Aaj Khabor

বালিগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি, চতুর্থবার জয়ের লক্ষ্যে তৃণমূলের ভরসা শোভনদেব

বালিগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি, চতুর্থবার জয়ের লক্ষ্যে তৃণমূলের ভরসা শোভনদেব

অভিজ্ঞ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বালিগঞ্জে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস

আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৩/০৪/২০২৬ : পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম বালিগঞ্জে এবার জমে উঠেছে রাজনৈতিক লড়াই। চতুর্থবারের মতো এই আসন দখলে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস। দলের অভিজ্ঞ এবং বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে সামনে রেখেই লড়াইয়ে নেমেছে ঘাসফুল শিবির। প্রস্তুতি ও প্রচার দুই চলছে রীতিমত যুদ্ধকালীন পরিস্থিতিতে।

দলীয় সূত্রে জানা যাচ্ছে, এর আগে গত কয়েকটি নির্বাচনে বালিগঞ্জ কেন্দ্রে যথেষ্ট  শক্ত অবস্থান তৈরি করেছে তৃণমূল। সেই ধারা বজায় রাখতে এবারও সংগঠনকে আরও মজবুত করা হচ্ছে। অন্যদিকে, বিরোধী দলগুলিও এই আসন ছিনিয়ে নিতে জোরদার প্রচার শুরু করেছে, ফলে লড়াই যে কঠিন হতে চলেছে তা স্পষ্ট।

স্থানীয় ইস্যু, উন্নয়নমূলক কাজ এবং জনসংযোগ—এই তিনকেই হাতিয়ার করে ভোটারদের কাছে পৌঁছতে চাইছে তৃণমূল। শোভনদেব চট্টোপাধ্যায় নিজেও আত্মবিশ্বাসী, তাঁর অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের রাজনৈতিক সংযোগই এই লড়াইয়ে বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। বালিগঞ্জ কেন্দ্রে কংগ্রেস থেকে ভোটে দাঁড়িয়েছেন রোহন  মিত্র এবং বিজেপির প্রার্থী ড. শতরূপা। লড়াইটা এবার বিজেপির সাথে তৃণমূলের হবে বলে মনে করা হচ্ছে।

সব মিলিয়ে, বালিগঞ্জ কেন্দ্র এবার রাজ্যের অন্যতম হাইভোল্টেজ আসনে পরিণত হয়েছে, যেখানে ফলাফল নির্ভর করবে শেষ মুহূর্তের ভোটার মনোভাবের উপর।


Loading

চলে গেলেন আশা ভোঁসলে

চলে গেলেন আশা ভোঁসলে

৯২ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী 

আজ খবর (বাংলা), [বিনোদন],মুম্বই ,মহারাষ্ট্র, ১২/০৪/২০২৬ :  প্রয়াত হলেন দেশের কিংবদন্তি সংগীত  শিল্পী আশা ভোঁসলে। ৯২ বছর বয়সে আজ তিনি মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন।

ভারতীয় সিনেমায় বিশাল অবদান রয়েছে আশা ভোঁসলের। সারা জীবনে বিভিন্ন ভাষায় অসংখ্য গান তিনি গেয়েছেন। বেশিরভাগ গানই মানুষের মুখে মুখে ফেরে।  দেশ এবং বিদেশেও অসম্ভব জনপ্রিয়তা ছিল তাঁর।  অনেক বছর ধরে আশাজি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এজন প্লে ব্যাক সিঙ্গার হিসেবে কাজ করে গিয়েছেন সাফল্যের সাথে। সমৃদ্ধ করেছেন ভারতীয় সিনেমাকে।  বাংলা ভাষাতেও তিনি অনেক গান গেয়েছেন যা ব্যাপক জনপ্রিয় হয়েছিল তাঁর কণ্ঠে নজরুলগীতিও যথেষ্ট জনপ্রিয় হয়েছিল।

আশা ভোঁসলে বিখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ছোট বোন ছিলেন। স্ত্রী হিসেবে ঘর করেছিলেন সুর সম্রাট রাহুল দেব বর্মনের সাথে। ২০০১ সালে আশা ভোঁসলে দাদাসাহেব ফালকে এবং ২০০৮ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন। এছাড়াও সারা জীবন অসংখ্য পুরস্কার এবং সন্মান পেয়েছেন তিনি। গতকাল তিনি হৃদরোগে আক্রান্ত হন, তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তাঁর স্বাস্থ্যের অবনত ঘটে এবং আজ তিনি শেষ নিঃস্বাস  ত্যাগ করেন। আগামীকাল আশাজির শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে তাঁর পরিবারের তরফ থেকে।


