আজ খবর (বাংলা) [খেলা], ইসলামাবাদ, পাকিস্তান, ৩১/০৭/২০২৬ : পাকিস্তানের ব্রড পিক শৃঙ্গে দুর্ঘটনা। একটি তুষার ধ্বসে নিখোঁজ বেশকিছু পর্বতারোহী। তাঁদের উদ্ধার করতে নতুন করে অভিযান চালানো হচ্ছে।
Advt. Travel Sack @Rs. 1299/- (One year warranty) [Click on the image]
পাকিস্তানের ব্রড পিক (৮০৪৭মিটার ) শৃঙ্গে অভিযান চলছিল। হঠাৎ করেই সেখানে তুষার ধ্বস বা এভেলাঞ্চ নামে। নিমেষে তলিয়ে যান অভিযাত্রীরা। কাঠমান্ডু পোষ্ট লিখেছে এঘটনায় ৪জনকে মৃত অবস্থায় উদ্ধার করা গেলেও দলের বেশিরভাগ অভিযাত্রীরা এখনও নিখোঁজ আছেন। সেই নিখোঁজদের তালিকায় আছেন নেপালের প্রখ্যাত পর্বতারোহী প্রাক্তন রয়্যাল মেরিন নির্মল পুরজা। তিনিই ১০সদস্যের একটি অভিযাত্রী দলকে নেতৃত্ব দিচ্ছিলেন।
ঐ অভিযাত্রী দলে পাঁচজন নেপালি ছাড়াও একজন আমেরিকান, একজন পাকিস্তানি, একজন ওমানি এবং একজন চীনা নাগরিক ছিলেন। এদিন কারাকোরাম পর্বতে বিশ্বের দ্বাদশ সর্বোচ্য শৃঙ্গ ব্রড পিকে দুর্ঘটনা ঘটে। হঠাৎ করেই পাহাড়ের মাথা থেকে নেমে আসে তুষার ধ্বস। গতকাল দুপুর নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। অভিযাত্রীদের উদ্ধার করতে উদ্ধারকারী দল ঘটনাস্থলেপৌঁছেছে। নির্মল পুরজা এখনো নিখোঁজ আছেন। তাঁর এবং অন্যান্য অভিযাত্রীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।