মুম্বইয়ে ‘দই হাঁড়ি’ উৎসবে আহত ১৬৮

মুম্বইয়ে  ‘দই হাঁড়ি’ উৎসবে আহত ১৬৮

মুম্বইয়ে 'দই হাঁড়ি' উৎসবে আহত ১৬৮

 

আজ খবর (বাংলা) [দেশ] মুম্বই , মহারাষ্ট্র, ০৬/০৯/২০২৬ :  গতকাল মুম্বই  জুড়ে দই হাঁড়ি উৎসবকে কেন্দ্র করে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ তে.  এর মধ্যে বেশ কিছু মানুষকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।  আহতের সংখ্যা এতো হলেও এই উৎসব বা খেলায় জনপ্রিয়তায় ভাঁটা পরে নি এতটুকু। বরং মুম্বইয়ের  বিভিন্ন পাড়ায় এই দই হাঁড়ি উৎসব দেখতে ভীড় করেন জিতেন্দ্র থেকে গোবিন্দা সকলেই।

ad cyber solution
দই হাঁড়ি খেলা উৎসব যাপনের  সাথে শ্রীকৃষ্ণের আখ্যান মিশে রয়েছে।  অনেক উঁচুতে হাঁড়ি ঝোলানো থাকে, তাতে থাকে দই. যেভাবে কিশোর বয়সে শ্রীকৃষ্ণ অনেক উঁচুতে ঝোলানো দই চুরি করতে উঠতেন, অনেকটা সেই কায়দায় একের ঘাড়ে আর একজন, তার ঘাড়ে আর এক জন, এভাবে ঐ  উচ্চতায় পৌঁছে দইয়ের হাঁড়ি ভেঙে দিতে হবে. এমনটাই খেলার নিয়ম।
মুম্বইতে জন্মাষ্টমীর দিন বা পরের দিন এই দই হাঁড়ি উৎসব যাপনকে ঘিরে  ব্যাপক উত্তেজনা দেখা দেয় , প্রচুর মানুষের ভীড় হয়।  বিভিন্ন এলাকায়  এই উৎসবে বলিউডের বিভিন্ন ষ্টার অভিনেতা ও  অভিনেত্রীদেরকেও দেখতে পাওয়া যায়।   জিতেন্দ্র থেকে গোবিন্দা এমনকি সঞ্জয় দত্তদের দেখতে ও প্রচুর ভীড় হয়. এবছরেও তার ব্যতিক্রম হয় নি।
ad cyber solution
এ বছর এই দই হাঁড়ি উৎসবে প্রচুর মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।  মোট ১৬৮ জন আহত হয়েছেন, যার মধ্যে ২৯ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮১ জনের চিকিৎসা চলছে এবং ৫৮ জনকে প্রাথমিক চিকিৎসাকরিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Dr. B Monal Ad

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *