আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ খবর – আজকের রাশিফল ২৪/১০/২০২৬ : 

মেষ  রাশি : আজ কেউ আপনার সহানুভূতির সুযোগ নিতে পারে এবং সেটা আপনার ব্যবসায়ে প্রভাব ফেলতে পারে, তাই যথেষ্ট সতর্ক থাকা দরকার। আবেগের বশবর্তী হয়ে আজ কোনো সিধান্ত নিতে যাবেন না। ব্যবসার ব্যাপারে কারোর সাথে আলোচনা করতে যাবেন না।  বিনিয়োগের ঝুঁকিও না নেওয়াই ভালো।

বৃষ রাশি : পরিশ্রম করলে যা আশা করছেন তার চেয়েও ভালো ফল পেতে পারেন। আজ বিপদে পড়লেও কোনো ক্ষমতাশালী ব্যক্তির সাহায্যে সমাধান করতে পারবেন। ব্যবসায়  নীতি নিয়েই চলা উচিত এবং নিজের লক্ষ্যমাত্রা স্থির করে নেওয়া উচিত হবে। পারিবারিক ক্ষেত্রে দায়িত্ব বাড়বে। প্রেমের ক্ষেত্রে ধীরে চলুন।

ad11

মিথুন রাশি : ব্যবসার ক্ষেত্র ভালো হবে দুপুরের পর থেকে। নিজের লক্ষ্যমাত্রায় অবিচল থাকুন। পেশার ক্ষেত্রেও আজ বেশ কিছু সুযোগ এসে যাবে।  তবে সেই সুযোগগুলিকে যথা সময়ে কাজ লাগাতে হবে। কর্মস্থলে আপনার কথাকে বেশি গুরুত্ব দেওয়া হবে।  পরিবারকে সময়  দিন, স্ত্রীর স্বাস্থ্যের দিকে দেখুন।

কর্কট রাশি : আজ নিজের মেজাজ ঠিক রাখতে হলে ঠান্ডা করে চলতে হবে। ব্যবসা, পেশা  যাই হোক,আজ যে কোনো রকম লেনদেন থেকে দূরে থাকাই ভালো। বিনিয়োগ থেকেও দূরে থাকুন। ব্যবসার ক্ষেত্রে কর্মচারীদের ভরসা করতে পারবেন। নিজের বাবা এবং স্ত্রী এই দুজন ছাড়া কাউকে বিশ্বাস করতে ইচ্ছা করবে না।

ad15

সিংহ রাশি : ব্যবসার কাজ এগিয়ে যাবে। অপরিচিত কাউকে ভরসা করবেন না।  প্রতিপক্ষকে কোনো সুযোগ নিতে দেবেন না। আদালতে কোনো মামলা থাকলে তা আপনার সপক্ষেই যাবে।  আগুন থেকে সতর্কতা অবলম্বন করুন। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন।  দুপুরের পর আর্থিক উন্নতি হবে।

কন্যা রাশি : আজ সব দিক থেকে সহযোগিতার একটা পরিবেশ বজায় থাকবে। ব্যবসা ভালো গতিতেই এগোবে। তবে ছোট ব্যবসায়ে বেশি ভালো ফল পাওয়া যাবে।  আজ বুঝে খরচ করলে ভালো হবে। শেয়ারে ভালো ফল পাবেন। সম্পত্তি কেনার যোগ আছে। আর্থিক উন্নতি ঘটবে। শরীর ভালো যাবে।

new.ad .Tantravidya

তুলা রাশি : কর্মক্ষেত্রে কোনো কাজের জন্যে আপনার সুখ্যাতি বাড়বে। কেউ কেউ আপনার দেখানো পথেই চলতে চাইবে। চাকরিক্ষেত্রে পদন্নোতির সুযোগ এসে যেতেপারে। পরিবারে আপনার গুরুত্ব বাড়বে। আত্মীয়দের সাথে মেলামেশা বাড়বে, তবে কিছু বন্ধুর সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন।

বৃশ্চিক রাশি :  কর্মক্ষেত্রে কাজের চাপ ক্রমেই বেড়ে যাচ্ছে, ধৈর্য্য রাখুন।  এখন যা চাপের বলে মনে হচ্ছে, তা অদূর ভবিষ্যতে অভ্যাসে পরিণত হতে পারে। পেশাদারি ক্ষেত্রে নিজের কাজের স্বচ্ছতা বজায় রাখতে হবে।  ব্যবসায়ে নিজের পরিকল্পনা কাউকে জানাতে যাবেন না।  পারিবারিক ক্ষেত্র শুভ।

Sofa 1 2

ধনু রাশি : ব্যবসার ক্ষেত্রে আজ কেউ শত্রুতা করতে পারে, তাই সতর্ক থাকুন। রপ্তানি ব্যবসায়ে বেশি করে সতর্কতা নেওয়া দরকার, বিশেষ করে কাঁচামাল পাওয়ার ব্যাপারে।   যে বন্ধুকে এতদিন আপনি ভরসা করে এসেছেন, তাকে আর ভরসা করতে পারবেন না। কোনো কিছু নিয়ে তাড়াহুড়ো করবেন না।

মকর রাশি: আজ যতটা প্রত্যাশা করছেন ততটা ফল নাও পেতে পারেন, তবে ব্যবসার দিকে আজ কিছু নতুন সুযোগ চলে আসতে পারে আপনার সামনে। পেশার ক্ষেত্রে দ্রুত কাজ শেষ করুন, নতুন কাজ আসছে। প্রেমের ক্ষেত্র শুভ, প্রতিবেশীর সাহায্য পাবেন। কেউ উপকার করলে তাকে মনে রাখুন।

ad6 3

কুম্ভ রাশি : আজকের দিনটা বিশ্রামে কাটবে। তা সত্বেও ব্যবসার দিক থেকে ভালো সময় দেখতে পাবেন। যদি আজ কারোর সাথে বিবাদে জড়িয়ে  পড়েন,তাকে  বাড়তে দেবেন না, তার আগেই বিষয়টিকে সমাধান করে ফেলুন।  আজ পুরোনো বন্ধুদেরসাথে দেখা হতে পারে। বেড়াতে গেলেও ভালো লাগবে।

মীন রাশি : আর্থিক দিক থেকে শান্তি বজায় না থাকলেও আজ দিন কাটবে শান্তিতে। ব্যবসার ক্ষেত্রে কর্মীদের সাথে ভালো ব্যবহার করুন, চাকরির ক্ষেত্রে সহকর্মীদের সাথে যোগাযোগ বাড়িয়ে তুলুন। পরিবারকে আরও বেশি করে সময় দেওয়া উচিত হবে।  বাবার স্বাস্থ্য ভালো যাবে। আজ বিনিয়োগ করবেন না।

ad4

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *