নতুন দিল্লীর আয়োজনে ব্রিকস মহাসম্মেলন কি পশ্চিমা শক্তির বিরুদ্ধে পাল্টা জোট ?

নতুন দিল্লীর আয়োজনে ব্রিকস  মহাসম্মেলন কি পশ্চিমা শক্তির বিরুদ্ধে পাল্টা জোট ?

নতুন দিল্লীর আয়োজনে ব্রিকস মহাসম্মেলন কি পশ্চিমা শক্তির বিরুদ্ধে পাল্টা জোট ?

 

আজ খবর (বাংলা), [এবং তারপর], নতুন দিল্লী, ভারত, ১১/০৯/২০২৬ :  এই মুমূর্তে আন্তর্জাতিক কূটনীতি এমন এক জায়গায় পৌঁছে   গিয়েছে যে ভারতের আয়োজনে ব্রিকস  সম্মেলনের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব।  এই ব্রিকস  সম্মেলনের নিট  ফলাফল কোন  দেশকে কতটা আনুকূল্য এনে দেয়, তা দেখতে চাইছে বিশ্বের   তাবড় বড় দেশগুলো।

Duarsini Travels 1WhatsApp Image 2026 09 08 at 12.05.04Dr. B Monal Ad

ভারত আয়োজন করেছে ব্রিকস   মহা সম্মেলনের, মোট ১১ টি দেশ এই সম্মেলনে অংশ গ্রহণ করছে, সমর্থন ও পৃষ্ঠপোষকতা থাকছে বিশ্বের আরও কিছু দেশের।   এই সম্মেলনে বিশ্বের কিছু শক্তিধর দেশ নিজেদের মধ্যে যে গাঁটছড়া বাঁধবে সেটা বেশ বোঝা যাচ্ছে।  মধ্য প্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধের ফলে যে পরিশোধিত তেলের দাম বেড়েই চলেছে তার মাশুল গুনতে হচ্ছে বেশ কিছু দেশকে। ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য।  এই কারণেই ব্রিকস  সম্মেলনের মাধ্যমে জোট বাঁধার জন্যে একাধিক দেশ মুখিয়ে রয়েছে বলা যায়।
Ad Grafity
গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে এসে পৌঁছেছেন।  আজ আসছেন চীনের প্রেসিডেন্ট শি  জিনপিং। যেখানে পুতিন-মোদী-জিনপিং এক জায়গায় সমবেত হবেন সেখান থেকে বড় একটা সিদ্ধান্ত উঠে আসবে সেটা সহজেই অনুমেয়।  এই মুহূর্তে দিল্লীর  নিরাপত্তা ব্যবস্থা প্রচন্ড আঁটোসাঁটো।  কড়া  নজরদারি চালানো হচ্ছে রাজধানীর পথে ঘাটে।
WhatsApp Image 2026 09 10 at 13.16.22
নিজেদের দেশ মার্কিন সেনার আক্রমণের শিকার হলেও আজ তেহেরান ছেড়ে ইরানের প্রেসিডেন্ট  মাসুদ পেজেসকিয়ান নতুন দিল্লীতে এসে ব্রিকস  সম্মেলনে যোগ দিয়েছেন।  এর আগে কিরঘিস্তান সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের সাথে সাক্ষাৎ করেছিলেন।  ভারত ছাড়া ব্রিকস  মহা সম্মেলনে যোগ দিচ্ছে যে দেশগুলি, সেগুলি হল ব্রাজিল, চীন, ইজিপ্ট,  ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরশাহী।  পৃষ্ঠপোষকতায় থাকছে বলিভিয়া,  বেলারুশ, কাজাখস্তান, কিউবা, মালেশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান ও ভিয়েতনামের মত দেশগুলি।
WhatsApp Image 2026 09 10 at 13.27.35
ব্রিকস  কেন এতো গুরুত্বপূর্ণ ?  প্রথমত, ব্রিকসে  আগের তুলনায় আরও অনেক বেশি দেশ অংশগ্রহণ করেছে, তাই এই সম্মেলন আরও শক্তিশালী হয়েছে। বিশ্বের বেশ কিছু দেশ এই সম্মেলনকে সমর্থন করছে তাই এই সম্মেলন বা জোট আরও শক্তিশালী হয়েছে।
এই মহাসম্মেলনকে কেন্দ্র করে পশ্চিমি জোটের পাল্টা আর একটা জোট প্রস্তুত হতে চলেছে বলে মনে করছেন অনেকে।  গত সাত বছরে চীনের প্রেসিডেন্ট শি  জিনপিং ভারতে আসেন নি. দীর্ঘদিন পর তিনি ভারতে এসে মোদী এবং পুতিনের সাথে একই মঞ্চ ব্যবহার করতে চলেছেন।  বিশ্বের তিন শক্তিশালী দেশ থাকছে পাশাপাশি।  সুতরাং এই মঞ্চ থেকেউঠে আসতে  পারে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
ad cyber solutionAd Grafity
ব্রিকস  মহাসম্মেলনে অংশ নিতে ইতিমধ্যেই  নতুন দিল্লীতে এসে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান। একই সম্মেলনে থাকছে সংযুক্ত আরব আমিরশাহীও।  এই মুহূর্তে এই দুই দেশ একে  অপরের সাথে লড়াই করছে। সেই লড়াই সম্বন্ধিত নতুন কোনো সিদ্ধান্ত এই সম্মেলনে গৃহীত হয় কিনা, সেদিকেও তাকিয়ে আছে গোটা বিশ্ব।  এছাড়াও অর্থনৈতিক, ভূ রাজনৈতিক ও সীমান্তবর্তী সমস্যার সমাধানের ইঙ্গিত থাকছে ব্রিকস  সম্মেলনে।
taj
Advt – Taj tea leaf 1 Kg. 680/-  {Click on the image]
Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *