মেষ রাশি : অনেক দিন ধরে ভুগতে থাকলে আরোগ্যলাভ হবে। আত্মীয়দের মধ্যে বদরাগী ব্যক্তিকে সম্পূর্ণ এড়িয়ে চলুন, না হলে তার ব্যবহার আপনাকে ফের অসুস্থ করবে। আজ ভাই / বোন কেউ আপনার থেকে ঋণ চাইতে পারে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা দেখিয়ে প্রশংসিত হবেন। আজ বাড়ির কাজের চাপ আপনাকে বেশি ব্যস্ত রাখবে। সঙ্গীর ব্যবহার ভালোলাগবে না। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
বৃষ রাশি : আজ একটা ভালো দিন।নতুন কোনো প্রকল্পে হাত দিতে পারেন। তবে এই প্রকল্পের কথা বাড়ির লোকেদের সাথে আলোচনা করবেন না। অসুখ থেকে মুক্তি পাবেন। আজ যে কোনো সূত্র থেকে আর্থিক উপার্জনের যোগ রয়েছে। এই উপার্জন গোটা পরিবারকে খুশি করবে। বিবাহিত জীবন ভালো না আপনার সঙ্গীর থেকে হতাশা ছাড়া আর কিছুই পাবেন না। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
মিথু ন রাশি : আজ কোনো সামাজিক অনুষ্ঠানে ব্যস্ত থাকতে হতে পারে, এবং সেখানে কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে আসতে পারেন। এই ব্যক্তি আপনাকে সাফল্যের পথ দেখাবে। নতুন উদ্যোগে এগিয়ে যেতে পারেন। নতুন প্রকল্পের জন্যে আজ আপনি মূলধন পেয়েও যাবেন। বিবাহিত জীবন সুখের, সঙ্গীর ব্যবহার আপনাকে উৎসাহিত করবে। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
কর্কট রাশি : আজ আপনার বাবা বা মা কেউ অসুথ হয়ে পড়লে তাঁদের চিকিৎসার জন্যে অনেকটা অর্থ ব্যয় হয়ে যেতে পারে, তবে তা আপনাদের মধ্যে সুসম্পর্ককে আরও শক্তিশালী ও ভরসাযোগ্য করে তুলবে। আজ যা কিছু করুন তা ইতিবাচক মনোভাব রেখেই করুন। সহজেই সাফল্য আসবে। বন্ধুরা যারা আপনাকে সাহায্য করছে তাদের থেকে অতিরিক্ত সাহায্য প্রত্যাশা করবেন না. শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
সিংহ রাশি : আপনার ব্যবহার ও ব্যক্তিত্ব প্রশংসিত হবে। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে কোনো মহিলার দ্বারা উপকৃত হবেন। আর্থিক সুবিধাও পেতে পারেন। আজ পরিবারের তরফে গন্ডগোল হওয়ার যোগ রয়েছে। কোনো বিশেষ বন্ধু আপনাকে সান্তনা দেবে। পরিবারে গন্ডগোল হলেও দিনান্তে ভুল বোঝাবুঝি মিটে যাবে। এবার থেকে নিজের সমস্যার সমাধান নিজেই কিরবেন। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
কন্যা রাশি : নিজের শান্তভাব মনকেও শান্ত রাখবে। কোনো রকম উত্তেজনা দেখাবেন না. আজ তৃতীয় কেউ আপনার ব্যক্তিগত সমস্যায় হস্তক্ষেপ করতে চাইবে। এই ধরনের ব্যক্তিদের থেকে দূরে থাকুন। দিনের শুরুতেই আজ কোনো আর্থিক ক্ষতি হতে পারে, যা আপনাকে সারাদিন মনোকষ্ট দিতে পারে। অপরিচিত কেউ আপনাকে আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে পারে। বিবাহিত জীবন উত্তম, শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
তুলা রাশি : আপনি সুস্থ হয়ে গেছেন,তাই এবার খেলাধুলা জাতীয় কিছুতে অংশ নিতে চাইছেন। কাউকে টাকা ধার নিয়ে থাকলে সেই টাকা ফেরত চলে আসবে। আজ আর্থিক উপার্জনের যোগ রয়েছে। কোনো বিদেশী আত্মীয় আপনাকে উপহার পাঠাবে, আপনি যথেষ্ট খুশি হবেন। বাড়ির কেউ তার সমস্যা নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাইলেও তাকে যথেষ্ট সময় দিতে চাইবেন না. শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
বৃশ্চিক রাশি : ফাটকা জাতীয় কোনো কিছুতে অর্থ ব্যয় করবেন না. ইতিমধ্যেই যারা করেছেন তাঁদের লোকসান হবে. আজ কোনো সাধু মহাত্মার আশীর্বাদ পাবেন। কিছুদিন ধরেই ব্যক্তিগত চিন্তায় মগ্ন ছিলেন, আজ কিন্তু সামাজিক কোনো অনুষ্ঠানে আপনাকে ব্যস্ত থাকতে হবে. প্রতিবেশীদের কেউ আপনার বিবাহিত জীবনে অশান্তি করতে পারে। সতর্ক থাকুন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
ধনু রাশি : আজ আপনি নতুন প্রকল্প শুরু করতে পারেন, ব্যবসায়ে নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন, যে সিদ্ধান্ত আপনাকে আর্থিক দিক থেকে উন্নত করে তুলবে। আপনার ইতিবাচক মনোভাব আপনাকে জিতিয়ে দেবে। আপনি ইতিমধ্যেই ব্যয় সংকোচ করার সুফল পেয়েছেন। কিন্তু আপনার সঙ্গী অপ্রয়োজনীয় খরচ করে ফেলবে, এবং আপনাকে বিচলিত করবে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
মকর রাশি : আজ আপনার শরীর ও মন দুই ভালো থাকবে। ভবিষ্যতের পরিকল্পনা করবেন। বিশেষ করে সম্পত্তিগত আলোচনা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। আর্থিক উপার্জন আপনাকে বলিষ্ঠ করবে। পরিবার আপনার অনুকূলে থাকবে। যাঁরা প্রেমে করছেন তাঁদের আজ বিতর্কের সম্ভাবনা থাকছে। বাড়ির কোনো সদস্য আপনার স্তাহে সময় কাটাতে চাইবে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
কুম্ভ রাশি : আজ কর্মক্ষেত্রে একটা ভালো দিন. কাজের জায়গায় সবকিছুই সহায়ক থাকবে। আপনি সাফল্যও পাবেন। ব্যবসার ক্ষেত্রেও আজ ভালো দিন. আচমকাই অর্থ উপার্জন হয়ে যাবে। এই অর্থ দিয়েই সব খরচ সামলে নিতে পারবেন। প্রেমের ভাগ্য মন্দ, সঙ্গীর সাথে ঘুরতে যাওয়া বানচাল হয়ে যেতে পারে। নিজের বদ অভ্যাস থেকে দূরে থাকুন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
মীন রাশি : আজ যদি শরীর সুস্থ থাকে তাহলে কাজে সাফল্য আসতে পারে। শরীর খারাপ থাকলে সাফল্য বিলম্বে আসবে। দিনান্তে সুসংবাদ আশা করতেই পারেন। যা আপনার পুরো পরিবারকে খুশি করবে। ঘরে কোনো ধর্মানুষ্ঠান, হোম বা যজ্ঞ হতে পারে। কোনো আত্মীয় আপনার বিবাহিত জীবনকে সুখে থাকতে দেবে না। বন্ধুদের সাথে ভালো সময় কাটবে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
মেষ রাশি : পারিবারিক ক্ষেত্র ছাড়া আজ আপনার দিন মোটামুটি ভালো কাটবে. কর্মক্ষেত্রে সহায়তা পাবেন। নিজের দক্ষতা দেখতে পারবেন, যার ফলে প্রশংসিত হতে পারে। লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ শেষ করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রেও ভালো। সারাদিন উপার্জনের সুযোগ আসতে থাকবে। আর্থিক উন্নতির সম্ভবনা রয়েছে। তবে বিবাহিত জীবনে ভালো সময় নেই, বিবাদ বাড়বে। শুভ সংখ্যা, ৪, শুভ রং বাদামি।
