আজ রাশিফল — ২০/১১/২০২৬

আজ রাশিফল — ২০/১১/২০২৬

rashifol.news1 1 3

আজ খবর, আজ রাশিফল — ২০/১১/২০২৬ : 

মেষ  রাশি : আজ ব্যবসার ক্ষেত্রে ভালো একটা দিন।  নানারকমভাবে মুনাফা আসতে  থাকবে।  নতুন পরিকল্পনা গ্রহণ করতে  পারবেন.কর্মক্ষেত্রেও নিজের কর্মদক্ষতা দেখাতে পারবেন এবং প্রশংসিত হবেন। পাওনা অর্থ অনায়াসে আদায় হয়ে যেতে পারে। পরিবারে শান্তি থাকবে। শখ নিয়ে সমস্যা বাড়বে  পারে।

বৃষ রাশি : জীবনসঙ্গী অসুথ হয়ে পড়তে পারে, তাঁর চিকিৎসা করান। কিছু নতুন সুযোগ পেতে হলে অল্প খরচ করতে হতে পারে। ব্যবসার জন্যে যে নতুন পরিকল্পনা করেছেন তা সাফল্যের মুখ দেখবে। আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। কর্ম সূত্রে বিদেশ যাত্রার যোগ তৈরী হতে চলেছে।

ad15 1

মিথুন  রাশি: ব্যবসার ক্ষেত্রে অন্য কারোর ওপর ভরসা না করে নিজেই দেখাশুনা করুন, অন্যথায় খরচ ও ক্ষতি দুই বাড়তে পারে। সরকারি চাকরি পাওয়ার যোগ রয়েছে, তাতে মনে আনন্দ থাকবে, তবে আজ অতিরিক্ত ব্যয় আটকাতে পারবেন না।  তুচ্ছ বিষয় নিয়ে পরিবারে মতভেদ তৈরী হতে পারে।

কর্কট রাশি :  ব্যবসার ক্ষেত্রে আজ কিছু সমস্যা দেখা দিতে পারে, তবে সেই সমস্যা আপনি নিজেই সামলে নিতে পারবেন। সন্ধ্যের পর সেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে।  আজ আপনার বিতর্ক এড়িয়ে চলা উচিত। কারোর কোনো সমালোচনা করবেন না। নিজের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। জলপথে ভ্রমন করবেন না।

সিংহ রাশি : সংসার এবং ব্যবসা দুই জায়গাতেই খরচ লাগাম ছাড়া হয়ে যেতে পারে।  কারোর প্রভাবে প্রভাবিত হয়ে লগ্নি করতে হতে পারে। যথেষ্ট ভাবনা চিন্তা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়া উচিত, প্রয়োজনে অভিজ্ঞজনের পরামর্শ নিন। প্রেমে আজ বাধা আছে, বিয়ের কথাবার্তাও আটকে যেতে পারে।

joyeeta das ad 2

কন্যা রাশি : কর্মস্থলে নানাভাবে বিরোধিতার সম্মুখীন হতে হবে. ঋণ  নিয়ে থাকলে সমস্যা আরও বাড়তে পারে। সময়ের মধ্যে সব কাজ শেষ না করলে নতুন সমস্যা তৈরী হতে পারে।  কেউ গুপ্ত শত্রুতা করলে তাকে প্রতিহত করে ফেলতে হবে। মনের জোর ধরে রাখুন।  নিজের লক্ষ্যে অবিচল থাকুন।

তুলা রাশি :  ব্যবসা, পেশা এবং চাকরির ক্ষেত্রে মাঝে মাঝেই গুপ্ত শত্রুতা আপনাকে নানা রকম অসুবিধার মধ্যে ফেলে দিচ্ছে, যার ফলে সাময়িক ক্ষতির মুখেও পড়তে  হচ্ছে আপনাকে। যাঁরা প্রযুক্তি নিয়ে কাজ করেন, তাঁদের বিদেশ থেকে সুযোগ আসতে  চলেছে। বেড়াতে গেলে আনন্দ পাবেন।

বৃশ্চিক রাশি : পেশা পরিবর্তন করতে পারেন। চাকরির ক্ষেত্রেও নতুন কিছু পরিবর্তন আসতে  পারে, আর সেই নতুন পরিবেশকে মানিয়ে নিতে একটু সময় লেগে যেতে পারে। পেশার ক্ষেত্রেও নতুন কাজের সুযোগ পেয়ে যাবেন। রাজনীতি যাঁরা করেন, তাঁদের সুনাম বাড়বে, সমাজে প্রভাব বাড়বে।

ad11 1

 ধনু রাশি : ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় এসেছে,সব দিক থেকেই লাভবান হবেন। পেশার ক্ষেত্রে নতুন কাজ আসতে থাকবে। পুরোনো ঋণ পরিশোধ করতে পারবেন। সঞ্চয়ে মনোযোগ দিতে পারেন।  আজ কোনো নিকট বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন। শিল্পীরা আজ অপ্রত্যাশিত ফল পাবেন।

মকর রাশি :  ব্যবসায়ে লাভ বাড়বে, তবে নতুন কিছু কৌশল নিতে হতে পারে। বেশ কিছু সিদ্ধান্ত আজ আপনাকে নিতে হতে পারে।  সৃজনশীল বা ক্রিয়েটিভ জাতীয় কাজ করেন এমন শিল্পীদের আজ প্রচুর সুনাম বাড়বে। আর্থিক লাভও বাড়বে। কিডনি জাতীয় রোগে ভুগতে হতে পারে। প্রেমে বাধা নেই।

কুম্ভ রাশি : পরীক্ষার ফল প্রকাশ হলে দেখতে পাবেন, যে ফল প্রত্যাশা করেছেন ততটা সফল আপনি হতে পারেন নি।  বাড়িতেই আজ বেশিরভাগ সময় কাটবে। অসুস্থ হয়ে পড়তে পারেন অথবা বাড়িতে বয়স্ক কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন। বেড়াতে গিয়ে থাকলে প্রভূত আনন্দ লাভ করতে পারেন। new.ad .Tantravidya 1

মীন রাশি :   ব্যবসার ক্ষেত্রে আজ আপনার লাভের পরিমান বেড়ে যাবে, কিন্তু তা সত্বেও আপনার দুশ্চিন্তা এতটুকুও কমবে না। যে কাজ অনেক দিন ধরে পড়ে আছে, সেই কাজ আজ সম্পন্ন করতে পেরে কিছুটা আশ্বস্ত হবেন। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়বে। বিষাক্ত জন্তু বা পোকার কামড় থেকে সাবধান।

ad.vaastu 1

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *