
আজ খবর, অরোরা , মার্কিন যুক্তরাষ্ট্র, ১৬/১০/২০২৬ : নিজস্ব সংবাদদাতা : ভারতীয় হিন্দুদের ঘৃণা করা নব্য নাৎসি মানসিকতার তরুনের তীব্র দোষারোপ করেছে মার্কিন সরকার। ঐ তরুণকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ।
ধৃত ঐ তরুণ আমেরিকায় বসবাসকারী অরোরা শহরে ভারতীয়দের ওপর নির্বিচারে গুলি চালিয়ে নৃশংস হত্যাকান্ড করতে চেয়েছিল, তার এই পরিকল্পনা আগেই ফাঁস হয়ে যায় এবং হত্যাকান্ড সংঘটিত করার আগেই সে ধরা পড়ে যায়। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই তরুণ আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের ওপর গুলি চালাতে পরিকল্পনা করেছিল। সে তার এক বন্ধুকে মেসেজ পাঠিয়ে জানিয়েছিল, যে সে এই নৃশংস গণহত্যা করতে গিয়েওছিল, কিন্তু শেষ মুহূর্তে তার বন্দুক জ্যাম হয়ে আওয়ার ফলে সে আর এই নারকীয় কাজ করতে পারে নি। স্বয়ং ঈশ্বর যে সেদিন ঐ ভারতীয়দের রক্ষা করেছেন সে কথাও সেই বন্ধুকে জানিয়েছে ঐ তরুণ।

এই ধরনের একটা বার্তা পেয়ে তরুনের ঐ বন্ধু অবশ্য চুপচাপ বসে থাকে নি, সে কাল বিলম্ব না করেই গোটা ঘটনা পুলিশকে জানিয়ে দেয়। ঘটনার কথা জানতে পেরে স্থানীয় এক জায়গা থেকে দ্রুত ওই তরুণকে গেপ্তার করে পুলিশ। ফলে ফের এক বন্দুকবাজের বিকৃত মানসিকতার শিকার হওয়া থেকে বেঁচে যান বেশ কিছু মানুষ।

পুলিশের জেরায় ওই তরুণ জানিয়েছে, সে নাৎসি মানসিকতার মানুষ। ভারতীয়, হিন্দু, ইহুদি এবং কৃষ্ণাঙ্গদের সে আদৌ সহ্য করতে পারে না। বর্ণ বৈষম্য নিয়ে সে আগেও অনেক খারাপ মন্তব্য করেছিল। ১৯ বছর বয়সী আলেকজান্দ্রোস পাপেরোকস নামে ওই তরুণ গত ১১ তারিখে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে উপস্থিত ভারতীয় হিন্দুদের গুলি করে মারতে চেয়েছিল।

ঘটনার সময় ঐ মন্দিরে উপস্থিত ছিলেন মার্কিন কংগ্রেস সাংসদ রাজা কৃষ্ণমূর্তি। তিনিও এই আক্রান্ত হতে পারতেন। তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রক থেকেও এই ঘটনার নিন্দা করা হয়েছে এবং ওই মন্ত্রক ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ চেয়ে পাঠিয়েছে। যে শহরে এই ঘটনা ঘটেছে, সেই অরোরা শহরের মেয়র জন ল্যাশ এই ঘটনার নিন্দা করেছেন এবং এই ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।







