বিদেশিরাও ভিড় করছেন পুজো দেখতে

বিদেশিরাও ভিড় করছেন পুজো দেখতে

বিদেশিরাও ভিড় করছেন পুজো দেখতে

আজ খবর , নিজস্ব সংবাদাতা, কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৪/১০/২০২৬ : আজ চতুর্থী। আগামীকাল পঞ্চমীর বেলা গড়ালেই মণ্ডপে মণ্ডপে ঢাকে কাঠি পড়বে।  শুরু হয়ে যাবে বাঙালির অতি প্রিয় শারদোৎসব। আবার মা এসেছে ঘরে। এই দিনটাকে প্রতি বছর ফিরে পেতে চায় বাঙালি।  এই বছরেও তার ব্যতিক্রম হওয়ার নয়।

এই মুহূর্তে প্রায় সব মন্ডপেই এসে গিয়েছে দূর্গা প্রতিমা।  যে সব বাড়িতে পুজো হচ্ছে, সেখানেও আজকের মধ্যেই এসে যাবে প্রতিমা। মাকে স্বাগত জানাতে বাঙালির ঘরে ঘরে উৎসবের সাজ, সকলেই মুখিয়ে আছে এই দিনগুলোতে উৎসব পালন করতে। মায়ের আরাধনায় মন বসাতে। বিভিন্ন মণ্ডপে উদ্বোধন সারা হয়ে গিয়েছে। তাই আজ থেকেই মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভীড় দেখতে পাওয়া যাবে।

new.ad .maabargabhimaboutique

মণ্ডপগুলি সেজে উঠেছে রং বেরঙ্গে, আলোর মালায়।  মাইকে ৱাজ্ছে মিষ্টি গানের সুর. সব মিলিয়ে পুজো পুজো পরিবেশ। মাথার ওপর আকাশে ভাসছে পেঁজা তুলোর মত মেঘ, গ্রাম বাংলায় থরে থরে মাথা তুলেছে কাশ  ফুলের বন। এবছর বিদেশিরাও কোমর বেঁধে দুর্গোৎসবের আনন্দ ভাগ করে নিতে মুখিয়ে আছেন।

new.ad .carbon.clean

চেম্বার অফ কমার্সের সৌজন্যে এই বছর প্রচুর বিদেশী কলকাতার দুর্গাপুজোর উৎসব দেখবে বলে ভিড় করছেন।  বাতানুকূল বাসে চেপে তাঁরা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছেন, পুজোর থিম  দেখে প্রশংসাও করছেন।  তাঁরা বাঙালি বনেদি বাড়িতেও উঁকি দিচ্ছেন পুজোর দেখতে। কেউ কেউ পুরো ব্যাপারটা ভিডিও রেকর্ডিং করে রাখছেন।

কে বলতে পারে ‘সিটি অফ জয়’এ  বেড়াতে এসে হয়তো আর একটা ‘সিটি অফ ফেস্টিভ্যাল’ জন্ম নিলো !

new.ad .Tantravidya

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *