Aaj Khabor

শ্যুটিং চলাকালীন দুর্ঘটনায় সমুদ্রে ডুবে মৃত্যু অভিনেতা রাহুলের

শ্যুটিং চলাকালীন দুর্ঘটনায় সমুদ্রে ডুবে মৃত্যু অভিনেতা রাহুলের

“যথেষ্ট নিরাপত্তা ছিল কি ? উঠছে প্রশ্ন” 

আজ খবর (বাংলা), [বিনোদন] দীঘা, পূর্ব মেদিনীপুর, ২৯/০৩/২০২৬ : বিনোদনের দুনিয়ায় বেদনার ঘটনা। শ্যুটিং চলাকালীন মাঝ সমুদ্রে দুর্ঘটনা, মাত্র ৪২ বছর বয়সে প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি।

দীঘার কাছে তালসারি এলাকায় সমুদ্রে শ্যুটিং চলছিল। একটি সিরিয়ালের শ্যুটিং চলছিল, যেখানে সমুদ্র থেকে জল নিয়ে শিবের মাথায় ঢালার কথা ছিল।  সেই দৃশ্যের শ্যুটিং চলছিল তালসারি সমুদ্রে। একটি নৌকায় ছিলেন রাহুল। সেই সময় একটি বড় ঢেউ নৌকাটিকে দুলিয়ে দেয়। ভারসাম্য রাখতে না পেরে রাহুল সমদ্রে পড়ে  যান।  এরপর তাঁর মৃতদেহ উদ্ধার করে উড়িষ্যার পুলিশ।

দীর্ঘদিন ধরে মঞ্চে এবং রুপোলি পর্দায় অভিনয় করছিলেন রাহুল। যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। প্রচুর বাংলা সিনেমায় তাঁকে সফলভাবে অভিনয় করতে দেখা গিয়েছে। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সাথে তাঁর বিয়ে হয়েছিল। তাঁদের একটি ছেলে আছে, নাম সহজ ব্যানার্জি। মাঝখানে কিছুদিন ছাড়াছাড়ি হয়ে গেলেও প্রিয়াঙ্কার সাথে তাঁর সম্পর্ক ভালোই ছিল এবং তাঁরা একসাথেই থাকতেন।

আজ দীঘার কাছে তালসারিতে শ্যুটিং চলাকালীন এই অভিনেতার যে মৃত্যুর মত ঘটনা ঘটে গেল, সেই ঘটনার জেরে সিনেমা প্রস্তুতকারী সংস্থাগুলো কতটা সাবধানতা অবলম্বন করে শ্যুটিং করে তা নিয়ে রীতিমত প্রশ্ন উঠে গেলো। বিস্তারিত খবরের জন্যে অপেক্ষা করুন।


Loading

অমিত শাহকে জাতির নব চানক্য বলে অভিহিত করলেন শুভেন্দু অধিকারী

অমিত শাহকে জাতির নব চানক্য বলে অভিহিত করলেন শুভেন্দু অধিকারী

দেশ থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পিছনে অমিত শাহের অবদান ছিল অনস্বীকার্য 

আজ খবর (বাংলা), [রাজনীতি], নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর, ২৯/০৩/২০২৬ :  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জাতির নতুন চানক্য বলে অবিহিত করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিজেপি নির্বাচনে জিতলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে পারেন বলে ইঙ্গিত দিয়ে গিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবার তাঁকেই জাতির নব ‘চানক্য’ বলে অভিহিত করলেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী আজ বলেন, “অমিত শাহ জাতির নব চানক্য।  অসাধারণ নেতা তিনি।  নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নকে সফল করে তুলছেন তা যথেষ্ট প্রশংসনীয়। শুধু তাই নয়, দেশ থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পিছনে তাঁর অবদান দেশবাসী ভুলবে না. “

প্রসঙ্গত উল্লেখ্য, আর কিছুদিন পরেই দুই দফায় ভোট গ্রহণ করা হবে পশ্চিমবঙ্গে। এপ্রিল মাসের ২৩ ও ২৯ তারিখে ভোট হতে চলেছে রাজ্যে। ভোটের ফল প্রকাশিত হবে মে মাসের ৪ তারিখে। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে ভোটের চরম লড়াইয়ের সাক্ষী থাকছে গোটা রাজ্য।  নির্বাচনের ফলাফলের জন্যে আমাদের অপেক্ষা করতেই হবে মে মাসের ৪ তারিখ পর্যন্ত।


