নন্দীগ্রামের ভোটের ফল নিয়ে কী বললেন প্রার্থী এতেসামুল হক?

নন্দীগ্রামের ভোটের ফল নিয়ে কী বললেন প্রার্থী এতেসামুল হক?

 

নন্দীগ্রামের প্রার্থী এতেসামুল হক ভোটের ফল নিয়ে বক্তব্য দিচ্ছেন
নন্দীগ্রামের ভোটের ফল নিয়ে কী বললেন প্রার্থী এতেসামুল হক?

আজ খবর

Screenshot 2026 10 02 212535 (বাংলা) [রাজনীতি] নন্দীগ্রাম ০৭ /১০/২০২৬

 

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার, ৬ অক্টোবর দিনভর ভোটগ্রহণকে কেন্দ্র করে একাধিক অভিযোগ/পাল্টা অভিযোগ সামনে এলেও গণতান্ত্রিক তৃণমূলের প্রার্থী এতেসামুল হক নন্দীগ্রামে ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন।

ad5

ভোটগ্রহণের পর ফলাফল নিয়ে তার আত্মবিশ্বাস শোনা যায় তার  বক্তব্যে । এর আগে প্রচারের সময়ও এতেসামুল হক নন্দীগ্রাম থেকে বড় ব্যবধানে জয়ের আশা প্রকাশ করেছিলেন। তিনি দাবি করেছিলেন, ২০ থেকে ৩০ হাজার ভোটের ব্যবধানে জয় পেতে পারেন।

WhatsApp Image 2026 09 29 at 16.54.00

এবার ভোটের ফল প্রকাশের অপেক্ষা। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী নন্দীগ্রাম উপনির্বাচনের ফল ঘোষণা হবে ৯ অক্টোবর। ফলে এতেসামুল হকের দাবি শেষ পর্যন্ত কতটা বাস্তব হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

add maa tara

নন্দীগ্রামে এবারের উপনির্বাচনে বিজেপির হাসিরানি রথ, কংগ্রেসের মিলন প্রধান, সিপিআইয়ের শান্তিগোপাল গিরি এবং গণতান্ত্রিক তৃণমূলের এতেসামুল হক-সহ একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

WhatsApp Image 2026 09 23 at 13.11.31 2

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *