আদিয়ালা জেলের বাইরে ইমরানের তিন বোনকে নির্মম প্রহার পুলিশের

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] ইসলামাবাদ, পাকিস্তান,২৬/১১/২০২৫ : এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর খবর আসছে পাকিস্তান থেকে। একাধিক অভিযোগে ২০২৩ সালের আগস্ট মাস থেকে জেলে আছেন তিনি। তবে গত তিন সপ্তাহ ধরে খবর পাওয়া যাচ্ছে না প্রাক্তন পাক ক্রিকেটার তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। কাউকে তাঁর সাথে দেখা করতেও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সমগ্র পাকিস্তান জুড়ে বিক্ষোভে ফেটে পড়ছেন পাকিস্তানের সাধারণ মানুষ।
আজ পাকিস্তানের আদিয়ালা জেলের বাইরে অসংখ্য মানুষের ভীড় হয়েছে। তাঁরা প্রত্যেকেই ইমরান খানের খবর জানতে উদগ্রীব হয়েআছেন। জেলের বাইরে স্লোগানিংয়ের সাথে সাথে তাঁরা রীতিমত বিদ্রোহ দেখতে শুরু করেছেন। সমাজ মাধ্যমে আফগানিস্তান এবং পাকিস্তানের কিছু পোস্টকে ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছে যে, সম্ভবত জেলের মধ্যেই পিটিয়ে মেরে দেওয়া হয়েছে ইমরান খানকে। এক সময় স্বাধীনচেতা এই মানুষটি আইএসআই-এর বিরোধিতা করেছিলেন।
সমগ্র পাকিস্তান জুড়েই এই জল্পনা চলছে যে, জেলের মধ্যেই খুন করা হয়েছে ইমরান খানকে। কাউকেই তাঁর সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি ইমরানের উকিল ও চিকিৎসককেও দেখা করতে দেওয়া হচ্ছে না। ইমরান খানের তিন বোন আদিয়ালা জেলের বাইরে রীতিমত ধর্ণা দিয়ে রয়েছেন। তাঁদের কাউকেই ইমরানের সাথে দেখা করতে দেওয়া হয় নি। উপরন্তু সত্তোরোর্ধ এই মহিলাদের পুলিশ নাকি ফেলে পিটিয়েছে।
গত তিন সপ্তাহ ধরে কোনো খোঁজ নেই ইমরান খানের। তাঁকে কি রাওয়াল পিন্ডির আদিয়ালা জেল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ? নাকি সত্যিই তাঁকে হত্যা করা হয়েছে জেলের মধ্যে ? জানতে চান সমগ্র পাকিস্তানের মানুষ এবং আপামর ক্রিকেটপ্রেমীরা । রাওয়ালপিন্ডির মানুষ আজ একত্র হয়ে ‘আজাদী আজাদী’ বলে স্লোগান তুলতে শুরু করেছেন। রাওয়ালপিন্ডিতে আদিয়ালা জেলের বাইরে বাড়ছে প্রচুর মানুষের ভীড়। পরিস্থিতির গুরুত্বও বুঝে জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের সেনা কর্তা আসিফ মুনির। তবে এখনও পর্যন্ত খোঁজ মেলেনি ইমরান খানের। পাকিস্তান সরকারও মুখে রীতিমত কুলুপ এঁটেরেখেছে।
![]()