রাশিয়া কোনো বিবৃতি দেয় নি এই ব্যাপারে

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র,০৪/১২/২০২৫ : আন্তর্জাতিক মহলে ফের কূটনীতির বোমা ফাটালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবী করেছেন ইউক্রেনের যুদ্ধ খতম করতে আগ্রহ দেখিয়েছে রাশিয়া।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দাবী করেছেন, “রাশিয়া অবিলম্বে ইউক্রেন যুদ্ধে ইতি টানতে চায়।” এই দাবী অবশ্য আমেরিকার। রাশিয়ার তরফ থেকে এই ব্যাপারে কোনো বার্তা দেওয়া হয় নি।মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ায় কূটনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্যে একটি দল পাঠিয়েছিলেন। এই দলে ট্রাম্পের জামাইও ছিলেন। এই দলটি রাশিয়ায় গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সাথে ৫ ঘন্টা ধরে লম্বা বৈঠক করে এসেছে। সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।
ইউক্রেন যুদ্ধ থামাতে মার্কিন এই দলটি সম্ভবত কিছু প্রস্তাব পুতিনের সামনে রেখেছিল। যে প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন পুতিন, এমনটাই দাবী করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “রাশিয়ার সাথে আমেরিকার কূটনৈতিক স্তরে যে আলোচনা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে আগ্রহী।” তবে এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জোরালো দাবী করলেও রাশিয়ার তরফ থেকে কোনো বিবৃতি পাওয়া যায় নি। তবে মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য সামনে এসেছে। ২০২২ সালে রাশিয়া ও ইউক্রেনের যে সংঘাত সৃষ্টি হয়েছিল তা কি এবার আদৌ শেষ হতে চলেছে, সেই ব্যাপারে গোটা বিশ্ব জুড়ে উঠছে প্রশ্ন।
![]()