
দেশ থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পিছনে অমিত শাহের অবদান ছিল অনস্বীকার্য
আজ খবর (বাংলা), [রাজনীতি], নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর, ২৯/০৩/২০২৬ : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জাতির নতুন চানক্য বলে অবিহিত করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিজেপি নির্বাচনে জিতলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে পারেন বলে ইঙ্গিত দিয়ে গিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবার তাঁকেই জাতির নব ‘চানক্য’ বলে অভিহিত করলেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী আজ বলেন, “অমিত শাহ জাতির নব চানক্য। অসাধারণ নেতা তিনি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নকে সফল করে তুলছেন তা যথেষ্ট প্রশংসনীয়। শুধু তাই নয়, দেশ থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পিছনে তাঁর অবদান দেশবাসী ভুলবে না. “
প্রসঙ্গত উল্লেখ্য, আর কিছুদিন পরেই দুই দফায় ভোট গ্রহণ করা হবে পশ্চিমবঙ্গে। এপ্রিল মাসের ২৩ ও ২৯ তারিখে ভোট হতে চলেছে রাজ্যে। ভোটের ফল প্রকাশিত হবে মে মাসের ৪ তারিখে। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে ভোটের চরম লড়াইয়ের সাক্ষী থাকছে গোটা রাজ্য। নির্বাচনের ফলাফলের জন্যে আমাদের অপেক্ষা করতেই হবে মে মাসের ৪ তারিখ পর্যন্ত।
![]()