আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত,০৯/০৩/২০২৬ : সংস্কৃতি মন্ত্রকের গ্লোবাল এনগেজমেন্ট কর্মসূচির অধীনে আন্তর্জাতিক স্তরে দুর্গাপুজোর প্রসারে আন্তর্জাতিক সংস্থাগুলিকে অনুদান দেওয়া হয়েছে।
২০২৩-এ মন্ত্রক ২২ লক্ষ ২৯ হাজার ২৪৪ টাকা বরাদ্দ করেছিল ইউনেস্কোর কাছে আবহমান সাংস্কৃতিক মনোনয়ন পেশের জন্য গবেষণা এবং নথি তৈরির কাজে।
২০২৫-এর সেপ্টেম্বরে সঙ্গীত নাটক অ্যাকাডেমি টোকিওর ভারতীয় বাঙালি সম্প্রদায়ের অ্যাসোসিয়েশন ইপ্পন সাদান হুজিন ইন্দোজিনো সুদোই-এর সঙ্গে দুর্গাপুজো উৎসবের একটি ভিডিও ভাগ করে নিয়েছিল। এই প্রতিষ্ঠানটি উৎসবটির দিকে নজর রাখছিল গভীর ভক্তি এবং সাংস্কৃতিক দিকটি বিচার করে। এছাড়া ২০২৫-এ দিল্লির লালকেল্লায় ৮-১৩ ডিসেম্বর আয়োজিত আন্তঃসরকারি কমিটির বৈঠকে চিরাচরিত ধুনুচি নাচ প্রদর্শিত হয়েছিল ইউনেস্কো আধিকারিকদের পাশাপাশি ১৯০টির বেশি অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিদের সামনে।
সরকার তাদের ‘ইনক্রেডিবল ইন্ডিয়া-২’ অভিযানটির বিস্তৃতি ঘটাচ্ছে আন্তর্জাতিক পর্যটনের প্রসারে। তাতে বিশেষভাবে আলোকপাত করা হয়েছে দুর্গাপুজোর ওপর যেটি আবহমান সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেস্কো স্বীকৃত।
নোডাল এজেন্সি সঙ্গীত নাটক অ্যাকাডেমি একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছিল, তারাই সব ধরনের সমীক্ষা চালায় এই উৎসবের সঙ্গে জড়িত বিভিন্ন সম্প্রদায়, গোষ্ঠী, ব্যক্তির সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে। সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পুরো উৎসবটি নথিবদ্ধ করা হয়। এর মধ্যে বিচার্য ছিল ঐতিহাসিক বিবর্তন, শৈল্পিক উৎকর্ষ, আচার প্রথা এবং দুর্গাপুজোর সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপট।
আজ লোকসভায় লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
“মনিপুরের উত্তেজনায় প্রধানমন্ত্রী বিবৃতি দেন নি, অথচ এখন দিচ্ছেন “
আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৩/২০২৬ : তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। দলের অভিযোগ, মণিপুরে এসসি ও এসটি সম্প্রদায়ের মানুষ ভয়াবহ হিংসার শিকার হওয়ার সময় প্রধানমন্ত্রী সম্পূর্ণ নীরব ছিলেন। অথচ এখন তিনি রাষ্ট্রপতির বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন।
তৃণমূলের মতে, মণিপুরে দীর্ঘদিন ধরে চলা হিংসার ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। সেই সংকটের সময় প্রধানমন্ত্রী যথাযথ প্রতিক্রিয়া দেননি বা পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেননি।
দলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী এখন রাষ্ট্রপতির বক্তব্যকে হাতিয়ার করে বিরোধীদের আক্রমণ করছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তৃণমূলের দাবি, এত বড় মানবিক বিপর্যয়ের সময় কেন্দ্রের উচিত ছিল দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া।
তৃণমূল নেতৃত্বের বক্তব্য, মণিপুরের পরিস্থিতি শুধু একটি রাজ্যের সমস্যা নয়, এটি দেশের সংবিধান ও গণতন্ত্রের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ ইস্যু। তাই এই বিষয়ে রাজনৈতিক লাভ-ক্ষতির হিসাব না করে কেন্দ্রের উচিত ছিল মানুষের পাশে দাঁড়ানো।
উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে জাতিগত সংঘর্ষ শুরু হয়, যার ফলে বহু মানুষের মৃত্যু এবং ব্যাপক বাস্তুচ্যুতি ঘটে।
আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৩/২০২৬ : সোমবার দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে রাজ্যের শাসক দল ও প্রশাসনের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের প্রাক্তন পুলিশ প্রধান রাজীব কুমার— কাউকেই আক্রমণ করতে ছাড়েননি।
কালীঘাটে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে কালো পতাকা প্রদর্শন এবং ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া নিয়ে শুভেন্দু বলেন, “এসব চোরদের অসভ্য ও বর্বর পার্টির কাজ। মুখ্যমন্ত্রী ও তাঁর দলের কার্যকলাপে সবাই আজ বিরক্ত। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণ থেকেও তা স্পষ্ট।”
রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক এক মন্তব্যকে হাতিয়ার করে শুভেন্দু সরব হন। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী বলেছিলেন একটি কমিউনিটি জোট বাঁধলে সব শেষ হয়ে যাবে। আসলে মুসলিম কমিউনিটি এখন হুমায়ুন কবীরের পেছনে জোট বেঁধেছে। কট্টর সাম্প্রদায়িক কার্ড খেলেই এই সরকার জিতেছে। এই ধরণের উস্কানিমূলক কথা ওনাদের মুখেই সাজে।”
ওয়েস্টিন হোটেলে রাজীব কুমারের উপস্থিতিকে ‘অত্যন্ত অনৈতিক’ বলে ব্যাখ্যা করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, “ডিজির বাংলো দখল করে রাখা এবং সাংসদ না হয়েও যেভাবে রাজীব কুমারকে স্যালুট করা হচ্ছে, তা সম্পূর্ণ বেআইনি।” এর পাশাপাশি তিনি নন্দিনী চক্রবর্তীকে সাসপেন্ড করার দাবি জানিয়ে প্রশ্ন তোলেন, কেন তাঁর হেলিকপ্টার নামতে বাধা দেওয়া হচ্ছে।
অতীতে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর সফরের প্রসঙ্গ টেনে শুভেন্দু দাবি করেন, “সেদিন আমাকে ডাকার কারণে প্রধানমন্ত্রীকে যেভাবে অপমান করা হয়েছিল, রাষ্ট্রপতির ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। নীতিন নবীন বা কেন্দ্রীয় মন্ত্রীদের হেলিকপ্টার নামতে দেওয়া হচ্ছে না।”
সবশেষে রাজ্যের মানুষকে ‘জেগে ওঠার’ আহ্বান জানিয়ে শুভেন্দু বলেন, “পহেলা বৈশাখের পর যেকোনো দিন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে। মানুষ প্রস্তুত থাকুন, কিছুদিনের মধ্যেই আমরা দিনক্ষণ পেয়ে যাব।”
বার কাউন্সিলের ভোটের দিন বোমার হুমকি কেন ? ভাবাচ্ছে পুলিশকে
আজ খবর (বাংলা) [রাজ্য], সিউড়ি, বীরভূম, ০৯/০৩/২০২৬ : সিউড়ি জেলা আদালতে ফের বোমাতঙ্ক! বার কাউন্সিলের ভোটের মধ্যেই মেল মারফত হুমকি, খালি করা হলো আদালত চত্বর
আবারও বোমাতঙ্কে উত্তপ্ত হয়ে উঠল সিউড়ি জেলা আদালত। সোমবার সিউড়ি বার কাউন্সিলের নির্বাচনের মধ্যেই আদালত চত্বরে বোমা রাখা হয়েছে বলে একটি হুমকি মেল ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই নিয়ে গত কয়েকদিনের মধ্যে দ্বিতীয়বার একই ধরণের ইমেল পাওয়ায় আদালত জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আদালত সূত্রে জানা গেছে, এদিন সরাসরি জেলা বিচারকের কাছে একটি ইমেল আসে, যেখানে দাবি করা হয় আদালতের ভেতরে বোমা রাখা আছে। সেই সময় বার কাউন্সিলের ভোট গ্রহণ চলায় চত্বরে প্রচুর আইনজীবী ও সাধারণ মানুষের ভিড় ছিল। ইমেলটি পাওয়ার পরেই দ্রুত প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়। নিরাপত্তার খাতিরে বিচারক, আইনজীবী এবং বিচারপ্রার্থীদের আদালত চত্বর থেকে সরিয়ে নিয়ে এলাকাটি খালি করে দেওয়া হয়।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিশাল বাহিনী এবং বোম স্কোয়াড। আদালতের প্রতিটি কক্ষ, এজলাস এবং বার কাউন্সিল ভবন-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিবিড় তল্লাশি চালানো শুরু হয়েছে। সরকারি আইনজীবী মলয় মুখার্জী জানান, “এই ধরণের ইমেল পাওয়ার পরেই প্রশাসন গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে। আতঙ্কিত হওয়ার কারণ নেই, তবে সব ধরণের সতর্কতা নেওয়া হচ্ছে।”
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, এই বোমাতঙ্কের নেপথ্যে ‘জামাত’ যোগ থাকতে পারে। বার বার কেন সিউড়ি আদালতকেই নিশানা করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির।
বার বার বোমাতঙ্কের কারণে একদিকে যেমন আইনজীবী ও সাধারণ মানুষ নিরাপত্তার অভাব বোধ করছেন, তেমনি ব্যাহত হচ্ছে বিচার প্রক্রিয়া। একের পর এক মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় বিচারপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
মেষ রাশি : আপনার আজকের প্রধান সমস্যা হল ,যা কিছু ভাবছেন, যেমন ভাবে ভাবছেন, তা ফলপ্রসূ হচ্ছে না। আসলে আপনি শুধুই ভাবছেন, পরিকল্পনা করছেন কিন্তু তাকে আর বাস্তবায়িত করছেন না। বাস্তবে রূপায়ণ করছেন না।এই কারণেই কাজ আটকে থাকছে। আজ আপনার টাকার দরকার হয়ে পড়বে, সেই টাকার জন্যে বাবা বাপিতৃস্থানীয় কারোর ওপর ভরসা করতে চাইবেন। প্রেম ভাগ্য মধ্যম, বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
বৃষ রাশি : আজ সব দিক থেকে ভালো একটা দিন কাটবে। ব্যবসায়ে প্রভূত অর্থ উপার্জন হবে. কর্মক্ষেত্রেও ভালো সবকিছু ঘটবে। উপার্জন করা অর্থ দিয়েই সব খরচ মিটিয়ে দিতে পারবেন। বাকি থেকে যাওয়া কোনো বিল বা ঋণ মিটিয়ে দিতে পারবেন। আজ ছুটি নিলে বা বেড়াতে গেলেও সমস্যা নেই, কেননা কর্মক্ষেত্রে সবকিছুই মসৃণভাবে কতে থাকবে. শুভ সংখ্যা ৯, শুভ রং লাল.
মিথুন রাশি : আজ সারাদিন নানারকম সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে. সেইসব সমস্যার সমাধান করতে নানরকম অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তবে এই সমস্যাগুলো আজ আপনাকে সারাদিন চাপে রাখতে পারে। আজ সব রকম ব্যক্তিদের সাথে সময় কাটাতে চাইবেন না, কিছু ব্যক্তিকে এড়িয়ে চলুন যারা আপনার সময় নষ্ট করে দেয়. বিবাহিত জীবন মধ্যম। সুহ সংখ্যা ৭, শুভ রং সাদা।
কর্কট রাশি : এতদিন ধরে যে স্বপ্ন দেখে এসেছেন আজ তা পূর্ণ হতে পারে। এক্ষেত্রে আজ আপনাকে সব রকম আবেগ নিয়ন্ত্রণে রেখে চলতে হবে. কোনোভাবেই উত্তেজিত হলে চলবে না. দিনান্তে আর্থিক উন্নতির যোগ থাকছে। আত্মীয় বা বন্ধুবান্ধবের সূত্র থেকে উপার্জনের নতুন সূত্র আপনাকে আজ ভালো কোনো সুযোগ এনে দিতে পারে। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
সিংহ রাশি : আজ আপনার শরীর ভালো থাকলেও মানসিক দিক থেকে পিছিয়ে থাকছেন। তাই মনকে শান্ত করুন। অহেতুক উত্তেজনা রাখবেন না মনের মধ্যে। কোনো দান বা দাতব্য কাজেও নিজেকে ব্যস্ত রাখতে পারেন। এই ধরনের কাজ মনকে তৃপ্তি দেবে. কারোর থেকে ঋণ নিয়ে থাকলে সেই অর্থ ফেরত দিতে হতে পারে. সন্তানের অমনোযোগী ব্যবহারের ফলে হতাশ হবেন। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল.
কন্যা রাশি : শিক্ষার কোনো বয়স হয় না, সুতরাং আপনার বয়স যাই হোক না কেন, আপনি শিক্ষালাভ করতে থাকুন। অর্থ উপার্জনের প্রবল যোগ রয়েছে। দিনের শেষ ভাগে অপ্রত্যাশিত খবরে পরিবারে খুশির বন্যা আসতে পারে। আজ আনন্দদায়ক পরিবেশ বিরাজ করবে। দাম্পত্য জীবন ভালো কাটবে। কর্মক্ষেত্রে ভালো পরিবর্তন আসবে। নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
তুলা রাশি : আজ নিজের যোগ্যতায় সব চ্যালেঞ্জ জিতে নিতে পারবেন। আর্থিক সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যাগুলো সম্পূর্ণ নিজের বুদ্ধি দিয়ে সমাধান করে নিতে পারবেন। সেক্ষেত্রে সমস্যার চিত্রটাই বদলে যেতে পারে। আজ কোনো পুরোনো বন্ধুর সাথে আপনার পুনর্মিলন হতে পারে, যা আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে। আমদানি রপ্তানি ব্যবসায়ে আর্থিক উন্নতি। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
বৃশ্চিক রাশি : আজ আপনাকে কাজের পরিবর্তন নিয়ে চিন্তা করতে হবে. অন্য কোন কাজ থেকে বেশি উপার্জন করতে পারবেন সেই পরিকল্পনা করতে হবে. আজ যদি বিনিয়োগ করতেই হয়,তাহলে এমন কিছুতে বিনিয়োগ করুন যা বেশি নিরাপদ ও প্রকল্প। আজ আপনার ভাই অপ্রত্যাশিতভাবে আপনার সহায়ক হয়ে উঠতে পারে। সঙ্গীর ব্যবহার মনোরম থাকবে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
ধনু রাশি : আজ সারাদিন কাজে ব্যস্ত থাকবেন, মানসিক শক্তি ও উদ্যম আপনাকে দিয়ে আজ অনেক কাজ করিয়ে নেবে সফলভাবে। কর্মক্ষেত্রে প্রচুর সুযোগ আসবে। সেইসব সুযোগ সফলভাবে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবেন। নানারকম অভিজ্ঞতাও আপনি অর্জন করতে পারবেন। শ্বশুরবাড়ি থেকেও আর্থিক সহায়তা পেতে পারেন। বিবাহিত জীবন ক্রমেই ভালো হয়ে উঠছে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল.
মকর রাশি : আজ নেশা জাতীয় বদঅভ্যাস আপনাকে ভোগাতে পারে। নেশা থেকে দূরে থাকুন. সন্তান আপনার সুখ্যাতির কারণ হতে পারে, আপনি সন্তানকে নিয়ে গর্বিত হবেন. কারোর সাথে আজ আপনার বিতর্ক ও বাদানুবাদ হতে পারে, যে কারণে তার সাথে সম্পর্ক ভেঙে যেতে পারে। ঘরে এবং কর্মক্ষেত্রে আপনি বার বার মেজাজ হারাতে পারেন। খরচ নিয়ে পরিবারে কলহ হতে আরে. শুভ সংখ্যা ৯, শুভ রং লাল.
