
মমতা চান না এসআইআর হোক : দিলীপ
আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/০১/২০২৬ : বিজেপি নেতা দিলীপ ঘোষ আজ এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ আগে বলেছেন শাসক দল দেশের সাংবিধানিক ব্যবস্থাকে অসম্মান করছে।
বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, “নানারকম আইনি চ্যালেঞ্জ জানিয়ে এসআইআর প্রক্রিয়াকে ব্যাহত করার চেতা করছে তৃণমূল কংগ্রেস।” দিলীপ ঘোষ নির্বাচন কমিশনকে অনুরোধ করতে চান যে তারা যেন সুষ্ঠূভাবে এসআইআর-এর কাজ চালিয়ে যান. ভোটার তালিকা সংস্কার করার মাধ্যমে ভোটারদের নাম সংযোজন ও বিয়োজনের কাজ ঠিকমত চালিয়ে নিয়ে যান.
এদিন দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন, “তৃণমূল কংগ্রেস চাইছে না ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাক. পশ্চিমবঙ্গে সাংবিধানিক সমস্ত ব্যথা ভেঙে পড়েছে। দেশের সংবিধানকেও ওরা অসম্মান করে চলেছে। আদালতকেও চ্যালেঞ্জ করা হচ্ছে। এসআইআর এই রাজ্যে সম্পন্ন করা দরকার, সেই কাজে পুলিশ ও সরকারি কর্মচারীদের সহায়তা করা উচিত কিন্তু সবাই তা করছে না. কারন মমতা বন্দ্যোপাধ্যায় চান না যে এসআইআর সম্পন্ন হোক. ”
![]()