মোদির ৭৬তম জন্মদিনে রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতির শুভেচ্ছা

মোদির ৭৬তম জন্মদিনে রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতির শুভেচ্ছা

 

প্রধানমন্ত্রী মোদির ৭৬তম জন্মদিনে রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতি সহ বিভিন্ন নেতার শুভেচ্ছা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে শুভেচ্ছা
মোদির ৭৬তম জন্মদিনে রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতির শুভেচ্ছা

 

আজ খবর (বাংলা) [রাজ্য] পশ্চিমবঙ্গ ১৭/০৯/২০২৬:    ১৭ সেপ্টেম্বর, ২০২৬-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা দুজনেই মোদীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ও দীর্ঘায়ু কামনা করেছেন । দ্রৌপদী মুর্মু তার শুভেচ্ছা বাড়তে আরও বলেন , প্রধানমন্ত্রী সুশাসনের ক্ষেত্রে একাধিক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে আরও গতিশীল করেছেন। তাঁর বার্তায় উঠে আসে, ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে সমন্বয় বজায় রেখে ভারত সাংস্কৃতিক গৌরব অক্ষুণ্ণ রেখে উন্নতির পথে এগিয়ে চলেছে।

WhatsApp Image 2026 09 16 at 14.09.39

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তিনি আগামী দিনেও দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত আজ বিশ্বমঞ্চে এক উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে এবং বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতিগুলোর মধ্যে একটি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তিনি উল্লেখ করেন, গত কয়েক বছরে ২৫ কোটিরও বেশি ভারতীয় চরম দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন।

WhatsApp Image 2026 09 15 at 12.23.09

 

রাধাকৃষ্ণন আরও বলেন, দেশজুড়ে এক যুগান্তকারী ডিজিটাল বিপ্লব ঘটেছে, যা লক্ষ লক্ষ সাধারণ মানুষকে ক্ষমতায়িত করেছে। মহাকাশ, প্রযুক্তি, স্বাস্থ্যসেবার মতো উচ্চপ্রযুক্তিগত ক্ষেত্র থেকে শুরু করে পরিকাঠামো ও উৎপাদন খাত—প্রতিটি বিভাগেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ও অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ শুভেচ্ছা বার্তা সহ তিনি বলেছেন , প্রধানমন্ত্রী তপস্যা, ত্যাগ সংকল্পের মূর্ত প্রতীক । তিনি লক্ষ লক্ষ দেশবাসীর জন্য অনুপ্রেরণা । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

add zbrush

তিনি বলেন, দেশের মানুষের সেবায় প্রধানমন্ত্রীর নিষ্ঠা ও দায়বদ্ধতা সকলের কাছেই অনুপ্রেরণাদায়ক। মোদীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশসেবায় আরও শক্তি কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী শিবিরের নেতারাও। রাজ্যসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সামাজিক মাধ্যমে একটি বার্তায় মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ও ওরফে বিজয় থালাপতি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত বার্তায় তিনি মোদীর দীর্ঘজীবন ও সুস্বাস্থ্য কামনা করেন।

WhatsApp Image 2026 09 10 at 13.16.22

পাশাপাশি, শক্তিশালী ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও নিষ্ঠার প্রশংসা করেন তিনি। এদিকে, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সভাপতি এম.কে. স্ট্যালিনও নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর সুখ, সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এডাপ্পাদি কে. পালানিস্বামীও। তাঁর বার্তায় মোদীর দৃঢ় নেতৃত্ব এবং দেশের প্রতি অটুট দায়বদ্ধতার প্রশংসা করা হয়েছে। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশসেবায় অবিচল থাকার শক্তি কামনা করেছেন তিনি।

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *