
“মোদীজির নেতৃত্বে দেশের সেবা করার সুযোগ পাব”
আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ৩১/০৩/২০২৬ : ভোটের মুখে এবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লিজেন্ড টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ।
২০২১ সালে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে, কিন্তু পাঁচ বছরেই মোহভঙ্গ হল লিয়েন্ডার পেজের। তৃণমূল কংগ্রেস ছেড়ে লিয়েন্ডার পেজ যোগ দিলেন বিজেপিতে। আজ বিজেপি প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন লিয়েন্ডার পেজ. সুকান্ত মজুমদার বললেন, “রাজ্যে গেরুয়া হাওয়া আরও বাড়ছে। লিয়েন্ডারের যোগদানে বিজেপির শক্তি আরও বাড়লো।”
বিজেপিতে যোগ দিয়ে লিয়েন্ডার পেজ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নিতিন নবীন এবং দেশের ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুকে। লিয়েন্ডার এদিন বলেন, “সামাজিক কাজকর্ম করার জন্যে বিজেপি আমাকে নতুন সুযোগ দিয়েছে। আমি সবচেয়ে বড় রাজনৈতিক দলে যোগ দিলাম। আমি যুব সম্প্রদায়ের জন্যে কাজ করব। খেলায় আমি যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করবো।”
![]()