Loading

১৫ বছরের পূর্ণ হিসাব চাই, টিএমসি দুর্নীতিতে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা মোদীর

১৫ বছরের পূর্ণ হিসাব চাই, টিএমসি দুর্নীতিতে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা মোদীর

মহিলাদের জন্য মাসে ₹৩,০০০ আর্থিক সহায়তার প্রতিশ্রুতি; বাংলায় রাজনৈতিক উত্তাপ বাড়াল বিজেপি

আজ খবর (বাংলা) [রাজনীতি], কালনা, পূর্ব বর্ধমান, ১১/০৪/২০২৬ :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূলকংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বড় ঘোষণা করলেন। তিনি বলেন, “গত ১৫ বছরের শাসনের “পূর্ণ হিসাব” জনগণের সামনে তুলে ধরতে একটি ‘শ্বেত পত্র’ প্রকাশ করা হবে।

মোদি অভিযোগ করেন, টিএমসি সরকারের আমলে একাধিক দুর্নীতির ঘটনা সামনে এসেছে, যা রাজ্যের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। তিনি দাবি করেন, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা কীভাবে ব্যবহার হয়েছে, তা স্বচ্ছভাবে জানানো জরুরি।

এদিনের ভাষণে প্রধানমন্ত্রী আরও একটি বড় প্রতিশ্রুতি দেন। তিনি জানান, যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ₹৩,০০০ করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলাই লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

রাজনৈতিক মহলে এই ঘোষণা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। একদিকে দুর্নীতির বিরুদ্ধে ‘শ্বেতপত্র ’-প্রকাশের প্রতিশ্রুতি, অন্যদিকে মহিলাদের জন্য আর্থিক সহায়তা—দুই মিলিয়ে আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক লড়াই আরও তীব্র হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

নরেন্দ্র মোদী এদিন বলেন, “বিজেপি পশ্চিমবঙ্গের জন্যে যে সঙ্কল্প পত্র ঘোষণা করেছে, সেই সব কিছুদেখে তৃণমূল ভয় পেয়ে  গিয়েছে। ওরা ধরেই নিয়েছে যে ওরা হেরে যাবে। এরপর ওরা কি করবে ? ওরা এরপর ফেক নিউজ ছড়াবে। এআই এর মাধ্যমে ভূয়ো ছবি তৈরি করে বিভিন্ন সমাজ মাধ্যমে ছড়াতে শুরু করবে। তবে সেসব কিছুর মোকাবিলা করতে বিজেপি তৈরি আছে। “


Aaj Khabor (English) — https://aajkhaborenglish.blogspot.com/2026/04/full-account-of-15-years-narendra-modi.html

Aaj Khabor (Hindi) — https://aajkhaborhindi.blogspot.com/2026/04/15-tmc.html

Aaj Khabor (Nepali) —

Aaj Khabor (Assamese) —

Aaj Khabor (Odia) —

Loading

হরমুজ প্রণালীতে টোল বসাতে দেবে না আমেরিকা, কড়া বার্তা ট্রাম্পের

হরমুজ প্রণালীতে টোল বসাতে দেবে না আমেরিকা,

আন্তর্জাতিক জলপথে ইরানের টোল আরোপের প্রস্তাবকে “জবরদস্তি” বলে আখ্যা; বৈশ্বিক তেলের রুটে উত্তেজনা বাড়ছে

আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক], ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র, ১১/০৪/২০২৬ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের ওপর ইরান কোনও টোল আরোপ করতে পারবে না। তিনি বলেন, “এই প্রণালী একটি আন্তর্জাতিক জলপথ এবং এখানে টোল চাপানো আইনসঙ্গত নয়।”

সম্প্রতি ইরান প্রস্তাব দিয়েছে যে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলির কাছ থেকে নির্দিষ্ট ফি বা টোল নেওয়া হবে, যা তাদের নিজস্ব মুদ্রায় আদায় করা হতে পারে। এই পদক্ষেপকে ট্রাম্প “জবরদস্তি” বলে সমালোচনা করেছেন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হিসেবে পরিচিত এই প্রণালী দিয়ে প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি পরিবাহিত হয়। ফলে এখানে কোনও ধরনের টোল বা বাধা সৃষ্টি হলে তা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

ইরান-আমেরিকা উত্তেজনার প্রেক্ষাপটে এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, আন্তর্জাতিক নৌ চলাচল অবাধ রাখতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং ইরানের একতরফা সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।

এদিকে, এই ইস্যুতে কূটনৈতিক আলোচনার সম্ভাবনাও তৈরি হয়েছে। তবে পরিস্থিতি এখনও অস্থির এবং মধ্যপ্রাচ্যে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ওপর এর বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


Aaj Khabor (English)aajkhaborenglish.blogspot.com  https://draft.blogger.com/blog/post/edit/1369180034313447/1306320165563434615

Aaj Khabor (Hindi) — aajkhaborhindi.blogspot.com

https://draft.blogger.com/blog/post/edit/7269930861913015713/4058551169190313386

Aaj Khabor (Nepali) —

Aaj Khabor (Assamese) —

Aaj Khabor (Odia) —

Loading

ভাইরাল ভিডিওর ধাক্কায় বেকায়দায় হুমায়ুন কবির, হাত ছাড়লেন ওবেইসিও

 
সব অভিযোগ অস্বীকার হুমায়ূনের 
 
আজ খবর (বাংলা), [রাজনীতি], ইসলামপুর, উত্তর দিনাজপুর, ১০/০৪/২০২৬ : তৃণমূল কংগ্রেসের  তরফে একটি তথাকথিত ‘স্টিং ভিডিও’ প্রকাশ্যে আসার পর তা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর বিতর্ক। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়তেই তাতে নিজের নাম জড়িয়ে যাওয়ার অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হুমায়ুন কবির।

তিনি দাবি করেছেন, এই ভিডিও সম্পূর্ণভাবে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ এবং তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এটি ছড়ানো হয়েছে। হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এই ইস্যুতে আইনি পথে হাঁটবেন এবং হাইকোর্টে গিয়ে এর উপযুক্ত জবাব দেবেন।

এদিকে, ভিডিওটি ঘিরে শাসকদল ও বিরোধীদের মধ্যে শুরু হয়েছে পাল্টা বাক্যবাণ। রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্বাচনের আগে এই ধরনের ঘটনা রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। ভিডিওটিতে হুমায়ুন কবিরকে একটি ১০০০ কোটি টাকার চুক্তিকরেছেন বলতে শোনা গিয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে নি আজ খবর. হুমায়ুন কবির বলেছেন “এআই দিয়ে ঐ  ভিডিও বানানো হয়েছে।”  তবে এই ভিডিও ভাইরাল হাওয়ায় ভোটের ময়দানে বেশ বেকায়দায় হুমায়ুন কবির।  এমনকি তাঁর সঙ্গে জোট বেঁধে থাকা এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওবেয়সি তাঁর সাথে জোট ভেঙে বেরিয়ে গিয়েছেন।  এখন ভোটে একলাই লড়তে হতে পারে হুমায়ূনকে।

পুরো বিষয়টি নিয়ে এখনও বিস্তারিত তদন্ত বা সরকারি প্রতিক্রিয়া সামনে না এলেও, এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।


Loading

‘সোনার বাংলা’ গড়ার Blue Print ! ১৫ দফা ইশতেহার প্রকাশে বড় চমক বিজেপির

মহিলাদের মাসিক ₹৩০০০ সহায়তা, চাকরি, UCC ও কড়া আইন-শৃঙ্খলার প্রতিশ্রুতি—২০২৬ বিধানসভা ভোটে উন্নয়ন বনাম পরিবর্তনের বার্তা বিজেপির

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/০৪/২০২৬ :  কলকাতায় এসে বিজেপির সংকল্প পত্র প্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী .অমিত শাহ। এই সংকল্প পত্রে ছত্রে ছত্রে রাজ্যের উন্নতিকল্পে যে পদক্ষেপগুলি বিজেপি ভোটে জিতে সরকার গঠন করলে গ্রহণ করবে, সেগুলির কথা বলা হয়েছে।

