
কয়লা কেলেঙ্কারিতে গ্রেপ্তার আই প্যাক কর্ণধার ভিনেশ চাণ্ডেল
আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা,পশ্চিমবঙ্গ, ১৪/০৪/২০২৬ : ভোট পরামর্শদাতা কোম্পানি আই প্যাকের কর্ণধার ভিনেশ চান্ডেলের গ্রেপ্তারি নিয়ে প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ভোট কুশলী সংস্থা আই প্যাকের কর্ণধার ভিনেশ চান্ডেলকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকাল ভিনেশকে দিল্লীর পাতিয়ালা আদালতে পেশ করে ১০ দিনের ইডি হেফাজত চাওয়া হয়েছিল। ৫০ কোটি টাকার কয়লা কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ভিনেশ চাণ্ডেলকে। আজ সকালেও আদালতে তাঁর শুনানি হয়েছে বলে জানা যাচ্ছে।
তৃনামল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিনেশের গ্রেপ্তারি সম্পর্কে বলেছেন, “পশ্চিমবঙ্গে নির্বাচনের ঠিক ১০ দিন আগে যেভাবে ভিনেশকে গ্রেপ্তার করা হল, তা সত্যিই বিপদজ্জনক। এই গ্রেপ্তারি ভীতি প্রদর্শন ছাড়া আর কিছই নয়। এই গ্রেপ্তারি সকলের জন্যে সমান অধিকারের বার্তা বয়ে আনে না। যদি আপনি বিরোধী দলের হয়ে কাজ করেন, তাহলে আপনার জন্যেও এই ধরনের ব্যবস্থা করা হতে পারে। একে গণতন্ত্র বলে না, একে ভীতি প্রদর্শন বলে।”
প্রসঙ্গত, আই প্যাকের পরামর্শ অনুযায়ী তৃণমূল কংগ্রেস নির্বাচনে অবতীর্ণ হয়। ভোট কৌশলের ক্ষেত্রে আইপ্যাক তৃণমূলকে সম্পূর্ণ সহযোগিতা করে।
![]()