংচুর চালালো, গণ্ডগোল করল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকেই গোটা দেশে সংশোধিত ওয়াকফ  বলবৎ করা হল। 

মুর্শিদাবাদের জঙ্গীপুরে ওয়াকফ আইন প্রত্যাহার দাবিতে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রঘুনাথগঞ্জ ও সুতি- দুই জায়গায় ১৬৩ ধারা আইন জারি করা হ’ল জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। উল্লেখ্য- কেন্দ্র সরকারের এই কালা আইন প্রত্যাহারের দাবিতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে  অবশেষে পুলিশের সামনে আগুন জ্বালিয়ে দেওয়া হয় একটি পুলিশ গাড়ি সহ একাধিক গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল চালায় পুলিশ। সব মিলিয়ে ঘটনাস্থলে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে শুরু হয় রীতিমতো খণ্ডযুদ্ধ। অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রঘুনাথগঞ্জ ও সুতিতে ১৬৩ ধারা আইন জারি করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি আজ থেকে আগামী ১১ তারিখ পর্যন্ত জেলার ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।


Loading

পেলিং থেকে শিলিগুড়ি ফেরার পথে গাড়িতে গাছ ভেঙে পড়ে  আহত পর্যটকেরা 

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ০৮/০৪/২০২৫ :পেলিং থেকে শিলিগুড়ি ফেরার পথে গাছ ভেঙে পরলো পর্যটকদের গাড়ির উপর।

পেলিং থেকে শিলিগুড়ি ফেরার পথে একটি দুর্ঘটনা ঘটেছে, যখন হঠাৎ করে একটি গাছ পর্যটকদের গাড়ির উপর ভেঙে পড়ে। এতে বেশ কয়েকজন পর্যটক আহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, আবহাওয়া খারাপ ছিল না, তবে তবুও কেন গাছটি ভেঙে পড়ল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

ঘটনাটি ঘটার পর স্থানীয়রা দ্রুত আহতদের প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করেন। তবে এখনও জানা যায়নি, মোট কতজন পর্যটক জখম হয়েছেন বা গাড়িটিতে কতজন ছিলেন। গাছটি ভেঙে পড়ার কারণে সড়কটি কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়, ফলে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কিছুক্ষণ পর সড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক  হয়। 


Loading

বিজেপি ছেড়ে শতাধিক কর্মী তৃণমূলে 

আজ খবর (বাংলা), [রাজনীতি], ধূপগুড়ি, জলপাইগুড়ি, ০৮/০৪/২০২৫ : ফের বিজেপিতে ভাঙ্গন। শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলের যোগদান ধুপগুড়িতে।

জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে রাম নবমীর মিছিলের পরের দিনই বড়সড় ভাঙ্গন দেখা দিলো  বিজেপিতে। ১৬ নং ওয়ার্ডে প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূল বিধায়কের হাত ধরে যোগদান করলেন তৃনমূল কংগ্রেসে।

উপস্থিত ছিলেন ধুপগুড়ির বিধায়ক ড: নির্মলচন্দ্র রায়, তৃণমূল নেতা রাজেশ কুমার সিং সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা। যোগদান শিবিরে উপস্থিত প্রত্যেকেই তৃণমূলের নাম স্লোগান দিতে শুরু করেন। 


Loading

ওয়াকফ নিয়ে উত্তপ্ত জম্মু ও কাশ্মীরের বিধানসভা 

আজ খবর (বাংলা), [দেশ] শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ০৮/০৪/২০২৫ :   পার্লামেন্ট থেকে পাস্ হওয়ার পর ওয়াকফ বিল আইন নিয়ে অশান্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীরের বিধানসভা। এতটাই অশান্ত হয়ে উঠল যে আধ ঘন্টার জন্যে সভা মুলতুবি রাখতে হল। 

জম্মু ও কাশ্মীর বিধানসভায় পিপলস ডেমোক্রেটিভ পার্টি, আওয়ামী ইত্তেহাদ পার্টি সহ বিরোধী দলগুলি ওয়াকফ আইন নিয়ে আলোচনার জন্যে এডজার্ন  মোশন ডাকতে চায়।  কিন্তু ৫৮ ধারা অনুযায়ী স্পিকার তা খারিজ করে দেন। এরপর পিডিপির বিধায়ক ওয়াহিদ পারাকে মার্শাল দিয়ে বাইরে বের করে দেওয়া হয়।এর আগে অন্তত ২০ জন বিধায়ক ওয়াকফ আইন নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। 

৫৮ ধারা অনুযায়ী কোনো বিল যদি আদালতে বিচারাধীন হয়, তাহলে সেটা নিয়ে বিধানসভায় আলোচনা করা যাবে না। ওয়াকফ বিল নিয়ে ইতিমধ্যেই AIMIM সহ দেশের অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি সুপ্রীম কোর্টে বিচারের জন্যে আবেদন জানিয়েছে। সেই কারনে  বিধানসভায় এই বিল নিয়ে আলোচনা করতে দেন নি স্পিকার।  কিন্তু এরপরেই ওয়াকফ বিল নিয়ে আলোচনার প্রেক্ষিতে বিধানসভা কক্ষের মধ্যেই বাকবিতন্ডা শুরু হয়ে যায়। উত্তপ্ত হয়ে ওঠে জম্মু ও কাশ্মীরের বিধানসভা। 


Loading

দৃষ্টিহীন শিল্পীর কণ্ঠ দিয়ে বিশ্বজয় 

রেশম তলোয়ার

আজ খবর (বাংলা), [বিনোদন], নতুন দিল্লী, ভারত, ০৮/০৪/২০২৫ :  রেশম তলোয়ার সর্বদাই কন্ঠস্বরের শক্তিতে বিশ্বাস করতেন। একজন দৃষ্টিহীন শিল্পী হিসেবে তিনি জানতেন যে, তাঁর কন্ঠস্বর শব্দের চেয়েও বেশি কিছু বহন করে। এতে আবেগ, অভিব্যক্তি এবং চরিত্রগুলিকে জীবন্ত করে তোলার ক্ষমতা রয়েছে। তিনি প্রতিবন্ধকতাকে জয় করে কন্ঠস্বরের মাধ্যমে প্রতিযোগিতামূলক জগতে নিজের স্থান তৈরি করে নিয়েছেন।

 দিল্লিতে আয়োজিত ওয়েভস্‌ অ্যানিমি অ্যান্ড ম্যানগা কন্টেস্ট (ডব্লিউএএম) – এ ভয়েস অ্যাক্টিং বিভাগে জয়লাভ করেছেন তিনি। প্রমাণ করে দিয়েছেন যে, শিল্পী সত্ত্বা যে কোনও বাধা অতিক্রম করতে পারে। রেডিও জকি, ভয়েস ওভার এবং অডিও এডিটিং – এ রেশম তাঁর দক্ষতা ইতিমধ্যে প্রমাণ করেছেন। ডব্লিউএএম-তে জয়লাভ তাঁকে আরও বড় মঞ্চ করে দিয়েছে। তাঁর প্রতিভা শিল্প নেতৃত্বদের কাছে প্রশংসিত হয়েছে। এর থেকে বোঝা যায়, ডব্লিউএএম শুধু একটি প্রতিযোগিতা নয়, সৃজনশীল প্রতিভা তুলে ধরার মাধ্যম। 

 মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এমইএআই)এর  সহযোগিতায় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ম্যানগা অ্যান্ড অ্যানিমি ক্ষেত্রে উৎসাহ যুগিয়েছে। এর লক্ষ্যই হ’ল – ভারতের উদীয়মান প্রতিভাকে তুলে ধরা, যাতে এক্ষেত্রে স্রষ্ঠারা তাঁদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পান। ১১টি শহরে রাজ্যস্তরের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যার সমাপ্তি ঘটবে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে পয়লা থেকে ৪ মে আয়োজিত ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস্‌) ২০২৫ – এর মধ্য দিয়ে। 
ম্যানগা হ’ল – এক ধরনের কমিক বই বা গ্রাফিক উপন্যাস, যা জাপানে শুরু হয়েছিল। ম্যানগা’কে যা বিশেষ করে তোলে তা হল এর চরিত্রগুলি। আর অন্যদিকে, অ্যানিমি হ’ল – ম্যানগা’কে জীবন্ত করে তোলার মতো কার্টুন সংস্করণ, যা পর্দায় দেখা যায়। ভারতে গত ১০ বছরে ম্যানগা ও অ্যানিমি ক্রমশই জনপ্রিয় হয়ে উঠেছে। দেশে প্রায় ১৮০ মিলিয়ন অ্যানিমি ভক্ত রয়েছেন। ভারত হল চীনের পরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যানিমি বাজার। নারুতো, ড্রাগন বল, ওয়ান পিস, অ্যাটাক অন টাইটান এবং মাই হিরো অ্যাকাডেমিয়ার মতো অনুষ্ঠানগুলি ব্যাপক জনপ্রিয়। ভারত জুড়ে এর বিপুল অনুরাগী রয়েছেন। ২০২৩ সালে ভারতে অ্যানিমির বাজার মূল্য ছিল ১,৬৪২.৫ মিলিয়ন মার্কিন ডলার। ২০৩২ সালের মধ্যে তা বেড়ে ৫০৩৬.০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছবে। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, ডিজনি প্লাস হটস্টার – এর মতো প্ল্যাটফর্মগুলি ভারতীয় দর্শকদের জন্য অ্যানিমি দেখা সহজ করে তুলেছে।পাশাপাশি ম্যানগা খুব সহজেই পাওয়া যায় অ্যামাজন ও ফ্লিপকাটের মতো ই-বাণিজ্যিক প্ল্যাটফর্মগুলিতে। 

বারাণসীর এক ছাত্রী অ্যাঞ্জেল যাদব ডব্লিউএএম বারাণসীতে ম্যানগা বিভাগে যেভাবে তাঁর সৃজনশীল প্রতিভা তুলে ধরেছেন, তা বিচারকদের প্রশংসা কুড়িয়েছে। তাঁর শিল্পকর্ম কলকাতার বৈভবী স্টুডিও-কে এতটাই মুগ্ধ করেছিল যে, তারা তাঁকে চাকরির প্রস্তাব দিয়েছিল। এর পাশাপাশি, ভুবনেশ্বর ডব্লিউএএম – এ পেশাদার ম্যানগা শিল্পী রণদীপ সিং – এর কথা বিশেষভাবে উল্লেখ করা যায়। এর থেকে বোঝা যায় যে, ডব্লিউএএম কিভাবে জীবন বদলে দিচ্ছে এবং এখানে অংশগ্রহণকারীরা প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে নিজেদের প্রতিভা বিকাশে সুযোগ পাচ্ছেন। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor