ভারত এখনো অভিমত ব্যক্ত করে নি

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ২৪/১১/২০২৫ : শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে ফের একবার ভারত সরকারকে আবেদন জানালো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
ইতিমধ্যেই বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইবুনাল আদালত সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। সেদিন থেকে এখনও পর্যন্ত তিনি ভারতেই আছেন। বাংলাদেশ এর আগেও তাঁকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্যে আবেদন জানিয়েছিল। এবার আরও একবার শেখ হাসিনাকে তাদের হাতে প্রত্যর্পণের জন্যে চাপ বাড়াতে শুরু করলো বাংলাদেশ।
ঢাকা মনে করছে, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি যেহেতু রয়েছে, সেহেতু শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়াটা ভারতের বাধ্যবাধকতার মধ্যে পড়ে। বাংলাদেশ মনে করে যেহেতু দুই দেশের মধ্যে একটা চুক্তি রয়েছে, তাই নতুন দিল্লী এব্যাপারে ঢাকার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। ভারত নিজেদের অবস্থান এখনো ব্যক্ত করে নি. ভারত বিষয়টিকে কিভাবে নেবে তা অবশ্যই আগামী সময় বলে দেবে।
![]()