বৃষ রাশি : ঘরে বাইরে নানাভাবে আজ আপনাকে চাপ সহ্য করতে হবে. কর্মক্ষেত্রেও কাজের চাপ বাড়তে থাকবে। সব কিছুকেই ঠান্ডা মাথায় সামলাতে হবে. বিতর্ক সম্পূর্ণ এড়িয়ে চলুন। যদি এমনকোনো আর্থিক সুযোগ আসে যাতে সন্দেহের অবকাশ থেকে যায় সেই ধরনের সুযোগ পরিহার করে চলুন। আজ আপনার বন্ধুরা আপনাকে হতাশ করবে। কিছু বন্ধুকে ত্যাগ করতে হতে পারে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
মিথুন রাশি : অহেতুক দুশ্চিন্তা করবেন না. আপনার এই অমূলক আশঙ্কা আপনার মনের ওপর প্রভাব ফেলতে পারে। শরীর খারাপ করে দিতে পারে। শরীর খারাপ থাকলে আজ সারাদিন কোনো কাজ করতে পারবেন না. কোনো ঘনিষ্ঠ বন্ধুর সাহায্যে কিছু আর্থিক উন্নতি হতে পারে। এখন যে নতুন সম্পর্কগুলো তৈরী হচ্ছে, সেই সম্পর্কগুলো দীর্ঘস্থায়ী হবে. পরিবারকে সময় দিন. শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
কর্কট রাশি : মানসিক চাপ থাকবে, কিন্তু শরীর ভালো যাবে। কিছু কমিশন বাবদ আর্থিক লাভ হতে পারে। কোনো খুশির খবর গোটা পরিবারকেই খুশি করতে পারে। সৃজনশীল কাজে দক্ষতা দেখানোর পূর্ণ সুযোগ পাবেন। সব কাজ শেষ করতে পারবেন না। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
সিংহ রাশি : শরীর ও মন দুইই ভালো থাকবে। আমদানি ও রপ্তানী ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের অর্থ হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। হঠাৎ আসা কোনো কাজে ব্যস্ত হয়ে পড়লে পরিবারকে সময় দিতে পারবেন না। প্রেমের ক্ষেত্রে মন্দ। নতুন পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে ভালো কিছু আশা করতে পারেন। বিবাহিত জীবন প্রত্যাশা পূরণ করবে না। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
কন্যা রাশি : আজ সারাদিন বিশ্রামে কাটাতে হতে পারে। কোনো উৎসবে বা সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। বেকারদের চাকরী পাওয়ার সম্ভাবনা আছে। সব ক্ষেত্রে আবেগ দেখবেন না। অংশীদারি উদ্যোগ সাফল্য আনবে। কিন্তু অংশীদারের বিস্তারিত তথ্য যাচাই করে নিন। নতুন কিছু ধারণা প্রয়োগ করার আদর্শ সময়। বিবাহিত জীবন সুখের। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
তুলা রাশি : জীবনে তৃপ্তি পেতে হলে নিজের মানসিক দৃঢ়তা বৃদ্ধি করুন। আজ দীর্ঘস্থায়ী বা অধিক লগ্নি বিনিয়োগ না করে ছোট ছোট বিনিয়োগ করলে লাভজনক হবে। উপার্জন বৃদ্ধির জন্য পারিপার্শ্বিক ও মানসিক সহায়ক পরিবেশ বজায় থাকবে। কোনো এক অতিথি আজ আপনার মূল্যবান কিছু সময় নষ্ট করে দেবে। বিবাহিত জীবনে সঙ্গীর প্রতি বিশ্বাস রাখতে পারবেন না। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
বৃশ্চিক রাশি :মানসিক কারণেই আপনি অসুস্থ থাকছেন। দ্রুত এই মানসিক ব্যাধি থেকে আরোগ্য লাভ করুন। আজ আপনার নেতিবাচক ধারণা অর্থলাভে বাধা সৃষ্টি করতে পারে। দিনান্তে সন্তানের সূত্রে আর্থিক সুবিধা পাবেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে পরিবারকে সময় দিতে পারবেন না। নতুন উদ্যোগ বা প্রকল্প নেবার জন্য ভালো দিন। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
ধনু রাশি : মনের দৃঢ়তা বজায় রাখুন। নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন। আজ আপনার মানসিক হতাশা অগ্রগতি ও উন্নতিকে বাধা দিতে পারে । আপনি অযথা অতিরিক্ত দুশ্চিন্তা করছেন। শীঘ্রই আপনি নির্দিষ্ট পরিবর্তন দেখতে পাবেন। বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন করার ফলে প্রচুর অৰ্থ ব্যয় হয়ে যাবে যে কারণে আপনার মন খারাপ হয়ে যাবে। কিন্ত আপনার সঙ্গী মন ভালো করে দেবে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
মকর রাশি : আপনার মনের বল এবং আকাঙ্ক্ষা আজ প্রত্যাশা পূরণ করবে। আজ আপনা স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে। একই সাথে আপনার সব ঋণ শোধ হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে আপনি যার উপর একেবারেই ভরসা করতে পারেন না আজ তারই কর্মদক্ষতা আপনাকে মুগ্ধ করবে। পরিবারকে আরো সময় দেওয়া উচিত হবে , বিশেষ করে সন্তানদের। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
কুম্ভ রাশি : হার্টের সমস্যা দেখা দিতে পারে। কফি খাওয়া ছেড়ে দিন। কাউকে প্রভাবিত করতে অতিরিক্ত ব্যয় করবেন না। এমন কিছু উদ্যোগ নিন যা আপনার গোটা পরিবারকে খুশি করবে। আজ আপনার মন শান্ত থাকবে যার সুবিধা সারাদিন ধরে পাবেন। কাছাকাছি ছোট ভ্ৰমণ ভালো লাগবে। কোনো বৈঠকে যোগ দিয়ে ভাষণ দিতে হতে পারে। প্রেম ও বিবাহিত জীবন অত্যন্ত সুখের হবে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
মীন রাশি : আজ আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে। এই চাপ সামলাতে ধ্যান করুন অথবা ভালো কোনো বই পড়ুন। দিনান্তে অর্থ ব্যয় বৃদ্ধি পাবে , যা আপনাকে বিরক্ত করবে। বন্ধু স্থানীয় কেউ আমন্ত্ৰণ জানাতে পারে সেক্ষেত্রে আজ সন্ধ্যা ভালোই কাটবে। ছোটখাটো সফর ভালো লাগবে ও অভিজ্ঞতা বাড়াবে। প্রেম ও বিবাহিত জীবন অত্যন্ত সুখের। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
মেষ রাশি : শরীর সুস্থ রাখুন। আজ কিছু লোক আপনার সময় ও অর্থ দুই নষ্ট করতে আসতেপারে, এই ধরনের লোকেদের থেকে দূরে থাকুন। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি শিখতে হবে. প্রভাবশালী মানুষের সান্নিধ্য উন্নতি করবে। আজ পরিবারের কাউকে তেমন কোনো প্রতিশ্রুতি করবেন না, যা আপনি রাখতে পারবেন না. অর্থ সংক্রান্ত শপথ করবেন না. শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
বৃষ রাশি : আজ আপনার মতামত বা সিদ্ধান্ত কাউকে মানসিক আঘাত দিতে পারে, তবে তা আপনার অজানা থেকে যেতে পারে। কারোর থেকে আপনি যদি টাকা ধার নিয়ে থাকেন, তাহলে আজই তা ফেরত দিয়ে দেওয়া ভালো। বিশেষ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে নেওয়া উচিত হবে. বিবাহিত জীবন সুখের হবে. শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
মিথুন রাশি : আর্থিক সঙ্কট মানসিক হতাশা তৈরি করছে। আজ আপনার কাছে টাকা আসবে। বিগত দিনের করা বিনিয়োগ থেকেই টাকা আসবে। তবে কিছুটা সঞ্চয় করে রাখা দরকার। আপনার সঙ্গী আপনার প্রতি বিরক্ত থাকবে। তা হলেও আপনার দীর্ঘদিনের একাকিত্ব দূর হবে. কর্মক্ষেত্র সহায়ক হবে. . কিছু ভালো সময় আশা করতে পারেন। বিবাহিত জীবন মধ্যম। সু হো সংখ্যা ১, শুভ রং কমলা.
কর্কট রাশি : আজ আপনার শরীর ভালো থাকবে। যাঁরা বিগত কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তাঁদের আরোগ্য হবে. পাশাপাশি মানসিক উত্তেজনা প্রশমিত করুন। নিজেকে যথাসম্ভাব শান্ত রাখুন। বিশেষ করে কর্মক্ষেত্রে মাথা গরম রাখলে তা নিজের জন্যেও ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। কয়েকদিনের ছুটিতে চলে গেলেও ভালো লাগবে। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
সিংহ রাশি : গত কয়েকদিনে বেশ কিছুটা অর্থ ব্যয় করে ফেলার দরুন মনে শান্তি পাবেন না. আজ আপনাকে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে যেতে হতে পারে, সেখানে কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে, যা আপনার আর্থিক উন্নতি ঘটাতে পারে। কর্মক্ষেত্রে কোনো মহিলার সহযোগিতা কাজে লাগতে পারে। বিবাহিত জীবন অতি উত্তম। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
কন্যা রাশি : যে উত্তেজনা নিয়ে দিন কাটাচ্ছিলেন, সেই উত্তেজনার শেষ হতে চলেছে। তবে আর্থিক সংকট আপনাকে নতুন কোনো কাজ করতে দেবে না. আপনার বেশ কিছু গ্রহ সহায়ক থাকায় অন্যান্য নানারকম সমস্যার সমাধান হয়ে যাবে, তাতে করে আপনি কিছুটা স্বস্তি পাবেন। বিবাহিত জীবন সঙ্গীর সাথে ছোটখাটো কলহ বড় রূপ নিতে পারে এমনকি ডিভোর্স পর্যন্তগড়াতে পারে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
তুলা রাশি : কোনো কারণে আজ আর্থিক উন্নতি অধরা থেকে যেতে পারে, যা আপনাকে উত্তেজিত করে তুলতে পারে। যাঁরা আমদানি ও রপ্তানি ব্যবসার সাথে যুক্ত আছেন, তাঁদের আর্থিক ক্ষতি হতে পারে। যে কোনো পদক্ষেপ ভেবেচিন্তে গ্রহণ করুন। ব্যবসার কথা বাইরের কারোর সাথে আলোচনা করবেন না. বিবাহিত জীবন ভালো কাটবে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
বৃশ্চিক রাশি : আজ সব কাজেই আপনার মনোসংযোগ রাখা দরকার, মনোসংযোগ বজায় রাখতে ধ্যান করতে পারেন। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। দূর থেকে কোনো খুশির খবর আসছে আপনার ঠিকানায়। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা দেখানোর সুযোগ পেয়ে যাবেন। প্রশংসিতও হতে পারেন। দিনান্তে বাড়িতে অতিথি সমাগম হতে পারে। সঙ্গীর হঠাৎ অসুস্থতা চাপে রাখবে। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
ধনু রাশি : আজ আপনাকে কোনো সামাজিক অনুষ্ঠানে ব্যস্ত থাকতে হতে পারে, যেখানে কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে আসতে পারেন। কারোর কোনো সহায়তা ছাড়াই আজ আপনি অর্থ উপার্জন করে নিজের শক্তি বাড়াতে পারবেন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ থেকে জ্ঞান লাভ করুন। পরিবারকে আরও বেশি করে সময় দিতে হবে, বিশেষ করে নিজের সন্তানকে। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
মকর রাশি : আজ নিছক আনন্দ করার দিন. হাসিখুশিতে ছুটি কাটানোর দিন. কিন্তু আজ নিজের টাকা বাঁচিয়ে রাখার চেষ্টা করুন, অতিরিক্ত ব্যয় করে অর্থ নষ্ট করবেন না. সঞ্চয়কে প্রাধান্য দিন. পরিবারের দিক থেকে কোনো সমস্যা হলেও নিজের শান্তি নষ্ট করবেন না. কর্মক্ষেত্রে বিরোধিতা হতে পারে। সতর্ক থাকুন। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
কুম্ভ রাশি : শরীর সুস্থ রাখতে কিছু সময়, কিছু অর্থ ব্যয় হতে পারে। আজ যে কোনো জায়গায় সাক্ষর করার আগে কাগজ পত্র যাচাই করে নিন. প্রয়োজনে আজ সাক্ষর করবেন না. কোনো বয়স্ক ব্যক্তির কোনো চাহিদা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন, এবং তা নিয়ে সঙ্গীর সাথে বিবাদ তৈরী হতে পারে। কথা বলুন সতর্কভাবে।শুভ সংখ্যা ৯, শুভ রং লাল.
মীন রাশি : যে কোনো নতুন জিনিস শিখে ফেলতে চাইবেন, এই নতুন শিক্ষা আপনাকে যথেষ্ট খুশি করবে, প্রত্যয় বাড়াবে। আপনি যথেষ্ট মেধাবী ও বুদ্ধিমান হওয়ার কারণে অপরের ভাবনা চিন্তাগুলিকে সহজেই বুঝে নিতে পারবেন। কোনো অসুস্থ আত্মীয়ের খোঁজ খবর নিতে পারেন। কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
মেষ রাশি : আপনার সঙ্গী অসুথ হয়ে পড়তে পারে, তার চিকিৎসার জন্যে বেশ কিছুটা অর্থ ব্যয় হয়ে যেতে পারে। তবে এই অর্থ আপনার সঞ্চয় থেকে চলে আসবে। আপনার অসাধারণ ব্যক্তিত্ব ও ব্যবহার নতুন বন্ধুদের আকর্ষণ করবে। প্রেমের সুযোগ আসতে থাকবে। আমদানি রপ্তানিতে যুক্ত ব্যক্তিরা আশাপ্রদ ফল পাবেন। বিবাহিত জীবন সুখে কাটবে। শুভ সংখ্যা ৩, শুভ এবং হলুদ।
বৃষ রাশি : শরীর সুস্থ রাখতে নানারকম প্রয়াস করবেন। নিজের এই মুহূর্তে আরও কিছু দ্রব্যাদি ক্রয় না করে যে টুকু আছে, তাই দিয়েই কাজ শুরু করুন। বিশিষ্ট ব্যক্তিদের সান্নিধ্যে এসে নতুন পরিকল্পনা বা উদ্যোগ নিতে হতে পারে। এই উদ্যোগ আপনার ভবিষ্যৎকেই সুরক্ষিত করবে। প্রেমের ভাগ্য অত্যন্ত সহায়ক থাকবে। পরিবারকে সময় দিতে চেয়েও দিতে পারবেন না. শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
মিথুন রাশি : আজ আপনার হাসি খুশিতে কাটানোর জন্যে সবচেয়ে ভালো একটা দিন. আনন্দ করে গোটা দিনটা কেটে যাবে। অন্যদের আকর্ষণ করতে আপনাকে বেশি কিছু করতে হবে না। সৃজনশীল কাজে যতটা আশা করছেন তার চেয়ে অনেক বেশি প্রশংসা পাবেন, সুখ্যাতি ছড়াবে। নানাভাবে উপহার এবং পুরস্কার আসতে থাকবে। ফাটকা কিছুতে বিনিয়োগ করতে পারেন। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল.
কর্কট রাশি : আজ কর্মক্ষেত্রে যেমন চাপ বজায় থাকবে, বাড়ির দিক থেকেও যথেষ্ট চাপ থাকবে। এই দুই চাপের মাঝে নানান সমস্যা তৈরী হতে থাকবে। এই সময়টায় নিজের মাথা ঠাণ্ডা রেখে এগিয়ে চলুন। আজ অজানা সূত্র থেকে অপ্রত্যাশিত উপার্জন এসে যেতে পারে। পুরোনো সম্পর্কগুলোর সংস্পর্শে আসুন। কর্মক্ষেত্রে আপনিই জয়ী হবেন। দিনান্তে পরিবেশ সহায়ক হবে। শুভ সংখ্যা ৪,শুভ রং বাদামি।
সিংহ রাশি : নিজের অভ্যাসগুলোকে বদলে ফেলুন, নেশা, মোহ থেকে দূরে থাকুন। গহনা এবং কিউরিও দ্রব্যাদির বিনিয়োগ করলে লাভ হতে পারে। আপনার জ্ঞান আজ আপনার চারপাশের মানুষকে প্রভাবিত করতে পারে। নতুন অংশীদারি উদ্যোগ শুরু করার ক্ষেত্রে ভালো দিন. এতে অনেকেই উপকৃত হবে। একজন বহিরাগত আজ সক্রিয় থাকবে। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
কন্যা রাশি : আজ সঙ্গীর অসুস্থতা আপনাকে চাপে ফেলতে পারে। খরচ হয়ে যেতে পারে। তবে আজ অপ্রত্যাশিত সূত্র থেকে প্রভূত অর্থ উপার্জনের সম্ভানা থাকায় আপনার ওপর সেভাবে আর্থিক চাপ সৃষ্টি হবে না। আর্থিক উপার্জনের সব রকম উপাদান আপনার আছে, সেই প্রচেষ্টাকে আরও ধারালো করে তুলুন। প্রেম ভাগ্য খুবই ভালো। বিবাহিত জীবন শান্তিপূর্ণ থাকবে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
তুলা রাশি : আজ কর্মক্ষেত্রে নানাভাবে সাফল্য আসবে। সহকর্মীদের সহায়তা পাবেন। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে বাবা মায়ের আশীর্বাদ গ্রহন করুন। অনেক ভালো কিছু আপনার জন্যে অপেক্ষা করে আছে। আজ আপনার ব্যক্তিত্ব দিয়ে অনেক কিছু জয় করতে পারবেন। সারাদিন পুরোনো কোনো স্বপ্নের পিছনে ছুটতে থাকবেন। বিবাহিত জীবন সুখের। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
বৃশ্চিক রাশি : নিজের স্বাস্থ্য এবং ভবিষ্যৎ কোনোটাই ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া উচিত হবে না. এই দুই ক্ষেত্রকেই বলিষ্ঠ এবং মজবুত করে গড়ে তুলুন। আর্থিক কোনো মামলা চললে আদালত আজ আপনার পক্ষেই সিদ্ধান্ত জানাতে পারে। আপনি ক্ষতিপূরণও পেয়ে যেতে পারেন। পারিবারিক সমস্যা নিজেরাই মিটিয়ে ফেলুন প্রকাশ্যে আনলে অসম্মানিত হতে পারেন। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
ধনু রাশি : আজ সারাদিন আপনি যথেষ্ট সতেজ থাকবেন। সব কাজ সময়ের আগেই শেষ করে ফেলতে চাইবেন। আজ আপনার ব্যয় কিছুটা বেশি হয়ে যেতে পারে। তাই আজকের জন্যে হলেও একটা বাজেট করে চলুন। কাছেপিঠে কোথাও বেড়াতে যেতে পারেন পরিবারকে নিয়ে। কেউ আপনাকে প্রতরণা করার চেষ্টা করছে, সতর্ক থাকুন। কোনো রকম ঝুঁকি নেবেন না. শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
মকর রাশি : আজ আপনার ইচ্ছাশক্তির জয় হবে. অদম্য ইচ্ছা শক্তি আজ সব কাজে আপনাকে জিতিয়ে দেবে, এগিয়ে রাখবে। আজ একটি বিশেষ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে, যে সিদ্ধান্ত নিতে মানসিকভাবে আপনি হয়ত প্রস্তুত নন। পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়তে পারে, তার জন্যে কিছুটা ব্যয় হয়ে যেতে পারে। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
কুম্ভ রাশি : যে বিষয়গুলির আর দরকার নেই, সেইসব বিষয়গুলির মনকে ঘিরে থাকায় আজ অনেকটা সময় নষ্ট করে ফেলবেন। শরীর ঠিক রাখতে হালকা ব্যায়াম করা উচিত। আজ আর্থিক ঝামেলা থেকে মুক্তি পেতে পরিবারের বয়স্ক কারোর সহায়তা লাগতে পারে। আজ সারাদিন বাড়ির লোকেদের সাথে সুন্দর সময় কাটাতে পারেন। বিবাহিত জীবন অত্যন্ত সুখের। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
মীন রাশি : সব রকম হতাশা এবং বিভ্রান্তি এড়িয়ে চলুন। পুরোনো বন্ধুদের সাথে যোগাযোগ রাখতে পারেন। দিনের শেষ দিকে আর্থিক বাধা কেটে যাওয়া উচিত। উপার্জনের কিছু অর্থ আপনার হাতে চলে আসতে পারে। আজ সবকিছুই আপনার মনের মত করে ঘটবে, এমন নাও হতে পারে। পরিস্থিতির সাথে মানিয়ে চলুন। বিবাহিত জীবন সুখেই কাটবে। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
মেষ রাশি : শরীর সুস্থ থাকবে এমন কিছু করুন। কর্মক্ষেত্র আজ কিছুটা সহায়ক থাকবে, তা সত্বেও কোনো প্রতিশ্রুতি দেবেন না. আজ কিছুটা বিশ্রামে কাটালে ভালো করবেন। কোনো বড় দলের সাথে যুক্ত হয়ে তৃপ্তি পাবেন। প্রেমের ক্ষেত্রেও কোনো প্রতিশ্রুতি দেবেন না। বেড়াতে গেলে ভালো সময় কাটবে, তবে তা ব্যয় সাপেক্ষ হতে পারে। বিবাহিত জীবন মধ্যম। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
বৃষ রাশি : আজ সারাদিন হালকা মেজাজে কাটাবেন। বাড়িতে বিশেষ কোনো অতিথি আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে। অন্যান্য কিছু সমস্যাও আপনার কাছে চলে আসতে পারে। তবে নিজের পরাক্রমের মাধ্যমে সব সমস্যার সমাধান আপনি নিজেই করে ফেলতে পারবেন। আপনার আশেপাশের মানুষ আজ আপনারই প্রশংসা করবে, সমর্থন করবে। বিবাহিত জীবন উত্তম শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
মিথুন রাশি : আপনার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে, তবে এই সাফল্যের পিছনে আপনার কঠোর পরিশ্রম ও নিষ্ঠা সবাই দেখতে পাবে না। সকলেই আপনার প্রশংসা করবে। যতটা আপনি আশা করেছিলেন, তার চেয়েও বেশি প্রশংসা পাবেন, পুরস্কারও পেতে পারেন। কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন দেখতে পাবেন, যা হয়ত আপনার ভালো নাও লাগতে পারে। বিবাহিত জীবন সুখের। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
কর্কট রাশি : আজ যেমন আয় হবে তেমন খরচও হবে। নিজের খরচের ওপর লাগাম দিন, সঞ্চয় নষ্ট করবেন না। নিজের বদ অভ্যাসগুলো থেকে দূরে থাকুন। নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন, না হলে নিজেই বিপদে পড়বেন। সঙ্গীর সাথে বিতর্ক আপনাকে বিচলিত করতে পারে। তবে সঙ্গীর সাথে হালকা ভ্রমন উপভোগ করতে পারেন।কাছের লোকেদের থেকে সহায়তা পাবেন। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
সিংহ রাশি : আজ আপনার ব্যয় বৃদ্ধি পাবে, যার জন্যে আজ আপনার সঞ্চয় খরচ হয়ে যেতে পারে। এতে আপনার আত্মবিশ্বাসে চির ধরতে পারে। আজ থেকেই ফের আপনার সঞ্চয় শুরু করা উচিত। আপনার সন্তানের ব্যবহার আপনাকে চমৎকৃত করবে। আপনার সঙ্গী যদি কোনো বিষয়ে আপনাকে ব্ল্যাকমেল করে থাকে, তাহলে তাকে এড়িয়ে চলুন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
কন্যা রাশি : আজ নিজেকে কিছুটা একা রাখার চেষ্টা করুন। পরিবারের কেউ আপনার থেকে ঋণ চাইতে পারে, তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। ভালোবাসার মানুষ আপনাকে আজ কোনো উপহার দিতে পারেন। পেশাদারদের জন্যে আজকের দিনটা অত্যন্ত শুভ। কাজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় থাকবে। বিবাহিত জীবন আজ আপনাকে অনেকটাই হতাশা দিতে পারে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
তুলা রাশি : আজ কর্মক্ষেত্রে সব রকম দায়বদ্ধতা দায়িত্বের সাথে সামলাতে হবে। মাথা ঠান্ডা রেখে নিজের লক্ষ্যে অবিচল থাকুন। আজ কোনো মহাত্মার আশীর্বাদ পেতে পারেন।এমনকি সাধু দর্শনও হতে পারে। দিনান্তে বন্ধুদের সাথে শপিং উপভোগ করতে পারেন। চারপাশের পরিবেশ আপনার সহায়ক বলে মনে হবে।আমদানি ও রপ্তানীর ব্যবসায়ে যাঁরা যুক্ত আছেন, তাঁদের ব্যাসার উল্লতি হবে এবং লাভজনক হবে. শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
বৃশ্চিক রাশি : কর্মক্ষেত্রে ও ব্যবসায়ে আপনার সাফল্য আসতে শুরু ক্যরেছে। এই সময় নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। সাফল্যকে ধরে রাখতে নিজের ব্যবহারে যেন কোনো পরিবর্তন না আসে।অনেকদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। আটকে থাকা বকেয়া টাকাও উদ্ধার হবে। কোনো উৎসবে যোগ দিতে পারেন। বিবাহিত জীবন সুখে কাটবে। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
ধনু রাশি : আজ একটা ভালো দিন, আনন্দে কাটবে। শরীর ও মন দুই ভালো থাকবে। অনেক কিছুতেই মনের প্রত্যয় বৃদ্ধি পাবে। এই প্রত্যয়কে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রেও সাফল্য পাবেন। আপনি যতটা চাইছেন প্রায় ততটাই ঠিকঠাক প্রাপ্তি হতে পারে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অসম্পূর্ণ কাজ শেষ করুন। বিশেষ কোনো আত্মীয় সম্বন্ধে সাবধান থাকুন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
মকর রাশি : আজ আপনার ক্ষেত্রে একটা ভালো দিন। কোনো সাধু সন্তের দর্শন পেতে পারেন, যা আপনার চিন্তাভাবনাকে অত্যন্ত বলিষ্ঠ করে তুলতে পারে। আজ আপনার খরচ বাড়বে, কিন্তু সেই সঙ্গে আয়ের ক্ষমতাও বাড়বে। নতুন কোনো আয়ের উৎস্য পেয়ে যাবেন, যা আপনাকে যথেষ্ট খুশি করবে। কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্য হবে। সঙ্গীর সাথে বিতর্ক হতে পারে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল.
কুম্ভ রাশি : আজ আপনার ব্যক্তিত্ব অনেকের ভালো লাগবে। অনেকে আপনার প্রশংসা করবে আবার কেউ কেউ আর্থিক দিক থেকে আপনার সহায়তাকরতে চাইবে। বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ প্রকল্পগুলিকে বেছে নিন। বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিলকরতে হতে পারে। ভালোবাসার মানুষআজ আপনাকে বিস্মিত করতে পারে। বিবাহিত জীবনে মন্দ ভাগ্য কষ্ট দেবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
মীন রাশি : আজ কোনো রকম দ্বিধাগ্রস্ত হলে সারাদিন সময় নষ্ট হয়ে যাবে। যেটা আপনার পক্ষ্যে ভালো হতে পারে, সেই বিকল্পটিকেই বেছে নিন এবং সেইপথে অগ্রসর হয়ে যান। আপনি আপনার খরচের ওপর নজর রাখুন। খরচের বিষয়টা অন্যের ওপর ছাড়বেন না। দিনের শেষ দিকটা খুবই ভালো কাটবে। যদি ভাবেন একা কাজ করতে পারবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
মেষ রাশি : আজ সারাদিন ছোটোখাটো সমস্যা ও ঝামেলা লেগেই থাকবে, যেগুলোর সমাধান করতে দিন কেটে যাবে। সেভাবে গঠনমূলক কাজ আজ আর করা হয়ে উঠবে না। বিভিন্ন ক্ষেত্রে অর্থ ব্যয়ের যোগ রয়েছে। বাড়িতে অতিথি আসতে পারে। বন্ধু ও অতিথিদের নিয়ে ভালো সময় কাটাতে পারেন। সারাদিন একা থাকতে চেয়েও একা থাকতে পারবেন না। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
বৃষ রাশি : শরীর ও মন দুইই ভালো থাকবে। পরিবারের বা পরিচিত কারোর থেকে টাকা ধার নিয়ে থাকলে তা আজই ফেরত দিয়ে দিন, না হলে এই অর্থ অনর্থ সৃষ্টি করতে পারে। পারিবারিক বিষয়ে শুধু নিজেই সিদ্ধান্ত নেবেন না, অন্যান্যদের মতামতকেও গুরুত্ব দিন। কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ বজায় থাকবে। সহকর্মীরা সহায়ক হবে। বিবাহিত জীবন আনন্দে কাটবে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
মিথুন রাশি : উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি যোগ রয়েছে। এমনকি অতীতে করা কোনো বিনিয়োগের অর্থ আজ পেয়ে যেতে পারেন। পরিবারে খুশীর জোয়ার বইলেও কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে, যা আপনার মেজাজ পরিবর্তন করে দেবে। বিতর্ক এড়িয়ে চলুন। পড়ুয়ারা স্কুলে কারোর সাথে ঝগড়া থেকে দূরে থাকতে হবে। নিজের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখতে হবে। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
কর্কট রাশি : আজ প্রভাবশালী বা বিশেষ কারোর সান্নিধ্যে আসবেন, যার থেকে মূল্যবান মতামত পাবেন, এই পরামর্শ আপনার বাবা বা মা কারোর থেকেও আসতে পারে। এই বিষয়টির ওপর মনোযোগ দিলে তা আপনার ভবিষ্যৎ কালের জন্যে অত্যন্ত মঙ্গলজনক হবে। আজ কোনো সামাজিক অনুষ্ঠানেও আপনি অংশ নিতে পারেন। বিবাহিত জীবন অত্যন্ত সুখের হবে. শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
সিংহ রাশি : শারীরিক দিক থেকে সুস্থতা থাকলেও মানসিক সমস্যা হতে পারে। বর্তমান পরিস্থিতিতে আপনি নিরাপত্তা হীনতা অনুভব করতে পারেন। কিছু মানুষ আপনার কাছে নিয়মিত ভীড় করে, যারা আপনাকে খোশামোদ করতে আসে, এদের স্বরূপ চিনে রাখুন। এদের থেকে দূরে থাকুন। পরিবারকে আরও বেশি সময় দিন।পরিবারের সাথে কলহে যাবেন না। আজ মূল্যবান সময় নষ্ট করবেন না। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
কন্যা রাশি : আজ কোনো নিকট আত্মীয় বা বন্ধু আপনার কাছে বড় অংকের ঋণ চাইতে পারে, তাকে সেই অর্থ দিলে আপনিই সমস্যায় পড়ে যাবেন। আপনি নতুন কোনো প্রকল্প বা উদ্যোগের শুরু করতে চলেছেন, এই বিষয়টি নিয়ে পরিবারে আলোচনা করার আজ সেরা দিন। আজ ভালো ও মন্দ দুই রকম ঘটনাই ঘটতে পারে। তবে বিবাহিত জীবন সুখেই কাটবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
তুলা রাশি : আজ কোনো বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না. বিনিয়োগের জন্যে অনেকগুলি প্রস্তাব আপনার কাছে আসতে পারে, কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করবেন না। আজ আপনি মেধা দিয়ে সবকিছু জিতে নেবেন। তার সাথে দরকার সাহস, ধৈর্য্য এবং ইতিবাচক মনোভাব। বিতর্ক এড়িয়ে চলুন, আপনার কথা যেন কাউকে আঘাত না দেয়. শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
ধনু রাশি : আজ সবার আগে নিজেকে সম্পূর্ণ সংযত করুন। আয়নার সামনে নিজেকে দাঁড় করিয়ে আপনার প্রত্যেকটা ব্যবহার, আচার, বিচার যাচাই করে দেখুন আপনি সঠিক পথে যাচ্ছেন কি না। নিজের বদমেজাজে লাগাম দিন। স্রেফ খারাপ ব্যবহার করেই আজকের দিনটা পন্ড করে ফেবেন না। আজ বিলম্বে হলেও আপনার আর্থিক উপার্জনের যোগ রয়েছে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
মকর রাশি : আজ সারাদিন হাসি খুশি এবং আনন্দে কেটে যাবে। কিন্তু কোনো একটা ব্যাপারে আজ আপনার অর্থের দরকার হয়ে পড়বে। কিন্তু ততটা টাকা আপনার সঞ্চয়ে নেই, যতটা আপনার দরকার। এক্ষেত্রে নিজেকেই শান্তনা দিতে হবে। অতিরিক্ত ঝুঁকি নেওয়া ঠিক হবে না। আজ ভালো মন্দ দুই রকম ঘটনাই ঘটবে। যা আপনাকে বিভ্রান্ত করে তুলতে পারে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
কুম্ভ রাশি : শুধুই পরিবার নয়, অনেক কিছুই আপনার কাঁধে ভর দিয়ে রয়েছে। আপনাকে অনেক কিছুর গুরুদায়িত্ব সামলে চলতে হয়। সাফল্যের সাথে সেই দায়িত্ব আপনি পালন করে চলবেন। দূর সম্পর্কের কেউ সমস্যা সৃষ্টি করতে পারে, সতর্ক থাকুন। যাঁরা অংশীদারি ব্যবসায়ে আছেন, তাঁরা জেনে রাখুন অংশীদার আপনাকে ঠকাবে না। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
মীন রাশি : আজ বিতর্ক আপনার পিছু ছাড়বে না। নিজের বুদ্ধি দিয়ে সেই বিতর্ক থেকে দূরে থাকতে হবে। নাহলে গোটা দিন নষ্ট হয়ে যাবে। অশান্তি হলেও অবশ্য বোঝাপড়াও হয়ে যাবে। কিন্তু কিছু ঘটনার রেশ আগামী দিনগুলোতেও চলতে থাকবে। আজ পুরোনো পরিচিত অনেকেই হয়ত আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, তা সত্বেও আজ আপনার একা থাকতেই বেশি ভালো লাগবে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
মেষ রাশি : আশা ও প্রত্যাশা আজ আপনাকে নতুন স্বপ্ন দেখাবে। ভূসম্পত্তিতে বিনিয়োগ আপনাকে বিপদে ফেলতে পারে। যে পদ্ধতিতে আপনি এগিয়ে যেতে চাইছেন, সেই পদ্ধতিকে আরও দৃঢ়ভাবে আঁকড়ে রাখুন। সঙ্গীকে আরও সময় দিন না হলে সংসারে অশান্তির সম্ভাবনা আছে। সন্তানের কর্মকাণ্ডে খুশি হবেন। আজ কোন কারনে নিজের সময় নষ্ট হয়ে যেতে পারে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
বৃষ রাশি : শরীর স্বাস্থ্য ভালো যাবে। যে কারণে আপনি মনে মনে দুঃখ পাচ্ছিলেন, সেই ঝামেলা থাকবে না। তাই অকারণে দুঃখ পাওয়ার কিছু নেই। বয়স্ক ও অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ থেকে কিছুটা শিক্ষা নিন। পরিবারের কেউ আজ সামান্য বিষয়কেও বড় করে দেখাতে চাইবে। যা নিয়ে বিতর্ক শুরু হয়ে যেতে পারে। এমন পরিস্থিতি সযত্নে এড়িয়ে চলন. শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
মিথুন রাশি : সারাদিন ধরেই কাজের চাপ বজায় থাকলেও আপনার মনে বা শরীরে তার কোনো ছাপ পড়বে না। ক্লান্তি আজ আপনাকে স্পর্শ করতে পারবে না। আজ বন্ধুদের নিয়ে বেশ কিছুটা অর্থ ব্যয় হয়ে যেতে পারে। কিছু কিছু সাংসারিক ক্ষেত্রে উত্তেজনার সৃষ্টি হতে পারে। প্রেমের ক্ষেত্রটি প্রবল রয়েছে। বাড়ির কোনো সমস্যার সমাধান করতে হতে পারে। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
কর্কট রাশি : আজ যোগ ও ধ্যান আপনার মানসিক স্থিতিশীলতা বজায় রাখবে। সারাদিন ধরে আপনার শক্তি ও পরাক্রম বজায় থাকবে। অর্থনৈতিক ক্ষেত্র শক্তিশালী থাকবে। কাউকে টাকা ধার দিলে তা ফেরত পেয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আশা করতে পারেন। পুরোনো কোনো সূত্র থেকে আর্থিক উপার্জন হবে। বিবাহিত জীবন সুখের। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
সিংহ রাশি : যে কাজটা আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন, সেই কাজগুলো করতে থাকুন। আজ অনেকটাই স্বস্তিতে দিন অতিবাহিত করতে পারবেন। আর্থিক উপার্জন হবে, তবে তা আপনার সন্তানের সূত্রেও হতে পারে। কিছুদিন ধরে কর্মক্ষেত্রে অত্যধিক চাপ নেওয়ায় পরিবারকে সময় দিতে পারেন নি, আজ সময় দিন। নতুন যে প্রস্তাবগুলি আসবে তা লাভজনক হতে পারে। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
কন্যা রাশি : প্রত্যাশা পূরণের চাহিদা আপনার ব্যক্তিগত সম্পর্ককে ছুঁয়ে যাবে। শ্বশুরবাড়ির থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। পরিবারের সদস্যদের সাথে হালকা মেজাজে দিন শুরু করুন। কোনো আধ্যাত্মিক ব্যক্তি বা কোনো সন্ত আজ আপনাকে আশীর্বাদ করতে পারে, আপনাকে দিশা দেখাতে পারে। বিবাহিত জীবন আপনাকে মানসিকভাবে আহত করতে পারে। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
তুলা রাশি : আজ সারাদিন কারোর সাথে মতানৈক্য ও মতবিরোধ হতে পারে। আজ কোনো রকম বিনিয়োগে যাবেন না। সন্তানের কৃতিত্বে খুশি হবেন। বিপণন জাতীয় কোনো অনুষ্ঠানে যোগ দিয়ে ভালো ফল পাবেন। সেলসের চাকরিও পেতে পারেন, যা আপনাকে মানসিক স্বস্তি দেবে। যে কোনো বিষয়ে ধারালো পর্যবেক্ষণ আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
বৃশ্চিক রাশি : আপনার গোপনে দান করার অভ্যাস আজ এক আশীর্ব্বাদ হয়ে আপনার কাছে ফিরে আসবে। অনেক কিছু থেকে আজ আপনি মুক্তি লাভ করবেন। প্রেমের ক্ষেত্র খুব একটা ভালো নয়, সঙ্গীর ব্যবহার আপনার ভালো লাগবে না। পুরোনো কোনো শপথ বা অঙ্গীকার আজ সত্যে পরিণত হতে পারে। তবে তা নিয়ে বেশি মাতামাতি করবেন না।শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
ধনু রাশি : আজ ধ্যান ও যোগব্যায়াম শরীরকে সুস্থ রাখবে। বেড়াতে গিয়ে থাকলে নিজের মালপত্র সামলে রাখুন, না হলে চুরি যাওয়ার আশঙ্কা রয়েছে। আজ সারাদিন শান্তিতেই কাটবে। কেউ কোনো সমস্যা নিয়ে আপনার কাছে এলে আপনি তাকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। প্রেমের ক্ষেত্রে মাথা ঠাণ্ডা রেখে চলুন। পারিবারিক ক্ষেত্রে কোনো বিতর্কে যাবেন না. শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
মকর রাশি : আজ শরীর ও মন দুই ভালো থাকবে। অতিরিক্ত কাজ করতে চাইবেন। বাড়ির কোনো সামাজিক অনুষ্ঠানে খরচ বেশি হয়ে যাবে, যা আপনাকে কিছুটা চিন্তায় ফেলতে পারে। বাড়িতে মেরামতির কাজেও ব্যয় হয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্র অত্যন্ত প্রবল থাকবে। দিনের শেষভাগে বন্ধুদের সাথে কোনো বিতর্কে জড়িয়ে যেতে পারেন, যে কারনে পরিবারকে সময় দিতে পারবেন না। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
কুম্ভ রাশি : কারোর জন্যে একটু বেশিই অর্থ ব্যয় করতে হতে পারে, যা আপনাকে অসুবিধায় ফেলবে। আপনি আজ থেকে ফের সঞ্চয়ে মনোযোগ দেবেন। আপনি যে কাজ প্রতিদিন করে থাকেন, আজ সেই কাজ থেকে বিরত থেকে একটু অন্যরকম ভাবে কাটাতে পারেন। ব্যবসার ক্ষেত্রে কোনো বিশেষ কাজ করার ক্ষেত্রে নিজের আবেগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখুন। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
মীন রাশি : আজ ব্যবসার ক্ষেত্র প্রসারিত হতে পারে। সারাদিন ধরেই আজ আর্থিক লেনদেন চলতে থাকবে। সঞ্চয় হবে। অপ্রত্যাশিতভাবে আজ কোনো আত্মীয় আপনার বাড়িতে এসে পরিবেশ বদলে দিতে পারে। প্রেমের ক্ষেত্রে নিজের ভালোবাসার যত্ন নিন। ইন্টারভিউ দেওয়ার সময় মাথা ঠাণ্ডা রাখুন। চাকরির জন্যে বাইরে কোথাও যেতে হতে পারে। বিবাহিত জীবন সুখের। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
মেষ রাশি : আজ সর্বোপরি একটা ভালো দিন কাটাবেন। শরীর ও মন দুই ভালো থাকবে। কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ থাকবে। সহকর্মী ও উর্ধতন কর্তৃপক্ষের সমর্থন থাকায় আত্মবিশ্বাস বেড়ে যাবে। ব্যবসার ক্ষেত্রে আর্থিক উপার্জনের সুযোগ থাকছে। অতীতে প্রেমের ক্ষেত্রে ঘটে যাওয়া গোপন ক্ষতে প্রলেপ লাগতে পারে। ঘরের পুরোনো কাজ শেষ করতে পারেন। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
বৃষ রাশি : আপনার ব্যবহার ও স্বভাব সমাজে প্রশংসিত হবে. আজ নানারকম সুযোগ আসতে থাকবে। সেগুলির মধ্যে থেকে যেটা সবচেয়ে সুবিধা প্রদান করতে পারে, সেই সুযোগটাই বেছে নিন। পরিবার আপনার পাশে থাকবে। তাদের নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। আজ পরিবারের জন্যে অর্থ ব্যয় হয়ে যেতে পারে। প্রেম ভাগ্য মন্দ। প্রতিবেশী বা ঘনিষ্ঠ কেউ আপনার বিবাহিত জীবনকে নষ্ট করার চেষ্টা করতে পারে। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
কর্কট রাশি : আজ অনেকটা সময় একাকী কাটাতে হবে। নিজের কারণেই আজ আপনার অনেক অর্থ ব্যয় হয়ে যেতে পারে। মানসিক দিক থেকে হতাশ হয়ে পড়তে পারেন। অংশীদারি ব্যবসার উদ্যোগ নিতে পারেন। তবে অংশীদারের সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়ে কাজে এগোলে ভালো হবে। পারিবারিক ক্ষেত্র মন্দ কাটবে। সঙ্গীকেও ভরসা করা যাবে না। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
সিংহ রাশি : শরীর ভালো থাকবে। কারোর থেকে টাকা ধার নিয়ে থাকলে আজই শোধ করতে হবে। কাজের জন্যে কারোর থেকে অগ্রিম নিয়ে থাকলে আজই সেই কাজ শেষ করুন। সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন, এই ধরনের অনুষ্ঠানে প্রভাবশালী ব্যক্তিদের সান্নিধ্যে আসবেন। যা আপনাকে সমৃদ্ধ করতে পারে। প্রেম ও বিবাহিত জীবন অত্যন্ত সুখের। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
কন্যা রাশি : যে কাজটা করতে ভালো লাগে, সেই কাজ করেই আজকের দিন কেটে যাবে। আপনি যতটা আয় প্রত্যাশা করছেন, ততটা যায় আজ হবে না। প্রেমের ক্ষেত্র বেশ আনন্দদায়ক। এমন একজন আছে, যে আপনাকে গোপনে হিংসা করে, যাকে এই রূপে আপনি হয়ত চেনেন না, সে আজ সক্রিয় থাকবে। আর তার সাথেই আপনাকে সম্পর্ক রক্ষা করে চলতে হবে। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
তুলা রাশি : সঞ্চয় আপনার একমাত্র রক্ষা কবচ। তাই আজ থেকেই সঞ্চয় শুরু করুন। অর্থের মূল্য আপনি বুঝতে পারবেন। বিচলিত হবেন না, কোনো সামাজিক অনুষ্ঠানে নিজেকে ব্যস্ত রাখুন। বাড়ির কাজগুলোকেও শেষ করতে হবে। আজ কর্মক্ষেত্রে কিছু ভালো খবর থাকতে পারে। নিজেকে সারাদিন সংযত রাখতে পারলে তা আপনার ভবিষ্যৎকেই মজবুত করবে। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
বৃশ্চিক রাশি : পুরোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হবে, মনে আনন্দও বজায় থাকবে। ব্যবসায় আর্থিক লাভ মনকে আরও প্রফুল রাখবে। আজ আপনি কারোর জীবন বাঁচাতে পারেন, আপনার এই উদ্যোগ গোটা পরিবারকেই খুশি করতে পারে। নিজের খুশিমত কাজ করতে ইচ্ছা করবে। নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আজকের দিন ভালো। বিবাহিত জীবন সুখের। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
ধনু রাশি : বেশি খাওয়া দাওয়া এবং খাবারের পিছনে অধিক অর্থব্যয় হয়ে যেতে পারে। শরীরের যত্ন নিন। আর্থিক ক্ষেত্র শক্তিশালী থাকবে। ভাই বা বোন কেউ আপনার পরামর্শ নিয়ে এগোতে চাইবে। প্রেমের ক্ষেত্র বেশ চ্যালেঞ্জিং, প্রেমের ব্যাপারে অপেক্ষা না করাই ভালো। প্রভাবশালী ব্যক্তিদের সাথে কথা বলার সময় সতর্ক থাকুন। বিবাহিত জীবন সুখের। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
মকর রাশি : আজ আপনার শরীর ভালো থাকবে, মন উৎফুল্ল থাকবে। আর্থিক দিক থেকেও আপনি সবল থাকবেন। আজ আপনার পরাক্রমেই কেউ দুর্ভাগ্যের হাত থেকে বাঁচতে পারবে। দুনিয়ার মানুষকে আপনি নিজের অনুকূলে নিয়ে আসতে পারেন, এই গুণ দিয়েই আপনার অগ্রগতি হবে। কিছু কাজে আপনার ঘাটতি থেকে গেছে, সেই কাজগুলোকে শেষ করার চেষ্টা করুন। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
কুম্ভ রাশি : আজ আর্থিক সংকট নিয়ে আশঙ্কা তৈরী হতে পারে। ঋনের জন্যেও খোঁজখবর নিতে হতে পারে। আপনি মিষ্টি স্বভাব ও ব্যক্তিত্ব দিয়ে নতুন বন্ধু তৈরী করবেন। যা আপনাকে খুশি করবে। তবে আজ পুরোনো কোনো বন্ধুর সাথে কলহের যোগ রয়েছে। যতটা সম্ভব বিতর্ক এড়িয়ে চলুন, এই বিতর্ক সারাদিন আপনাকে কষ্ট দিতে পারে। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
মীন রাশি : আজ সারাদিন কাজের চাপ থাকলেও শরীর ও মন দুই ভালো থাকবে। বাড়ির ভিতর ও বাইরের দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। প্রেমের ক্ষেত্রে মনের বাসনা পূর্ণ হবে। কর্মক্ষেত্রে আজ আপনি যে কাজ করছেন, সেই কাজ ভবিষ্যতে আপনাকেই ফল দেবে। আজ বাইরের লোক কে কি বলল তা কেয়ার করতে চাইবেন না। বিবাহিত জীবন আরও মধুর হয়ে উঠবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
মেষ রাশি : আজকের দিন শুরুই হবে কোনো সুখবর দিয়ে, যা আপনি কোনো বন্ধুর থেকে পেতে পারেন। আজ নতুন কোনো সূত্র থেকে আর্থিক উপার্জনের যোগ রয়েছে। পুরোনো সূত্রগুলিও লাভদায়ক থাকবে। আজ কোনো ঘনিষ্ঠ ব্যক্তি বা বন্ধুর সাথে মনোমালিন্য হবে। যে কোনো সিদ্ধান্ত সব দিক ভেবেই গ্রহণ করুন। প্রেম বা বিবাহিত জীবনে সঙ্গী বিরূপ প্রতিক্রিয়া দেখতে পারে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
বৃষ রাশি : সাম্প্রতিক কালে যে সব সমস্যা নিয়ে চলছেন সেইসব সমস্যার সমাধান করতে বাড়ির লোকেদের, বিশেষ করে বয়স্ক লোকেদের সহায়তা পেয়ে যাবেন। ক্ষনিকের আলাপ হয়েছে যার সাথে তার সাথে ব্যক্তিগত সবরকম আলোচনা করবেন না। কর্মক্ষেত্র লাভদায়ক হবে, কাজে উন্নতি হবে। বিবাহিত জীবনে সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝির সম্ভাবনা মনকে বিচলিত রাখবে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো ।
মিথুন রাশি : আজ আপনার সারাদিন একটা ভালো দিন কাটবে। শরীর সুস্থ থাকবে। যারা আপনার সময় ও অর্থ নষ্ট করে দেয়, যারা আপনার থেকে ঋণ নিয়ে ফেরত দিতে চায় না, সেইসব লোকেদের থেকে দূরে থাকুন। তাদেরকে এড়িয়ে চলুন। আজ পারিবারিক মতানৈক্য এড়িয়ে চলতে চেষ্টা করুন। না হলে সময় নষ্ট হয়ে যাবে। প্রভাবশালী ব্যক্তিদের কাছাকাছি থাকার সময় চোখ কান খোলা রাখুন,তারা কি বলছে তা শুনুন এবং সতর্ক থাকুন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
কর্কট রাশি : বর্তমানে বেশ কিছু চ্যালেঞ্জ আপনার সামনে প্রাচীরের মত এসে দাঁড়াবে, কিন্তু সেই সবকিছুর মোকাবিলা আপনাকে খুব ঠাণ্ডা মাথায় এবং বুদ্ধি খরচ করে করতে হবে। কেউ আপনার ক্ষতি করতে চাইছে, এবং আজ সে যথেষ্ট সক্রিয় থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন হওয়া উচিত। কর্মক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
সিংহ রাশি : স্বপ্নকে বাস্তব বলে মনে হতে পারে। পরিচিত মানুষের মাধ্যমে অর্থ উপার্জনের যোগ রয়েছে। কিছুদিন আগে বিনিয়োগ করেছেন এমন সূত্র থেকে অর্থ লাভের সম্ভবনা রয়েছে। দূর সম্পর্কের আত্মীয়রা আপনার সাথে যোগাযোগ করতে পারে। পারিবারিক ক্ষেত্র অত্যন্ত মঙ্গলজনক, বিশেষ করে আপনার সঙ্গী আজ আপনাকে চমক দিতে পারে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
কন্যা রাশি : কোনো পুরোনো ব্যাথা আজ আপনাকে কষ্ট দিতে পারে, শরীরের ওপর কোনো রকম চাপ বা শক্তি প্রয়োগ করবেন না। পারলে আজ শরীর চর্চাও করবেন না। দিনের শুরুতেই আর্থিক ক্ষতির খবর গোটা দিনের কাজকে পন্ড করে দিতে পারে। তবে দিনের শেষ দিকে সুসংবাদ আসতে চলেছে। আর্থিক উপার্জনের পথ সুগম করতে আপনার সামনে অনেক সুযোগ এগিয়ে আসবে, বাঝে পদক্ষেপ নিন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
তুলা রাশি : বাইরে ভালো মন্দ যা কিছুই ঘটুক না কেন, আপনাকে মন শান্ত রেখেই এগিয়ে যেতে হবে. মানসিক স্থিতিশীলতা অত্যন্ত প্রয়োজনীয় এই মুহূর্তে। পারলে কিছুক্ষন ধ্যান করুন। অর্থ সংক্রান্ত কোনো মামলায় আজ আদালত আপনার পক্ষেই সিদ্ধান্ত জানাবে, যা আপনাকে আর্থিক দিক থেকেও উপকৃত করবে। বিবাহিত জীবন অতি উত্তম। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
বৃশ্চিক রাশি : আজ তাঁরা আর্থিক লাভবান হবেন যাঁরা কিছু কাল আগেই অচেনা ব্যক্তির পরামর্শে আর্থিক বিনিয়োগ করেছিলেন। পরিবারকে আরও বেশি করে সময় দিলে ছোটখাটো ভুল বোঝাবুঝিগুলো মিটে যেতে পারে। পরিবারের সাথে খোলামেলা থাকার চেষ্টা করুন। কোথাও কাছে পিঠে ঘুরে আসতে পারলেও ভালো হবে. সাধু সন্তের আশীর্বাদ পাবেন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
ধনু রাশি : আজ আর্থিক উন্নতির যোগ রয়েছে , তবে তা হতে পারে কোনো আত্মীয় বা বন্ধুর সাহায্যে। আপনার আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা কর্মক্ষেত্রে অনেক পরিস্থিতিকে অনুকূলে এনে দেয়, আপনার বিবাহিত জীবনকেও নিয়ন্ত্রণ করে। তবু আজ কিছু কিছু বিষয়ে আপনাকে হার মানতে হতে পারে, এবং সেই হার থেকে আপনি যদি শিক্ষালাভ করেন, তাহলে তা সাফল্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে ভবিষ্যতে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
মকর রাশি : আজ বেশ কিছু নতুন সুযোগ এসে যাবে আপনার সামনে, সেইসব সুযোগগুলির মধ্যে থেকে সেরাগুলিকে বেছে নিন। লোভে পা দেবেন না। আর্থিক উপার্জনের নানান উদ্যোগ আজ গ্রহণ করতে পারেন। তবে সেই নতুন উদ্যোগের কথা পাঁচ কান করতে যাবেন না। দীর্ঘমেয়াদি কিছুতে বিনিয়োগ করতে পারেন। পরিবার আজ আপনাকে উৎসাহ যোগাবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
কুম্ভ রাশি : দীর্ঘদিন ধরে চলতে থাকা চাপমুক্তির দিন আজ। চাপমুক্ত যে কারণে হল, সেই পথকে ধরে রাখুন, প্রয়োজনে নিজের জীবন দর্শনকেই বদলে ফেলতে পারেন। তাতে সাফল্য আসবে। ব্যবসায়িক লাভের জন্যে কোনো ঘনিষ্ঠ ব্যক্তি বা বন্ধুর সৎ উপদেশ কাজে লাগবে। সারাদিন ব্যস্ততার মধ্যে কাটলেও পরিবার, বিশেষ করে ছোটদের আরও সময় দিন. শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
মীন রাশি : অনেকদিন হালকা মেজাজে দিন কাটান নি, আজ কিছুটা মানসিক বিশ্রাম নেওয়া উচিত হবে। হাসতে ভুলে যাবেন না। পরিবারের সদস্যদের থেকে আজ নিজের দূরত্বও কিছুটা বজায় রাখুন, সবরকম বিতর্ক এড়িয়ে চলুন। আপনার ভালোবাসার মানুষটির অনুভূতিগুলোকেও বোঝার চেষ্টা করুন। কিছু কিছু বিষয়ে ভাগ্য যে সহায় থাকছে, তা বুঝতে পারবেন। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
মেষ রাশি : আজ অজানা এক ধরনের শঙ্কা বা ভয় গ্রাস করে থাকবে, যা আপনার স্বাভাবিক কাজকর্মকে ব্যাহত করবে। কিন্তু এই শঙ্কা আপনার মানসিক ব্যাপার। এই ভয় পাওয়াটা আপনাকেই দ্রুত ঠিক করে ফেলতে হবে।. অহেতুক মানসিক চাপ নিয়ে কাজে এগোবেন না। আজ আপনার ভুল বা অসতর্কতার কারণেই কিছুটা লোকসান হবে বা টাকা আটকে থাকবে। আইনি পরামর্শ নিন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
বৃষ রাশি : শরীর ও মন দুই ভালো থাকবে। কর্মক্ষেত্রে আজ নতুন উদ্যোগে এগিয়ে যেতে পারেন। নতুন প্রকল্পের জন্যে ঋনের আবেদন করতে পারেন। আজ কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় থাকবে। আজ কাউকে কিছু বোঝাতে গিয়ে অনেকটা জ্ঞানের দরকার হবে। দিনের শেষ ভাগে আজ নিজেকে সময় দিতে চাইবেন। কিছুটা সময় পেয়েও যাবেন। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
মিথুন রাশি : নিজের মনকে শান্ত ও সংযত করুন। আজ আপনার সামনে ভালো বা মন্দ যাই আসুক না কেন, তাকে মোকাবিলা করতে হলে মানসিক স্থিতিশীলতা দরকার। অন্যমনস্কতার সুযোগ নিয়ে কেউ টাকা চুরি করতে পারে, সুতরাং সাবধান থাকুন। কর্মক্ষেত্রে সুসংবাদ পেতে পারেন। দিনের শেষে বন্ধুদের নিয়ে বিনোদন। পারিবারিক পরিস্থিতি মধ্যম। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
কর্কট রাশি : ধর্মীয় ও সামাজিক কাজে আজকের দিনটা অনেকটাই অতিবাহিত হতে পারে। মন শান্ত থাকবে। গত কয়েকদিনে বেশ কিছু টাকা আপনি খরচ করে ফেলেছেন, আজ থেকেই সঞ্চয় শুরু করুন। অংশীদারি বা যৌথ উদ্যোগের প্রস্তাব এলে তাকে এড়িয়ে চলুন। এই মুহূর্তে এই ধরনের প্রস্তাব গ্রহণ করা উচিত হবে না। প্রেম ও বিবাহিত জীবন অত্যন্ত সুখের। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
সিংহ রাশি : নিজের শক্তি ফের সঞ্চয় করতে আজ আপনার বিশ্রাম নেওয়াই উচিত। আজকেই বড় কোনো কাজ শুরু না করাই ভালো। আগামী দিনের সম্ভবনাগুলিকে ভালো করে যাচাই করে দেখুন। পরিবারের কেউ আজ অসুস্থ হলে অর্থ ব্যয় হতে পারে। পারিবারিক কোনো অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকতে হতে পায়ে। পরিবারকে সময় দিতে গিয়ে কোনো কাজ ভুলে যেতে পারেন। শুভ সংখ্যা ৫, শুভ রং – সবুজ।
কন্যা রাশি : আজকের দিনে ভাগ্য সহায় থাকলেও রাতের আগে অর্থ হাতে আসবে না। কাউকে ঋণ দিয়ে থাকলেও সেই টাকা আপনার কাছে ফিরে আসবে রাতের দিকে অথবা আগামীকাল। ঘনিষ্ঠ কেউ আপনার মনের দুঃখ বুঝে ফেলবে, আপনার সঙ্গীও হতে পারে। কোনো সামাজিক অনুষ্ঠানে গেলে আপনিই মধ্যমনি হয়ে থাকবেন। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
তুলা রাশি : বিগত দিনের নেওয়া উদ্যোগগুলি থেকে প্রভূত অর্থ এসে যাবে, যা আপনার প্রত্যয় ও আত্মবিশ্বাসকে বলিষ্ঠ করবে। পরিবারের সকলকে নিয়ে কোথাও ঘুরতে গিয়ে অর্থ ব্যয় করতে হতে পারে। কোনো আত্মীয়ের বাড়িতে আজ যেতে হতে পারে, সেই কারণে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। কর্মক্ষেত্রে কিছু ভুল পদক্ষেপের জন্যে নাজেহাল হয়ে যাবেন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
বৃশ্চিক রাশি : আপনার কোনো অভ্যাসের জন্যে বিবাহিত জীবন খারাপ হয়ে যাচ্ছে। চেষ্টা করুন অভ্যাসটিকে ত্যাগ করার। মদ বা ধূমপান এই দুই নেশা থেকেই দূরে থাকার চেষ্টা করুন। এই দুই নেশার কারনে শরীর যেমন দ্রুত ভেঙে যাচ্ছে, তেমন আপনার সঞ্চয় ভেঙে নিঃশেষ হয়ে যাচ্ছে। এই অর্থ সঙ্কট নিয়ে আজ পরিবারে আপনি এমন ব্যবহার করবেন, যা আপনারই ভাবমূর্তি বিনষ্ট করবে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
ধনু রাশি : শরীর চর্চা শুরু করুন, যোগব্যায়ামকে প্রতিদিনের অভ্যাস বানিয়ে ফেলুন। পুরোনো বকেয়া দেনা বা বিলগুলি ঝামেলায় ফেলবে। আজ আপনার কাছে পর্যাপ্ত অর্থ নেই। আপনার পরিবার আপনার ত্রাতা হিসেবে এগিয়ে আসবে। আপনি পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত হতে থাকবেন। জীবন সম্বন্ধে আজ নতুন কিছু শিখতে পারেন। বিবাহিত জীবন চমৎকার কাটবে। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
মকর রাশি : আজ আপনার মিষ্ট ব্যবহারই আপনার হাতিয়ার, ভদ্র ব্যবহার দিয়ে আজ আপনি অনেকের মন জয় করে নিতে পারবেন। সরাসরি প্রশংসিত হতে পারেন। পরিবারের জন্যে সামান্য ঝুঁকিপূর্ণ কিছু কাজ আপনাকে করতে হতে পারে। ভয় পাবেন না, কারণ সুযোগ গেলে আর ফিরে আসে না. সারাদিন এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে বিভ্রান্ত করতে পারে। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
কুম্ভ রাশি : আজ প্রায় সারাদিন কাটবে কোনো সৃজনশীল কাজের জন্যে যা আপনার মনকে প্রভূত আনন্দ দেবে। কিন্তু গুরুত্বপূর্ণ কাজ ঠিক সময়ে শেষ না করার জন্যে অনুতাপও করতে হতে পারে। আজ পরিবারের জন্যে কিছু ব্যয় করতে হতে পারে। তবে আজকের এই ব্যয় ভবিষ্যতে অনেক কিছু থেকে আপনাকে বাঁচাবে। দরকারি কিছু বিষয় নিয়ে সঙ্গীর আলোচনা করতে হতে পারে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
মীন রাশি : আজ আপনার দিন কাটবে বিনোদন ও হালকা মেজাজে। কোনো অনুষ্ঠানেও যোগ দিতে হতে পারে। যৌথ ব্যবসা বা কোনো বিনিয়োগ নিয়ে যদি মনের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ থাকে তাহলে সমস্ত বিষয়টাই পুঙ্খানুপুঙ্খ দেখে নিয়ে তবেই এগোনো উচিত হবে। দূর থেকে কোনো সুসংবাদ আসতে পারে, যা থেকে গোটা পরিবার খুশি হবে। কর্মক্ষেত্রে আজ বিজয়ের দিন, শত্রুরা পরাস্ত হবে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।