ভোটে প্রদেশ বিজেপির প্রস্তুতি যাচাই করতে রাজ্যে নিতিন
আজ খবর (বাংলা), [রাজনীতি] নতুন দিল্লী, ভারত, ২৩/০৩/ ২০২৬ : আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপি কেমনভাবে প্রস্তুতি নিচ্ছে, তা নিজের চোখে খতিয়ে দেখতে আগামীকাল রাজ্যে আসছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি নিতিন নবীন।
২৪ ও ২৫ তারিখ, আগামী দু’দিন নিতিন নবীন থাকবেন পশ্চিমবঙ্গেই।এই দু’দিন তিনি রাজ্য বিজেপির সব পরিকল্পনা এবং নির্ঘণ্ট খতিয়ে দেখবেন। কলকাতায় এসেই একের পর এক দলীয় বৈঠকে তিনি যোগ দেবেন। তিনি নির্বাচনের আগে রাজ্য বিজেপির তৃণমূল স্তরের সংগঠনের বাঁধন দেখে নিতে চান. তবে এই সংগঠন পরীক্ষার কাজ তৃণমূল কংগ্রেস সারা বছর ধরেই করতে থাকে।
নিতিন নবীন দেখতে চান রাজ্যের কোন অঞ্চলে বিজেপির শক্তি ও প্রভাব ঠিক কতটা। যেখানে বেশি আছে, সেটা ঠিক আছে যেখানে কম আছে, সেখানে কিভাবে দ্রুত নিজেদের শক্তি বাড়ানো যায়, তা নিজেই খতিয়ে দেখতে চান তিনি। যেখানে দরকার কোর গ্রূপের সঙ্গে বৈঠকে বসার সেখানে তিনি কোর গ্রূপের সাথে বৈঠক করবেন। যেখানে শুধু তৃণমূল স্তরের কর্মীদের সাথে বৈঠক প্রয়োজন সেখানে তিনি সেটাই করবেন। নির্বাচনের আগে বিজেপি সভাপতির এই ঝটিতি রাজ্য সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আজ খবর (বাংলা), ৯কেল(খেলা), মুম্বই , মহারাষ্ট্র, ২৩/০৩/২০২৬ : আর মাত্র ৫ দিন পর শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ টি ২০ ক্রিকেট খেলা। আগামী ২৮ তারিখ থেকে শুরু হচ্ছে আপিএল, খেলা শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটায়।
28/3 – RCB Vs, SRH
29/3 – MI Vs. KKR
30/3 – RR Vs. CSK
31/3 – PNKS Vs. GT
01/4 – LSG Vs. DC
02/4 – KKR Vs. SRH
03/4 – RR Vs. CSK
04/4 – PBKS Vs. GT
05/4 – RCB Vs. CSK
06/4 – KKR Vs. PBKS
07/4 – RR Vs. MI
08/4 – DC Vs. GT
09/4 – KKR Vs. LSG
10/4 – RR Vs. RCB
11/4 – PBKS Vs. SRH
11/4 – CSK Vs. DC
12/4 – LSG Vs. GT
13/4 – MI Vs. RCB
কেকেআর দলের অধিনায়ক থাকছেন আজিঙ্ক রাহানে। এছাড়া ব্যাটিং লাইন আপে আছেন রিঙ্কু সিং, মনীশ পাণ্ডে, এ রঘুবংশী , ক্যামেরুন গ্রিন, ফিন এলেন, তেজস্বী সিং, রাহুল ত্রিপাঠি, টিম সেইফার্ট ও রোভম্যান পাওয়েল। অলরাউন্ডার হিসেবে থাকছেন অনুকূল রায়, সার্থক রঞ্জন, দক্ষ কামরা, রাচীন রবীন্দ্র ও রামনদীপ সিং. বোলার হিসেবে থাকছেন ব্লেসিং মুজারাবানি, বৈভব অরোরা, মাথিশা পাথিরানা, কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কি, আকাশদীপ, হরষিত রানা, উমরান মালিক, সুনীল নারায়ন ও বরুন চক্রবর্তী।
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৩/০৩/২০২৬ : দেশের সর্বোচ্য আদালতে ফের একবার মুখ পোড়ালো রাজ্য সরকার। এবার মেট্রো রেলের নির্মাণ নিয়ে জোর ধাক্কা দিল সুপ্রীম কোর্ট। সেই সঙ্গে রাজ্য সরকারকে প্রবল ভর্ৎসনাও করা হয়েছে।
মেট্রো অরেঞ্জ লাইনের কাজ বন্ধ হয়ে গিয়েছে। মাত্র ৩০০ মিটার জায়গায় কাজ শেষ করতে পারলেই মেট্রো অরেঞ্জ লাইনের কাজ শেষ হয়ে যেতে পারতো। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে অনির্দিষ্ট কালের জন্যে মেট্রো কর্তৃপওক্ষকে কাজ বন্ধ করে দিতে হয়েছে। কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল যে ঐ অঞ্চলে মেট্রোর কাজ হলে ট্র্যাফিক সমস্যায় পড়তে হতে পারে।
ইস্টার্ন বাইপাসের ওপর চিংড়িহাটার কাছে মেট্রো রেলের সামান্য কাজ বাকি আছে। এই অসম্পূর্ণ অংশটি নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাতের পরিস্থিতি তৈরী হয়েছে। একাধিকবার মেট্রো কর্তৃপক্ষের সাথে পুলিশের বৈঠকে হয়েছে এই ব্যাপারে। কিন্তু জট কাটে নি। অথচ ঐটুকু জায়গার কাজ শেষ হয়ে গেলে কলকাতার অরেঞ্জ লাইন মেট্রোপরিষেবা শুরু করে দেওয়া যেত বলে জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
এই ব্যাপারে মেট্রোর তরফ থেকে দেশের সর্বোচ্য আদালতে মামলা করা হয়েছিল। আজ সেই মামলাটি ওঠে, ডিভিশন বেঞ্চের তিন বিচারপতি সূর্যকান্ত, জয়মাল্য বাগচী ও এম পাঞ্চোলি এই মামলাটি শোনেন। এর আগে হাইকোর্টে রাজ্য সরকার এই মামলাটি সম্পর্কে জানিয়েছিল যে তাদের বিভিন্ন উৎসব নিয়ে ব্যস্ত থাকতে হয়, তাই এই জট কাটে নি। এদিন সুপ্রীম কোর্ট রাজ্য সরকারের এই ‘একগুঁয়েমিকে’ চরম ভর্ৎসনা করেছে।
সুপ্রীম কোর্ট রাজ্যকে জানিয়েছে, উৎসব করার সময় পান অথচ গণ পরিবহনের মত গুরুত্বপূর্ণ বিষয়টি দেখার সময় পান না ? গণ পরিবহনের থেকেও কি উৎসব বেশি গুরুত্বপূর্ণ ? সুপ্রীম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে যে কোনো নির্বাচিত সরকার সুপ্রীম কোর্টের দ্বারস্থ হয়ে এই বিষয়টিকে উপেক্ষা করতে বলবে এটা আমরা মানি না. এভাবে উন্নয়নকে আটকে রাখা যায় না।”
সুপ্রীম কোর্টের গুঁতো খেয়ে এবার যদি রাজ্য সরকার মেট্রো কর্তৃপক্ষের সাথে বৈঠক করতে রাজিও থাকে, ততদিনে নির্বাচন এসে যাবে, ফলে নির্বাচনের পর নতুন সরকার না এলে এই জট খুলবে বলে মনে হয় না। সেক্ষেত্রে নতুন রাজ্য সরকার আসার পরেই সম্ভবত মেট্রো কর্তৃপক্ষের সাথে এই বৈঠকটি করা হবে।
আজ খবর (বাংলা), [দেশ], তিনসুকিয়া, আসাম, ২৩/০৩/২০২৬ : আসামে আর কিছুদিন পরেই নির্বাচন। আর তার আগেই তিনসুকিয়া থেকে উদ্ধার করা হল প্রচুর বিস্ফোরক।
রবিবার মধ্যরাত্রে তিনসুকিয়া জেলার জাগুমে পুলিশ কমান্ড ক্যাম্পের কাছে জঙ্গীরা নাশকতার কোনো ঘটনা ঘটাতে চেয়ে ছিল কিন্তু কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় জঙ্গীদের সেই ছক বাস্তবায়িত হয় নি. মনে করা হচ্ছে রবিবার রাত্রি দুটো নাগাদ উলফা জঙ্গীরা পুলিশের কমান্ডো ক্যাম্পের পিছন দিকে বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল। কিন্তু আসাম রাইফেলস এবং শিল্ড শ্যাপারসের যৌথ উদ্যোগে জঙ্গীরা সেখানে আর বিস্ফোরণ ঘটাতে পারে নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ওখানে উলফা (আই) বোমা বিস্ফোরণ করার চেষ্টা করেছিল। কিন্তু বিস্ফোরণের আগেই তারা পালিয়ে যেতে বাধ্য হয়। ঘটনাস্থলে বম্ব স্কোয়াডের দল পাঠানো হয়েছিল, তারা গিয়ে বোমা নিষ্ক্রিয় করে। ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। গোটা ঘটনাটির নিন্দা করেছে বিভিন্ন রাজনৈতিক দল।
মেষ রাশি : প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য আজ আপনাকে অনেকটা আত্মবিশ্বাস যোগাবে। যাকে ঋণ দিয়েছিলেন, যাকে বার বার বলা সত্বেও ঋনের টাকা ফেরত দিচ্ছিলো না, সে আজ টাকা ফেরত দিয়ে যাবে। আজ গাড়ি চালনার সময় অতিরিক্ত ঝুঁকি নেবেন না. বিবাহিতা জীবন সুখে কাটবে।
বৃষ রাশি : আজ পরিবারের মধ্যে থেকেই কেউ আপনাকে সহযোগিতা করবে, বিশেষ করে আপনার ভাই বা বোন. নিজের আপাত পরাজয় থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে আরও মজবুত করে গড়ে তুলুন। আজ কর্মক্ষেত্রে সমস্যার সমাধান করতে গিয়ে উত্তেজিত হয়ে পড়বেন। পারিবারিক ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ মানবেন না।
মিথুন রাশি : কিছু পরিবর্তন আপনার জীবনকে অন্য মাত্রা দিতে পারে। সম্পূর্ণ নিরাপদ এমন প্রকল্পে বিনিয়োগ করা উচিত হবে। দূর সম্পর্কের কোনো খবরে আজ আপনার পরিবারকে নিয়ে আপনি উত্তেজিত হয়ে পড়তে পারেন। বিবাহিতা জীবনে আজ সঙ্গীকে একটুসময় দেওয়ার চেষ্টা করুন।
কর্কট রাশি : রসিকতা দিয়ে আজ চারপাশ, এমনকি নিজের অসুস্থতাকেও জয় করে নিতে পারবেন। আজ পারিবারিক কেনাকাটার দরুন অনেকটা অর্থ ব্যয় হয়ে গেলেও ভৰিষ্যাতের জন্যে ঝামেলামুক্ত থাকতে পারবেন। জীবন সঙ্গীকে সময় দিতে চেয়েও দিতে পারবেন না কর্মক্ষেত্রে কাজের চাপে।
সিংহ রাশি : আজ আপনার স্বভাব অনেককে কাছে টেনে নেবে। আপনার ব্যবহারে অনেকেই মুগ্ধ হবে। কোথায় লগ্নী বা বিনিয়োগ করছেন সেই বিষয়টি গোপন রাখুন। কর্মক্ষেত্রে আজ একাধিক সুযোগ আসতে থাকবে। আজ আপনার মধ্যে ফুর্তি কাজ করবে। বিবাহিত জীবন সুখে কাটবে।
কন্যা রাশি : যে কোনো জায়গায় সব আকর্ষণের কেন্দ্র বিন্দু আপনিই হয়ে উঠতে পারেন। তবু আজ একটু বেশিই অর্থ ব্যয় হয়ে যাওয়ায় মুখে হাসি থাকবে না। আজ একাধিক সুযোগ আপনি পাবেন। পারিবারিক ক্ষেত্র অত্যন্ত শুভ। কোনোভাবেই আজ সময় নষ্ট যাতে না হয় সেদিকে নজর দিতে হবে।
তুলা রাশি : আজকের দিনটা আপনার জন্যে বেশ ভালো। সুস্থ থাকবেন, আপনি ইচ্ছাশক্তির মাধ্যমেই অনেক কিছু জয় করে নিতে পারবেন। আজ কিছু পরিস্থিতির মোকাবিলা করতে আপনাকে কৌশলী হতে হবে। সন্তান আজ আপনাকে গর্বিত করবে। বিবাহিত জীবন অত্যন্ত সুখে কাটতে পারে।
বৃশ্চিক রাশি : যে কাজ আপনার ভালো লাগে সেই কাজই আজ করুন, আর তাতেই সাফল্য আসবে। নিজের ব্যক্তিগত বিষয়ে কাউকেই কিছু বলবেন না। আজ সন্তানের ভাগ্যে অর্থাগম হতে পারে। নতুন বেশ কিছু প্রস্তাব পাবেন, কিন্তু হঠকারী সিদ্ধান্ত নেবেন না। জীবন সঙ্গীকে আরও সময় দিন।
ধনু রাশি : সবাই আপনার থেকে ঠিক কি চায় তা বোঝার চেষ্টা করা উচিত হবে. নিজের উত্তেজনা ও আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। আজ অতিরিক্ত অর্থ ব্যয় করবেন না। কাছেপিঠে কোথাও বেড়াতে গেলে ভালো লাগবে। মানসিক চাপ কমবে। কর্মক্ষেত্রে বারবার অভিনন্দিত হতে পারেন।
মকর রাশি : সব সময় সব পরিস্থিতিতে যে মানিয়ে নিয়ে চলার অভ্যাস রয়েছে আজ তা থেকে বেরিয়ে আসুন। স্বাধীনভাবে নিজের মতামত জানান। তবেই কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। সমস্যার মোকাবিলা করুন আত্মবিশ্বাসের সাথে। বিবাহিত জীবন সুখে কাটবে। দিন গড়ালেই সাফল্য আসবে।
কুম্ভ রাশি : আপনার মনকে খুলে রাখুন, নতুন চিন্তাধারা নিয়ে আসুন, গোঁড়ামি ত্যাগ করুন, আর তাতেই সাফল্য ধরা দেবে। ভূসম্পত্তিতে বিনিয়োগে যাবেন না। বন্ধু হারানোর সম্ভাবনা আছে। সতর্ক থাকুন। আজ পরিবারকে যথেষ্ট সময় দিতে হবে, সন্তানকেও সময় দিতে হবে। কাজের চাপ কমান।
মীন রাশি : ব্যক্তিগত কারণে আজ আপনি নিজেকেই দোষী মনে করতে পারেন। তবে আজ ব্যবসায়িক দিক থেকে ভালো দিন। যথেষ্ট অর্থ উপার্জন করতে পারবেন। পরিবারের অন্যদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করুন, তাদেরকেও সময় দিন। আধ্যাত্মিক পরিবেশ আজ বেশি ভালো লাগবে।
আমেরিকা ইরানের বিদ্যুৎকেন্দ্র টার্গেট করলে তেল সরবরাহে বড় ধাক্কা—জ্বালানি, মুদ্রাস্ফীতি ও বাণিজ্যে প্রভাবের আশঙ্কা
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ২২/০৩/২০২৬ : মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে তীব্র আকার নিচ্ছে। ইরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে—যদি যুক্তরাষ্ট্র তাদের বিদ্যুৎকেন্দ্রগুলিকে টার্গেট করে, তবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হতে পারে।
এই হুমকি বাস্তবায়িত হলে তার বড়সড় প্রভাব পড়তে পারে ভারত-সহ গোটা বিশ্বের অর্থনীতিতে।
জ্বালানি সংকটের আশঙ্কা
ভারত তার মোট অপরিশোধিত তেলের প্রায় ৮৫% আমদানি করে, যার বড় অংশই মধ্যপ্রাচ্য থেকে আসে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় ২০% তেল পরিবাহিত হয়। এই পথ বন্ধ হয়ে গেলে ভারতের তেল সরবরাহে বড় ধাক্কা লাগতে পারে, যার ফলে পেট্রোল ও ডিজেলের দাম দ্রুত বাড়বে।
মুদ্রাস্ফীতি বাড়ার সম্ভাবনা
জ্বালানির দাম বাড়লে পরিবহণ খরচ বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। ফলে দেশে মুদ্রাস্ফীতি আরও বাড়তে পারে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে চাপ তৈরি করবে।
বাণিজ্য ও রফতানিতে প্রভাব পড়বে –
হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ রুট। এই পথ বন্ধ হলে ভারতের আমদানি-রফতানি খরচ বেড়ে যাবে এবং সরবরাহ চেইন ব্যাহত হতে পারে। বিশেষ করে পেট্রোকেমিক্যাল ও সার শিল্প বড় ধাক্কা খেতে পারে। ভারতীয় টাকার উপর চাপ বাড়বে –
তেলের দাম বাড়লে ভারতের আমদানি বিল বাড়বে, যার ফলে রুপির উপর চাপ সৃষ্টি হবে। ডলারের তুলনায় রুপির মান কমে যেতে পারে।
কৌশলগত ও নিরাপত্তা উদ্বেগ বাড়বে –
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে সেখানে কর্মরত ভারতীয়দের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়বে। পাশাপাশি ভারতকে বিকল্প জ্বালানি উৎস খোঁজার দিকেও জোর দিতে হতে পারে।
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২২/০৩/২০২৬ : নির্বাচন কমিশন ভোটের সময় ভোটারদের ন্যূনতাঙ সুযোগ ও সুবিধাগুলি দিতে বদ্ধপরিকর। সেই ন্যূনতম সুযোগ সুবিধাগুলি হল —
১. ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) ১৫ মার্চ, ২০২৬ তারিখে আসাম, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের বিধানসভাগুলোর সাধারণ নির্বাচন এবং ৬টি রাজ্যের উপ-নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে।
২. ইসিআই সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মুখ্য নির্বাচনী আধিকারিকদের (সিইও) নির্দেশ দিয়েছে যেন মোট ২,১৮,৮০৭টি ভোটকেন্দ্রের প্রতিটিতেই ‘নিশ্চিত ন্যূনতম সুবিধা’ (এএমএফ) এবং নির্বাচনের দিন ভোটারদের সহায়তার ব্যবস্থা নিশ্চিত করা হয়।
৩. এই ‘নিশ্চিত ন্যূনতম সুবিধা’-র (এএমএফ) অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো—পানীয় জল, ছায়াযুক্ত অপেক্ষাগার, জলের সুবিধাসহ শৌচাগার, পর্যাপ্ত আলোকসজ্জা, দিব্যাঙ্গ ভোটারদের (পিডব্লিউডি) জন্য সঠিক ঢালযুক্ত র্যাম্প, ভোটদানের জন্য একটি মানসম্মত প্রকোষ্ঠ এবং যথাযথ নির্দেশিকা বা সাইনেজ। মুখ্য নির্বাচনী আধিকারিকদের আরও অনুরোধ জানানো হয়েছে যেন ভোটকেন্দ্রে অপেক্ষমাণ ভোটারদের সারিতে নির্দিষ্ট দূরত্ব অন্তর বসার বেঞ্চের ব্যবস্থা রাখা হয়, যাতে ভোট দেওয়ার জন্য নিজেদের পালা আসার অপেক্ষায় থাকাকালীন ভোটাররা বসে বিশ্রাম নিতে পারেন।
৪. ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, সমস্ত ভোটকেন্দ্রে চারটি অভিন্ন ও মানসম্মত ‘ভোটার সহায়তা পোস্টার’ (ভিএফপি) স্পষ্টভাবে প্রদর্শন করা হবে। এই পোস্টারগুলোতে ভোটকেন্দ্রের বিস্তারিত তথ্য, প্রার্থীদের তালিকা, করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ, ভোটদানের জন্য অনুমোদিত পরিচয়পত্রগুলোর তালিকা এবং ভোটদানের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে তথ্য সন্নিবেশিত থাকবে।
৫. প্রতিটি ভোটকেন্দ্রের স্থানেই ‘ভোটার সহায়তা বুথ’ (VAB) স্থাপন করা হবে। এই বুথগুলোতে ‘বুথ স্তরের আধিকারিক’ (বিএলও) বা অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল উপস্থিত থাকবে, যাদের কাজ হবে ভোটারদের তাদের নির্দিষ্ট ভোটকক্ষের নম্বর এবং সংশ্লিষ্ট বুথের ভোটার তালিকায় তাদের ক্রমিক নম্বরটি খুঁজে পেতে সহায়তা করা। এই ভিএবি-গুলোর সামনে সুস্পষ্ট নির্দেশিকা বা সাইনবোর্ড থাকবে এবং ভোটাররা ভোটকেন্দ্রের প্রাঙ্গণে পৌঁছানোর সাথে সাথেই যেন সেগুলো সহজেই দেখতে পান, সেই ব্যবস্থা রাখা হবে।
৬. ভোটারদের সুবিধার্থে নির্বাচন কমিশন (ইসিআই ) যেসব বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে, তার অন্যতম একটি হলো ভোটকেন্দ্রের প্রবেশপথের বাইরে মোবাইল ফোন জমা রাখার সুব্যবস্থা করা। ভোটকেন্দ্রে প্রবেশের পূর্বে ভোটাররা তাদের মোবাইল ফোনটি (অবশ্যই বন্ধ অবস্থায়) একজন নির্দিষ্ট স্বেচ্ছাসেবকের কাছে জমা দিতে পারবেন এবং ভোটদান সম্পন্ন করার পর সেটি পুনরায় সংগ্রহ করে নিতে পারবেন।
৭. কমিশন পুনরায় জোর দিয়ে জানাচ্ছে যে, ‘মৌলিক ন্যূনতম সুযোগ-সুবিধা’ (এএমএফ) এবং আনুষঙ্গিক প্রবেশগম্যতা সংক্রান্ত ব্যবস্থাগুলোর সংস্থান করা বাধ্যতামূলক; এবং সমস্ত ভোটকেন্দ্রে এই নির্দেশিকাগুলো কঠোরভাবে পালিত হচ্ছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। সকল ভোটারের জন্য একটি নির্বিঘ্ন ও আনন্দদায়ক ভোটদানের অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে, মাঠপর্যায়ের সকল আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে যেন ভোটগ্রহণের নির্ধারিত তারিখের অনেক আগেই প্রয়োজনীয় সমস্ত কাজ সম্পন্ন করে ফেলা হয়।
“রাষ্ট্রপতি আদিবাসী, তাই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে ডাকা হয় নি ”
আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২২/০৩/২০২৬ : বাংলা জয়ের কিরার পর দিল্লী জয় করার ইচ্ছা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আর কিছুদিন বাদেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আজ সেই আবহেই দলীয় কর্মীদের সাথে বৈঠকে বসলেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে দলের টার্গেট স্থির করে দিয়েছেন নেত্রী। তিনি বলেছেন, “বাংলা জয়ের পর তৃণমূল কংগ্রেস দিল্লীর দিকে যাত্রা করবে। দিল্লী জয় করতে হবে। ” আজ নানাভাবে তিনি বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন.দেগেছেন।
মমতা আজ একটি বিস্ফোরক অভিযোগ করে বলেছেন যে “রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আদিবাসী মানুষ হওয়ার জন্যে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে ডাক পান নি”. এছাড়াও তিনি অভিযোগ করে বলেন, “বিজেপি ভোটের সময় গ্যাস দিতে পারবে না, কিন্তু ক্যাশ দিতে পারবে। ওরা ভোটের জন্যে বিপুল সংখ্যক বহিরাগত নিয়ে এসেছে। আপনারা মাথা ঠান্ডা রাখুন। শুধুমাত্র জয় বাংলা স্লোগান দেওয়ার জন্যে দুটো ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।”
রাজ্যে ভোটের আগে পঞ্চাশের বেশি আম ও আধিকারিককে বদলি করে দেওয়ায় নির্বাচন কমিশনের তুমুল সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, “আজ যদি অনাকাঙ্খিত কোনো ঘটনা ঘটে যায় তার দায়িত্ব নেবে কে ?”
আকস্মিক এই যোগদান এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছে
আজ খবর (বাংলা), [রাজনীতি] আসানসোল, পশ্চিম বর্ধমান, ২২/০৩/২০২৬ : আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পলের নির্বাচনী প্রচার চলাকালীন সিপিএম ছেড়ে বহু কর্মী বিজেপিতে যোগদান করলেন।
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে, রাজনৈতিক তৎপরতা ততই তীব্র হচ্ছে। নির্বাচনী প্রচার এর পাশাপাশি দলত্যাগের রাজনীতিও গতি পাচ্ছে। এই প্রেক্ষাপটে, আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে একটি বড় রাজনৈতিক খবর সামনে এসেছে, যা এলাকায় নতুন রাজনৈতিক আলোড়ন সৃষ্টি করেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা ।
প্রাক্তন সিপিএম কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান মতিষ ডোমের ছেলে গোপাল বাদ্যকর তাঁর বেশ কিছু সমর্থককে সঙ্গে নিয়ে অগ্নি মিত্রা পালের হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন।এই ঘটনাটি ঘটে যখন বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল ৩৮ এবং ৩৯ নম্বর ওয়ার্ডে জনসংযোগ অভিযান চালাচ্ছিলেন।
নির্বাচনী প্রচারের মধ্যে এই আকস্মিক যোগদান পুরো এলাকার রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছে।
গোপাল বাদ্যকর বিজেপির পতাকা হাতে নেওয়ামাত্রই ঘটনাস্থলে উপস্থিত কর্মীদের মধ্যে উৎসাহের ঢেউ বয়ে যায় এবং এটিকে বিজেপির জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হয়।
তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন যে, বামপন্থী পটভূমির একটি পরিবারের বিজেপিতে যোগদান স্থানীয় ভোটব্যাঙ্ককে সরাসরি প্রভাবিত করতে পারে।
মেষ রাশি : বেশ কিছুদিন ধরেই আপনি কঠোর পরিশ্রমের মধ্যে আছেন, তাই এই সপ্তাহে আপনার বিশ্রাম নেওয়া উচিত হবে। নতুন কোনো উদ্যোগ এখনই নেবেন না। বিনোদন দিয়েই নিজেকে বিরাম দিন। আর্থিক দিক থেকে এই সপ্তাহ খুবই ভালো যাবে। পরিবারের ছোটদের সাথে তর্ক ও বিবাদে যাবেন না। কর্মক্ষেত্র সহায়ক থাকবে। এই সপ্তাহে শত্রুরাও বন্ধু হয়ে উঠতে পারে। নেশা থেকে দূরে থাকুন।
বৃষ রাশি : আপনার শরীর ও মনের যত্ন নিন। অন্যের বিষয় নিয়ে ব্যস্ত থাকবেন না। কাউকে কোনো রকম প্রতিশ্রুতি দেবেন না। লগ্নী করা টাকা এই সপ্তাহে ফেরত আসবে না। কোনো কিছুতেই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। কাগজপত্র ভালো করে যাচাই করে দেখুন। নতুন উদ্যোগের ব্যাপারে পরিবারে আলোচনা করুন। বিদেশে ভ্রমন করলে তা ব্যবসায়িক দিক থেকে লাভের হবে। নিজেকে দ্বিধামুক্ত রাখুন।
মিথুন রাশি : এই সপ্তাহে স্বাস্থ্য নিয়ে অবহেলা করলে আপনাকেই ভুগতে হবে। তাতে করে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। তবে এই সপ্তাহে আপনি অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভের জন্যে খুশি থাকবেন। এই আর্থিক লাভ আপনাকে অনেকটাই শক্তিশালী করে তুলবে। পরিবারের কোনো সদস্যকে আর্থিক অনুদান বা ঋণ দিতে হতে পারে। কর্মক্ষেত্রে প্রতিটা কাজের জন্যে প্রশংসিত হবেন।
কর্কট রাশি : শরীর চর্চা চালিয়ে গেলে এই সপ্তাহে স্বাস্থ্য ভালো থাকবে। নিয়মিত ব্যায়াম বা যোগা করতে হতে পারে। আর্থিক দিক থেকে এই সপ্তাহ বেশ শুভ উপার্জন হতে থাকবে। কিছু সঞ্চয় হবে. আর্থিক কোনো মামলা থাকলে আদালতের সিদ্ধান্ত আপনার অনুকূলে যেতে পারে। মায়ের শরীর ভালো থাকবে। অংশীদারি ব্যবসায়ে অগ্রগতির যোগ রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে ভালো সময়।