কুম্ভ রাশি : বেশ কিছুদিন ধরেই আপনি অতিরিক্ত চাপের মধ্যে দিয়ে চলেছেন। এবার বিশ্রাম নিন, শরীরকে আরও চাপ দিলে অসুস্থ হয়ে পড়তে পারেন। আজ শেয়ারে বিনিয়োগ করতে পারেন। বন্ধুদের সাথে আজ সন্ধ্যেটা ভালো কাটবে, তবে বিশেষ কোনো বন্ধুকে আজ পাশে পাবেন না. চাকরির ইন্টারভিউ ভালো হবে. বিবাহিত জীবন ভালো কাটবে। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
মীন রাশি : আপনার উদ্যম এবং পারিবারিক সহযোগিতা এই দুই মিলে আজ সাফল্য পেতে পারেন। কিন্তু এখন আপনি যা ভাবছেন, সেটা পেতে হলে আরও কঠিন পরীক্ষা দিতে হতে পারে, নিজেকে আরও দৃঢ় করে গড়ে তুলুন। বাসস্থানের জন্যে এখনই বিনিয়োগ করা উচিত হবে না. আজ ব্যবসায়ীদের জন্যে একটা ভালো দিন, অপ্রত্যাশিত লাভ আসতে পারে। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
আজ খবর (বাংলা), [খেলা], আহমেদাবাদ, গুজরাট,০৮/০৩/২০২৬ : ফের একবার বিশ্ব চ্যাম্পিয়ান হল ভারত। টি ২০ বিশ্বকাপে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে চূর্ণ করে নিল টিম ইন্ডিয়া।
আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। ভারতকে ব্যাট করতে পাঠায় তারা। ভারতীয় ইনিংসশুরু করতে ব্যাট হাতে নামেন অভিষেক শর্মা ও সনজু স্যামসন। শুরু থেকেই চালিয়ে ব্যাট করেন ভারতীয় ব্যাটাররা। উইকেট রক্ষক সনজু স্যামসন ৪৬ বল ৮৯রান করেন, অভিষেক শর্মা ২১ বলে ৫২ রান, ঈশান কিষান ২৫ বলে ৫৪ রান, হার্দিক পান্ডিয়া ১৩ বলে ১৮ রান, তিলক ভার্মা ৬ বলে ৮ রান এবং শিবম দুবে মাত্র ৮ বলে ২৬ রান করেন। অধিনায়ক সূর্যকুমার যাদব আজ ০ রানে আউট হয়ে গিয়েছিলেন। ভারত ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান তোলে।
এরপর ২৫৬ রান তাড়া করতে নেমে প্রথমদিকে নিউজিল্যান্ডও চালিয়ে খেলতে শুরু করে। এদিন নিউজিল্যান্ডের উইকেট রক্ষক সেইফার্ট ২৬ বলে ৫২ , অধিনায়ক স্যান্টনার ৩৫ বলে ৪৩ ও মিচেল ১১ বলে ১৭ রান তুলেছেন। বাকিরা কেউই দুই অঙ্কের রানও তুলতে পারেন নি। নিউজিল্যান্ড এর ইনিংস ১৯ ওভারে ১৫৯ রানেই শেষ হয়ে যায়।
ভারতের হয়ে বোলারদের মধ্যে আজ যশপ্রীত বুমরা মোট ৪টি উইকেট পেয়েছেন, অক্ষর প্যাটেল পেয়েছেন ৩টি উইকেট, এছাড়া হার্দিক পান্ডিয়া, বরুন চক্রবর্তী ও অভিষেক শর্মা ১টি করে উইকেট পেয়েছেন।
২০২৪ সালের পর আজ ফের একবার বিশ্ব চ্যাম্পিয়ান হল ভারত। আজ ৯৬ রানে ম্যাচ জিতে বিশ্বকাপ তুলে নিল টিম ইন্ডিয়া। এই নিয়ে মোট তিনবার বিশ্বকাপ জয় করেছে ভারত। আজ খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ ও অন্যান্যরা।
মেষ রাশি : শরীর সুস্থ রাখতে সময় থাকতে চিকিৎসা করান। বিশেষ করে যাঁদের উচ্চ রক্তচাপ, স্থূলতা ও ডায়াবেটিস রয়েছে, তাঁদেরকে চিকিৎসায় অবহেলা করলে চলবে না. কোলস্টেরল থাকলেও চিকিৎসা করানো উচিত। দীর্ঘস্থায়ী কোনো প্রকল্পে বিনিয়োগ করে থাকলে এই সপ্তাহে লাভবান হবেন। আপনার বুদ্ধি ও দিয়ে অনেক কিছুকেই জয় করে নেবেন। অনেকেই আপনার প্রশংসা করবে। কেউ একজন বিশ্বাসঘাতকতা করার জন্যে এই সপ্তাহে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন না. কাজ শেষ করতে পারবেন না. শিক্ষার্থী বা ইন্টার্নশিপের জন্যে এই সপ্তাহ ভালো যাবে। বিবাহিত জীবন মাধ্যম।
বৃষ রাশি : অনেক দিন ধরে যাঁরা অসুস্থ ছিলেন, তাঁরা এই সপ্তাহে আরোগ্যলাভ করবেন। ছোটোখাটো অসুস্থতা থেকেও মুক্তিলাভ করবেন। এই সপ্তাহে শক্তিমান হয়েই কাজ করে যেতে পারবেন। সপ্তাহের শেষের দিকে প্রভূত অর্থ আপনার হাতে চলে আসবে। আপনি সেই অর্থ দিয়ে বাসস্থান বা বাহন কেনার পরিকল্পনা করতে পারেন। এই সিদ্ধান্তে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবে. কোনো প্রকল্পের মাধ্যমে বয়স্ক ব্যক্তিদের সাহায্য করতে হতে পারে। পেশাদারদের অনিশ্চয়তা বাড়বে। কাজের জায়গায় নিরাপত্তার অভাব বুঝতে পারবেন। শিক্ষার্থীরা নিজেদের দুর্বলতা কাটিয়ে এগিয়ে যেতে পারে স্বচ্ছন্দে।