Loading

দুই জাহাজে ৯৪ হাজার টন এলপিজি আসছে ভারতে

দুই জাহাজে ৯৪ হাজার টন এলপিজি আসছে ভারতে

তেল নিয়ে কালো বাজারি চলছে 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৯/০৩/২০২৬ :  আরও দুই জাহাজ এলপিজি ভর্তি কন্টেনার নিয়ে ভারতের দিকে আসছে বলে জানিয়েছে দেশের পেট্রোলিয়াম মন্ত্রক।

পশ্চিম এশিয়ার দেশগুলিতে যুদ্ধ পরিস্থিতি থাকায় ভারতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল আসতে  বাধা পাচ্ছিল। যদিও ইতিমধ্যেই কেন্দ্র সরকার দেশবাসীকে জ্বালানি যোগান দেওয়ার ক্ষেত্রে একাধিকবার আস্বস্ত করেছে। এর মধ্যে কয়েকটি জাহাজ তেল নিয়ে ভারতে চলেও এসেছে। কিন্তু তা সত্বেও মানুষের মন থেকে আশঙ্কা  দূর হয় নি. জিনিসপত্রের দাম বেড়েছে অনেকখানি।

এর আগেও ভারত সরকার বার বার বলেছে পর্যাপ্ত তেল ভারতের ভান্ডারে রয়েছে, তাই আশঙ্কার কোনো  .কিন্তু তা র পরেও দেশের বাজারে কালোবাজারি হয়েই চলেছে। এর মধ্যেই আজ দেশের পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়ে দিল যে হরমুজ প্রণালী দিয়ে এলপিজি কন্টেনার ভর্তি আরও দুই জাহাজ (BW TYR BW ELM) ভারতের উপকূলে এসে পৌঁছে যেতে চলেছে। এই দুই জাহাজে মোট  ৯৪,০০০ টন জ্বালানি তেল রয়েছে বলে জানা গিয়েছে। এই তেল ভারতে এসে গেলে কালোবাজারির বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্র সরকার।


Loading

পশ্চিমবঙ্গে বিজেপি এলে আমিষ খাবার খেতে পারবেন না মমতা

বিজেপি এলে আমিষ খাবার খেতে পারবেন না : মমতা

“বিজেপি একপেশে, কোনো ধর্ম মানে না” 

আজ খবর (বাংলা) [রাজনীতি], পুরুলিয়া, পশ্চিমবঙ্গ, ২৯/০৩/২০২৬ :  বিজেপি ভোটে জিতে পশ্চিমবঙ্গে সরকার বানালে এই রাজ্যের মানুষ আর আমিষ খাবার খেতে পারবেন না বলে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পুরুলিয়ায় এক জনসভায় ভাষণ দিতে ফিয়ে এই কথা বলেছেন তিনি।

পুরুলিয়ায় একটি জনসভায় নির্বাচনী ভাষণ দিতে গিয়ে আজ বিজেপকে  তুমুল সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপির বিরুদ্ধে দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন।  বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর আক্রমণের ঘটনা ঘটছে বলেও তিনি সুর চড়িয়েছেন।  আর এই সব ঘটনার জন্যে তিনি বিজেপিকেই দায়ী করেছেন।

এদিন জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বিজেপি শাসিত রাজ্যগুলিতে মাছ মাংস খাওয়া হয় না।  তাই বিজেপি রাজ্যে এলে আপনারা কেউ আর মাছ-মাংস-ডিম্ খেতে পারবেন না।  বিজেপি একপেশে, তারা কোনো ধর্ম মানে না।  এরা দাঙ্গায়  উস্কানি দেয়, তারপর মানুষ মেরে এরা ক্ষমতায় আসে।  বিজেপি শাসিত রাজ্যগুলিতে আদিবাসী ও নারীদের ওপর বেশি হামলা হয়।  বাংলাভাষী মানুষের ওপর অন্য রাজ্যগুলিতে হামলা হচ্ছে। অথচ আমরা কিন্তু কাউকে দমন করি না। “


Loading

রঘুনাথগঞ্জ গন্ডগোলের জন্যে আমাকে দায়ী করবেন না : মমতা

রঘুনাথগঞ্জ গন্ডগোলের জন্যে আমাকে দায়ী করবেন না : মমতা

আমার সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে : মমতা 

আজ খবর (বাংলা), [রাজনীতি], পশ্চিম বর্ধমান,  পশ্চিমবঙ্গ, ২৮/০৩/২০২৬ :  রঘুনাথগঞ্জে যে রামনবমীর মিছিলে গন্ডগোল হয়েছিল, তার জন্যে তাঁকে দোষারোপ করা না হয় বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার একটি জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রঘুনাথগঞ্জে রাম নবমীর মিছিলে যে গন্ডগোল হয়েছিল তার জন্যে আমাকে যেন দায়ী করা না হয়. নির্বাচন কমিশন আমার সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছে।  ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ অফিসার এবং প্রশাসনিক আধিকারিকদের বদলি করে দেওয়া হচ্ছে। সুতরাং এখন সৱ কিছুই আর আমার নিয়ন্ত্রণে নেই. তাই রঘুনাথগঞ্জ গন্ডগোলের জন্যে আমাকে দায়ী করবেন না।”

মমতা এদিন বলেন, “রঘুনাথগঞ্জে গন্ডগোল উস্কে দেওয়া হয়েছে।  দোকানপাট ভাংচুর করা হয়েছে। আমরা সেখানে অতিরিক্ত বাহিনী পাঠিয়েছি। দেখতেই পাচ্ছেন সব পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, যান চলাচলও স্বাভাবিক হয়ে গিয়েছে।  আমরা সব ধর্ম ও বর্ণের উৎসব পালন করি। রাম  নবমীর দিন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে তিনটি জায়গায় গণ্ডগোলের খবর পাওয়া গিয়েছে।


Loading

চার্জশিট পেশ করে তৃণমূলকে তুলোধোনা অমিত শাহের

চার্জশিট পেশ করে তৃণমূলকে তুলোধোনা অমিত শাহের

“মমতা দিদি চিরকাল ভিকটিম কার্ড খেলে গেলেন “

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৮/০৩/২০২৬ :  কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ. আজ তিনি পশ্চিমবঙ্গের শাসক দল  তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ‘চার্জশিট’ পেশ করলেন।

কলকাতার একটি হোটেলে আজ সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “মমতা দিদি ভোটের আগে সবসময় ভিকটিম কার্ড খেলেন, এইভাবেই তিনি বাঙালির আবেগকে নিজের দিকে নিয়ে যান এবং ভোটে লড়াই করেন। ”  এদিন তৃণমূল সরকারের বিরুদ্ধে অমিত শাহ দুর্নীতি নিয়ে সোচ্চার হন.  যাকে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট হিসেবে ব্যক্ত করেছে।

অমিত শাহ আজ বলেন, “ভোট আসলেই মমতা দিদি এমন একটা অভিনয় করেন যেন মনে হয় তিনি ভুক্তভোগী, বঞ্চিত, বাংলা বঞ্চিত, কেন্দ্র সরকার শুধুই বঞ্চনা করে চলেছে।  কখনও তাঁর পা ভাঙে, কখনও  মাথা ফাটে। কখনও  তিনি অসুস্থ হয়ে পড়েন, আবার কখনো তিনি এমন অসহায়তা দেখান যে নির্বাচন কমিশনের বিরুদ্ধেই গালিগালাজ করেন। তাঁর এই ভিকটিম কার্ড খেলে ভোটে লড়ার  অভ্যাসটা বাংলার মানুষ বুঝে গিয়েছে।”

অমিত শাহ আরও বলেন, ” দেশের বিভিন্ন জায়গায় এসআইআর হয়েছে, কিন্তু কোথাও বিচার বিভাগীয় কর্তাদের নিয়োগ করতে হয় নি, একমাত্র পশ্চিমবঙ্গে করতে হয়েছে। মমতা দিদি এসআইআর নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করে যাচ্ছিলেন। মমতা দিদিকে আমরা বলতে চাই, বাংলাদেশিরাও বাংলায় কথা বলেন, কিন্তু কোনো বাংলাদেশিকে আমরা অনুপ্রবেশ করতে দেব না। উনি বাংলাদেশিদের হয়ে কথা বলছেন। অনুপ্রবেশকারীরা ভোটাধিকার হারিয়েছে, এবার নাগরিকত্বও হারাবে।”


Loading

রাজ্য থেকে জঙ্গলরাজ দূর হবে : দিলীপ

মমতার ভাষণের অডিও তলব 

মমতার ভাষণের অডিও তলব 

আজ খবর (বাংলা), খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর , ২৮/০৩/২০২৬ :  নকশালবাড়ির স্কুলের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণের অডিও রেকর্ডিং চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। আর তার পরেই বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, যে “রাজ্য থেকে এবার জঙ্গলরাজ দূর হবে।”

নকশালবাড়ির নন্দপ্রসাদ  গার্লস হাই স্কুল এর মাঠে  নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  মহিলা ভোটারদের উদ্দেশ্যে বলেছেন “সমস্ত মহিলারা যেন ভোটকেন্দ্রে থাকেন এবং দরকারে রান্না করার সরঞ্জাম হাতের কাছে রাখেন এবং পরিস্থিতি সামাল দেন।” মমতার এই বক্তব্যকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কানি হিসেবে দেখছে নির্বাচন কমিশন।

এই ভাষণের অডিও রেকর্ডিং চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।  এই ঘটনার পর আজ বিজেপি নেতা ও খড়্গপুরের প্রার্থী দিলীপ ঘোষ বলেন, “ভোটের আগে মুখ্যমন্ত্রী মহিলাদের খুশি করতে চাইছেন। কিন্তু সেটা আর হবে না। এই রাজ্য থেকে জঙ্গল রাজ শেষ হবেই। অমিত শাহ আসছেন, তিনি এসে যখন আমাদের সংকল্প পত্র প্রকাশ করবেন, তখন বিজেপির স্বরূপ দেখতে পাবে তৃণমূল কংগ্রেস।”


Loading

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

গ্রেপ্তার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের বড়কর্তা 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], কাঠমান্ডু, নেপাল, ২৮/০৩/২০২৬ :  নেপালে জেন জি’র  দুর্নীতি বিরোধী বিক্ষোভকে দমন করার অপরাধে আজ নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে গ্রেপ্তার করা হয়েছে।  তাঁকে আদালতে পেশ করা হবে।

 নেপালে দুর্নীতি বিরোধী বিক্ষোভ চলাকালীন এক জনের মৃত্যু হয়েছিল।   সেই মৃত্যুর অভিযোগে পুলিশ তদন্ত চালাচ্ছিল। সেই সময় নেপাল সরকার তুমুল বিক্ষোভ ঠেকাতে নানারকম পদক্ষেপ নিয়েছিল। সেই ঘটনার তদন্ত চলাকালীন প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে অনিচ্ছাকৃত হত্যা মামলায় তাঁর ভক্তপুরের বাসভবন থেকে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ।

একই অভিযোগে এর আগে নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা নেপালি কংগ্রেস নেতা রমেশ লেখককেও তাঁর বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছিল। নেপাল পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিচারপতি গৌরী বাহাদুর কার্কির নেতৃত্বে একটি কমিটির সুপারিশেই গ্রেপ্তার করা হয়েছে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি  ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লেখককে।  ফৌজদারি অবহেলার দায়ে অভিযুক্ত হয়েছিলেন নেপাল পুলিশের তৎকালীন সর্বোচ্য কর্তা চন্দ্র কুবের খাপুঙ।


Loading

নির্বাচনী প্রচারে এবার ট্রাম !

নির্বাচনী প্রচারে এবার ট্রাম !

সুসজ্জিত ট্রামে থাকছে নির্বাচনের ছোটা ভীমও 

আজ খবর (বাংলা) [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৮/০৩/২০২৬  :  নির্বাচন কমিশনের অভিনব উদ্যোগ। নির্বাচনের প্রচারের জন্যে এবার কলকাতায় ট্রাম এর উদ্বোধন করল নির্বাচন কমিশন।  এই ট্রামটি নির্বাচনের প্রচারের জন্যে সেজেগুজে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবে।

আর কিছুদিন পরেই রাজ্যে ভোট। মোট দুই দফায় ভোট গ্রহণ করা হবে পশ্চিমবঙ্গে।  নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই তুঙ্গে উঠছে  নির্বাচন কমিশনের তৎপরতা। এবার  নির্বাচনের প্রচারের জন্যে একটি সুসজ্জিত ট্রামের উদ্বোধন করল নির্বাচন কমিশন। নির্বাচনের নানান পোস্টার সম্বলিত হয়ে এই ট্রাম শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবে। আজ এই ট্রামের উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল।

নির্বাচন কমিশন এবার নির্বাচনের প্রচারের জন্যে কার্টুন চরিত্র ‘ছোটা ভীমে’র সাথে অংশীদার হয়েছে। তাই সব জায়গায় নির্বাচনের প্রচারে ছোটা ভীমকে দেখতে পাওয়া যাচ্ছে।  নির্বাচন কমিশন এবার নির্বাচনের সময় নানারকম কঠোর পদক্ষেপ নিচ্ছে, শুধুমাত্র সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করার জন্যে।  গতকাল বাসন্তীতে একটি ঘটনায় এক পুলিশ আধিকারিককে বরখাস্ত করতেও দেখা গিয়েছে নির্বাচন কমিশনকে।

Loading

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ খবর (বাংলা), আজকের রাশিফল — ২৮/০৩/২০২৬ : 

মেষ  রাশি :  কোন বন্ধু আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্য্যশক্তির পরীক্ষা নিতে পারে। আপনার আদর্শ যাতে হার না মানে সে সম্পর্কে আপনার বিশেষ সতর্ক হওয়া উচিত এবং প্রত্যেক সিদ্ধান্তে বিচক্ষণ হওয়া উচিত। আজ আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন। আপনার পরিবারের সদস্যরা তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখাতে পারে।  আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্তরকম প্রচেষ্টা করবে।

বৃষ রাশি :  আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। কোন প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে। কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনে ইন্ধন জোগাবে।  দূরযাত্রায় উদ্যোগী হবেন-  ক্লান্তিকর হলেও-অত্যন্ত লাভজনক হবে। আপনার মনে হতে পারে আপনার বিবাহিত জীবন বিরক্তিকর হয়ে যাচ্ছে। কিছু উত্তেজনা খুঁজে বের করুন।

মিথুন রাশি :  আপনি জীবনে অর্থের গুরুত্ব বুঝতে পারেন না, তবে আজ আপনি এর তাত্পর্য বুঝতে পারবেন যেহেতু আপনার অর্থের প্রয়োজন হবে । আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে উত্যক্তকর বোঝা সরিয়ে নেবে। আপনি প্রেমের ব্যথা অনুভব করবেন। দিনের শেষে আজকে আপনি আপনার ঘরের লোকজন কে সময় দিতে চাইবেন কিন্তু সেই সময় আপনার কাছের কোনো মানুষের সাথে আপনার বিতর্ক হতে পারে আর সেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে।

কর্কট রাশি : আপনার চারপাশের মানুষের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশি করবে। আপনারা আজ রাতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনও টাকা তত্ক্ষণাত্ ফিরে আসবে। একে অপরের দৃষ্টিভঙ্গী বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করুন।সেগুলিকে প্রকাশ্যে আনবেন না অন্যথায় আপনার মানহানির সম্ভাবনা প্রবল।  আজ, আপনি সবার থেকে অনেক দূরে যাওয়ার কথা ভাবতে পারেন এবং এমনকি আধ্যাত্মিকতার জন্য এই বস্তুবাদী জগতকে ত্যাগ করার কথা ভাবতে পারেন।

সিংহ রাশি :  যারা অদ্যাবধি অযথা অর্থ ব্যয় করছিলেন তারা বুঝবেন যে আর্থিক অভাবের মধ্যে হঠাৎ প্রয়োজনীয়তা দেখা দেবে, অর্থ উপার্জন এবং সঞ্চয় করা কতটা কঠিন। জীবনের জটিলতা বোঝার জন্য আজকে আপনি আপনার বাড়ির কোনো বড় সদস্যের সাথে সময় কাটাতে পারেন। আপনার স্ত্রীর উপদ্রুত স্বাস্থ্যর কারণে আপনার কিছু কাজ আজ ব্যাহত হতে পারে। আপনার ব্যাবহারে সরলতা নিয়ে আসা দরকার।

