ভারত-উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি পাস, মেসি-কাণ্ডে বঞ্চিতদের বড় উপহার

ভারত-উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি পাস, মেসি-কাণ্ডে বঞ্চিতদের বড় উপহার

 

ভারত উরুগুয়ে ম্যাচের ফ্রি টিকিট
ভারত-উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি পাস, মেসি-কাণ্ডে বঞ্চিতদের বড় উপহার

আজ খবর

Screenshot 2026 10 02 212535 (বাংলা) [খেলা] কলকাতা ০৫/১০/২০২৬

ভারত-উরুগুয়ে আন্তর্জাতিক ফুটবল ম্যাচের আগে বড় ঘোষণা রাজ্য সরকারের। গত বছর কলকাতায় লিয়োনেল মেসির সফর ঘিরে যে দর্শকেরা টিকিট কিনেও ম্যাচ বা অনুষ্ঠান ঠিকভাবে উপভোগ করতে পারেননি, তাঁদের জন্য ভারত-উরুগুয়ে ম্যাচের ২২ হাজার কমপ্লিমেন্টারি পাস  দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

WhatsApp Image 2026 09 23 at 13.11.31 2

আগামী ৬  কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত ও উরুগুয়ের মধ্যে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচের জন্যই মেসি-ইভেন্টের বঞ্চিত দর্শকদের বিনামূল্যে পাস দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

কারা পাবেন ফ্রি পাস?

এই সুবিধা সাধারণ দর্শকদের জন্য নয়। গত বছর ১৩ ডিসেম্বর কলকাতায় আয়োজিত মেসির G.O.A.T Tour-এর টিকিট যাঁরা কিনেছিলেন, তাঁদের মধ্যেই যাঁরা ওই অনুষ্ঠানে বঞ্চিত হয়েছিলেন, তাঁরাই ভারত-উরুগুয়ে ম্যাচের কমপ্লিমেন্টারি পাস পাওয়ার জন্য যোগ্য।

ad5 1

পাস সংগ্রহের সময় সঙ্গে রাখতে হবে সরকারি বৈধ ছবি–সহ পরিচয়পত্র। ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের মতো পরিচয়পত্র গ্রহণযোগ্য বলে জানানো হয়েছে। পাশাপাশি আগের মেসি ইভেন্টের টিকিটও দেখাতে হবে।

ad3

কোথা থেকে পাস সংগ্রহ করা যাবে?

৫ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি কেন্দ্র থেকে পাস সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রগুলির মধ্যে রয়েছে মোহিত মৈত্র মঞ্চ, মিলন মঞ্জরী কমিউনিটি হল, অভয়ান কমিউনিটি হল, উদযাপন কমিউনিটি হল, শুভনন্দন কমিউনিটি হল, বিধাননগর পুরসভা স্পোর্টস কমপ্লেক্স এবং রাজারহাট-গোপালপুর সুইমিং পুল। এছাড়াও যুবভারতী ক্রীড়াঙ্গনের ২ ও ৩এ নম্বর গেট থেকেও পাস সংগ্রহ করা যাবে।

Mind Junction 1

অন্যদিকে, সাধারণ ফুটবলপ্রেমীদের জন্যও ভারত-উরুগুয়ে ম্যাচের টিকিটের দাম কমানো হয়েছে। নির্দিষ্ট কয়েকটি গ্যালারির টিকিট ১,৯৯৯ টাকা থেকে কমিয়ে ১৯৯ টাকা করা হয়েছে।

ফলে একদিকে মেসি-ইভেন্টে বঞ্চিত দর্শকদের জন্য বিনামূল্যে ম্যাচ দেখার সুযোগ, অন্যদিকে সাধারণ দর্শকদের জন্য কম দামে টিকিট—সব মিলিয়ে ভারত-উরুগুয়ে ম্যাচ ঘিরে কলকাতায় ফুটবল-উন্মাদনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

ad9

 

 

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *