
আজ খবর, আজকের রাশিফল – ২৮/১০/২০২৬ :
মেষ রাশি : আজ আয় বুঝে ব্যয় করা দরকার। প্রভাবশালী কারোর সহযোগিতায় উদ্বেগ কমে যাবে, মনে আত্মবিশ্বাস ফিরে পাবেন। আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পেতে পারে। ব্যবসা এবং সন্তানের দিক থেকে সুখবর পেতে পারেন। বাহন কেনার ব্যাপারে আজ আর এগোবেন না। বাবার সাথে মতবিরোধ দেখা দিতে পারে।
বৃষ রাশি : কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে এবং তাঁর সাহায্যে ব্যবসার উন্নতি হওয়ার যোগ রয়েছে। কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় উপস্থিত থেকে কাজের প্রতি মনোনিবেশ করতে পারবেন। বেহিসেবি খরচ বাড়বে, তা নিয়ে সংসারে অশান্তি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আর্থিক লাভ।

মিথুন রাশি: ব্যবসার জন্যে নতুন চিন্তা ধারণা যোগ করা দরকার। অনেক সময় ব্যবসার কাজে ভুল হয়ে যায়, তবে তা স্বীকার করে নিলে পরিবেশ অনেকটাই সহজ হয়ে যায়। জমি সংক্রান্ত কোনো ব্যাপারে অগ্রগতি থাকা দরকার, কাজ ফেলে রাখবেন না। পরিবারকে আরও সময় দেওয়া দরকার।
কর্কট রাশি : যতটা প্রত্যাশা করছেন ততটা না এলেও দুপুরের পর আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন, আর সেই অর্থ আপনাকে প্রভূত আনন্দ দিয়ে যাবে। আপনি মানসিকভাবে শান্তি পাবেন। ফাটকা ব্যবসায়ে আর্থিক লাভ হতে পারে। শেয়ারে ভেবেচিন্তে বিনিয়োগ করবেন। রাত্রে অতিথি আগমন।

সিংহ রাশি : প্রত্যাশা অনুযায়ী আর্থিক লাভ আসবে না। তবু খরচ বাড়বে। বিশেষ করে পরিবার নিয়ে বেড়াতে গেলে খরচ বাড়বে এবং তা নিয়ে সংসারে বাদানুবাদ হতে পারে। দিনের শেষে সঙ্গীর জন্যে উপহার নিয়ে আসবেন। কোনো বন্ধু আজ আপনার ব্যবসায়ে লগ্নি করতে পারে অথবা ঋণ দিতে পারে।
কন্যা রাশি : ব্যবসায়ে সতর্কতা থাকা দরকার, কেউ আপনার পরিকল্পনা ভেস্তে দিতে পারে। তাই সজাগ থাকুন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। দুর্ঘটনা ঘটতে পারে। ব্যবসায়ে আর্থিক লাভের যোগ রয়েছে। পরিবারের সাথে ভালো সময় কাটবে, সঙ্গী আপনাকে আনন্দ দেবে।

তুলা রাশি : আজ একঘেয়েমি কাটাতে নানারকম পদক্ষেপ নেওয়ার কথা ভাবেন, তবে আপনার বেড়াতে যাওয়ায় সবচেয়ে ভালো বলে মনে হতে পারে। কোনো ব্যাপারে পুরোনো আক্রোশ মন থেকে দূর করে দিন। কাউকে ঋণ দেওয়ার ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকুন। কোনো বান্ধবী আজ সুখবর দেবে।
বৃশ্চিক রাশি : যথেষ্ট চিন্তা ভাবনা করেই নিজের বক্তব্য অফিসে গিয়ে জানান। তবে এ ব্যাপারে অভিজ্ঞদের মতামত নিলে আরও ভালো হয়। পরিবারকে নিয়ে আজ ভালো সময় কাটবে। ব্যবসার ক্ষেত্র যথেষ্ট ভালো। আর্থিক লাভ এবং সঞ্চয় দুই বাড়বে। কাউকে কিছু দান করে মানসিক প্রশান্তি পাবেন।

ধনু রাশি : নতুন ব্যবসার ক্ষেত্রে সব দিক বুঝে নিয়ে পরিকল্পনা করুন। ব্যবসার ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী আছে। কাউকে ঋণ দেওয়ার আগে বা কোথাও লগ্নী করার আগে সমস্ত কাগজপত্র ভালো করে যাচাই করে নিন। পরিবারে বাদানুবাধতে পারে, তবে তার সমাধান আপনার হাতেও থাকছে।
মকর রাশি : কাজের চাপ এবং দায়িত্ব দুই বাড়বে। আজ শত্রুকে কাছে ঘেঁষতে দেবেন না। দুপুরের পর আর্থিক দিক থেকে সুবিধামত জায়গায় পৌঁছে যাবেন। তাতে করে পরিস্থিতি আরও ভালোভাবে মোকাবিলা করা যাবে। পরিবারকে নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনায় সাফল্য। নিজের জন্যে সময় পাবেন।

কুম্ভ রাশি : আপনার বাবা দীর্ঘ রোগভোগ থেকে আরোগ্য পেতে পারেন। কোনো একটি ব্যাপারে সঙ্গীর সাথে তীব্রবাদানুবাদ হলেও আপনার পরিবারের কোনো বয়স্ক ব্যক্তির সহযোগিতায় কলহ মিটে যাবে। আজ ব্যবসার দিক থেকে ভালো সময় আসবে, আর্থিক দিক থেকে লাভবান হবেন। আদালতে মামলার রায় আপনার পক্ষে যাবে।
মীন রাশি : কোনো কারণে আজ আপনি প্রশংসিত হবেন, কোনো বন্ধু আজ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে। কর্মক্ষেত্রে পরিবেশ ও পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে থাকবে। ব্যবসার ক্ষেত্রেও আজ ভালো একটা দিন। আর্থিক দিক থেকেও লাভবান হবেন। পড়ুয়াদের পড়াশুনায় অগ্রগতি।





