
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত,১৭/০৮/২০২৬ : মাত্র ১৬ বছরের এক তরুণ, তার ওজন ২৭৫ কিলো, মেদ কমিয়ে সুস্থ জীবনে ফেরাতে অস্ত্রপচার করা হল এক বেসরকারি হাসপাতালে।
নতুন দিল্লীর এক তরুণ স্থূলতার দরুন নানারকম সমস্যায় ভুগছিল। তার শ্বাসকষ্ট হচ্ছিল, চামড়ায় বাসা বাঁধছিল নানারকম রোগ, স্লিপ এপনিয়া থাকায় ঘুম হচ্ছিলো না. চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তিকরার পরামর্হ দেন। এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু এরপরেই ওই তরুণকে এক সমস্যায় পড়তে হয়, সেটা হল সে বাড়ি থেকে হাসপাতালে কিভাবে যাবে সে ? কোনো গাড়িতে করেই তাকে নিয়ে হচ্ছিলো না. অতঃপর একটি ম্যাটাডোর ভাড়া করে তাতেই তুলতে হয় ঐ তরুণকে। এভাবেই শেষ পর্যন্ত হাসপাতালে পৌঁছায় সে।
তার জন্যে একটি স্পেশ্যাল বিছানার বন্দোবস্ত করা হয়. এরপর তার চিকিৎসা শুরু করেন ডাক্তাররা। তাকে ল্যাপারোস্কপি করা হয়. তার শরীর থেকে পর্যায়ক্রমে মেদ বের করে দেওয়ার লক্ষ্যে কাজ করে চলেছেন চিকিৎসকেরা। ডক্টর দক্ষ শেঠীর নেতৃত্বে ঐ তরুনের জন্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আপাতত চিকিৎসকেরা চাইছেন ২৭৫ থেকে কমিয়ে ঐ তরুনের ওজন ২২৩ এ নামিয়ে আনা। বেরিয়াট্রিক অপারেশন করে পুরো সুস্থ হতে একটু সময় লাগবে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ঐ তরুণ স্থিতিশীল আছে.
![]()