
আজ খবর (বাংলা), [রাজ্য], তারাপীঠ, বীরভূম,১৭/০৮/২০২৬ : ভোর রাতে তারাপীঠে হোটেলে ভয়াবহ অগ্নি কাণ্ড। আগুন লাগার জেরে ৭ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও কয়েকজন।
তারাপীঠ মন্দিরের কাছেই বিদেশিনী হোটেলে ভোর রাতে আগুন লেগে যায়.। হোটেলের একতলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গোটা হোটেলটাই কালো ধোঁয়ার গ্রাসে চলে যায়। দমকল জানিয়েছে বিদ্যুতের শর্ট সার্কিটের ফলেই আগুন লেগে থাকতে পারে। হোটেলের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষনে আগুন ছড়িয়ে পড়েছে একতলায়। আবাসিকরা রিসেপশন দিয়ে বের হতে চেষ্টা করলে অগ্নিদগ্ধ হয়ে যান।
হোটেলের সামনেই তারাপীঠ থানা থাকায়, দ্রুত পুলিশ সেখানে পৌঁছে যায়, পরে রামপুরহাট থানা থেকেও পুলিশ আসে ঘটনাস্থলে। আগুন লাগার ঘটনায় মোট ৬ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, তাঁদেরকে ভর্তি করা হয়েছে রামপুরহাট হাসপাতালে। ঘটনাস্থলে মোট ৬ জনের মৃত্যু হয়েছিল, পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
কিভাবে আগুন লেগে এতজন পুণ্যার্থীর মৃত্যু হল তা জানতে তদন্ত করে দেখছে পুলিশ। এই মুহূর্তে শ্রাবনমাসের জন্যেই তারাপীঠে বেশ ভীড় আছে পর্যটকদের। এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে তারাপীঠের পর্যটকের মধ্যে।
![]()