অমিত শাহ নিউ টাউনের একটি হোটেলে সাংবাদিকদের বলেন, “বিজেপির ইশতেহার বাংলাকে তার হারিয়ে যাওয়া গর্ব ফিরিয়ে দেবে। আমরা সোনার বাংলা তৈরী করবো।  বাংলা তার হারিয়ে যেতে বসা সংস্কৃতি ফিরে পাবে।” বিজেপির ইশতেহারে নারীর ক্ষমতায়ন এবং সুরক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে।  রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এই সংকল্প পত্রে মহিলাদের সশক্তিকরণের কথা বলা হয়েছে।  আগামীদিনে ভোটে মহিলাদের জন্যে এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। বিজেপি সরকার গড়লে মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না। বিনামূল্যে তাঁরা ভ্রমণ করতে পারবেন। এছাড়াও প্রতি মাসে মহিলারা পাবেন ৩০০০ টাকা করে।   মহিলাদের   সরকারি  চাকরিতেও ৩৩ % সংরক্ষণের কথা বলা হয়েছে। বেকার যুবাদের মাসিক ১০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। অমিত শাহ এদিন বলেছেন, “এই ইশতেহার রাজ্যের সমাজের সব অংশের মানুষের মন থেকে হতাশা দূর করবে। তাদেরকে আশার আলো দেখাবে। মানুষের মন থেকে ভয় দূর হবে। কৃষকদের জন্যে নতুন পথের দিশা দেখানো হবে।.”
রাজ্যে চারটি নতুন উপনগরী গড়ে তোলা হবে। উত্তরবঙ্গকে গুরুত্ব দেওয়া হবে।  কলকাতা থেকে উত্তরবঙ্গে আরও কম সময়ে পৌঁছানো যাবে। সিঙ্গুরে ইন্ডাস্ট্রিয়াল টাউনশীপ  তৈরী করা হবে। পর্যটনে জোর দেওয়া হবে। চা শিল্পে গুরুত্ব দেওয়া হবে। উত্তরবঙ্গে এইমস, আইআইটি ও আইআইএম তৈরি করা হবে। মৎস্য চাষে উৎসাহ দেওয়া হবে। বেকারদের ট্রেনিং দিয়ে ব্যবসার জন্যে ঋণ  দেওয়া হবে। গরু পাচার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।  অন্য কর্মসংস্থানের ওপর  জোর  দেওয়া হবে. মাছ মাংস খাওয়ার ওপর কোনো রকম নিষেধাজ্ঞা দেওয়া হবে না।”
বিজেপি সরকার গড়লে অষ্টম তফসিলে কুর্মালি ভাষা এবং রাজবংশী ভাষাকে অন্তর্ভুক্ত করা হবে।  সাংস্কৃতিক ও ভাষাগত স্বীকৃতি প্রদান করা হবে। আলু, ধান ও আমের বর্ধিত মূল্য প্রদানের জন্যে সবরকম ব্যবস্থা নেওয়া হবে। গবাদী পশু পাচারের বিরুদ্ধে কঠোর আইন প্রনয়ন করা হবে। সরকারি কর্মচারীদের নিয়মিত ডিএ দেওয়া হবে। তাঁদের মন থেকেও শঙ্কা  ও ভয় দূর করা হবে। তৈরি করা হবে বন্দেমাতরম  মিউজিয়াম। থিয়েটার শিল্পের প্রসার ঘটানো হবে। ধর্মীয় অনুশীলনের স্বাধীনতা বজায় রাখতে একটি নতুন আইন নিয়ে আসবে বিজেপি।

Loading

জঘন্য ঘটনায় প্রয়াত মেয়ের মা’কে তৃণমূলের গুন্ডারা অপমান করছে : স্মৃতি ইরানি

সুবিচার না পেয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন মেয়ের মা : স্মৃতি 

আজ খবর (বাংলা), [রাজনীতি] পানিহাটি, উত্তর ২৪ পরগণা , ১০/০৪/২০২৬ :   “পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে ক্রমাগত অপমান করে চলেছে তৃণমূলের গুন্ডারা”, এই অভিযোগ তুলেছেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি।

শুক্রবার স্মৃতি বলেন, “পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ এক জঘন্য অপরাধের ঘটনায় নিজের একমাত্র মেয়েকে চিরতরে হারিয়েছেন। এর পরেও তৃণমূলের গুন্ডারা তাঁকে শুধু হয়রান করছে তা নয়, রীতিমত অসম্মান করে চলেছে। আর জি কর হাসপাতাল কাণ্ডে মেয়ে হারানো ঐ মা কোনো জায়গা থেকে যখন সুবিচার পান নি, তখন তিনি নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন।  এটাই তাঁর অপরাধ ? এই কারণে তাঁকে অপমানিত হতে হবে ?”

পানিহাটি থেকে এবার তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঐ এলাকার পাঁচবারের বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। প্রয়াত মেয়ের সুবিচার চেয়ে রাজনীতিকে সঙ্গে করে পথে বেরিয়ে পড়েছেন রত্না দেবনাথ। গোটা এলাকায় হারে ঘুরে প্রচার করছেন তিনি। বিজেপি প্রার্থী রত্না চাইছেন তাঁর মেয়েকে যারা হত্যা করল তারা যেন শাস্তি পায়। আজ তাই তিনি নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে চলেছেন, বিজেপির প্রার্থী হয়ে।

আজ বিজেপি প্রার্থী হিসাবে পানিহাটি থেকে নিজের মনোনয়ন পেশ করলেন আর জি কর কাণ্ডে  প্রয়াত ডাক্তার পড়ুয়া অভয়ার মা রত্না দেবনাথ।  চোখে মুখে তাঁর শুধুমাত্র একটাই স্বপ্ন, তাঁর মেয়েকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তারা যেন শাস্তি পায়। সুবিচার তিনি পাবেনই, এই ব্যাপারে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী।  আজ তাঁর মনোনয়ন জমা দেওয়ার সময় পাশে ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেত্রী স্মৃতি ইরানী এবং বিপ্লব দেব।  দুই নেতাই আজ বাংলায় স্পষ্ট বার্তা দিয়েছেন।


 

Loading

‘বিধানসভার গেট ভেঙে ঢুকে পড়লো সাদা গাড়ি

'বিধানসভার গেট ভেঙে ঢুকে পড়লো সাদা গাড়ি

চলন্ত গাড়ি থেকে নেমে বিধানসভা চত্বরে ফুলের তোড়া  রাখলো কে ?  

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ০৬/০৩/২০২৬ :  দিল্লী বিধানসভা চত্বরের গেট ভেঙে ভিতরে ঢুকে এক ব্যক্তি ফুলের তোড়া রেখে দিয়ে চলে গেলো। এই ঘটনা নিয়ে হৈচৈ পড়ে গিয়েছে দিল্লী বিধানসভায়।

সোমবার দিল্লী বিধানসভার একটি লোহার গেট ভেঙে দ্রুতগতিতে ছুটে আসে একটি গাড়ি। ঐ  গেটে কর্তব্যরত সিআরপিএফ জওয়ানরা কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি লোহার গেট ভেঙে ভিতরে ঢুকে যায়।  কিছুদূর এগিয়ে গিয়ে ঐ গাড়ি থেকে এক ব্যক্তি নেমে বিধানসভা চত্বরে একটি ফুলের তোড়া  রেখে দ্রুত চম্পট দেয়।

দিল্লী পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর প্রদেশের নম্বর প্লেটওলা একটি সাদা রঙের গাড়ি দিল্লী বিধানসভার গেটে আসে। কেউ কিছু বোঝার আগেই লোহার গেট ভেঙে ঐ গাড়িটি ভিতরে ঢুকে যায়।গাড়িটিকে আটকানোর জন্যে সিআরপিএফ জওয়ানরা এগিয়ে গেলে এক ব্যক্তি সাদা গাড়ি থেকে নেমে  বিধানসভা চত্বরে একটি ফুলের তোড়া রেখে গাড়িতে উঠে দ্রুত পালিয়ে যায়।

সিআরপিএফ জওয়ানরা সাদা রঙের ঐ গাড়িটিকে ধরতে পারেন নি। গাড়িটির খোঁজে দিল্লীর তল্লাশি চালানো হচ্ছে।  বিধানসভা চত্বরে কিভাবে সমস্ত প্রটোকল ভেঙে একটি গাড়ি ভিতের ঢুকে পড়ে  কোনো কিছু রেখে পালিয়ে যেতে পারে, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।  ফুলের তোড়া পরীক্ষা করে দেখা হয়েছে, তাতে বোমা ছিল না। তবে বোমা বা অন্য কিছু থাকতেই পারতো ! এর পিছনে কাদের হাত রয়েছে সেটা খুঁজে দেখছে পুলিশ।


 

Loading

বাংলার কালচার ওরা জানে না : মমতা

বিহার ইউপি থেকে পেইড সমার্থক নিয়ে আসছে : মমতা 

আজ খবর(বাংলা) [রাজনীতি], বহরমপুর, মুর্শিদাবাদ, ০৫/০৪/২০২৬ :  মুর্শিদাবাদে জনসভা করতে গিয়ে বিজেপিকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভবানীপুরে অমিত শাহের শোভাযাত্রা এবং জনসভা নিয়ে বলতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি বিহার  ও উত্তরপ্ৰদেশ থেকে অর্থের বদলে সমর্থক নিয়ে এসে এখানে ভীড় বাড়াচ্ছে।  এই সমর্থকেরা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের কথা জানে না. তারা এখানে এসে সাধারণ মানুষের সাথে  নিকৃষ্ট আচরণ করছে। ওদের এই আচরণ বরদাস্ত করবে না বাংলার মানুষ।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এ রাজ্যে বিজেপির সেভাবে কোনো সংগঠন নেই. তাই বিহার ইউপি থেকে  লোক নিয়ে এসে এখানে ভীড়  বাড়াতে চাইছে। এরা সকলেই পেইড সমর্থক। এরা সেদিন ভবানীপুর ও  কালীঘাটের রাস্তায় নোংরামি করেছে। পোস্টারে থুতু দিয়েছে, পতাকা ছিঁড়ে দিয়েছে। কালীঘাটের মন্দিরের দিকে ওরা জুতো দেখিয়েছে।  ওদের এই নোংরামি বাংলার মানুষ বরদাস্ত করবে না।  ”

মমতা বলেন, “এই হল ওদের পরিবর্তন। যারা বাংলার মহিলাদের সন্মান দিতে জানে না. যারা বাংলার সংস্কৃতি ঐতিহ্য জানে না, তারা ভোট চাইতে আসছে।”


 

Loading

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে অমিত শাহের রোড শো

দুই পক্ষের ব্যাপক ধাক্কাধাক্কি, সংঘাত 

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০২/০৩/২০২৬ :  দক্ষিণ কলকাতার হাজরা অঞ্চলে রাজ্যের বিরোধী দলনেতা  শুভেন্দু  অধিকারীর সমর্থনে একটি জনসভায় উপস্থিত ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ. হাজরা থেকে কালীঘাট অঞ্চল দিয়ে তিনি আজ একটি রোড শো করেন এবং তারপর শুভেন্দু অধিকারীকে নিয়ে মনোনয়ন পেশ করাতে নিয়ে যান। ।

হাজরার জনসভা থেকে অমিত শাহ বলেন, “এবার নন্দীগ্রামের সাথে ভবানীপুরেও জিতবেন শুভেন্দু অধিকারী।”  তৃণমূলকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার ডাক দিয়ে তিনি বলেন “এবার ভোটের সময় টানা ১৫ দিন বাংলায় থাকবো।  বেছে বেছে অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করে দেওয়া হবে। বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হবেই। শুভেন্দু অধিকারী শুধু নন্দীগ্রাম থেকে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু আমরাই তাঁকে বলেছি মমতা ব্যানার্জিকে হারাতে হবে, তাই উনি ভবানীপুর থেকেও দাঁড়িয়েছেন। আগের বার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে ভোটে হারিয়ে দিয়েছিলেন। এবারেও হারাবেন ভবানীপুর থেকে।”

আজ অমিত শাহকে সঙ্গে নিয়ে নিজের মনোনয়ন পেশ করতে যান শুভেন্দু অধিকারী। এদিন সেই উপলক্ষে একটি রোড শো করা হয়।  সেই রোড  শো’য়ে হাজার হাজার বিজেপি কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সেই রোড  শো যখন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, সেই সময় তাঁদেরকে দেখে তৃণমূল সমর্থকেরা মাথায় কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখতে থাকেন। গোটা এলাকা স্লোগান আর পাল্টা স্লোগানে মুখর হয়ে ওঠে।   দুই পক্ষই চোর চোর বলে চিৎকার করতে থাকে। বিশালপুলিশ বাহিনী দুই পক্ষকেই সামলাতে চেষ্টা করে।  এর মধ্যেই অমিত শাহ, শুভেন্দু অধিকারীরা রোড  শো থেকে বেরিয়ে নিজেদের গাড়িতে উঠে মনোনয়ন জমা দিতে চলে যান।  ধ্বস্তাধস্তি ও ধাক্কাধাক্কির ঘটনায় এক বিজেপি কর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে।


 

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor