
তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ি ভাংচুর
আজ খবর (বাংলা), [রাজনীতি] গোঘাট, হুগলি, ২৭/০৪/২০২৬ : ভোটের প্রচারের শেষ লগ্নে এসে হুগলির গোঘাটে আক্রান্ত হলেন তৃণমূল সাংসদ মিতালি বাগ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজই ভোটের প্রচার শেষ হয়ে যাচ্ছে। প্রচারের শেষ দিনে এসে আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মিতালি বাগ। আজ আরামবাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল। সেই জনসভায় যাচ্ছিলেন সাংসদ মিতালি বাগ। হুগলির গোঘাটে কিছু লোক তাঁর গাড়ির কনভয় আটকে দেয় বলে অভিযোগ উঠেছে। তারা মিতালি বাগের গাড়ির সামনের কাঁচ ভেঙে দেয়।
এই ঘটনায় আহত হয়েছেন সাংসদ নিজেই। তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন তিনি স্থিতিশীল আছেন। তাঁর শারীরিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেস বিজেপির দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে। তৃণমূল সমাজ মাধ্যমে লিখেছে, “স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে আমাদের নেতাকর্মীদের হুমকি দিয়ে বলছেন যে বাড়ির বাইরে বের হলে উল্টো করে টাঙ্গিয়ে দেওয়া হবে, সেইসব বক্তব্যের ফলেই এই ধরনের ঘটনা ঘটছে এই রাজ্যে।”
![]()