মিথুন রাশি : জীবনযাত্রায় নিয়মানুবর্তিতা পালন করুন। বিশেষ করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে। এই সপ্তাহে অনেকটা অর্থ সঞ্চয় করতে পারবেন। বাবা বা মায়ের অসুস্থতার কারণে যে খরচ করতে হচ্ছিল তা অনেকটাই কমে যাবে। তাঁরা সুস্থ হয়ে উঠতে পারেন। কোনো খবরে পরিবারে খুশির আবহাওয়া থাকবে। অনেকদিন পর বাড়িতে অনেকটা সময় কাটাতে পারবেন। যাঁরা অনেক দিন ধরে চাকরি করছেন, তাঁদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সপ্তাহ। কর্মক্ষেত্রে অভাবনীয় সাফল্য আসবে এবং উন্নতিও হবে. তবে বিশেষকিছু কাজ ব্যর্থ হওয়ার যোগও রয়েছে। নিজের ওপর ভরসা রাখুন।
কর্কট রাশি : এই সপ্তাহে শরীর ভালো থাকবে, কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তা আপনাকে কাবু করে ফেলবে। এই দুশ্চিন্তা আপনাকে ভালোভাবে কাজ করতে দেবে না. তথাপি সপ্তাহান্তে আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না. যথেষ্ট অর্থ পেয়ে যাবেন। সেই অর্থ দিয়ে সম্পত্তি ক্রয় করার কথাও ভাবতে পারেন। আপনার সন্তান স্কুলে বা অন্য কোথাও পুরস্কৃত হতে পারে। এতে আপনি ও আপনার পরিবার গর্বিত হবেন। নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। এই সময় কোনো অংশীদারি কাজ শুরু করলে তা সাফল্যের মুখ দেখবে। বিবাহিত জীবনে সঙ্গীর দুর্ব্যবহার আপনাকে বিচলিত করে তুলতে পারে।
সিংহ রাশি : আপনার শরীর যথেষ্ট ভালো থাকায় একসাথে অনেকটা কাজ শেষ করে ফেলতে চাইবেন। বাড়ি ও কর্মক্ষত্র দুই জায়গাতেই সামঞ্জস্য বজায় রেখে চলতে পারবেন। এই সপ্তাহে আর্থিক সিদ্ধান্তের উন্নতি আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। অতীতে যে ক্ষতি হয়ে গিয়েছিল সেই ক্ষতিপূরণ করতে পারবেন তবে আংশিক। পরিবারের প্রতি দায়বদ্ধতা যথাযথভাবে পূরণ করতে হবে. যদি পরিবারের কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তাহলে সেটা পালন করুন। প্রভাবশালী ব্যক্তিদের থেকে পূর্ণ অমর্থন পাবেন। শুভ গ্রহের প্রভাবে নতুন কিছু শিখতে পারেন। বেড়াতেও যেতে পারেন।
কন্যা রাশি : এই সপ্তাহে সাবধানে গাড়ি চালান। অন্যথায় দুর্ঘটনা ঘটতে পারে। বিলাসিতার জন্যে এই সপ্তাহে প্রভূত অর্থ ব্যয় হতে পারে। তবে আপনার অর্থের অভাব হবে না. যদি আপনি অনেকদিন ধরে পারিবারিক ব্যবসা পরিচালনা করে থাকেন, তাহলে যতটা ফল আসা করছেন প্রায় ততটাই ফল পাবেন। আর যদি নতুন করে পারিবারিক ব্যবসা শুরু করে থাকেন, তাহলে এই সপ্তাহে বিনিয়োগ করবেন না. ব্যবসায়ীদের ক্ষেত্রে সপ্তাহ জুড়ে নানারকম নতুন সুযোগ আসবে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। অতীতের ক্ষয়ক্ষতি পূরণ হয়ে যেতে পারে। শিক্ষার্থীদের জন্যেও এই সপ্তাহ শুভ থাকবে।
তুলা রাশি : আপনি সব সময় আপনার সুখের দিনগুলির কথা ভাবছেন আর সেই কারণেই নিজের চাহিদা পূরণ করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে থাকবেন। এই সময় আপনার কিছু আচরণ পরিবারের লোকেদের বিচলিত করে তুলতে পারে এবং আপনার স্বাস্থ্যহানি করতে পারে। পুরো সপ্তাহ বন্ধু বান্ধব ও হনীস্থ জানাদের থেকে দূরে থাকতে পারলে ভালো হবে. যে কেউ আপনার থেকে ঋণ চাইতে পারে, তবে এরা সেই ব্যক্তি, যারা ঋণ নেওয়ার পরেই তা ফেরত দেওয়ার কথা ভুলে যায়. পারিবারিক সমস্যা আসবে, এবং তা দক্ষতার সাথে সমাধান করে ফেলতে পারবেন। কর্মক্ষেত্রে মনোযোগ ব্যাহত হতে পারে।
বৃশ্চিক রাশি : এই সপ্তাহে শরীর ভালো থাকবে। আপনি শক্তিমান থাকবেন। যদি পুরোনো কোনো অসুস্থতা থেকে থাকে, তাহলে সেই অসুস্থতা থেকেও আরোগ্য লাভ করতে পারেন। এই সপ্তাহে সৃজনশীল কাজে ব্যাপক সাফল্য পাবেন। এই কাজে নানারকম উন্নতির সুযোগ এসে যাবে। সেই সঙ্গে অপ্রত্যাশিতভাবে অর্থের যোগান এসে যাবে। উন্নতির নতুন পথ খুলে যাবে। বিনিয়োগের ক্ষেত্রে প্রতিটা কাগজপত্র ভালো করে যাচাই করে নিতে হবে. পরিবারের প্রবীণ ও শিশুদের সময় দিতে পারবেন না. কারোর ভুল পরামর্শে এবং ফাঁদে পা দেবেন না. নিজের সিদ্ধান্তে অটল থাকুন। পড়ুয়াদের শুভ সময়.
ধনু রাশি : এই সপ্তাহে আপনি যতটা চাইছেন প্রায় ততটাই অর্থ আপনার হাতে চলে আসবে, যা দিয়ে আপনার পরিবারকে ভালোভাবে পালন করতে পারবেন। এই সপ্তাহে ব্যয় হবে, আবার আয়ও যথেষ্ট হবে. শুধু ব্যয় করার সময় এটা মনে রাখতে হবে যে অনেকগুলি দায়বদ্ধতা নিয়ে আপনাকে চলতে হচ্ছে। তাই প্রতিটা খরচ বুঝে করতে হবে। এমনকি প্রত্যেক বিনিয়োগের ক্ষেত্রেও বুঝে লগ্নি করতে হবে. আপনার কিছু পদক্ষেপ আপনার পরিবারের সন্মান বৃদ্ধি করবে। এই সপ্তাহে আপনার কর্ম তৎপরতা বৃদ্ধি পাবে।. পড়ুয়াদের জন্যে এই সপ্তাহ খুবই ভালো, লেখাপড়ায় মনোযোগ বজায় থাকবে।
মকর রাশি : এই সপ্তাহে অসুস্থতার যোগ রয়েছে, এমনকি হাসপাতালেও যেতে হতে পারে। কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ, আর্থিক উন্নতির যোগ রয়েছে। বকেয়া অর্থ প্রদান করে স্বস্তি পেতে পারেন। তবে কাউকে টাকা ধার দেওয়া একেবারেই চলবে না. কেউ ঋণ নিতে এলে তাকে এড়িয়ে চলুন। ভাই বোনেদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন না, এটি কোনো বিশেষ ক্ষেত্রে একটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অসুবিধাজনক হয়ে উঠতে পারে। পেশাদার ও চাকরিজীবীদের এই সপ্তাহে নিজেদের দক্ষতা দেখানোর জন্যে নানারকম সুযোগ এসে যাবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরাও ভালো সুযোগ পেতে পারেন।
কুম্ভ রাশি : শরীর ভালো থাকবে, তবুও শরীর স্বাস্থ্য যাতে আরও ভালো থাকে সেই প্রচেষ্টা করতে দেখা যাবে আপনাকে। এই সপ্তাহে আপনার আয় ব্যয় দুই বাড়বে, তাই ব্যয় সংকোচের বিষয়টিকেও মাথায় রাখুন এবং সঞ্চয়ে আগ্রহী হয়ে উঠুন। অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে পরিবারে অশান্তি তৈরী হতে পারে। আপনি যদি নতুন কোনোপরিকল্পনা বা উদ্যোগ গ্রহণ করে থাকেন, তাহলে তার বিস্তারিত আপনার সাথে যারা কাজ করছে তাদেরকে না বলেন, তাহলে কাজ ব্যাহত হতে পারে। আপনার প্রতিযোগী কেউ এই দুর্বলতার সুযোগ নিতে পারে এবং আপনাকে বিপাকে ফেলতে পারে। সৃজনশীল কাজে উন্নতি।
মীন রাশি : এই সপ্তাহে আপনার শরীর ও মন দুই ভালো থাকবে। কিন্তু যদি আপনি অহেতুল দিশচিন্তা করতে থাকেন, তাহলে মানসিক চাপ আপনার স্বাস্থ্যহানির কারন হয়ে উঠতে পারে। সুতরাং নিজেকে সতেজ রাখার ব্যবস্থা করুন। সম্ভব হলে ধ্যান করে মনোসংযোগ করুন। আপনার কোনো আত্মীয় আপনার আর্থিক সমস্যার বিষয়ে জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। যে কোনো রকম প্রতিকূলতার চ্যালেঞ্জ আপনি এখন গ্রহণ করতে সক্ষম, পুরোনো বন্ধুদের সাথে যোগাযোগ বাড়িয়ে তুলুন. পরিবার সম্পূর্ণ শান্ত থাকবে। মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চাপ মুক্ত থাকুন।
মেষ রাশি : অনেক দিন ধরে ভুগতে থাকলে আরোগ্যলাভ হবে। আত্মীয়দের মধ্যে বদরাগী ব্যক্তিকে সম্পূর্ণ এড়িয়ে চলুন, না হলে তার ব্যবহার আপনাকে ফের অসুস্থ করবে। আজ ভাই / বোন কেউ আপনার থেকে ঋণ চাইতে পারে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা দেখিয়ে প্রশংসিত হবেন। আজ বাড়ির কাজের চাপ আপনাকে বেশি ব্যস্ত রাখবে। সঙ্গীর ব্যবহার ভালোলাগবে না। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
বৃষ রাশি : আজ একটা ভালো দিন।নতুন কোনো প্রকল্পে হাত দিতে পারেন। তবে এই প্রকল্পের কথা বাড়ির লোকেদের সাথে আলোচনা করবেন না। অসুখ থেকে মুক্তি পাবেন। আজ যে কোনো সূত্র থেকে আর্থিক উপার্জনের যোগ রয়েছে। এই উপার্জন গোটা পরিবারকে খুশি করবে। বিবাহিত জীবন ভালো না আপনার সঙ্গীর থেকে হতাশা ছাড়া আর কিছুই পাবেন না। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
মিথু ন রাশি : আজ কোনো সামাজিক অনুষ্ঠানে ব্যস্ত থাকতে হতে পারে, এবং সেখানে কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে আসতে পারেন। এই ব্যক্তি আপনাকে সাফল্যের পথ দেখাবে। নতুন উদ্যোগে এগিয়ে যেতে পারেন। নতুন প্রকল্পের জন্যে আজ আপনি মূলধন পেয়েও যাবেন। বিবাহিত জীবন সুখের, সঙ্গীর ব্যবহার আপনাকে উৎসাহিত করবে। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
কর্কট রাশি : আজ আপনার বাবা বা মা কেউ অসুথ হয়ে পড়লে তাঁদের চিকিৎসার জন্যে অনেকটা অর্থ ব্যয় হয়ে যেতে পারে, তবে তা আপনাদের মধ্যে সুসম্পর্ককে আরও শক্তিশালী ও ভরসাযোগ্য করে তুলবে। আজ যা কিছু করুন তা ইতিবাচক মনোভাব রেখেই করুন। সহজেই সাফল্য আসবে। বন্ধুরা যারা আপনাকে সাহায্য করছে তাদের থেকে অতিরিক্ত সাহায্য প্রত্যাশা করবেন না. শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
সিংহ রাশি : আপনার ব্যবহার ও ব্যক্তিত্ব প্রশংসিত হবে। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে কোনো মহিলার দ্বারা উপকৃত হবেন। আর্থিক সুবিধাও পেতে পারেন। আজ পরিবারের তরফে গন্ডগোল হওয়ার যোগ রয়েছে। কোনো বিশেষ বন্ধু আপনাকে সান্তনা দেবে। পরিবারে গন্ডগোল হলেও দিনান্তে ভুল বোঝাবুঝি মিটে যাবে। এবার থেকে নিজের সমস্যার সমাধান নিজেই কিরবেন। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
কন্যা রাশি : নিজের শান্তভাব মনকেও শান্ত রাখবে। কোনো রকম উত্তেজনা দেখাবেন না. আজ তৃতীয় কেউ আপনার ব্যক্তিগত সমস্যায় হস্তক্ষেপ করতে চাইবে। এই ধরনের ব্যক্তিদের থেকে দূরে থাকুন। দিনের শুরুতেই আজ কোনো আর্থিক ক্ষতি হতে পারে, যা আপনাকে সারাদিন মনোকষ্ট দিতে পারে। অপরিচিত কেউ আপনাকে আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে পারে। বিবাহিত জীবন উত্তম, শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
তুলা রাশি : আপনি সুস্থ হয়ে গেছেন,তাই এবার খেলাধুলা জাতীয় কিছুতে অংশ নিতে চাইছেন। কাউকে টাকা ধার নিয়ে থাকলে সেই টাকা ফেরত চলে আসবে। আজ আর্থিক উপার্জনের যোগ রয়েছে। কোনো বিদেশী আত্মীয় আপনাকে উপহার পাঠাবে, আপনি যথেষ্ট খুশি হবেন। বাড়ির কেউ তার সমস্যা নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাইলেও তাকে যথেষ্ট সময় দিতে চাইবেন না. শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
বৃশ্চিক রাশি : ফাটকা জাতীয় কোনো কিছুতে অর্থ ব্যয় করবেন না. ইতিমধ্যেই যারা করেছেন তাঁদের লোকসান হবে. আজ কোনো সাধু মহাত্মার আশীর্বাদ পাবেন। কিছুদিন ধরেই ব্যক্তিগত চিন্তায় মগ্ন ছিলেন, আজ কিন্তু সামাজিক কোনো অনুষ্ঠানে আপনাকে ব্যস্ত থাকতে হবে. প্রতিবেশীদের কেউ আপনার বিবাহিত জীবনে অশান্তি করতে পারে। সতর্ক থাকুন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
ধনু রাশি : আজ আপনি নতুন প্রকল্প শুরু করতে পারেন, ব্যবসায়ে নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন, যে সিদ্ধান্ত আপনাকে আর্থিক দিক থেকে উন্নত করে তুলবে। আপনার ইতিবাচক মনোভাব আপনাকে জিতিয়ে দেবে। আপনি ইতিমধ্যেই ব্যয় সংকোচ করার সুফল পেয়েছেন। কিন্তু আপনার সঙ্গী অপ্রয়োজনীয় খরচ করে ফেলবে, এবং আপনাকে বিচলিত করবে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
মকর রাশি : আজ আপনার শরীর ও মন দুই ভালো থাকবে। ভবিষ্যতের পরিকল্পনা করবেন। বিশেষ করে সম্পত্তিগত আলোচনা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। আর্থিক উপার্জন আপনাকে বলিষ্ঠ করবে। পরিবার আপনার অনুকূলে থাকবে। যাঁরা প্রেমে করছেন তাঁদের আজ বিতর্কের সম্ভাবনা থাকছে। বাড়ির কোনো সদস্য আপনার স্তাহে সময় কাটাতে চাইবে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
কুম্ভ রাশি : আজ কর্মক্ষেত্রে একটা ভালো দিন. কাজের জায়গায় সবকিছুই সহায়ক থাকবে। আপনি সাফল্যও পাবেন। ব্যবসার ক্ষেত্রেও আজ ভালো দিন. আচমকাই অর্থ উপার্জন হয়ে যাবে। এই অর্থ দিয়েই সব খরচ সামলে নিতে পারবেন। প্রেমের ভাগ্য মন্দ, সঙ্গীর সাথে ঘুরতে যাওয়া বানচাল হয়ে যেতে পারে। নিজের বদ অভ্যাস থেকে দূরে থাকুন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
