দিল্লির পার্কে পুলিশ সেজে কিশোরীকে হেনস্তা, গ্রেফতার ১

দিল্লির পার্কে পুলিশ সেজে কিশোরীকে হেনস্তা, গ্রেফতার ১

 

কালকাজির আস্তা কুঞ্জ পার্কে কিশোরীকে নির্জন জায়গায় নিয়ে যাওয়ার অভিযোগ

দিল্লির আস্তা কুঞ্জ পার্কে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগের ঘটনায় পুলিশের তদন্ত
দিল্লির পার্কে পুলিশ সেজে কিশোরীকে হেনস্তা, গ্রেফতার ১

 

আজ খবর (বাংলা) [দেশ] দিল্লি ২২/০৯/২০২৬:  দিল্লির কালকাজি মন্দিরের কাছে আস্তা কুঞ্জ পার্কে এক ১৭ বছরের কিশোরীকে তিন যুবক পুলিশ পরিচয় দিয়ে তার বন্ধুর থেকে দূরে নির্জন জায়গায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন হেনস্তা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্তদের মধ্যে আসিফ নামে এক যুবককে পুলিশের সঙ্গে গোলা গুলির লড়াইয়ের পর গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের বিরুদ্ধেও তদন্ত চলছে। পুলিশ এর সুত্র থেকে জানা যায় , সোমবার সন্ধ্যার সময় ওই কিশোরী তার ১৭ বছরের এক বন্ধুর সঙ্গে কালকাজি মন্দিরে গিয়েছিল।

WhatsApp Image 2026 09 08 at 11.17.31

পরে তারা মন্দিরের কাছে থাকা আস্তা কুঞ্জ পার্কে যায়। অভিযোগ, সেখানে তিন যুবক নিজেদের পুলিশকর্মী পরিচয় দিয়ে তাদের আটকায় এবং ভয় দেখায় এবং কিশোরীকে ভয় দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে যায় । সেখানে তিন অভিযুক্ত তার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। ঘটনার পর অভিযুক্তরা কিশোরী ও তার বন্ধুকে ভয় দেখিয়ে সেখান থেকে চলে যায়। রাত প্রায় ৮টা ৪৫ মিনিট নাগাদ এই ঘটনার বিষয়ে পুলিশ কন্ট্রোল রুমে ফোন যায়। খবর পেয়ে অমর কলোনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কিশোরীকে চিকিৎসার জন্য এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

WhatsApp Image 2026 09 08 at 11.42.53

পাশাপাশি ক্রাইম টিম ও ফরেনসিক দল ঘটনাস্থল পরীক্ষা করে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ একাধিক দল গঠন করে অভিযুক্তদের খোঁজ শুরু করে। তদন্তের সময় আসিফের গতিবিধি সম্পর্কে তথ্য পাওয়ার পর অমর কলোনির ডিএম অফিস রোড এলাকায় পুলিশ তাকে আটকানোর চেষ্টা করে বলে পুলিশ জানিয়েছে। ওই সময় আসিফ পালানোর চেষ্টা করে । পুলিশের দাবি, হেড কনস্টেবল রাজেশ যখন ফায়ারিং করছিলেন তখন আসিফ ও বন্দুক চালাছিল । গোলাগুলির সময় হেড কনস্টেবলের বুলেটপ্রুফ ভেস্টে একটি গুলি লাগে তখন তিনি পাল্টা আসিফের দিকে গুলি চালান ।

WhatsApp Image 2026 09 08 at 11.44.55

ঘটনায় আসিফের ডান পায়ে গুলি লাগে এবং তাকে চিকিৎসার জন্য এইমস ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয় । ঘটনায় অমর কলোনি থানায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং পকসো আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশ পার্ক ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ঘটনাটির সঙ্গে যুক্ত অন্য অভিযুক্তদের ভূমিকা নিয়েও তদন্ত চলছে।

WhatsApp Image 2026 09 08 at 12.05.04

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *