উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গেও বাড়বে বৃষ্টি

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গেও বাড়বে বৃষ্টি
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গেও বাড়বে বৃষ্টি
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গেও বাড়বে বৃষ্টি

উত্তরবঙ্গে উইকেন্ডে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। সোমবার এবং মঙ্গলবার দুই তিন জেলায় ভারী বৃষ্টি। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই কমে যাবে। দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জ হয়ে কৃষ্ণনগরের উপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত। রাজস্থান থেকে মনিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখাও উত্তরবঙ্গ এবং আসামের উপর দিয়ে বিস্তৃত রয়েছে।

আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। রবিবার বৃষ্টির সম্ভাবনা কমবে। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় পর্যবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সর্তকতা। জলীয় বাষ্পের কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে।

সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আবার বাড়বে।মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাতে। হলুদ সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃহষ্পতিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই বৃষ্টির সম্ভাবনা কমবে।

আজ ওপরের চার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। মালদা দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সর্তকতা। রবিবার উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।

সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। নিচের দিকের জেলার বিক্ষিপ্তভাবে কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা। মূলত আংশিক মেঘলা আকাশ। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে কলকাতাতে। সামান্য তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *