
আজ খবর, আজ রাশিফল – ২৫/১১/২০২৬ :
মেষ রাশি : কর্মক্ষেত্রে বর্তমানে যে পরিস্থিতি তৈরী হয়েছে তা যথেষ্ট উদ্বেগ নিয়ে আসবে। পরিবারকে নিয়ে দুশ্চিন্তা বাড়বে। তবু তার মধ্যেই আজ হয়তো কোনো সুখবর পেয়ে যেতে পারেন। নতুন করে প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। বিয়ের কথাবার্তাও এগোবে। সন্তানের কৃতিত্বে খুশি হবেন।
বৃষ রাশি : ব্যবসায়ে বাইরের কারোর প্রভাব কাজে লাগবে। পেশার ক্ষেত্রেও এই ধরনের প্রভাবে লাভবান হতে পারেন। ব্যবসা ও পেশার ক্ষেত্রে যথেষ্ট আর্থিক উপার্জন থাকলেও আজ চেষ্টা করেও সঞ্চয় করতে পারবেন না, বিনিয়োগ করতেও পারবেন না। নতুন করে প্রেমের সম্পর্ক তৈরী হতে পারে।

মিথুন রাশি : আজ আপনার শত্রুরা সক্রিয় থাকবে, আপনার ব্যবসার ক্ষতি করতে চেষ্টা করবে। আজ ব্যবসা ও পেশার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আসতে চলেছে কিন্তু এই সমস্যাগুলো আপনাকে সরাসরি কোনো ক্ষতি করতে পারবে না। সব সমস্যার সমাধান হয়ে যাবে। জীবনসঙ্গী অসুস্থ হয়ে পড়তে পারে।
কর্কট রাশি : আজ আপনার বিতর্ক এড়িয়ে চলা উচিত, বিশেষ করে স্পর্শকাতর বিষয়গুলি নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে যাবেন না। বাবার শরীর খারাপ হয়ে যেতে পারে, উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করুন। আজ বিশেষ কোনো সমস্যায় আপনার নিকট কোনো বন্ধু আপনার পাশে এসে দাঁড়াতে পারে। .
সিংহ রাশি : আজ নানা কারণে মানসিক অস্থিরতা বেড়ে যাবে, পরিবারকে নিয়েও উদ্বেগ বাড়তে পারে। বাড়িতে বয়স্ক কোনো ব্যক্তির সাথে মতবিরোধ বেড়ে কলহে পরিণত হতে পারে। সতর্ক থাকুন। আজ সামান্য শরীর খারাপ হলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত হবে, বিষয়টিকে অবহেলা করবেন না.

কন্যা রাশি : আজ কিছু সমস্যার সমাধানের পথ খুলতে পারে, এক্ষেত্রে আপনার সহকর্মীরা আপনাকে সাহায্য করতে পারে। আর্থিক উপার্জনের বিকল্প পথ খুলে যেতে পারে। কোনো সুযোগ এলে তাকে ছেড়ে দেবেন না। বিয়ের কথা এগোতে পারে। সম্পত্তি নিয়ে যে বিবাদ চলছিল তা মিটে যেতে পারে।
তুলা রাশি : ব্যবসায়ে নতুন করে বিনিয়োগ করতে হলে সবার আগে একটা ভালো পরিকল্পনা দরকার এবং তার বাস্তবোচিত প্রয়োগ দরকার। আজ উপার্জন বাড়বে, তবে ঠান্ডা লেগে গিয়ে কষ্ট পেতে পারেন। আজ আপনার জল থেকে সাবধানে থাকা উচিত, জলপথে ভ্রমণ এড়িয়ে যান। আধ্যাত্মিকতা ভালো লাগবে।
বৃশ্চিক রাশি : নতুন ব্যবসা শুরু করা অথবা ব্যবসায়ে নতুন কোনো প্রকল্প গ্রহণ করার আদর্শ সময়. কর্মক্ষেত্রেও নতুন উদ্যোগ কাজে লাগতে পারে। আজ চিকিৎসার কারণে খরচ অনেকটাই বেড়ে যেতে পারে। পিতৃস্থানীয় কেউ অসুস্থ হয়ে পড়তে পারে। বিয়ের কথা পাকা হতে পারে। পরিবারে শান্তি থাকবে।

ধনু রাশি : কোনো সামাজিক কাজে আজ নিজেকে ব্যস্ত রাখতে হতে পারে, সামাজিকভাবে আজ প্রশংসিত হতে পারেন, সমাজে আপনার প্রভাব বাড়বে। ব্যবসার ক্ষেত্রে যে ধরণের পরিকল্পনা করে ছিলেন, সেই পরিস্থিতি আপনার সামনে চলে আসবে, কর্মক্ষেত্রে কেউ আপনার শত্রুতা করতে পারে।
মকর রাশি : কর্মক্ষেত্রে সহকর্মীদের ভুল ত্রুটির জন্যে আপনাকে ভুগতে হতে পারে। ক্ষতি হলে তা পূরণ হয়তো আপনাকেই করতে হতে পারে। এই মুহূর্তে নতুন কোনো উদ্যোগ নেবেন না, নতুন প্রকল্পের কাজ শুরু করবেন না, পুরো কাজটাই ব্যাহত হতে পারে। পরিবারে আজ মতবিরোধ বাড়তে পারে।

কুম্ভ রাশি : কোনো বিশেষ ব্যক্তির দ্বারা আপনি উপকৃত হতে পারেন, তবে কোনো বিশেষ সিদ্ধান্ত নেওয়ার ফলে অদূর ভবিষ্যতে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। না চাইলেও বর্তমানে আপনার খরচ বেড়ে গিয়েছে, এই খরচ হয়তো আরও বাড়বে। কাছে কোথাও বেড়াতে যান, দূরে যাবেন না।
মীন রাশি : ব্যবসায়ে নতুন উদ্যোগ বা প্রকল্প গ্রহণ করতে পারেন, শুরু থেকেই ভালো ফল পাবেন। সেই সঙ্গে নতুন কৌশল ও প্রযুক্তির ব্যবহার শুরু করতে হবে. বর্তমান ব্যবসা থেকেও শুভ ফললাভ করতে পারেন। বাড়ির বাইরে বয়স্ক কেউ অসুস্থ হয়ে পড়তে পারে। ভাই বা বোনের সহায়তা পাবেন।

