গতি কমিয়ে ওড়িশার উপকূলে ঝাঁপিয়ে পড়লো আকভান

গতি কমিয়ে ওড়িশার উপকূলে ঝাঁপিয়ে পড়লো আকভান

গতি কমিয়ে ওড়িশার উপকূলে ঝাঁপিয়ে পড়লো আকভান

আজ খবর,  [দেশ], পুরী, ওড়িশা, ২০/১১/২০২৬ :  এই মুহূর্তে ওড়িশায় অন্ধ্রপ্রদেশের উপকল অঞ্চলে ঘূর্ণিঝড়ের ল্যাণ্ডফল চলছে , উপকূল অঞ্চলে ঝাঁপিয়ে পড়েছে ঘূর্ণিঝড় আকভান।

আজ ভোরবেলায় অনেকেই গতি কমিয়েছে কেউ ঘূর্ণিঝড়। বলা হচ্ছিল এ ঘন্টায় প্রায় ১১০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাবে, সেই গতিবেগ কিছুটা কমিয়ে এই মুহূর্তে ওড়িশার গোপালপুর উপকূলে যে ঝড় বয়ে চলেছে, তার গতিবেগ রয়েছে ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। অর্থাৎ নিজের গতিবেগ অনেকটাই হ্রাস করেছে ঘূর্ণিঝড় আকভান।

santanu ad

ওড়িশার উপকূল অঞ্চলগুলি থেকে এর আগেই লক্ষ লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।  তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে। গোপালপুর, পুরী বহরমপুর এই শহরগুলিতে প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকে।  সৈকত অঞ্চলে লাগাতার মাইকিং করা হয়েছিল। উড়িষ্যার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রবল বর্ষণ।  সমুদ্রের জল রীতিমতো ফুঁসছে।

Ad Grafity

ঘূর্ণিঝড় আকভানের  প্রভাবে আজ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতেও বৃষ্টিপাত হতে থাকবে। গতকাল ভোর থেকেই ভিজতে শুরু করেছে মহানগর কলকাতা। আজও  চলছে বৃষ্টি। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা থেকে পুরী যাওয়ার বেশ কিছু ট্রেনকে নিয়ন্ত্রণ করা হয়েছে। পুরীর মন্দির কয়েকদিনের জন্যে বন্ধ রাখা হয়েছে।  দিঘা, মন্দারমনির মত জনপ্রিয় সৈকতাবাসগুলিও রীতিমতো খাঁ  খাঁ  করছে।

a.devgopal 5

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *