আজ খবর (বাংলা), [দেশ], উদয়পুর, রাজস্থান, ১৭/০৬/২০২৬ : ইতিহাসে যা বলা হয়েছিল, তা ছিল ভুল এবং বিকৃত, পকৃতপক্ষে হলদিঘাটের যুদ্ধে মুঘলদেরকে পরাজিত করেছিলেন বীর মহারানা প্রতাপ সিং, এমনটাই দাবি করলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত।
আজ মহারানা প্রতাপের ৪৮৬ তম জন্ম বার্ষিকী। সেই উপলক্ষে একটি অনুষ্ঠানে উদয়পুরে হাজির ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি আজ হলদিঘাটের যুদ্ধে মহারানা প্রতাপকেই জয়ী হিসেবে ঘোষণা করেছেন। তাঁর মতে ইতিহাসকে বিকৃত করা হয়েছিল মুঘল শাসনকালে। দেশীয় রাজাদের তুলনায় সেই সময় আক্রমণকারীদের গৌরবকেই মহিমান্বিত করার প্রয়াস থেকেই ইতিহাসকে বিকৃত করে দেখানো হয়েছিল।
সেই সময় ঠিক কি ঘটেছিল তা বোঝার জন্যে সেই সময়কালের অন্যান্য তথ্যগুলিকে ঘেঁটে দেখতে বলেছেন মোহন ভাগবত। তিনি বলেছেন, “বিভিন্ন তথ্যাবলী ও লেখা থেকে দেখা যাচ্ছে, হলদিঘাটের যুদ্ধ শুরুর সময় থেকে সম্রাট আকবরের নেতৃত্বে মুঘল সেনা বাহিনী অনেকটা করে পিছনে যেতে শুরু করেছিল। বিজয়ী সৈন্যরা কখনো পিছিয়ে যান না, এছাড়াও অন্যান্য তথ্য এটা স্পষ্ট করছে যে হলদিঘাটের যুদ্ধে মুঘল সম্রাট আকবর নয়, বরং রানা প্রতাপেরই জয় হয়েছিল। এতদিন ধরে সত্য পরিবেশিত হয় নি, ইতিহাসকে বিকৃত করে রাখা হয়েছিল।” মোহন ভাগবত মনে করেন এবার সত্য সামনে আসা দরকার।
আজ খবর (বাংলা) [রাজনীতি], কলকাতা , পশ্চিমবঙ্গ, ১৭/০৬/২০২৬ : বেশ কিছুদিন ধরে একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীরা দুর্নীতির দায়ে ধরা পরে যাচ্ছিলেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর হাতে। একের পর এক সাংসদ, বিধায়ক দলত্যাগী হয়েছেন, কিন্তু এই সব কিছুর পরেও আজ ফের একবার ফোঁস করতে দেখা গেলো তৃণমূল কংগ্রেসকে।
আজ সকালে কলকাতার ফুলবাগান অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়েছে উত্তরবঙ্গের তৃণমূল নেতা উদয়ন গুহকে। এর আগে তৃণমূলের এই নেতার বিরুদ্ধে কটু কথা বলা, হুমকির নানারকম অভিযোগ ছিল. কেউ কেউ বলেন শুভেন্দু অধিকারীর গাড়ি আক্রান্ত হওয়ার পিছনেও হাত ছিল প্রথম সারির এই নেতার। উদয়ন গুহর বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ করেছেন রাজ্যের মন্ত্রী নিশীথ প্রামানিক।
আজ কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে উদয়ন গুহকে। তাঁর এই গ্রেপ্তারীকেই বিজেপির প্রতিশোধ নেওয়ার স্পৃহা হিসেবে ব্যক্ত করলেন আর এক তৃণমূল নেতা সৌগত রায়। উদয়ন গুহের গ্রেপ্তারি দেখে মনে হচ্ছে বিজেপি দল বদলা নেওয়ার ব্যবস্থা করেছে। তৃণমূলের গুন্ডাদেরকে দমন করতে রাজ্য সরকার অবশ্য কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় যে সব মানুষ তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের সমর্থনে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে, তাদের বিরুদ্ধে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে। আর এক দিকে আজ পুরী থেকে গ্রেপ্তার হয়েছেন ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ।
এদিকে হকার উচ্ছেদের বিরুদ্ধে আজ রাজপথে নেমে বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। বিদ্রোহী সাংসদ, বিধায়ক এবং কাউন্সিলারদের পাশে সরিয়ে দিয়ে আজ ফের একবার রাস্তায় নেমে আন্দোলনে নেতৃত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুনর্বাসন না নিয়ে হকারদের উচ্ছেদ করা যাবে না, এই দাবী নিয়ে আজ পথে নেমেছিলেন তৃণমূল নেত্রী।