কন্যা রাশি :  কেবল বিচক্ষণ বিনিয়োগই পরিশোধ আনবে- সুতরাং আপনি আপনার কষ্টার্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হোন। পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে। আপনার ভালোবাসার মানুষটির সাথে আজ শিষ্ট আচরণ করুন। সফর করা আপনাকে নতুন স্থান দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে। আপনার স্ত্রী আজ আপনার কিছু ক্ষতির কারণ হবেন।

তুলা রাশি : আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নিন। যদিও আজ আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে তবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করা বা অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় না করার বিষয়টি মনে রাখতে হবে। বিবাহিত জীবন কিছু পার্শ্ব-প্রতিক্রিয়া নিয়ে আসে; আপনি আজ কিছুর সন্মুখীন হতে পারেন। রাত্রে কোনো ঘনিষ্ট ব্যাক্তির সাথে আপনি ফোনে অনেক সময় ধরে কথা বলতে পারেন আর আপনার জীবনে কি চলছে সেইসব বলতে পারেন।

বৃশ্চিক রাশি : আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে সামান্য দুর্বল থাকবেন- একটু বিশ্রাম ও পুষ্টিকর খাদ্য আপনার শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। ব্যবসায়ের লাভ আজ অনেক ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে।  সতর্ক থাকুন যেহেতু আজকের দিনে বন্ধুত্ব হারানো অত্যন্ত সম্ভবপর। সম্ভবতঃ কোন দূরের জায়গা থেকে সন্ধ্যার শেষভাগে সুখবর আসতে পারে। একজন অপরিচিত ব্যক্তি আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে সামান্য কলহের কারণ হতে পারে।

ধনু রাশি : আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন। আজ, আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন। আজকে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবে আর আপনিও সতেজ বোধ করবেন। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। আজ আপনার ভালো হবে সৃজনশীল কিছু করা।

মকর রাশি : চোখে ছানির রোগীদের সূর্যালোকের অতিরিক্ত সংস্পর্শ এড়িয়ে চলুন। আজ, আপনি একটি দলের কোনও ব্যক্তির মুখোমুখি হতে পারেন যিনি আপনাকে আপনার অর্থনৈতিক দিকটি শক্তিশালী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন। পরিবারের সদস্যদের হাসিখুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করতে তুলবে। আজ, আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভাগ করে নিতে চাইবেন।আজকে বিনা কারণে কিছু লোকের সাথে গন্ডগোল হতে পারে।তার জন্য আপনার মেজাজ তো খারাপ হবেই তার সাথে আপনার মূল্যবান সময়ও খারাপ হবে।

কুম্ভ রাশি : আজ আপনি পরোপকারের কাজে মানসিক শান্তি আর আরাম পাবেন। আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে- কিন্তু একই সময়ে ব্যয়ও ঊর্ধ্বমুখী হবে। যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তাদের সাথে য়োগাযোগের ভালো দিন। আপনি বাস্তবিকতার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রি়য়জনকে ভুলে যাবেন। অপরিচিত লোকেদের সাথে কথাবাত্রা বলা ঠিক কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের ব্যাপারে বলে সময়ই নষ্ট করবেন আর কিছু না।

মীন রাশি : আনন্দদায়ক  সফর এবং সামাজিক জমায়োত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে।  আজ, আপনি আপনার সঙ্গীর প্রেমে মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন। যাত্রা পথে কোনো সুন্দর ব্যাক্তির সাক্ষাতে আপনার ভালো অনুভব হতে পারে। আজ নিজের জন্য সময় বের করতে চাইবেন কিন্তু হঠাৎ কিছু কাজ এসে যাওয়ায় তা আর পাবেন না. যাত্রাপথে সাধুব্যাক্তির ব্যক্তির সাক্ষাৎ পেতে পারেন।

সৌজন্যে : এস্ট্রোসেজ এআই 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor