
শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ঠায় বসে মমতা বন্দ্যোপাধ্যায়
আজ খবর (বাংলা) [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ৩০/০৪/২০২৬ : স্ট্রং রুম নিয়ে তৃণমূল কংগ্রেসের যাবতীয় অভিযোগ নস্যাৎ করে দিল নির্বাচন কমিশন। জানিয়ে দেওয়া হল স্ট্রং রুম একেবারেই নিরাপদ রয়েছে।
স্ট্রং রুমে ইভিএম বলে দেওয়া হতে পারে বলে অভিযোগ তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বান্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূলের নেতা কর্মীদের রাত জেগে স্ট্রং রুম পাহারা দেওয়ার বার্তা দিয়েছিলেন এসময় মাধ্যমে ভিডিও প্রকাশ করে. আজ পোস্টাল ব্যালট করা হয়. সেই ব্যালট বাক্স উন্মুক্ত করা হবে এবং সেই কারণে বিকেল চারটের মধ্যেই সব রাজনৈতিক দলকে ইমেইল করে উপস্থিত থাকার জন্যে ইনফরমেশন দেওয়া হয়. নির্বাচন আঃইকারিক মনোজ আগারওয়াল বলেন তৃণমূল কংগ্রেস ত্যেকে শশী পাঞ্জা ঠিক সময়ে এসে উপস্থিত হননি। এরপর ব্যালট বাক্স সিল করে দেওয়া হয়.
আজ শাখাওয়াত স্কুলের স্ট্রং রুমে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম। বেশ কিছুক্ষন এই দুজনকে ভিতরে বসে থাকতে দেখা যায়. এদিকে সাখাওয়াতের বাইরে তৃণমূলের একটি বড় গাড়িকে ঘিরে ধরেন বিজেপি কর্মীরা। তাঁরা জানতে চান তৃণমূলের গাড়িটি শাখাওয়াত স্ট্রং রুমের সামনে কি উদেশ্যে দেড় ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়েছিল। পুলিশ জোর করে বিজেপি কর্মীদের সেখান থেকে সরিয়ে দেন. কিভাবে একটি স্ট্রং রুমের বাইরে একটি রাজনৈতিক দলের গাড়ি দাঁড়িয়ে রইল ? কোন অনুমতিতে মমতা ও ফিরহাদ স্ট্রং রুমের ভিতরে ঢুকলেন ? এই প্রশ্ন করছেন বিজেপি আর্মীরা। মমতা ও ফিরহাদের অভিযোগ নিয়ে নির্বাচন কমিশন বলেছেন, “ওটা পাবলিসিটি।”
![]()