Aaj Khabor

ইংরেজ হারল সিরাজের পরাক্রমে, সিরিজ ২-২

দুর্দান্ত ক্রিকেট না হলেও ভারতের জয় স্বস্তি এনে দিয়েছে, জিতেছে ক্রিকেট 

আজ খবর (বাংলা), [খেলা], লন্ডন,ইংল্যান্ড, ০৪/০৮/২০২৫ : শেষ টেস্ট ম্যাচের শেষ দিনে অবিশ্বাস্য ও নাটকীয়ভাবে জয় ছিনিয়ে নিল  ভারতীয় ক্রিকেট বাহিনী। পাঁচ  টেস্ট ম্যাচের ফল দাঁড়ালো ২-২, অর্থাৎ সিরিজ ড্র করে ফেলল ভারত।     

ওভালে যেভাবে পঞ্চম টেস্ট এগোচ্ছিল, তাতে কেউই বলতে পারতো না ভারত এই শেষ টেস্ট ম্যাচে বাজিমাত করবে।  অথচ ওভালে ম্যাচের শেষে শেষ হাসিটা হাসলো ভারতই।  কোচ গৌতম গম্ভীর তো  বলেই ফেললেন, “ভারত কখনোই আত্মসমর্পন করতে পারে না”।  মহম্মদ সিরাজের প্রশংসায় পঞ্চ মুখ প্রাক্তন ক্রিকেটাররাও। 

পঞ্চম টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ভারত তুলেছিল ২২৪ রান।  ইংল্যান্ড তুলেছিল ২৪৭ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত মোট ৩৯৬ রান তুলেছিল, সেখানে ইংল্যান্ড ৩৬৭  রানে ধরাশায়ী হয়ে পড়ল ভারতীয় বোলারদের সামনে, বরং বলা ভালো মহম্মদ সিরাজের সামনে।  দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের জোড়া সেঞ্চুরি আর ভারতীয় শিবিরের একের পর এক মিসফিল্ড হতাশ করে তুলছিল ভারতীয় দর্শকদের। এই সময়েই জ্বলে ওঠেন মহম্মদ সিরাজ। 

সিরাজের বল অসাধারণ টার্ন করছিল, তার দুর্দান্ত কিছু স্যুইং বল ইংল্যান্ডের কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে কাঁপন ধরিয়ে দেয় প্রতিপক্ষের মনে।  খেলা গড়ায় উত্তেজনার চরম মুহূর্ত পর্যন্ত। কিন্তু ইংরেজ খেলোয়াড়রা যতই ভালো খেলুক না কেন, চোয়াল শক্ত রেখে একের পর এক উইকেট নিয়ে গেল মহম্মদ সিরাজ। ঠান্ডা মাথায় বধ করে দিল ইংরেজ বাহিনীকে। শেষমেশ ৬ রানে এই টেস্ট ম্যাচটা জিতে নিল  ভারত। সিরিজে সমতা ফিরলো। স্কোর হল ২-২।  

কে যেন সমাজমাধ্যমে পোস্ট দিয়ে লিখেছে ‘ইংরাজের পরাজয় সিরাজের বিক্রমে’। 


Loading

লাগাতার চার টেস্টে টসে হার ভারতের 

চতুর্থ টেস্টে সমতা ফিরলে আকর্ষণীয় হয়ে উঠবে পঞ্চম টেস্ট ম্যাচ। তবে সম্ভবত শেষ টেস্টে বুমরাকে পাবে না ভারত।

আজ খবর (বাংলা), [খেলা] ম্যানচেস্টার, ইউকে, ২৩/০৭/২০২৫ :  ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্ট সিরিজের মধ্যে আজ চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হয়েছে। লাগাতার চারটি টেস্ট ম্যাচেই টসে হেরেছেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল. ইংল্যান্ড দল  ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে।

ম্যানচেস্টারে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট ম্যাচ।  এই মুহূর্তে ইংল্যান্ড ২-১ ম্যাচে জিতে ভাল অবস্থায় রয়েছে। এই টেস্ট ম্যাচটি জিতে সিরিজে সমতা ফেরাতে চায় ভারত।  দলে নতুন মুখ হিসেবে যোগ দিয়েছেন অংশুল কম্বোজ। তিনি বোলার হিসেবে যথেষ্ট সফল, স্লাইডিং বাউন্স করতে পারেন যখন তখন, বল করেন বেশ জোরে। তাছাড়া ব্যাটিংয়েও তাঁর অবদান আছে, ভারত এ দলে  সাফল্যের সাথে খেলে এসেছেন। তাঁর ওপর ভরসা রেখেছেন  গোটা দল, ভারতীয় টাইম এক্সডিপি ও অর্শদীপ দুজনেই চোট পাওয়ার জন্যে কাম্বোজকে দেশ থেকে উড়িয়ে আনা হয়েছে ম্যানচেস্টারে। দলে অবশ্য বুমরা আছেন। 