মীন রাশি : আজ যদি শরীর সুস্থ থাকে তাহলে কাজে সাফল্য আসতে পারে। শরীর খারাপ থাকলে সাফল্য বিলম্বে আসবে। দিনান্তে সুসংবাদ আশা করতেই পারেন। যা আপনার পুরো পরিবারকে খুশি করবে। ঘরে কোনো ধর্মানুষ্ঠান, হোম বা যজ্ঞ হতে পারে। কোনো আত্মীয় আপনার বিবাহিত জীবনকে সুখে থাকতে দেবে না। বন্ধুদের সাথে ভালো সময় কাটবে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৬/০৩/২০২৬ : তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের তাঁর নিজের চেনা মেজাজে ফিরে এলেন। কলকাতার ধর্মতলা এলাকায় তিনি আজ থেকে ধর্ণায় বসেছেন।
নির্বাচন কমিশন যে ভাবে এস আই আর করে রাজ্যের বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে, সেই পদ্ধতির বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, নির্বাচন কমিশন রাজ্যে ভোটার তালিকায় সংযোজন ও বিয়োজনের জন্যে যে পদ্ধতি গ্রহন করেছিল তা সঠিক নয়। আর সঠিক নয় বলেই একের পর এক ব্লক লেভেল অফিসারদের আত্মহননের রাস্তা বেছে নিতে হয়েছে। বিগত কয়েক মাসে এই রাজ্যে বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছেন এই এসআইআর-এর ফাঁদে পড়ে। তৃণমূল কংগ্রেস এই বিষয়টার বিরোধিতা করে কলকাতার রাজপথে ধর্ণায় বসেছে।
যেভাবে পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে তাকে এক ধরনের “নিঃশব্দ, অদৃশ্য রিগিং” হিসেবে দেখাতে চেয়েছেন মমতা বন্দ্যেপাধ্যায়। তিনি বলেছেন ভোটার তালিকা সংশোধনের পর এমন ২২ জনকে মৃত দেখানো হয়েছে যাঁরা আজও বেঁচে আছেন. তারাও ঐ ধর্ণা মঞ্চে আসবেন।
নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে যে এসআইআর করেছে, তাতে প্রায় ৬০ লক্ষ্ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, আরও প্রায় ৬০ লক্ষ্ নাম বিচারাধীন আছে, যদিও এর মধ্যেই সেই নামের মধ্যে প্রায় ৬ লক্ষ্ নামের নিস্পত্তি করা গিয়েছে। রাজ্যে এসআইআর পদ্ধতি নিয়ে বিরোধিতা করতে আজ থেকে তৃণমূল কংগ্রেসের ধর্ণা কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচি কতদিন চলবে, তা জানা যায় নি। সভা মঞ্চ থেকেই এই বিষয়টি নিশ্চয়ই স্পষ্ট করবেন মমতা নিজে। তবে তৃণমূলের এই ধর্ণাকে কটাক্ষ করেছে ভারতীয় জনতা পার্টি ।
“অসুস্থতার কারণে রাজ্যপাল অব্যাহতি নিয়েছেন, এতে বিতর্কের কিছু নেই”
আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ , ০৬/০৩/২০২৬ : তৃণমূল নেতৃত্বকে নিয়ে তীব্র কটাক্ষ শোনা গিয়েছে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের গলায়।
এসআইআর এ পশ্চিমবঙ্গের বহু বৈধ ভোটার বাদ পড়ে গিয়েছে এই অভিযোগ তুলে আজ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা কর্মসূচী রয়েছে কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলে। কলকাতার রাজপথে ধর্ণা দিয়ে তৃণমূল কংগ্রেস এসআইআর-এর প্রতিবাদ জানাতে চায়। তাদের বক্তব্য এসআইআরের ভুল পদ্ধতির জন্যেই রাজ্যে বেশ কিছু বিএলও এবং নাগরিকের প্রাণ গিয়েছে। অনেকেই আত্মহত্যা করেছেন। রাজ্যে যে পদ্ধতিতে এসআইআর করেছে তা ভুলভ্রান্তিতে ভরা। এরই প্রতিবাদে রাজপথে নেমে ধারণা দেবে তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের এইধর্ণা কর্মসূচীকে কটাক্ষ করেছেন বিজেপির প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, “আর কিছুদিন পরেই রাজ্যে যে ভোট হতে চলেছে, সেই ভোটে হেরে গিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যের বিরোধী দলে পরিণত হবে। সেইসময় ওদের অনেক ধর্ণা করতে হবে। এখন থেকেই সেই অভ্যাস তৈরী করতে চাইছে ওরা। ”
হঠাৎ করেই রাজ্যপালের পদত্যাগ নিয়ে প্রশ্ন করা হলে সুকান্ত মজুমদার বলেন, “রাজ্যপাল শ্রীবোস অসুস্থতার কারণে অব্যাহতি নিয়েছেন বলে শুনেছি। তাই তাঁর এই পদত্যাগ সম্পর্কে কোনো রকম বক্তব্য আমার নেই। এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। “