সিংহ রাশি : খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখুন। বিশেষ করে ভাজা খাবার খাবেন না। নিজেকে সুস্থ রাখুন। যাদের সাথে কাজ করছেন, তাদের পরামর্শ গুরুত্ব দিয়ে শুনুন, কাজে লাগতে পারে। আর্থিক ক্ষেত্রে ধনাগামের জন্যে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে হতে পারে। সপ্তাহটি সামগ্রিকভাবে শুভাশুভ। পারিবারিক দিক থেকে পূর্ণ সমর্থন পাবেন। কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
কন্যা রাশি : শরীর ভালো যাবে এবং আপনি সতেজ থাকবেন। গলা ভালো রাখতে ভ্রামরী যোগ করতে পারেন। নেশা থেকে নিজেকে দূরে রাখুন, নাহলে সময় ও অর্থ দুই নষ্ট হতে পারে। এই সপ্তাহে কোনো মূল্যবান দ্রব্য হারাতে পারে, তাই সতর্ক থাকুন। আপনার কথাবার্তা মানুষের মন জয় করতে পারে, কিন্তু পরিবারের সাথে কথা বলার সময় এমন কোনো শব্দ প্রয়োগ করবেন না যা অন্যকে ব্যাথা দিতে পারে।
তুলা রাশি : নিজের জীবনযাত্রাকে আরও উন্নত করে তুলতে মানসিক ও শারীরিক অনুশীলন করুন। বিনিয়োগের জন্যে এই সপ্তাহ খুবই ভালো। আপনার সম্পদ এবং আর্থিক শক্তি যথেষ্ট শক্তিশালী থাকবে। এই সপ্তাহে কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে হতে পারে, সেই দু:সময়েও ঘনিষ্ঠ কারোর থেকে কোনো রকম সাহায্য আপনি পাবেন না, তাই বাস্তবের পথেই হাঁটুন, অন্যকে ভরসা করবেন না।
বৃশ্চিক রাশি : এই সপ্তাহে পরিষ্কার পরিছন্ন পরিবেশে থাকুন। রান্না করা খাবার খান, বাইরের খাবার বর্জন করুন। নাহলে শারীরিক কষ্ট অনুভব করবেন। আপনার আর্থিক সঙ্কট দূর করতে ঘনিষ্ঠ কোনো আত্মীয় আপনার ত্রাতা হয়ে উঠতে পারে। তার সহায়তাতেই প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। তবে দূর সম্পর্কের কোনো আত্মীয়াদের থেকে খারাপ সংবাদও আসতে পারে।
ধনু রাশি : এই সপ্তাহে নিজের বেপরোয়া মনোভাব থেকে দূরে থাকুন। গাড়ি চালনার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করুন, না হলে শরীর ও অর্থ দুই দিক থেকে আপনাকে ভুগতে হতে পারে। নেশা থেকেও আপনাকে দূরে থাকতে হবে, না হলে বিপদে পড়তে পারেন। তবে এই সপ্তাহে কিছু আর্থিক আনুকূল্যও পেতে পারেন। এই সপ্তাহে তীর্থে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। মন ভালো হবে।
মকর রাশি : এই সপ্তাহে নিজের শরীরকে যত্ন নিতে ইচ্ছে করবে। শরীর চর্চা জাতীয় কিছুতে উৎসাহ পাবেন। সপ্তাহ জুড়েই প্রচুর সৃজনশীল ধারণা তৈরী হবে এবং সেগুলোকে আর্থিক দিক থেকে লাভবান করে তুলতে হবে। নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা উচিত হবে না। ছোটবেলায় প্রশংসিত হয়েছেন, এমন কিছু কাজে আগ্রহী হতে পারেন। পড়াশুনা ভালোই হবে।
কুম্ভ রাশি : শরীর সুস্থ রাখতে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে এবং চিকিৎসাও করাতে হতে পারে। এই সপ্তাহে আর্থিক পরিস্থিতির অবনতি হতে পারে। পরিবারের লোকজন এবং আত্মীয়রা বিরক্তিজনক বলে মনে হতে পারে। কেউ ঋণ চাইতে এলে তাঁকে এড়িয়ে যান. সপ্তাহ জুড়ে শত্রুরা সক্রিয় থাকতে পারে এবং আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। সরকারি পরীক্ষার প্রস্তুতি নিন।.
মীন রাশি : এই সপ্তাহে নতুন নতুন যোগাযোগ বাড়বে, যা আপনার কর্মক্ষেত্রে ইতিবাচক মোড় এনে দেবে। শরীর সতেজ থাকবে, মন উৎফুল্ল থাকবে। আপনার সাহস ও আত্মাবিশ্বাস দুই বেড়ে যাবে। যে কোনো সিদ্ধান্ত আপনি নিজে নিতে চাইবেন। এই সপ্তাহে কোনো শুভ ঘটনার সাক্ষী থাকতে পারেন। ব্যয় বাড়লেও আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবেন না। পুরোনো আত্মীয়াদের সাথে সাক্ষাৎ হতে পারে।