পরীক্ষায় মোবাইল ব্যবহারের অভিযোগ, সাসপেনশনের দাবি ঘিরে পড়ুয়াদের বিক্ষোভ

আজ খবর (বাংলা ) [রাজ্য] মুম্বাই , ১৯/০৯/২০২৬: পরীক্ষার সময় মোবাইল ফোন ব্যবহার করে ChatGPT-তে প্রশ্নপত্র আপলোড করার অভিযোগের পর IIT Bombay-এর দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে। এরপরই ক্যাম্পাসে বিক্ষোভে সামিল হন একাধিক পড়ুয়া। IIT Bombay সূত্রে জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম সাহিল ওয়াকোড়ে। তিনি Energy Science and Engineering বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। অভিযোগ, পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করে প্রশ্নপত্র ChatGPT-তে আপলোড করেছিলেন তিনি। সেই সময়ই পরীক্ষকের নজরে বিষয়টি আসে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন সাহিলের সহপাঠী-সহ অন্যান্য পড়ুয়ারা। বিক্ষোভকারীদের একাংশের দাবি, ঘটনার সম্পূর্ণ তথ্য সামনে আনা হচ্ছে না। পড়ুয়াদের অভিযোগ, পরীক্ষায় মোবাইল ব্যবহারের ঘটনায় সাহিলকে এক বছরের জন্য সাসপেন্ড করার হুমকি দেওয়া হয়েছিল। এমন সিদ্ধান্ত হলে তাঁকে হস্টেল ছেড়ে ক্যাম্পাসের বাইরে থাকতে হত বলেও দাবি তাঁদের। তবে এই অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য এবং তদন্তের ফলাফলের দিকেই নজর রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। IIT Bombay-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঘটনার পর সাহিলের সঙ্গে বিভাগীয় প্রধানের কথা হয়েছিল। তাঁকে আশ্বস্ত করা হয়েছিল, এই ঘটনার কারণে তাঁর পড়াশোনা বা অ্যাকাডেমিক কেরিয়ারে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না।

প্রতিষ্ঠানের বক্তব্য অনুযায়ী, সাহিলের বিরুদ্ধে কোনও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর সাহিল হস্টেলে ফিরে যান। পরে তাঁর মৃত্যুর খবর সামনে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। IIT Bombay-ও গোটা ঘটনার বিষয়ে অভ্যন্তরীণ তদন্তের কথা জানিয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন সাহিলের সহপাঠী-সহ অন্যান্য পড়ুয়ারা। বিক্ষোভকারীদের একাংশের দাবি, ঘটনার সম্পূর্ণ তথ্য সামনে আনা হচ্ছে না।পড়ুয়াদের অভিযোগ, সাহিলকে পরীক্ষায় মোবাইল ব্যবহারের ঘটনায় এক বছরের জন্য সাসপেন্ড করার হুমকি দেওয়া হয়েছিল।

তাঁদের আরও দাবি, এমন সিদ্ধান্ত হলে তাঁকে হস্টেল ছাড়তে হত এবং ক্যাম্পাসের বাইরে থাকতে হতে পারত। তবে এই অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য এবং তদন্তের ফলাফলের দিকেই নজর রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। পড়ুয়াদের দাবি, গত কয়েক মাসে IIT Bombay ক্যাম্পাসে একাধিক পড়ুয়ার মৃত্যু হয়েছে।

এর মধ্যে ফেব্রুয়ারি এবং জুলাই মাসেও পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেছিল। ফলে নতুন এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে পড়ুয়াদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং পরীক্ষায় ChatGPT ব্যবহারের অভিযোগের সঙ্গে মৃত্যুর সরাসরি কোনও সম্পর্ক ছিল কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে। বর্তমানে পুলিশ ও IIT Bombay কর্তৃপক্ষের তদন্তের দিকেই নজর রয়েছে।