ভারতীয় সময় সন্ধ্যা ৬টা  ২৪ নাগাদ, ভারতীয় দলের সংগ্রহ ৯১ রান, কোনো উইকেট যায় নি. ব্যাট করছেন যশস্বী জয়সোয়াল ৪৫ (৮৩) এবং কে এল রাহুল ৪৩ (৯১). 


Loading

আকাশ ও অর্শদীপ আহত, ভারতীয় দলে ডাক পেলেন অংশুল কাম্বোজ 

ভারতীয় দলে উঠে আসছে নতুন নতুন মুখ, ভারত যে ক্রিকেটে নতুন প্রজন্মকে প্রস্তুত করে রেখেছে, এটা তারই প্রমান।

আজ খবর (বাংলা), [খেলা], ম্যানচেস্টার, ইউকে, ২১/০৭/২০২৫ :  অবশেষে ম্যানচেস্টারে আগামী চতুর্থ টেস্টে অন্তর্ভুক্ত করা হল তরুণ খেলোয়াড় অংশুল কম্বোজকে। চতুর্থ টেস্টে অভিষেক হবে এই ভারতীয় বোলারের।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত এই মুহূর্তে ২-১ টেস্টে পিছিয়ে রয়েছে।  ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে বুমরাকে পাওয়া  যাবে কি না তা নিয়ে আলোচনার টেবিল যখন প্রচন্ড ব্যস্ত, তখনই  প্র্যাকটিস ম্যাচে চোট  পেলেন আকাশ দীপ  এবং অর্শ দীপ  দুজনেই। এই দুই বোলারের ওপরেই ভরসা রেখেছিল টিম ইন্ডিয়া। প্র্যাকটিস ম্যাচে এই দুজনেই আহত হয়ে যাওয়ায় রীতিমত কপালে ভাঁজ পড়তে দেখা যায় টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের। পরবর্তী পরিস্থিতি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্যে টিম ইন্ডিয়া বৈঠকে বসে. আর এরপরেই কপাল খুলে যায় অংশুলের। ভারত থেকে  তাঁকে ম্যানচেস্টারে ডেকে নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

অর্শদীপ টেস্ট ক্রিকেটে যাঁর অভিষেক হওয়ার কথা ছিল, বেকেনহ্যামে বৃহস্পতিবার ট্রেনিং সেশনে হাতে চোট  পেয়ে বসে যান। তাঁর হাতে ব্যান্ডেজ করা হয়েছে। প্রথম তিনটি টেস্টে মহম্মদ সিরাজ যথেষ্ট চাপ সামলেছেন। সুতরাং তাঁর কাঁধে যাতে আরও চাপ না আসে, সেদিকে খেয়াল রাখতেই হবে। প্রসিদ্ধ কৃষ্ণ ও শার্দুল ঠাকুর একে  অপরের বিকল্প হিসেবে রয়ে গিয়েছেন  দলে। 

এবার ডাক পড়েছে ২৪ বছর বয়সী অংশুল কম্বোজের। অংশুল মূলত ডান হাতি পেসার, তবে স্কিডিঙ বাউন্স এবং জোরে বল করার জন্যে বেশ নাম ডাক রয়েছে তাঁর। ভারত ‘এ’  দলে দুর্দান্ত বোলিং পারফর্মেন্স আছে তাঁর।  নর্দাম্পটনে দ্বিতীয় আনুষ্ঠানিক ম্যাচে তিনি একই চার উইকেট নিয়েছিলেন। যার মধ্যে এক ওভারে দুটো উইকেট নিয়েছিলেন তিনি। ব্যাটিংয়েও বেশ সাচ্ছন্দ অংশুল, তনুষ কোটিয়ানের  সাথে জুটি করে ১৪৯ অপরাজিত রান করেছিলেন অংশুল। ভারতীয় দলে খেলার জন্যে মুখিয়ে ছিলেন তিনি। তাঁর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে ভারতীয় দলকে অংশুল সবটা দেওয়ার জন্যে প্রস্তুত হয়ে রয়েছে। 


Loading

চতুর্থ টেস্টে সমতা ফেরাতে ফের বুমরাকে নিয়ে বাজি ধরতে চায় ভারত

এটাও এক ধরনের বুমরা নির্ভর ভারতীয় দল হিসেবে বিবেচিত হবে।

আজ খবর (বাংলা), লন্ডন, ইউকে, (খেলা) ২১/০৭/২০২৫ : ইংল্যান্ডের সাথে চলতি সিরিজে ভারতের চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। এখনও পর্যন্ত এই সিরিজে ইংল্যান্ড দল ২-১ ম্যাচে এগিয়ে রয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নামবে ম্যানচেস্টারে। এই টেস্ট ম্যাচে সমতা ফেরানোর লড়াইয়ে নামবে ভারত। সেক্ষেত্রে পঞ্চম বা শেষ টেস্ট ম্যাচে যে কোনো একটি দেশ বিজয়ী হবে। কোন একটি দেশ সিরিজ জিতবে, অবশ্য শেষ টেস্ট ম্যাচ ড্র হয়ে গেলে আলাদা কথা।
এখনও পর্যন্ত আগামী টেস্ট ম্যাচে পেশার যশপ্রীত বুমরাহকে দলে সংযুক্ত করার কথা ভাবা হচ্ছে। যদিও এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয় নি।
বুমরাহ দলে থাকলে বিপক্ষের ওপর চাপ আরও বাড়ানো যাবে। বুমরার আগুনে স্পেল ইংল্যান্ডকে দমিয়ে রাখবে, বড় স্কোর তুলতে বাধা দেবে। এই সব ভেবেই বুমরাকে ফের দলে অন্তর্ভুক্তির কথা ভাবা হচ্ছে। বুমরার পিঠে অস্ত্রোপচার হয়েছিল, ডাক্তারের পরামর্শ মেনে তাঁকে সব টেস্টেই ব্যবহার করতে চায় নি ভারতীয় শিবির। আগামী চতুর্থ অথবা পঞ্চম যে কোনো একটা টেস্ট ম্যাচে বুমরাকে ব্যবহার করতে চায় ভারত। তাই বুমরার ব্যাপারে কোনো ঝুঁকি না নিয়ে আগামী টেস্ট ম্যাচেই তাঁকে খেলাতে পারে শুভমনের দল। তবে এই বিষয়ে আদৌ কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যানচেস্টারে পৌঁছে। তবে ভারতীয় দল বুমরাকে দলে অন্তর্ভুক্তির দিকেই ঝুঁকে রয়েছে।

Loading

আজ মহেন্দ্র সিং ধোনির জন্মদিন 

গোটা বিশ্ব থেকে জন্মদিনের শুভেচ্ছা পাচ্ছেন মাহি।

আজ খবর (বাংলা),  [খেলা], রাঁচি, ঝাড়খন্ড, ০৭/০৭/২০২৫  :  যে ভারতীয় ক্রিকেটার দেশকে বার বার জয় দিয়ে এসেছে, যার হাতে উঠেছে ক্রিকেটের প্রায় সবরকম ট্রফি, সাফল্য যাকে বার বার কুর্নিশ করেছে, ভারতের সেই প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্মদিন।

৪৪ বছরে পা দিলেন মহেন্দ্র সিং ধোনি। আজকের দিনটাকে তিনি একটু অন্যরকমভাবেই পালন করছেন। নিজেকে বয়সের সাথে সাথে বার বার বদলেছেন তিনি। বদলে গিয়েছে তাঁর লুক, প্রথম যখন ইন্ডিয়া টিমের হয়ে তিনি খেলতে নেমেছিলেন তখন তাঁর মাথার চুল ছিল প্রায় কাঁধ সমান, আর এখন তাঁর মাথায় চুল নেই বললেই চলে। খেলার পাশাপাশি তাঁর নায়কসুলভ হাবভাব তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছে। তাঁকে নিয়ে বলিউড সিনেমা করতেও ছাড়ে নি।

অসম্ভৱ ঠান্ডা মাথার মানুষ মাহি, সেই স্বভাবটা তাঁর খেলাতেও বার বার পড়েছে। অসাধারন টেল এন্ডার  তিনি, ঠান্ডা মাথায় ম্যাচ জিতিয়ে বাড়ি ফেরেন এম এস ধোনি। শত প্রলোভনেও সাড়া  দেন না। গোটা আইপি এল টুর্নামেন্টকে জমজমাট করে তুলতে জানেন তিনি। ভারতের হয়ে ১৭,২৬৬ রান রয়েছে তাঁর ঝুলিতে।  বিশ্বের অন্যতম সেরা উইকেট রক্ষক এবং ব্যাটার। 

আজ ৪৪ বছরে পা রাখলেন মহেন্দ্র সিং ধোনি।  তাঁকে ‘আজ খবর’-এর তরফ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল।


Loading

সুমধুর প্রতিশোধ নিয়ে সিরিজে সমতা ফেরালো শুভমনরা 

সিরিজ ১-১ হয়ে যাওয়ায় আরও বেশি দর্শক টানবে ভারত – ইংল্যান্ড টেস্ট ম্যাচগুলি।  দ্বিতীয় টেস্টম্যাচটি ছিল অত্যন্ত চিত্তাকর্ষক। 

আজ খবর (বাংলা) [খেলা], বার্মিংহাম, ইউকে, ০৭/০৭/২০২৫ :  পাঁচ টেস্ট ম্যাচের সিরিজে এগিয়ে থাকা ইংল্যান্ডের সাথে সমতা ফেরাতে সুমধুর প্রতিশোধ নিল  ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে দিয়ে সিরিজ ১-১ করে নিল ভারত।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে শুভমন গিলের অসাধারন পারফর্মেন্স যেমন ছিল, তেমনই পাওয়া গিয়েছে বল হাতে আকাশদীপের বিধ্বংসী বোলিং স্পেল। অধিনায়ক শুভমন গিল নিজেই আকাশদীপের  প্রশংসায় পঞ্চমুখ। ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, “আকাশদীপের  স্পেল অসাধারণ। যে ভাবে আকাশ জো রুট এবং বেন ডাকেটের  উইকেট দুটি পেয়েছে, তা সত্যিই কৃতিত্বের দাবী রাখে। ও অসাধারণ বল সিমিং করাচ্ছিল।”

শুভমন গিল বলেন, “দলে কুলদীপ যাদবের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে বেছে নেওয়ায় খুব ভালো কাজ হয়েছে। অনেকেই সেই সময় নাক কুঁচকে ছিলেন।  আমি বলব, কুলদীপের বোলিং ভীষণ ভাল  কিন্তু আমি ওয়াশিংটনের ব্যাটিং গভীরতা আরও বেশি করে চাইছিলাম। আমার আর ওয়াশিংটনের  জুটি যদি ৮০ বা ৯০ রানের লিড রাখত, তার তুলনায় ১৮০ রানের লিড অনেক ভালো অবস্থায় আমাদের রেখেছিল। এই কৌশলগত দিকটা আমাদের সুবিধাই দিয়েছে।”

ভারতীয় দলের কনিষ্ঠতম অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে জয় পেয়ে শুভমন আরও বলেন, “পঞ্চম দিনে বল মাঝখান থেকে একটুও নড়ছিল না।  আমরা ভেবেছিলাম পঞ্চম দিনে যদি স্পিনারদের সাহায্য বেশি করে পাই তাহলে ভালো হয়। যাই হোক, যা হয়েছে তা ভালোই হয়েছে। এই মুহূর্তে আর এই ম্যাচের কাঁটাছেঁড়া করছি না। আমাদের লক্ষ্য এখন লর্ডসের দিকে।  দেখা যাক সেখানে কেমন উইকেট আমাদের জন্যে অপেক্ষা করে থাকে। “


Loading

এবার নতুন ইতিহাস গড়লেন ঋষভ পন্থ 

ভারত বেশ রিল্যাক্স মুডে খেলছে 

আজ খবর (বাংলা), [খেলা] বার্মিংহাম,ইউকে, ০৬/০৭/২০২৫ :  শনিবার ফের একটা নতুন ইতিহাস সৃষ্টি করলেন ভারতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ও ব্যাটার ঋষভ পন্থ।

নতুন কি ইতিহাস তৈরি করলেন ঋষভ ?  একটি রিপোর্টে বলা হয়েছে ভারতীয় উইকেট কিপার ও ব্যাটার ঋষভ পন্থ প্রথম এশীয় যিনি স্পেশালিস্ট উইকেট কিপার হয়েও টেস্ট ক্রিকেটে ২০০০ রান করেছেন   (মোট সংগ্রহ ২০২৩)। এই রান তিনি তুলেছেন সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (SENA)।  তবে এই মাইলস্টোন ঋষভ স্পর্শ করলেন বার্মিংহামে এসে। 

ঋষভ পন্থ  এই টেস্টে প্রথম ইনিংসে ৪২ বলে মাত্র ২৫ রান তুললেও দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকেই একটা ঝোড়ো ইনিংস দেখতে পাওয়া গিয়েছে। ঋষভ দ্বিতীয় ইনিংসে ৫৮ বলে ৬৫ রান   এবং এই রান তিনি তুলেছেন আটটা  চার এবং তিনটি ছক্কা হাঁকিয়ে।  তাঁর বাউন্ডারি  হাঁকানো শটগুলি ছিল বেশ নয়নাভিরাম। 

চলতি টেস্টে ভারত প্রথম ইনিংসে তুলেছিল ৫৮৭ রান , প্রথম ইনিংসে ইংল্যান্ড তুলেছিল ৪০৭ রান. দ্বিতীয় ইনিংসে ভারত তুলেছে আরও ৪২৭ রান।  ভারত ডিক্লেয়ার করার পর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে মোট ৭২ রান তুলেছে।  আগামীকাল শুরু হবে এই টেস্ট ম্যাচের  পঞ্চম দিনের খেলা। 


Loading

টিম ইন্ডিয়া : ইংল্যান্ড সিরিজ শুরুর আগে শুরু হল নেট প্র্যাকটিস 

গৌতম গম্ভীর ও অর্শদীপ

আজ খবর (বাংলা), [খেলা], লন্ডন, ইংল্যান্ড, ১০/০৬/২০২৫ :  আর কিছুদিন পরেই ইংল্যান্ডের সাথে টেস্ট ম্যাচের সিরিজ খেলতে শুরু করবে ভারত। পাঁচ ম্যাচের সেই সিরিজের আগে আজ নেট প্রেকটিস শুরু করে দিল ভারতের নীল বাহিনী। 

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্টটি শুরু হতে চলেছে ২০ তারিখ থেকে।, ম্যাচ হবে হেডিংলের মাঠে। লিডসের এই মাঠে ভারত আগেও অনেক ম্যাচ খেলেছে, তবে এবার তারুণ্যে ভরা ভারতীয় ক্রিকেট দল। আজ প্রথমেই মাঠে নেমে গা ঘামিয়ে নিয়েছে শুভমন গিল, ঋষভ পন্থ ও বুমরারা। এরপর শুরু হয়েছে নেট প্র্যাকটিস। এই নেট প্র্যাকটিসে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের অস্ত্রগুলিকে শান দিয়ে নেওয়ার পূর্ণ সুযোগ পাবেন। 

খেলোয়াড়দের নেট প্রেকটিসের একটি ভিডিও ইন্ডিয়ান ক্রিকেট টিমের ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, শুভমন গিল, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ, জাদেজা, বুমরারা গা ঘামাচ্ছেন এবং বিভিন্ন শারীরিক কসরৎ  করছেন। বেশ ফুর্তিতে রয়েছে গোটা টিমমে আজ কোচ টি দিলীপের তত্বাবধানে টিম ইন্ডিয়া বেশ কিছুটা ফিল্ডিং প্র্যাকটিসও করেছে। 

ইংল্যান্ডে গিয়ে টিম ইন্ডিয়া কখন কি করছে, খেলার কভারেজ ইত্যাদি সবকিছু দেখতে চোখ রাখুন ‘আজ খবর’ এর খেলা বিভাগে। সাবস্ক্রাইব করুন ‘আজ খবর’   – aajkhabor.in লিংক দিয়ে ওয়েবসাইটে গিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন।


Loading

গ্রেপ্তার করার পর RCB কর্তাদের মেডিকেল টেস্ট করা হবে 

আজ খবর (বাংলা), [খেলা], ব্যাঙ্গালোর, কর্ণাটক। ০৬/০৬/২০২৫ :  আইপিএল ফাইনালের দিন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় আরসিবি কর্তা  এবং ইভেন্ট ম্যানেজারদেরকে গ্রেপ্তার করেছে কর্ণাটক পুলিশ। আজ তাঁদের মেডিকেল পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। 

আইপিএল ফাইনালের দিন দিল্লী আর ব্যাঙ্গালোরের ম্যাচ উপলক্ষে প্রায় তিন লক্ষ্ মানুষের ভীড় হয়েছিল । ফাইনালে চ্যাম্পিয়ান হয়ে ম্যাচ  ছেড়েছিল ব্যাঙ্গালোর। সেদিন আরসিবি টিমকে শুভেচ্ছা জানাতে স্টেডিয়ামের বাইরে ভীড় করেছিল প্রচুর মানুষ। সেই অনিয়ন্ত্রিত ভীড় সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল। সেই সময় পালাতে গিয়ে প্রায় পঞ্চাশ জন মানুষ আহত হয়েছিলেন এবং ১১ জনের মৃত্যু হয়েছিল। 

এই ঘটনার জন্যে পুলিশের বেশ কয়েকজন বড় কর্তাকে সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু এই ঘটনার দায় আরসিবি এবং ডিএনএ  নামক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রূপ এড়াতে পারে না, তাই এই দুই কোম্পানির কর্তাদেরও  গ্রেপ্তার করা হয়েছিল। আজ তাঁদের মেডিকেল টেস্ট করার ব্যবস্থা করা হয়েছে। 

চিন্নাস্বামী স্টেডিয়ামে সেদিন যে ঘটনা ঘটেছিল, তার জন্যে কর্ণাটক পুলিশ কর্ণাটক ক্রিকেট কন্ট্রোল বোর্ড, রয়াল  চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, ডিএনএ  ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা এবং অন্যান্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল।  কর্ণাটক হাইকোর্টে এদের বিরুদ্ধে রিট পিটিশনও জমা পড়েছে।  এফআইআরে নাম রয়েছে কর্ণাটক ক্রিকেট বোর্ডের  ডিরেক্টর, প্রেসিডেন্ট রঘুরাম ভাট , সেক্রেটারি এ শংকর, কোষাধ্যক্ষ ই এস জয়রাম ও অন্যান্যদের। যদিও এঁরা তাঁদের এফআইআর  থেকে নাম খারিজ করার ব্যাপারে আবেদন করেছেন। 


Loading

ইংল্যান্ডে সিরিজ খেলতে রওনা দিল ভারতীয় ক্রিকেট দল 

আজ খবর (বাংলা), [খেলা], মুম্বই , মহারাষ্ট্র, ০৬/০৬/২০২৫ :  ইংল্যান্ডের সাথে টেস্ট ক্রিকেট সিরিজ খেলতে ভারতীয় দল মুম্বই  বিমানবন্দর থেকে হিথরোর দিকে উড়ে গেল।

ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের ৫ টেস্ট ম্যাচের এই টেস্ট সিরিজ ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে  জুন মাসে এবং শেষ হবে আগস্ট মাসে।  খেলা হবে লিড্স্-এর হেডিংলেতে, বার্মিংহামের এজবাস্টনে, লন্ডনের লর্ডস ও  ওভালে এবং শেষ ম্যাচটি হবে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ময়দানে। রোহিত শর্মা এবং বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অব্যাহতি নেওয়ার পর এটাই ভারতের সামনে প্রথম টেস্ট সিরিজ হতে চলেছে। ভারতীয় দলের নতুন অধিনায়ক শুভমন গিল।

২০০৭ সাল থেকে ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে আর কোনো টেস্ট সিরিজ ভারত জেতে নি।এবার  শুভমন গিলের নেতৃত্বে ভারত সেই সুযোগ পেয়ে যাচ্ছে। টেস্ট সিরিজে ভাল খেলার মত বেশ কয়েকজন খেলোয়াড় ভারত ইতিমধ্যেই তৈরি করে নিতে পেরেছে। তাঁরা রয়েছেন নীল বাহিনীতে। প্রথম ম্যাচটি হবে ২০ থেকে ২৪শে  জুন, দ্বিতীয় ম্যাচটি হবে ২ থেকে ৬ই জুলাই, তৃতীয় ম্যাচটি হবে ১০ থেকে ১৪ই জুলাই, চতুর্থ ম্যাচটি হবে ২৩ থেকে ২৭শে  জুলাই এবং শেষ অর্থাৎ পঞ্চম ম্যাচটি হবে ৩১শে  জুলাই থেকে ৪ঠা  আগস্ট তারিখ পর্যন্ত। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor